বিনোদন

এবার বিজেপিতে অভিনেতা হিরণ

এবার বিজেপিতে অভিনেতা হিরণ

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ যোগদানের খবর রয়েছে বিজেপিতে। এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাকদ্বীপের সভাতেই যোগদান করবেন বিজেপিতে, সেখানেই তিনি অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা তুলে নেবেন। অভিনেতা হিরণের পাশাপাশি এদিন কাকদ্বীপের সভা থেকে বিজেপিতে যোগদান করতে পারেন আরও কয়েকজন কলাকুশলী।
Read More
দল ছাড়ছেন চিরঞ্জিৎ

দল ছাড়ছেন চিরঞ্জিৎ

একুশের মহাযুদ্ধের মুখে তৃণমূলে ফের ভাঙন। আর ভোটে লডতে চান না বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি চেয়েছেন অভিনেতা। তবে তিনি অন্য দলে যোগ দেবেন না বলেই জানিয়েছেন। তাঁর সতীর্থ এবং সহকর্মীদের অনেকেই যখন রাজনীতিতে যোগ দিচ্ছেন, তখন তিনি রাজনীতি এবং নির্বাচন থেকে অব্যাহতি নেওয়ার কথা ভাবছেন। প্রসঙ্গত, ২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে ভোট লড়ে বিধায়ক হয়েছিলেন চিরঞ্জিৎ।
Read More
বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। যদি সব ঠিকঠাক থাকে তবে আজ বিকাল চারটায় বিজেপিতে যোগদান করবেন একঝাঁক টলি তারকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন‌ যশ দাশগুপ্ত, সায়নী ঘোষ। শুধু যশ-ই নন, টলিপাড়ার আরও বেশ কিছু পরিচিত মুখেরও বিজেপিতে যোগদানের খবর রয়েছে। শোনা গিয়েছে, বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারীও আজই বিজেপিতে যোগ দিতে পারেন। 
Read More
বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী

বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী

২১ ফেব্রুয়ারি বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী। চার হাত এক হবে এবার। পাঁচ বছর আগে ‘সারেগামাপা’-র মঞ্চে দুর্নিবারকে প্রথম দেখেছিলেন মীনাক্ষী। বিয়েতে সাবেকি সাজে সাজবেন দু'জনেই। বাঙালি রীতি মেনেই বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী। কোভিড বিধি মেনে শুধুমাত্র নিকট আত্মীয় এবং বন্ধুরা স্বল্প সংখ্যক লোক নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে এবং রিসেপসনের অনুষ্ঠান হবে নিউ টাউনের ‘স্বপ্নভোর’-এ। 
Read More
প্রয়াত কাপুর পরিবারের সদস্য রাজীব কাপুর

প্রয়াত কাপুর পরিবারের সদস্য রাজীব কাপুর

ফের শোকের ছায়া বলিউডে। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই তথা অভিনেতা রাজীব কাপুরের। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যু হল কাপুর খানদানের এই চিরাগের। ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘এক জান হ্যায় হাম’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন রাজীব। শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবার ও বলিউডে।
Read More
মা হলেন অভিনেত্রী স্নেহা

মা হলেন অভিনেত্রী স্নেহা

ফের খুশির খবর টলিউডে। শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। স্নেহা ও সংলাপ ছেলের নাম রেখেছেন তুরুপ এবং শুক্তো। স্নেহার স্বামীর নাম সংলাপ ভৌমিক। তিনি পেশায় ইন্ডাস্ট্রির এডিটর। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে মঞ্জরী হিসাবে বাংলা টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রীর। ছোটপর্দায় শেষবার নকশি কাঁথাতেই দেখা গিয়েছে স্নেহাকে।
Read More
গ্রেপ্তার হল অভিনেতা দীপ সিধু

গ্রেপ্তার হল অভিনেতা দীপ সিধু

ট্র্যাক্টর র‍্যালি ঘিরে প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ধুন্ধুমার কাণ্ড ঘটে দিল্লিতে। প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রে অন্যতম অভিযুক্ত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু অবশেষে গ্রেপ্তার হল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে BJP প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারে দেখা গিয়েছিল দীপ সিধুকে। যাঁকে পাকড়াও করার জন্য দিল্লি পুলিশের তরফে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
Read More
দীপ সিধুর খোঁজ দিলেই মিলবে নগদ

দীপ সিধুর খোঁজ দিলেই মিলবে নগদ

ট্র্যাক্টর র‍্যালি ঘিরে প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ধুন্ধুমার কাণ্ড ঘটে দিল্লিতে। আজ কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের ৭০তম দিন। এবার ২৬ জানুয়ারি ট্র্যাক্টর সমাবেশ চলাকালীন বিশৃঙ্খলার ঘটনায় দিল্লি পুলিশ একটি বড় ঘোষণা করেছে। প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রে অভিযুক্ত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু এবং অন্যান্য অভিযুক্ত যুগরাজ সিং, গুরুজুন্ত সিংহ সম্পর্কে খোঁজ দিতে পারলেই এবার মিলবে ১ লক্ষ টাকার পুরস্কার। তাঁরা সকলেই এখনও ফেরার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে BJP প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারে দেখা গিয়েছিল দীপ সিধুকে।
Read More
আর্থিক জালিয়াতির অভিযোগ সানির বিরুদ্ধে

আর্থিক জালিয়াতির অভিযোগ সানির বিরুদ্ধে

এবার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল প্রখ্যাত বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে। কেরল পুলিশ প্রধান অভিযোগ পত্র তুলে দেন ক্রাইম ব্রাঞ্চের হাতে৷ আর্থিক জালিয়াতির অভিযোগে অভিনেত্রী সানি লিওনের বয়ান রেকর্ড করল এর্নাকুলামের ক্রাইম ব্রাঞ্চ। ২৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ সানির বিরুদ্ধে। আপাতত এই মামলাকে দেওয়ানি মামলার আওতায় এনে তদন্ত ও বিচার করা হবে, এমনটাই জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আপাতত শুটিংয়ের জন্য কেরালায় আছেন সানি।
Read More
তৃণমূলে যোগ দিলেন দুই অভিনেতা

তৃণমূলে যোগ দিলেন দুই অভিনেতা

দুয়ারে একুশের নির্বাচন। রাজ্য-রাজনীতি গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি মিলে মিশে একাকার। ভোটমুখী বাংলায় 'ফিল্মি ফ্রাইডে'-তে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দুই অভিনেতা দীপংকর দে এবং ভরত কল। ধারাবাহিক, সিনেমার দৌলতে বেজায় পরিচিত মুখ। তৃণমূল ভবনে ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন অভিনেতা ভরত কল, 'জলনুপূর' ধারাবাহিক খ্যাত লাভলি ও রশিদ খানের মেয়ে শাওনা খান। উল্লেখ্য, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন টলি নায়িকা কৌশানি, অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, অভিনেতা সৌরভ দাস।
Read More
নতুন জীবন শুরু নীল-তৃণার

নতুন জীবন শুরু নীল-তৃণার

সনাতন হিন্দু রীতি মেনে অবশেষে সুসম্পন্ন হল টেলি পাড়ার সবচেয়ে চর্চিত বিয়ের অনুষ্ঠান, নীল ভট্টাচার্য ও তৃনা সাহার বিয়ে। এদিন পূর্ণতা পেল নীল-তৃণার ১০ বছর পুরানো প্রেম সম্পর্ক। অভিনয় জগতে আসার আগে থেকেই দুজনের চেনাজানা। মিসেস নীল ভট্টাচার্য হলেন তৃণা। প্রজাপতি ঋষির আর্শীবাদ নিয়ে নতুন জীবন শুরুর পথে পা বাড়াচ্ছেন নীল-তৃণা তপসিয়ার ‘গ্রিন অর্কিডে বসেছিল বিয়ের আসর। তৃণার বিয়েতে অভিনেত্রীকে আর্শীবাদ দিতে হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
Read More
চলে গেলেন স্বামী ওম

চলে গেলেন স্বামী ওম

প্রয়াত বিগ বসের ১০ নম্বর সিজনের প্রাক্তন প্রতিযোগী স্বামী ওম। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তাঁর শারীরিক পরিস্থিতির ব্যাপক হারে অবনতি ঘটে। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ব-ঘোষিত ‘গডম্যান’। বিগ বসের ইতিহাসের অন্যতম বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম। বিগ বসের ঘর থেকে বেরনোর পর একাধিক টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে হাজির হন স্বামী ওম।
Read More
নতুন ভূমিকায় অভিনেত্রী শ্রীলেখা

নতুন ভূমিকায় অভিনেত্রী শ্রীলেখা

প্রথম বার পরিচালক হিসেবে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। ছবির নাম, ‘বিটার হাফ’। ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। যেমন ভাবে একাধিক অর্থ নিয়ে ধরা দিয়েছে ছবির নাম, তেমনই ভাবে গল্পে রয়েছে সমাজ ও সম্পর্কের একাধিক আঙ্গিক। ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। অভিনেত্রী হিসেবে সফল হওয়া সত্ত্বেও তিনি কোনও দিন টাকার পেছনে ছোটেননি।
Read More
‘শ্রীমতী’ হলেন সঙ্গীতশিল্পী ইমন

‘শ্রীমতী’ হলেন সঙ্গীতশিল্পী ইমন

আইনসম্মত বিয়ে সারলেন জি বাংলার রিয়েলিটি শো-র বিচারক এবং সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। ‘শ্রীমতী’ হলেন ইমন। দুই পরিবারের ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে হল রেজিস্ট্রি। সাদামাটাভাবেই বিয়েটা সেরে ফেললেন। টলিউডের সুরেলা জুটি ইমন এবং নীলাঞ্জন ঘোষের দাম্পত্য জীবন শুরু হল। ২ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে অতিথি আপ্যায়নের।
Read More