বিনোদন

আইসিইউতে পরিচালক দেবীদাস ভট্টাচার্য

আইসিইউতে পরিচালক দেবীদাস ভট্টাচার্য

ফের খারাপ খবর বিনোদন জগতে। করোনা আক্রান্ত পরিচালক দেবীদাস ভট্টাচার্য। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার বেসরকারি আমরি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন পরিচালক। জটিল হচ্ছে শারীরিক পরিস্থিতি। ইতিমধ্যেই পরিচালক অ্যান্টিবডি টেস্ট করতে পাঠানো হয়েছে। ভেন্টিলেশন রাখা হবে বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত এই পরিচালককে। আপতত আকাশ-৮ এ বৃদ্ধাশ্রম-২ এর শ্যুটিং সারছিলেন তিনি।
Read More
কর্পোরেট বিধিনিষেধ – ইউটিউব থেকে বিরতি বাঙালির প্রিয় কুনাল বসুর

কর্পোরেট বিধিনিষেধ – ইউটিউব থেকে বিরতি বাঙালির প্রিয় কুনাল বসুর

২০১৮ থেকে পথ চলা শুরু করেছিলেন ইউটিউব এর সাথে, ভারতের জনপ্রিয় ইউটুবার মুম্বাইকার নিখিল এর ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন কুনাল। তিনি প্রথমে বাংলার নিউজ চ্যানেল ২৪ ঘন্টার সাথে কাজ করার পর বর্তমানে বাংলা টাইমস এর সাথে নিযুক্ত ছিলেন। তার নেতাজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বানানো নানান ভিডিও বার বার নেটিজেনদের ভাবাতে সার্থক হয়েছে. শুধু মাত্র তাই নয় ওনার প্রতিদিনের জীবন এবং ঘুরতে যাওয়ার নানান গল্প ফুটিয়ে তুলেছেন বারবার ,সুন্দরবন থেকে সিকিম, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ নানান মুহূর্ত বাঙালি কে মুগ্ধ করেছে। https://www.youtube.com/watch?v=BOJ5AINqRWA ইতি মধ্যেই ৫০,০০০ সাবস্ক্রাইবার পার করেছেন তিনি, সংখ্যাটা একটু কম হলেও ক্ষতি নেই, সুস্থ মানসিকতার ভিডিও পরিবারের সাথে…
Read More
আত্মহত্যা করলেন অভিনেত্রী ভিজে চিত্রা

আত্মহত্যা করলেন অভিনেত্রী ভিজে চিত্রা

এই বছর একের পর এক বেশ কিছু অভিনয় জগতের মানুষের আত্মহননের খবর পাওয়া গিয়েছে। পরপর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা অভিনয় জগতের কলাকুশলীরা। বুধবার ফের এক অভিনেত্রী আত্মহত্যার খবর মিলল। বছর ২৮-এর তামিল অভিনেত্রী ভিজে চিত্রার ঝুলন্ত দেহ মিলল হোটেলের একটি ঘর থেকে। তামিল সিনেমা ও সিরিয়াল জগতের বেশ পরিচিত মুখ চিত্রা। অভিনয় ছাড়াও নৃত্য ও টিভিতে সঞ্চালনার কাজও করতেন অভিনেত্রী। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশের তরফে এখনই পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
Read More
তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন রাহুল মহাজন

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন রাহুল মহাজন

প্রাক্তন বিগ বস প্রতিযোগী রাহুল মহাজন তৃতীয় বার দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হলেন। প্রাক্তন প্রতিযোগী বিগ বসের ঘরে থেকে নিজের স্ত্রী এবং সম্পর্ক নিয়ে অকপট রাহুল। রাহুল তাঁর বিয়ে নিয়ে মুখ খুললেন। দীর্ঘ সময় ধরে তাঁরা নিজেদের দাম্পত্য সম্পর্ককে লুকিয়ে রেখেছিলেন। তাঁর তৃতীয় স্ত্রী নাতালিয়া ইলিয়ানা একজন রাশিয়ান। রাহুল জানান, নাতালিয়া বিয়ের আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করবেন।
Read More
বড়পর্দায় আসছে ‘শকিলা’

বড়পর্দায় আসছে ‘শকিলা’

বিতর্কিত ও জনপ্রিয় অভিনেত্রী শাকিলার জীবনী এ বার বড় পর্দায় আসতে চলেছে। প্রযোজক সংস্থা জানিয়েছে সব ঠিক থাকলে এ বছর বড়দিনেই মুক্তি পেতে পারে সিনেমাটি। প্রযোজনা করেছেন স্যামি নানওয়ানি ও সাহিল নানওয়ানি। পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ জানিয়েছেন, বড়দিনের আশপাশে মুক্তি পাচ্ছে শাকিলা। শাকিলাকে ফুটিয়ে তুলছেন রিচা চড্ডা। বায়োপিকের একটি দৃশ্যে দেখাও যাবে শাকিলাকে। রিচা চড্ডা ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, এস্টার নোরনহা, শিবা রাণা ও মলয়লম ছবির অভিনেতা রাজীব পিল্লাইকে।
Read More
বিগ বসের ঘর থেকে বেরিয়ে এলেন রাহুল বৈদ্য

বিগ বসের ঘর থেকে বেরিয়ে এলেন রাহুল বৈদ্য

বিগ বস ১৪-র দর্শকদের অন্যতম পছন্দের প্রতিযোগী ছিল গায়ক রাহুল বৈদ্য। জানিয়ে একাবাক্যে শো ছেড়ে চলে যাওযার প্রস্তাব গ্রহণ করে নেয় রাহুল। অনেকেই দেখা যায় রাহুলকে সাপোর্ট করতে। কিন্তু রবিবারে এপিসোডে বিগ বস ১৪ সিজেনের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপরই রাহুলকে ঘিরে দর্শকদের পাশাপাশি, শোয়ের প্রাক্তন প্রতিযোগিরাও টুইটারে তুমুল হইচই শুরু হয়েছে। আগামীতে কী হবে তা এখন সময়ের অপেক্ষা!
Read More
চলে গেলেন প্রবীন অভিনেতা মনু মুখোপাধ্যায়

চলে গেলেন প্রবীন অভিনেতা মনু মুখোপাধ্যায়

২০২০, একটা শোকের বছর হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এবার আমাদের ছেড়ে চলে গেলেন ‘ফেলুদা’ র আরও এক বিখ্যাত চরিত্র। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত। বয়স হয়েছিল ৯০ বছর। ‘জয়বাবা ফেলুনাথ’ ছবির অন্যতম চরিত্র ‘মছলিবাবা’ দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। হাইকোর্টে কেরানির পদে চাকরি করেতেন, তবে অভিনয় ছিল তাঁর নেশা। নেশার টানে পেশায় ইতি টেনেছিলেন। ক্ষুধা নাটকে অভিনয় করার পর অভিনয় জগতে পরিচিতি মেলে।  মনু মুখোপাধ্যায় প্রথম অভিনীত ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। নিজের দক্ষ অভিনয় দিয়ে জনতার মনে দশকের পর দশক ধরে জায়গা করে নিয়েছেন তিনি। সত্যজিতের অশনি সংকেত, গণশত্রুর মতো ছবিতেও অভিনয়…
Read More
প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগর

প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগর

ফের ধাক্কা হিন্দি টেলিভিশন জগতে। করোনা আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়লেন স্টার প্লাসের সাড়া জাগানো সিরিয়াল ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়-খ্যাত অভিনেত্রী দিব্যা ভাটনগর। গত কয়েক সপ্তাহ ধরে ভেন্টিলেশনে কোভিড-১৯ এর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেত্রী। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দিব্যা। দিব্যার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন টেলি টাউনের তারকারা। ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায় ছাড়াও উড়ান, জিত গায়ি তো পিয়া মোরে, বিষের মতো একাধিক জনপ্রিয় শোয়ের অংশ থেকেছেন দিব্যা। আপতত তেরা ইয়ার হু মেঁয় ধারাবাহিকে কাজ করছিলেন দিব্যা।
Read More
শোকের ছায়া মরাঠি চলচ্চিত্র জগতে

শোকের ছায়া মরাঠি চলচ্চিত্র জগতে

মুম্বই: ২০২০ সালে বহু অভিনেতা প্রয়াত হয়েছেন৷ শোকের ছায়া সিনেমা জগতে৷ আবার নক্ষত্র পতন চলচ্চিত্র জগতে৷ ৮৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন মরাঠি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রবি পটবর্ধন৷ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ একাধিক মরাঠি নাটক ও ছবিতে অভিনয় করেছেন তিনি৷ শিশু শিল্পী হিসাবেই তিনি অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি৷ নাটক-সহ ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন৷ সম্প্রতি 'আগ বাই সাসু বাই' সিরিজে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি৷
Read More
রেঁস্তোরা খুলতে চলেছেন শিল্পা

রেঁস্তোরা খুলতে চলেছেন শিল্পা

নতুন ইনিংস শুরু করে ফেললেন অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। উদ্যোগপতি শিল্পা, মুম্বইয়ের ওয়ার্লিতে একটি নয়া রেঁস্তোরা খুলতে চলেছেন তিনি। মূলত সি-ফুড রেঁস্তোরা এটি। মুম্বইয়ে একাধিক আউটলেট রয়েছে বস্টিয়ান মুম্বইয়ের। এই রেঁস্তোরার ৫০ শতাংশ মালিকানা অভিনেত্রীর। এই রেঁস্তোরার জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা ব্যায় করেছেন শিল্পা। মোটা টাকা বিনিয়োগ করেছেন তিনি।
Read More
সম্পর্ক ভাঙা-গড়ার এক অদ্ভূত মঞ্চ বিগ বস

সম্পর্ক ভাঙা-গড়ার এক অদ্ভূত মঞ্চ বিগ বস

বিগ বস ১৪ শুরুতেই ঘরে পা রাখেন টেলিভিশনের অন্যতম হিট অফ-স্ক্রিন জুটি রুবিনা দিলাইক ও অভিনব শুক্লা। ফ্যানেরা এই জুটিকে বলে ‘রুবিনব’। বিগ বসের ঘরে প্রবেশের আগে একেবারেই মধুর চলছিল না তাঁদের দাম্পত্য জীবন। ২০১৮ সালে গ্র্যান্ড ওয়েডিং সেরেছিলেন অভিনব-রুবিনা। কিন্তু বিগ বসের ঘরে কয়েকমাসে দর্শকরা চাক্ষুস দেখেছে কীভাবে কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ান,অনুপ্রেরণা জোগান এই স্বামী-স্ত্রী। বিগ বসের শো'তে অংশ না নিলে এতদিনে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করতেন দুজনেই। 
Read More
কৃষকদের পাশে রয়েছেন সোনু সুদ

কৃষকদের পাশে রয়েছেন সোনু সুদ

কেন্দ্রীয় সরকার যে নতুন কৃষক আইন এনেছেন তা মানতে নারাজ কৃষকরা। এই আইনের প্রতিবাদ করছেন কৃষকরা। উত্তর ভারতে চলছে প্রতিবাদ। কৃষকদের প্রতিবাদ বন্ধ করার বহু প্রচেষ্টা করেছে পুলিশ কিন্তু অসফল। এই অবস্থায় কৃষকদের হয়ে ট্যুইটে বার্তা দিলেন সোনু সুদ। সোনু সুদ লিখলেন ” কৃষকরাই ভারতবর্ষ, কৃষকরা আমার ভগবান”। সোনু সুদের এই বার্তায় পরিষ্কার যে এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সোনু সুদ।
Read More
আনন্দ এল রাই- এর ‘আতরঙ্গি রে’ -এর শ্যুটিং শুরু হয়েছে

আনন্দ এল রাই- এর ‘আতরঙ্গি রে’ -এর শ্যুটিং শুরু হয়েছে

শ্যুটিং শুরু হল ‘আতরঙ্গি রে’-র। বিহার ও মধুরাইতে হবে ছবির শ্যুটিং। ‘জিরো’-র পর আনন্দ এল রাই-এর বলিউডে দু’বছর পর কাম ব্যাক এই ছবি দিয়ে। ‘আতরঙ্গি রে’ – ছবি একটি মিশ্র সংস্কৃতির প্রেমের গল্প। সারাকে দেখা যাবে ছবির দুই অভিনেতা অক্ষয় এবং ধনুশের সঙ্গে রোম্যান্স করতে। অক্ষয় কুমারের সঙ্গে সারা আলি খানের রোমান্টিক ছবি।
Read More
সংকটে জনপ্রিয় অভিনেতা শিবকুমার বর্মা

সংকটে জনপ্রিয় অভিনেতা শিবকুমার বর্মা

গত ৩০ নভেম্বর থেকে হাসপাতালে ভরতি আছেন অভিনেতা শিবকুমার বর্মা। ফুসফুসের জটিল সমস্যা। ভেন্টিলেশনে আছেন অভিনেতা। এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী তিনি। আর্থিক সংকটের মুখে পড়েছেন তিনি। মেটাতে পরছেন না হাসপাতালের বিল। আর্থিক সাহায্য চাওয়া হয়েছে অভিনেতার জন্য। ‘সিনে এবং টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ –র একজন সক্রিয় সদস্য অভিনেতা শিবকুমার বর্মা। ‘বাজি জিন্দেগি কি’, ‘হাল্লা বোল’ সিনেমা-সহ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি।
Read More