বিনোদন

কোভিড রোগীদের চিকিৎসা করতে করতে নিজেই করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী।

কোভিড রোগীদের চিকিৎসা করতে করতে নিজেই করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী।

বিপদের দিনে গ্ল্যাম দুনিয়া ছেড়ে করোনায় আক্রান্ত রোগীদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি ৷ সঞ্জয় মিশ্রর সঙ্গে 'কাঞ্চলি' ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শিখা মালহোত্রা । সেই অভিনেত্রীই আবার বিপদের মুহূর্তে হাসপাতালে ছুটে গিয়েছিলেন নার্সের ভূমিকায় ৷ মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার একটি ট্রমা হাসপাতালে সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সাহায্য করছিলেন করোনা আক্রান্তদের ৷ গত ৬ মাস ধরে এই কাজ করতে করতে এখন তিনি নিজেই করোনা করোনা আক্রান্ত হয়ে গেলেন । তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । ইনস্টাগ্রামে নিজেই সেই খবর শেয়ার করেন শিখা । এরপরেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করতে থাকেন, সকলেই তাঁকে শুভ…
Read More
মুক্তি পাচ্ছে ডিরেক্টর ইন্দ্রনীল ঘোষের প্রথম ছবি

মুক্তি পাচ্ছে ডিরেক্টর ইন্দ্রনীল ঘোষের প্রথম ছবি

এবারের পুজোর সেরা আকর্ষণ কৌস্তুভ রায় নিবেদিত ও পরিচালক ইন্দ্রনীল ঘোষের ছবি 'শিরোনাম', মুক্তি পাবে ২১ অক্টোবর। ছবির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সংবাদ এবং সংবাদমাধ্যম এবং অন্ধকার জগতের অজানা খবর। সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে। দুজন সৎ সাংবাদিকের সফর এটি। যীশু-শাশ্বত ছাড়াও 'শিরোনাম' এ দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, অঙ্কিতা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়কে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত আর্ট ডিরেক্টর ইন্দ্রনীল ঘোষের এটি প্রথম পরিচালনা। 'শিরোনাম' এর প্লট একেবারেই আলাদা।
Read More
মুক্তি পেল লক্ষ্মী বম্ব ছবির ট্রেলার

মুক্তি পেল লক্ষ্মী বম্ব ছবির ট্রেলার

মুম্বই: সামাজিক ইস্যুভিত্তিক লক্ষ্মী বম্ব ছবি নিয়ে আসছেন আক্কি৷ এই ছবিতে একজন বৃহন্নলার ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার৷ ছবিতে অক্ষয়ের স্ত্রী কিয়ারা আডবাণী৷ পরিচালক রাঘব লরেন্স-এর এই ছবি তামিল ছবি মুনি কাঞ্চনার রিমেক৷ এই ছবিটি অক্ষয়ের কেরিয়ারে অন্যতম কঠিন চরিত্র বলে জানিয়েছিলেন বলি অভিনেতা৷ গল্পে অনেক মোড় রয়েছে যা, হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হবে৷ অন্তন ট্রেলার সেই ইঙ্গিত দিচ্ছে৷ লকডাউনে হল বন্ধ থাকার কারণে কোনও ঝুঁকি নিতে চাননি অক্ষয়৷ তাই অনলাইন প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি৷ ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই দিওয়ালিতে৷ অপেক্ষা ছবি মুক্তির৷
Read More
নেহা কক্করের বিয়ে এই মাসেই !

নেহা কক্করের বিয়ে এই মাসেই !

নেহা কক্করের বিয়ে এই মাসেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন । সামনের মাসেই ২৪ তারিখ সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা। তবে আদিত্য নারায়নের সঙ্গে নয়। তার পুরোনো পাঞ্জাবি গায়কের সঙ্গে। নাম রোহন প্রীত সিং ।দু'বছর ধরে ভালোবাসার সম্পর্কে ছিলেন তাঁরা। এর আগে নেহা চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন হিমাংশ কোহলির সঙ্গে। চার বছরের সম্পর্ক ভেঙে যায়। এর পরই রোহনকে ভালোবাসেন নেহা। কানাঘুষো চলছিল নেহার বিয়ে নিয়ে। এবার নিজের বিয়ের সত্যতা নিয়ে কথা বললেন নেহা। তিনি জানিয়েছেন, সত্যিই বিয়ে করছেন রোহনকে। নিজেদের কিছু ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই নেহা জানিয়েছেন এই খবর।নেহার বিয়ের খবর পাকা হওয়ায় প্রাক্তন প্রেমিক হিমাংশ কিছুটা অবাক হয়েছিলেন।…
Read More
প্রয়াত মরাঠি ইন্ডাস্ট্রির কালজয়ী অভিনেতা অবিনাশ খার্শীকার

প্রয়াত মরাঠি ইন্ডাস্ট্রির কালজয়ী অভিনেতা অবিনাশ খার্শীকার

চলতি বছরে মৃত্যুশোক পিছু ছাড়ছে না বিনোদন জগতের। আবারও শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মরাঠি ছবির প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অবিনাশ খর্শীকার। থানের এক বেসরকারি হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭৮ সালে মরাঠি ছবির জগতে পথচলা শুরু অবিনাশ খর্শীকারের। বান্দিওয়ান মে ইয়া সংসারি ছবিতে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেন তিনি। রুপোলি দুনিয়ার পাশাপাশি থিয়েটার জগতের সঙ্গে নিয়মিত যুক্ত ছিলেন তিনি। মরাঠি ইন্ডাস্ট্রির অন্যতম কালজয়ী কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত তিনি।
Read More
সুখবর দিলেন স্বপ্না চৌধুরি

সুখবর দিলেন স্বপ্না চৌধুরি

প্রাক্তন বিগবস প্রতিযোগী তথা হরিয়ানার জনপ্রিয় ডান্সার ও সংগীত শিল্পী স্বপ্না চৌধুরির মা হওয়ার সুখবর দিলেন তাঁর স্বামী তথা পঞ্জাবি অভিনেতা, গায়ক বীর সাহু। চলতি বছর জানুয়ারি মাসেই গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বীর এবং স্বপ্না। স্বপ্না আর পাঁচজন সাধারণ মানুষের মতোই জীবন কাটাতে চান , তাই নিজের বিয়ের কথাটাও গোপনই রেখেছেন। বিগ বস সিজন ১১ র মঞ্চে দেখা গিয়েছিলো স্বপ্নাকে। পরবর্তীকালে ভিরে দি ওয়েডিং এবং নানু কি জানু ছবিতে স্পেশাল আইটেম নম্বরে নাচতে দেখা গিয়েছে স্বপ্না চৌধুরিকে।
Read More
অক্টোবর মুক্তি হবে ‘গুলদস্তা’

অক্টোবর মুক্তি হবে ‘গুলদস্তা’

প্রকাশ্যে এল পরিচালক অর্জুন দত্তর নতুন ছবি গুলদস্তার ট্রেলার। ছবিতে স্বস্তিকা ছাড়াও অপর দুই প্রধান চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। তিন নারী ডলি,শ্রীরূপা এবং রেণুর জীবনের উঠাপড়া, সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এই ছবি। এই নারীকেন্দ্রিক ছবিতে শ্রীরূপার চরিত্রে পাওয়া যাবে অর্পিতাকে। অন্যদিকে রেণুর চরিত্রে দেবযানী চট্টোপাধ্যায় ও ডলি বাগরির চরিত্রে স্বস্তিকাকে। এই ছবির সেরা ইউএসপি হল অভিনেত্রী-স্বস্তিকা মুখোপাধ্যায় ও অর্পিতা চট্টোযপাধ্যায়ের স্ক্রিন শেয়ার।    এপ্রিল মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, করোনার জেরে আটকে যায় মুক্তি তবে পুজোতেই হাজির হবে ‘গুলদস্তা’ পুজোতেই হাজির হবে। রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে চলেছে গুলদস্তা। 
Read More
রিচা চাড্ডার কাছে ক্ষমা চাইবেন অভিনেত্রী পায়েল

রিচা চাড্ডার কাছে ক্ষমা চাইবেন অভিনেত্রী পায়েল

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিরোনামে এসেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। এই প্রসঙ্গে পায়েলের বিরুদ্ধে ১.১ কোটি টাকা চেয়ে মানহানির মামলা করেছিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। তবে ক্ষতিপূরণ দেওয়ার বদলে ক্ষমা চেয়ে নিতে রাজি হয়েছেন পায়েল। রিচার কথায়, “পায়েলের অভিযোগ ইন্ডাস্ট্রিতে আমার গুডউইল নষ্ট করেছে।” এরপর তিনি পায়েলের কাছে ১.১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। আজ আদালতে মামলার শুনানির সময় বম্বে হাইকোর্টে পায়েলের আইনজীবী জানান যে, রিচা সম্পর্কে মন্তব্য ফিরিয়ে নিতে এবং ক্ষমা চাইতে প্রস্তুত পায়েল।
Read More
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় নয়া মোড়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় নয়া মোড়

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই নিযুক্ত এইমস-এর চিকিৎসকদের প্যানেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে- খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। তদন্তে নেমে ঘটনার পুনর্নির্মাণের পরেও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন কোনও তথ্য আসেনি, তাই সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা হিসাবে মেনে নিয়েছে সিবিআই। তবে রিয়ার বিরুদ্ধে এখনও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা জারি থাকলেও অভিনেতার আর্থিক সম্পত্তি নয়-ছয়ের তেমন কোনও প্রমান এখনও মেলেনি। আপাতত সুশান্তের আত্মহত্যার একাধিক কারণগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
Read More
রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

প্রায় গত এক মাস ধরে মুম্বইয়ের বাইকুল্লা জেলবন্দি থাকার পর বুধবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া। অভিনেতার মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন নায়িকা। অভিযুক্ত নায়িকাকে মিডিয়ার নজর থেকে বাঁচিয়ে রাখতে তাঁর গাড়ির কাঁচ খবরের কাগজে ঢেকে দেওয়া হয়েছিল।    অভিযুক্ত নায়িকা রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী জানিয়েছেন, ‘ওর উপর দিয়ে যা ঝড় বয়ে গেল…কীভাবে সামলাবে ও নিজেকে? আমি জানি আমার মেয়ে লড়াকু এবং ও নিজেকে শক্ত রাখবে, যে মানসিক যন্ত্রণা এবং ট্রমার মধ্যে দিয়ে ওকে যেতে হল’। রিয়ার মা যোগ করেন - ‘আমার সন্তানরা জেলে রয়েছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছি কাল…
Read More
এসএসআর ন্যায় বিচার থেকে সরে দাঁড়ালেন সিমি গারেওয়াল

এসএসআর ন্যায় বিচার থেকে সরে দাঁড়ালেন সিমি গারেওয়াল

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে এতদিন টুইট বিস্ফোরণ ঘটিয়েছেন বলি কুইন কঙ্গনা রানাওয়াত এতে পাশে পেয়েছিলেন একাধিক বলি তারকাকেও। সমর্থন জানিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন প্রাক্তন রথী মহারথীও। এই সমর্থনে ছিলেন অভিনেত্রী সিমি গারেওয়ালও। সম্প্রতি মুম্বই পুলিশকে কালিমালিপ্ত করতে তৈরি হওয়া প্রায় আশি হাজার ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য সামনে আসতেই জাস্টিস ফর এসএসআর মুভমেন্ট থেকে সমর্থন প্রত্যাহার করলেন অভিনেত্রী সিমি গারেওয়াল। দোষীদের অবিলম্বে শাস্তির আবেদন করে সিমি জানান যে একসময় কঙ্গনার সাহসের প্রশংসা করে তাঁর লড়াইয়ের পাশে ছিলেন কিন্তু বর্তমানে অত্যন্ত বিরক্ত তিনি।
Read More
শুরু হল পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবির শুটিং

শুরু হল পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবির শুটিং

শুরু হয়েছে পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবি ' আর আর আর ' এর শুটিং। চলতি বছর লকডাউন ঘোষণার আগেই শুরু হয়ে গেছিল এই ছবির শুটিং। লকডাউন ঘোষণার ফলে বাতিল হয় ছবির শুটিং। ইতিমধ্যেই শুটিংয়ে যোগ দিয়েছেন ছবির অন্যতম দুই প্রধান অভিনেতা। আগামী নভেম্বরে আর আর আর এর শুটিং এ যোগ দিতে চলেছেন আলিয়া ভাট। উল্লেখ্য, বিংশ শতাব্দীর পটভূমিতে লেখা হয়েছে ছবির গল্প। এই পিরিয়ড ড্রামা তৈরির পেছনে পরিচালকের মূল উদ্দেশ্য প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও আল্লুরি সীতারামারাজুর জীবনের বিভিন্ন ঘটনা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। ছবিতে যে যথেষ্ট পরিমাণে অ্যাকশন, থ্রিলার, ড্রামা ও রোমান্স থাকবে তা বলাই বাহুল্য।
Read More
২০২২ সালে মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’

২০২২ সালে মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’

চলতি বছরে করোনার দাপটে একের পর এক পিছিয়ে যাচ্ছে বিভিন্ন হলিউড ছবির মুক্তির তারিখ। এবার এই তালিকায় যোগ হলো 'জুরাসিক ওয়ার্ল্ড' সিরিজ এর তিন নম্বর ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন'। ছবি মুক্তির তারিখ পিছনের ঘোষণা করেছেন এই ছবির পরিচালক কলিন ট্রেভরো। নিজের ঘোষণা শেষে অনুরাগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করেছেন ট্রেভর। বিখ্যাত হলিউড নায়ক ক্রিস প্র্যাট ও অভিনেত্রী ব্রাইস ডলার্স হাওয়ার্ড অভিনীত এই ছবি এবার মুক্তি পাবে ২০২২ সালে।
Read More
ফের শুরু করছেন দীপিকা

ফের শুরু করছেন দীপিকা

করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও পরিচালক শকুন বাত্রার পরবর্তী সিনেমার শ্যুটিং-এর জন্য গোয়ায় পাড়ি দিলেন দীপিকা পাড়ুকোন। মাদক মামলায় নাম জড়ানোর জেরে এনসিবির জিজ্ঞাসাবাদের কয়েকদিন পর এবার ফের গোয়ায় পাড়ি দিলেন দীপিকা। এই সিনেমায় দীপিকার পাশাপাশি রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে। এনসিবির সমন পাওয়ার পর গোয়ার শ্যুটিং বন্ধ করে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তড়িঘড়ি মুম্বইতে ফিরতে হয় দীপিকাকে। দীপিকা কোনও মাদক কারবারীর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে বলে খবর।
Read More