বিনোদন

সুশান্তের আত্মহত্যার মামলায় বয়ান দিলেন পরিচালক শেখর কাপুর

সুশান্তের আত্মহত্যার মামলায় বয়ান দিলেন পরিচালক শেখর কাপুর

সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বই পুলিশের তরফে শমন পাঠানো হয়েছিল বলিউড বলিউড শেখর কাপুরকেও। জানা যাচ্ছে ই-মেল মারফত নিজের বয়ান মুম্বই পুলিশকে পাঠিয়ে দিয়েছেন শেখর কাপুর।  মৃত্যুর ২৬ দিন পরেও সোশ্যাল মিডিয়ায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। অন্যদিকে সুশান্তের আত্মহত্যার তদন্তে নেমে পেশাদার ক্ষেত্রে রেষারেষির দিকটি জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই জেরা হয়েছে বলিউডের নামী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আধিকারিকদের যাদের সঙ্গে মাঝপথেই চুক্তি ভেঙেছিলেন সুশান্ত। সূত্রের খবর, আপতত মুম্বইয়ে উপস্থিত না থাকায় থানায় হাজির হতে পারছেন না শেখর কাপুর। তবে নিজের বয়ান ই-মেলে তদন্তকারী অফিসারদের পাঠিয়ে দিয়েছিলেন পানি পরিচালক। সুশান্তকে নিয়ে নিজের স্বপ্নের প্রোজেক্ট পানি পরিকল্পনা করেছিলেন…
Read More
কোয়েল মল্লিক সহ গোটা পরিবার আক্রান্ত মারণ ভাইরাসে

কোয়েল মল্লিক সহ গোটা পরিবার আক্রান্ত মারণ ভাইরাসে

মল্লিক পরিবারের অন্দর মহলে ঘটেছে করোনা সংক্রমণ। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক সহ গোটা পরিবার আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বাপের বাড়িতেই রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। শোনা যাচ্ছে করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও। সূত্র মারফত খবর, বিগত দু সপ্তাহ ধরেই জ্বর, সর্দি কাশিতে ভুগছিল গোটা মল্লিক পরিবার। দেখা দিয়েছিল করোনার উপসর্গ। গত পরশু নেওয়া হয় মল্লিক পরিবারের সদস‍্যদের লালারসের নমুনা। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ও দীপা মল্লিকের লালারসের নমুনা নেওয়া হয়েছিল। আজ সেই রিপোর্ট এসেছে। জানা গিয়েছে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে পরিবারের সকলেরই।
Read More
আবু ধাবিতে আটকে মৌনী

আবু ধাবিতে আটকে মৌনী

বাংলার মেয়ে মৌনী রায় আটকে রয়েছেন আবু ধাবিতে। সেই কবে থেকে বাড়ি ছাড়া অভিনেত্রী মৌনী রায়। শুধু নিজের শহর বা রাজ্যই নয়, ফিরতে পারছেন না নিজের দেশেও। সেখানে বন্ধুর বাড়িতে ভালই আছেন। কিন্তু বাড়ি, পরিজন ছাড়া যেমন ভাল থাকা যায়। তাই লকডাউনে আটকে পড়া মৌনীর মন পড়ে আছে কোচবিহারে। ২০০৬ সালে ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’-র হাত ধরে শুরু হয়েছিল মৌনীর অভিনয় কেরিয়ার। এরপর ‘নাগিন’, ‘দেব কে দেব মহাদেব’ টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন মৌনী। বলিউডে প্রথম ছবি ‘গোল্ড’। অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন মৌনী। আগামীতে অমিতাভ, রণবীর, আলিয়ার মাল্টি স্টারকাস্ট ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে।
Read More
সুশান্তের ‘হমসকল’ শচীন

সুশান্তের ‘হমসকল’ শচীন

উত্তরপ্রদেশের রায়বরেলীর ছেলে শচীন তিওয়ারি দেখতে অনেকটাই সুশান্তের মতো। বরং তাঁকে সুশান্তের আরও অল্প বয়সী ভার্সন বলা যায়। একই রকমের চুলের ছাঁট। একই রকমের আদব কায়দা। আর অভিনেতার মৃত্যুর পর থেকে তিনি যেন আরও বিখ্যাত হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় । সুশান্তের মৃত্যুর প্রায় এক মাস হতে চললেও এখনও বিটাউন তথা তাঁর ফ্যানদের মননে শুধুই রয়েছেন তিনি। এখনও সোশ্যাল মিডিয়া খুললে তাঁর অভিনয়ের ছোট ছোট ক্লিপ দিয়ে অনেকেই স্মৃতিচারণ করেন। সেইসঙ্গে অভিনেতার শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’র ট্রেলর রিলিজের পর তো একদিনেই সব রেকর্ড ভেঙে দিয়েছে সেই ট্রেলর। সম্প্রতি শচীনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোথাও তিনি শুদ্ধ দেশি রোম্যান্স…
Read More
সাসপেন্ড হল পায়েল রোহাতগির টুইটার

সাসপেন্ড হল পায়েল রোহাতগির টুইটার

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু নিয়েও সরব হয়েছেন পায়েল। মহেশ ভাটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা অভিনেত্রী পায়েল রোহাতগি। সুশান্তের চিকিৎসক কেরসি চাওলা ও মহেশ ভাট দুজনে মিলে পরিকল্পিত ভাবে খুন করেছেন তাঁকে, এমনটাই আভিযোগ করেন পায়েল। এই পরিকল্পনায় রিয়া চক্রবর্তীও সামিল ছিলেন বলে দাবি পায়েলের। পায়েল দাবি করেন, এই সবকিছুই পরিকল্পিত। মহেশ ভাট একবার বলেছিলেন সুশান্ত আত্মহত‍্যা করবেন। এতটা দূরদর্শী কিভাবে হলেন তিনি, সেই প্রশ্নও তুলেছেন পায়েল। রিয়া ও মহেশের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেও তিনি বলেছেন রিয়ার এই পরিকল্পনায় যুক্ত থাকার কথা। বন্ধ করে দেওয়া হল অভিনেত্রী পায়েল রোহাতগির টুইটার অ্যাকাউন্ট। নিয়ম লঙ্ঘন করার জেরেই বুধবার…
Read More
অবহেলিত ইরফান !

অবহেলিত ইরফান !

বাবার স্মৃতি থেকে কিছুতেই বেরোতে পারছেন না তাঁর ছেলে বাবিল খান। বাবিল সোশ্যাল মিডিয়ায় বার বার বাবাকে নিয়ে লিখছেন। কোনও কাজ করতে গেলেই বাবার ভালবাসা তাঁকে কাঁদাচ্ছে। এমনকি বৃষ্টিতেও খুঁজে নিচ্ছেন বাবাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ইরফান খানের কিছু পুরনো ছবি শেয়ার করলেন তিনি। ছোট থেকেই অভিনয়ের প্রতি আলাদা ভালবাসা ছিল ইরফানের। ১৯৬৭ সালে রাজস্থানের এক পাঠান পরিবারে তাঁর জন্ম। জয়পুর থেকে এমএ কমপ্লিট করে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে শুরু তাঁর নতুন পাঠ। ইরফানের প্রথম সিনেমা 'সালাম বম্বে'। এই ছবি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। এর পর 'কমলা কি মত', 'এক ডক্টর কি মত'-এর মতো ছবি দিয়ে বলিউডে কাজ শুরু তাঁর। সব…
Read More
‘নিজের দোষ ঢাকার জন‍্য বা লোক দেখানোর জন‍্য চ‍্যারিটি করতে হয়’

‘নিজের দোষ ঢাকার জন‍্য বা লোক দেখানোর জন‍্য চ‍্যারিটি করতে হয়’

বলিউডে ‘ভাইজান’ বলেই বেশি পরিচিত সলমন খান। বলা হয়, তাঁর কাছে সাহায‍্য চেয়ে কেউ নাকি খালি হাতে ফেরত যায়নি।কিন্তু এবার তাদের এই বক্তব‍্যকে কাঠগড়ায় তুলছেন স্বয়ং সলমন খান। ভাইরাল হয়েছে অভিনেতার একটি পুরনো ভিডিও যেখানে তিনি নিজে মুখে স্বীকার করছেন যে নিজের দোষ ঢাকতে বা নেহাতই লোক দেখানোর জন‍্য দান করেন তিনি। ভিডিওতে সলমনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি চ‍্যারিটি কেন করেন। উত্তরে অভিনেতা বলেন, “অনেক কারন আছে। প্রথমত, নিজের থেকে সত‍্যিই ভাল কিছু করতে চাওয়ার ইচ্ছা। দ্বিতীয়ত, নিজের কোনও দোষ ঢাকতে। কিছু ভুল হয়ে গেলে সেটা ঢাকার জন‍্য। তৃতীয়ত, ভয়ের কারনে যে এটা না করলে কৃতকর্মের ফল অন‍্যভাবে ভুগতে হবে।…
Read More
বারাণসীতে রালিয়া

বারাণসীতে রালিয়া

আলিয়া ভাট  আর রণবীর কাপুরকে একসঙ্গে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। রালিয়াদের নিয়ে রটনা যেন জুড়োবার নয়। কোথায় যাচ্ছিলেন তাঁরা? গেল নেটপাড়া বলছে অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র  শুটিংয়ে। বারাণসীতে । আলিয়া বা রণবীর দুজনের কেউই শুটিংয়ের ছবি পোস্ট না করলেও ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল  নেটিজেনদের মধ্যে। ছবিতে দেখা যাচ্ছে, একটি নৌকোয় দাঁড়িয়ে রয়েছেন দু-জনে।
Read More
শুধুই সুশান্ত রয়েছেন ‘দিল বেচারা’-র সবটা জুড়ে

শুধুই সুশান্ত রয়েছেন ‘দিল বেচারা’-র সবটা জুড়ে

রিলিজ হয়েছে মুকেশ ছাবরা পরিচালিত ‘দিল বেচারা’-র ট্রেলর। ‘জন্ম মৃত্যু আমাদের হাতে থাকে না। কিন্তু জীবনে কী ভাবে বাঁচব সেটা আমরাই ঠিক করি।’ সিলভার স্ক্রিনে এই ডায়লগ এ বার শোনা যাবে সুশান্ত সিং রাজপুতের মুখে। তিনি নিজের জীবনেও নিঃসন্দেহে এমনটাই ভাবতেন। নইলে পাটনা থেকে বলিউডে দাপিয়ে বেড়ানোর স্বপ্নটা দেখার সাহস করতেন না। শুধু অভিনয়ের প্যাশনে নামি কলেজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, উজ্জ্বল ভবিষ্যত হেলায় পিছনে ফেলে অনিশ্চয়তার জীবনে লাফ মারতেন না। সাম্প্রতিক সময়ে সম্ভবত দর্শকরা কোনও ছবির ট্রেলরের জন্যই এতটা অধীর আগ্রহে অপেক্ষা করেননি। অবশেষ সব অপেক্ষার অবসান হয়েছে। আর ‘দিল বেচারা’-র ট্রেলর দিল জিতে নিয়েছে দর্শকমহলের। প্রায় আড়াই মিনিটের ট্রেলরের সবটা…
Read More
সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশার গর্ভে সূরজ পাঞ্চোলির সন্তান

সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশার গর্ভে সূরজ পাঞ্চোলির সন্তান

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ। নেটিজেনরা প্রতিনিয়ত নানান দাবি নিয়ে সরব হচ্ছে সুশান্তের মৃত‍্যু নিয়ে। এবার উঠে এসেছে এক চাঞ্চল‍্যকর দাবি। শোনা যাচ্ছে, সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আদিত‍্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলির। এই সম্পর্কের কথা সুশান্তই জানতেন শুধুমাত্র। তবে সুশান্তের আত্মহত্যার তদন্ত করতে গিয়ে পুলিস স্পষ্ট জানিয়ে দেয়, দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্য়ুর কোনও যোগ নেই। এসবের মধ্যেই এবার সোশ্যল মিডিয়ায় উঠে আসতে শুরু…
Read More
সারোজ খান চলে যাওয়াটা একটা যুগের পতন

সারোজ খান চলে যাওয়াটা একটা যুগের পতন

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। যদিও করোনার রিপোট নেগেটিভ ছিল। আস্তে আস্তে সেরেও উঠছিলেন। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরোজ খানের। বলিউডে তিনি সকলের কাছেই মাস্টারজি নামে পরিচিত। বহু তারকার নেপথ্যের কারিগর তিনিই। যাঁরা নৃত্য শিল্পী বা নাচতে ভালোবাসেন, তাঁদের কাছে সরোজ খান চলে যাওয়া নিসঃন্দেহে গভীর ক্ষতি ও বেদনার।  ছোট থেকেই তাঁর শরীরের গঠন ছিল একটু মোটার দিকেই। ফলে তন্বী ছিপছিপে হলেই শরীরী বিভঙ্গ ফুটে উঠবে নাচের ছন্দে এমন স্টিরিয়োটাইপ ভাবনা ভেঙে দিয়েছিলেন সরোজ। তাঁর প্রয়াণে শোকাহত বলিউড। সরোজ…
Read More
সুশান্তের পর আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর

সুশান্তের পর আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর

সুশান্তের পর আত্মহত্যা করলেন টিকটক স্টার। মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর। নয়া দিল্লির প্রীত বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সিয়া কক্কর। তবে কেন তিনি করলেন এই কাজ? ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷ কেন তিনি এই পথ বেছে নিয়েছেন সেটি এখনও জানতে পারা যায়নি ৷ তবে কী কারণে সিয়া আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ব্যক্তিগত কারণেই ওই টিকটক স্টার আত্যহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার অর্জুন সারিন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আঘাত এখনও মানুষ সহে উঠতে পারেননি তারই মাঝে এমন দুঃখজনক ঘটনা ফের শোকের আবহ তৈরি করেছে ৷ জানতে পারা…
Read More
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন রূপা গাঙ্গুলি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন রূপা গাঙ্গুলি

নয়াদিল্লি: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এই মৃত্যু নিয়ে চর্চা চলছে লাগাতার। গত ১৪ জুন বান্দ্রায় নিয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। আকস্মিক এই মৃত্যুর পরে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুশান্তের অনুরাগীরা। পাশাপাশি সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। এরই মাঝে সম্প্রতি ‘মহাভারত'-এর দ্রৌপদী তথা পশ্চিমবঙ্গের বিজেপির প্রথমসারির মুখ রূপা গাঙ্গুলিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। নিয়মিত নিজের টুইটারে পোস্ট করে গিয়েছেন রূপা গাঙ্গুলি।
Read More
তিন জন মিলে খুন করেছে সুশান্তকে! ভিডিও শেয়ার করলো অভিনেত্রী পায়েল

তিন জন মিলে খুন করেছে সুশান্তকে! ভিডিও শেয়ার করলো অভিনেত্রী পায়েল

সুশান্ত সিং রাজপুত এর রহস্যমৃত্যুর জট কাটানোর চেষ্টা চলছে। জেরা করা হচ্ছে তার বন্ধুমহল, প্রেমিকাকে। তারমধ্যেই উঠে আসছে নানারকম তথ্য। এবার মহেশ ভাট এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগিতা অভিনেত্রী পায়েল রোহাতগি। তার বক্তব্য সুশান্তের চিকিৎসক কেরসি চাওলা, ও মহেশ ভাট দুজনে মিলে পরিকল্পিতভাবে খুন করেছে তাকে। এই পরিকল্পনায় রিয়া চক্রবর্তী ও সামিল ছিলেন সমানভাবে বলে দাবি পায়েলের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লাইভ ভিডিও করে তিনি জানান যে সুশান্তের চিকিৎসক আসলে মহেশ ভাটের ঘনিষ্ঠ। তার কাছে কেউ অবসাদে চিকিৎসা করাতে গেলেই তিনি বলে দেন তার বাইপোলার ডিসঅর্ডার আছে। তারপর অভিনেতাদের জোর করে ওষুধ খেতে বাধ্য করা হয়। কিন্তু…
Read More