বিদেশ

রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্যুইট সংস্কৃত ভাষায়

রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্যুইট সংস্কৃত ভাষায়

ভারতের মাটিতে রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্কৃত ভাষায় ট্যুইট করে তিনি বলেছেন, দেশে নয়া দিগন্ত খুলে দিল রাফাল জেট।বুধবার রাফালের পাঁচটি বিমান আম্বালা এয়ারবেসে অবতরণ করার অব্যবহিত পরেই তাদের স্বাগত জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফালের ভারতে অবতরণের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সংস্কৃত ভাষায় স্বাগতম জানিয়েছেন অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলিকে।
Read More
হারিকেন হান্নার কারণে লন্ডভন্ড টেক্সাস উপকূল

হারিকেন হান্নার কারণে লন্ডভন্ড টেক্সাস উপকূল

বিধ্বংসী গতিতে টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হারিকেন হান্না। হারিকেন হান্না ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় হিসেবে ৮০ মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে। এবং ঘূর্ণিঝড়টি ঘন্টায় আট মাইল বেগে পশ্চিম দিকে এগিয়ে যায়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের পোর্ট ম্যান্সফিল্ড থেকে ৫০ মাইল পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে। ঘূর্ণিঝড় হান্নার আঘাতের পর টেক্সাসের গভর্নর গ্রেগ আ্যবোট উদ্ধার কর্মীদের দ্রুত কাজ চালানোর জন্যে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছেন গভর্নর।
Read More
হাসিমারায় তৈরি থাকবে রাফাল, চিনের মোকাবিলায় সিদ্ধান্ত বায়ুসেনার

হাসিমারায় তৈরি থাকবে রাফাল, চিনের মোকাবিলায় সিদ্ধান্ত বায়ুসেনার

দীর্ঘ প্রতীক্ষার অবসান।বুধবারই আসতে চলেছে রাফায়েল৷৩৬টির মধ্যে  প্রথম দফায় ৫টি বিমান আসার কথা৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই রাফালের আগমণ ভারতীয় বায়ুসেনার কাছে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ঘটনা৷ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে রাফালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে স্মরণীয় ঘটনাও হতে চলেছে৷ কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ কারণ ২০১৬ সালে যখন ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ফ্রান্সের থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত, তখনও কেউ ভাবেনি যে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের কয়েক বছরের মধ্যেই এতখানি অবনতি হবে৷ প্রথম দফায় ভারতে আসা রাফালগুলিকে আপাতত পশ্চিমবঙ্গের হাসিমারা এবং হরিয়ানার আম্বালার বিমান ঘাঁটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
Read More
নিষিদ্ধ আরও ৪৭ টি চিনা অ্যাপ,নজর PUBG তেও

নিষিদ্ধ আরও ৪৭ টি চিনা অ্যাপ,নজর PUBG তেও

চীন-ভারত সীমা সংক্রান্ত উত্তাপের মধ্যে ভারতে আরো বন্ধ হয়ে গেল ৪৭ টি অ্যাপ। কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশের অখন্ডতা, নিরাপত্তা জনিত কারণে নিষিদ্ধ করা হচ্ছে আরো কিছু অ্যাপ। নজর রয়েছে পাবজি তেও।
Read More
উত্তর কোরিয়ায় ধরা পড়ল সর্বপ্রথম করোনা রোগী

উত্তর কোরিয়ায় ধরা পড়ল সর্বপ্রথম করোনা রোগী

উত্তর কোরিয়ায় ধরা পড়ল প্রথম করোনা রোগী। প্রথম মামলা সামনে আসার পর কিম জং উন প্রশাসন বর্ডার এলাকায় লকডাউন লাগু করে দিয়েছে। শোনা যাচ্ছে করোনা এই বর্ডার পার করেই দেশে ঢুকেছিল। ওই ব্যাক্তি তিন বছর আগে দক্ষিণ কোরিয়া গেছিল, আর সে অবৈধ ভাবে উত্তর কোরিয়ায় ঢুকেছিল। এই মামলা এক অনুপ্রবেশকারীর সাথে যুক্ত। ওই ব্যাক্তি দক্ষিণ কয়েক বছর আগে কোরিয়া থেকে পালিয়ে গেছিল। আর গত সপ্তাহে সে অবৈধ ভাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করে। কিম জং উন অনুযায়ী, করোনার ভাইরাস উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। যদি ওই ব্যাক্তিকে আধিকারিক হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে এটিই উত্তর কোরিয়ায় সর্বপ্রথম করোনার মামলা হবে। এর…
Read More
WHO জানাল ঠিক কবে করোনার ভ্যাকসিন আসতে পারে

WHO জানাল ঠিক কবে করোনার ভ্যাকসিন আসতে পারে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি Covid-19 ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের পরে বিশ্বজুড়ে করোনার হাত থেকে দ্রুত মুক্তি পাওয়ার আশা জেগে উঠেছে৷ তবে বিশ্ববাসী কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারে এ নিয়ে WHO খুব তাড়াহুড়োতে রাজি নয়৷ কারণ, একাধিক পরীক্ষার পরে নিরাপদ ভ্যাকসিন দরকার৷ তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে৷ হু জানাচ্ছে, প্রথম ভ্যাকসিন ২০২১-এর আগে আশাই করা উচিত নয়৷ ২০২১ সালের শুরুর দিকে করোনা ভ্যাকসিন আশা করতে পারে বিশ্ববাসী৷ WHO-এর এমার্জেন্সি প্রোগ্রামের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান জানাচ্ছেন, ভ্যাকসিনের সুষম বণ্টনের জন্য কঠোর পরিশ্রম করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ ভ্যাকসিন তৈরি ও বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে৷ কারণ এটা বিশ্ববাসীর ভালর জন্য৷ অতিমারি ধনী,…
Read More
এখনও চিন সেনা রেখেছে পূর্ব লাদাখে সীমান্তে

এখনও চিন সেনা রেখেছে পূর্ব লাদাখে সীমান্তে

সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করার কোনও সদিচ্ছা চিনের নেই বলেই জোরাল ইঙ্গিত৷ লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনা একের পর এক বৈঠকের মাধ্যমে সেনার পিছু হঠার প্রক্রিয়া শুরু হয়েছিল৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর প্রতিশ্রুতি ভারতীয় সেনার সঙ্গে বৈঠকে দিয়েছিল চিন৷ কিন্তু পিপলস লিবারেশন আর্মির বর্তমান গতিবিধি বলছে, চিন সেই প্রতিশ্রুতি পালন করছে না৷ কিন্তু বৈঠকের পরেও বর্তমানে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ৪০ হাজার চিন সেনা রীতিমতো ঘাঁটি গেড়ে রয়েছে৷ পাশাপাশি একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানও মোতায়েন করে রেখেছে ওই এলাকায়৷ রয়েছে একাধিক কামানও৷ সব ভারতের দিকে নিশানা করা৷ সীমান্ত পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা হয় ডোভাল ও ওয়াং-এর৷…
Read More
চীনে খুলে গেল সিনেমা হলগুলি

চীনে খুলে গেল সিনেমা হলগুলি

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। এবার ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন সিনেমা হলগুলিও। সাংহাই, গুইলিন শহরগুলিতে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে সিনেমা দেখানো। যে সমস্ত অঞ্চলে বিগত ১৪ দিনে নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি, সেই সমস্ত জায়গার সিনেমা হলের কর্মীরা থিয়েটারগুলিকে স্যানিটাইজ করছে যাতে সেখানে সিনেমা দেখানো যেতে পারে। তবে সিনেমা হল খোলা হলেও দর্শকদের জন্য বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে।
Read More
অক্সফোর্ডে তৈরি করোনা টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে ভারতেও

অক্সফোর্ডে তৈরি করোনা টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে ভারতেও

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। এরই মধ্যে আশার আলো দেখালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) গবেষকদের তৈরি করোনা ভাইরাসের টিকার (Coronavirus Vaccine) সফল পরীক্ষামূলক ব্যবহার। জানা গেছে, খুব তাড়াতাড়ি ভারতেও ওই টিকার (AZD1222) মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ভ্যাকসিন (ভ্যাকসিন) এর পরীক্ষা শুরু হবে। লাইসেন্স পাওয়ার পরে এই প্রক্রিয়া শুরু করা হবে। ল্যানসেট মেডিকেল জেনারেল-এ প্রকাশিত এই টিকার পরীক্ষামূলক ব্য়বহার সম্পর্কে জানানো হয়েছে যে, আপাতত প্রাথমিকভাবে AZD1222 করোনা টিকার ফলাফল ইতিবাচকই এসেছে। সবচেয়ে বড় কথা, গবেষকরা দাবি করেছেন যে, এই টিকাটির কোনও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো প্যারাসিটামল ওষুধ খেলেই কাটিয়ে ওঠা সম্ভব। ফলে…
Read More
২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

লক্ষ-কোটি পরিবারে বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিল ব্রিটিশ সরকার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে আপনা ভাইরাসের সংক্রমণে এসেছেন কিনা। এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী পরীক্ষার উদ্যোগ নিচ্ছে বরিস জনসন সরকার। ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট। সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, "এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।"
Read More
নিসান নিয়ে এল নিসান আরিয়া

নিসান নিয়ে এল নিসান আরিয়া

নিসান পেশ করল সম্পূর্ণ নতুন নিসান আরিয়া। এটি একটি ইলেক্ট্রিক ক্রসওভার এসইউভি যা গ্রাহকদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কনফিডেন্স, কমফোর্ট ও কানেক্টিভিটির আনন্দ  দেবে। ১০০% ইলেক্ট্রিক পাওয়ারট্রেন-সহ আরিয়া দেবে পাওয়ারফুল অ্যাক্সিলারেশন এবং স্মুথ ও কোয়ায়েট অপারেশন। আনুমানিক ৬১০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট এই নো-কম্প্রোমাইজ আরিয়া দৈনন্দিন যাত্রা ও উইকএন্ড রোড ট্রিপের জন্য আদর্শ ভেহিকেল। ওকোহামায় নতুন নিসান প্যাভিলিয়নে এক লাইভ স্ট্রিমড ইভেন্টের মধ্য দিয়ে গ্লোবাল অডিয়েন্সের সামনে আরিয়ার আবরণ উন্মোচন করেন নিসানের সিইও মাকোতো উচিদা ও চিফ অপারেটিং অফিসার অশ্বনী গুপ্তা। অল-নিউ নিসান আরিয়া ২০২১ সালের মাঝামাঝি জাপানে বিক্রয় শুরু হবে। এটি ইউরোপ, নর্থ আমেরিকা ও চিনে ২০২১ সালের শেষদিকে বিক্রয় করার পরিকল্পনা…
Read More
গবেষণা ও ফর্মুলা চুরির বড় অভিযোগ ব্রিটেনের

গবেষণা ও ফর্মুলা চুরির বড় অভিযোগ ব্রিটেনের

ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা সেন্টারের গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়া সরকারের মদতপুষ্ট হ্যাকাররা কোভিড ভ্যাকসিন তৈরির গবেষণার সঙ্গে যুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডিয়ান গবেষণা সংস্থাকে নিশানা করেছে। সেখান থেকে তথ্য চুরি করতে চাইছে। এর পিছনে ক্রেমলিনের ভূমিকা রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে ব্রিটেন। এ ব্যাপারে কোজি বিয়ার তথা এপিটি২৯ হ্যাকার গ্রুপের দিকে আঙুল তুলেছেন ব্রিটিশ গোয়েন্দারা। এই দুই হ্যাকার গ্রুপই রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলির হয়ে কাজ করে বলে ব্রিটেনের দাবি। ব্রিটিশ কর্তারা জানিয়েছেন, ভ্যাকসিন গবেষণা সংক্রান্ত সবকিছুই সুরক্ষিত রয়েছে। কোভিড মোকাবিলার জন্য এখনও পর্যন্ত গোটা বিশ্বে ১৪০ টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে।
Read More
তামাক পাতা থেকে করোনার টিকা

তামাক পাতা থেকে করোনার টিকা

মেডিকাগোর সায়েন্টিফিক ও মেডিক্যাল রিসার্চ বিভাগের একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাথালি ল্যানড্রি বলেছেন, উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। করোনা প্রতিরোধে এই ভ্যাকসিনও কার্যকরী প্রমাণিত হবে আশা করা যায়। মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। ২০ বছর ধরে প্ল্যান্ট-ভ্যাকসিন তৈরির রেকর্ড রয়েছে মেডিকাগোর। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে অক্টোবরে। প্রথম পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে কানাডার বায়োফার্মাসিউটিকাল কোম্পানি মেডিকাগো। ১৮০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মেডিকাগোর সঙ্গে ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্বে রয়েছে কানাডার কোম্পানি ফিলিপ মরিস।
Read More
টুইটারের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট হ্যাকারের

টুইটারের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট হ্যাকারের

টুইটার জানিয়েছে তাদের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট করেছিল হ্যাকাররা। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর রাতে জো বিডেন, ব্যারাক ওবামা, কিম কারদাশিয়ান, ইলন মাস্ক সহ অনেকের প্রোফাইল থেকে বিটকয়েনের জন্য টুইট করা হয়। একই রকমের টুইট বিভিন্ন সেলিব্রিটি প্রোফাইল থেকে আশায় সবাই বুঝতে পারেন যে এদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। বেশ কয়েক ঘণ্টা পর পরিস্থিতি শুধরোচ্ছে। কিন্তু ইতিমধ্যেই হ্যাকাররা প্রায় ১.২ লক্ষ ডলার তুলে নিয়েছে বাজার থেকে। টুইটার জানিয়েছে তাদের কর্মীদের হ্যাক করেই সেলেব প্রোফাইল থেকে পোস্ট করতে পেরেছিল সাইবার দুষ্কৃতীরা।  তার মাধ্যমেই অনেকে সেলিব্রিটি ভেরিফাইড হ্যান্ডেল থেকে পোস্ট করেতে পেরেছে তারা। যে সব কর্মীদের কাছে ইন্টারনাল সিস্টেমের অ্যাকসেস আছে তাদেরই নিশানা করেছিল…
Read More