দেশ

বাচ্চাদের জন্যও চালু হবে করোনার ভ্যাকসিন

বাচ্চাদের জন্যও চালু হবে করোনার ভ্যাকসিন

দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। এই মহামারির বিস্তার কমাতে এবার শীঘ্রই প্রাপ্তবয়স্কদের সাথে সাথে বাচ্চাদের জন্যও করোনার ভ্যাকসিন চালু করা হবে। মার্কিন ড্রাগ প্রস্তুতকারী সংস্থা ফাইজার এবং বায়োটেক ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য করোনার ভ্যাকসিনের একটি পরীক্ষা শুরু করেছে। ২০২২ সালের প্রথমদিকে বাচ্চাদের জন্যও করোনার ভ্যাকসিন পাওয়া যাবে।
Read More
বন্ধ হল রফতানি

বন্ধ হল রফতানি

ফের করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। বর্তমানে দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে সেকেন্ড ওয়েভ দেখা দিয়েছে। ফলে ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বেড়েছে দেশে টিকার চাহিদা। তাই বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হল। করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা করল ভারত। আপাতত কোভিশিল্ড ভ্যাকসিনের রপ্তানি বন্ধ থাকবে। আগে দেশবাসীর করোনা টিকার চাহিদা মিটুক, এমনই নীতি কেন্দ্রের। দুই মাস পর ভাবনাচিন্তা রফতানির করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে তৃতীয় দফার টিকাকরণ।
Read More
বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড

বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড

চালু হল নয়া নিয়ম। এবার না করালে ঘোর বিপদ। ২০২১ – এর আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার। না হলে বাতিল হতে পারে প্যান কার্ড, কার্ডটি ইনভ্যালিড গণ্য করা হবে। এর আগে বেশ কয়েকবার এর সময়সীমা পিছিয়েছে মোদী সরকার। প্রথমে ঠিক ছিল, আধার ও প্যান কার্ডের লিঙ্ক করানোর লাস্ট ডেট 30 জুন, 2020। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা পিছিয়েছে।
Read More
উদ্বেগ বাড়ছে

উদ্বেগ বাড়ছে

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। রাজ্যে রাজ্যে দ্রুত বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৭,২৬২। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। কেন্দ্র হিসেবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে গভীর উদ্বেগজনক ভাবে চিহ্নিত করা হয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং গুজরাত। অন্যদিকে, ৪৫ বছর বয়সের বেশি বয়সী প্রত্যেককে এপ্রিলের ১ তারিখ থেকে করোনা টিকা দেওয়ার অনুমোদন দিল কেন্দ্র।
Read More
জেরবার গোটা দেশ

জেরবার গোটা দেশ

প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট। ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে করোনা। জেরবার গোটা দেশ। দেশের একাধিক শহরে জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের। দিল্লিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে, মহানগরে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১৪০০।
Read More
বাড়ছে করোনা গ্রাফ

বাড়ছে করোনা গ্রাফ

নতুন করে ভাবাচ্ছে, দেশের করোনা গ্রাফ। দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। এক ধাক্কায় গত কয়েকদিনে করোনা ভাইরাসে সংক্রমিতে সংখ্যাটারে বাড়ছে নিয়মিত হারে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন প্রায় সংক্রমিত ৩৯ হাজার ৭২৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড রোগী ২ লক্ষ ৭১ হাজার ২৮২ জন। কোভিড গ্রাফ দেখে চিন্তিত খোদ কেন্দ্রও। আশঙ্কা স্বাস্থ্যমহলে।
Read More
শোকের ছায়া ক্রীড়ামহলে

শোকের ছায়া ক্রীড়ামহলে

সারা দেশে ক্রীড়া ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ফোগত পরিবার। এবার সেই ফোগত পরিবারে শোকের ছায়া। চাম্পিয়ন কুস্তিগীর গীতা এবং ববিতা ফোগতের বোন রিতিকা ফোগত আত্মঘাতী হয়েছেন। বাড়িতেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় প্রতিযোগি রিতিকাকে। ১৪ মার্চ ভরতপুরে রাজ্যস্তরের একটি কুস্তি প্রতিযোগিতার ফাইনাল খেলায় ১ পয়েন্টে হেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন রিতিকা। ফাইনালে হেরে যাবেন কোনোভাবেই কল্পনা করেননি রিতিকা। তার ফলেই এই সিদ্ধান্ত নেন রিতিকা। চরম হতাশ হয়েছেন ফোগত পরিবার। মাত্র ১৭ বছর বয়সী কুস্তিগীরের মৃত্যুতে শোকের ছায়া ভারতের ক্রীড়ামহলে। 'দঙ্গল ছবির মাধ্যমে ফোগাত পরিবারের কাহিনী দেখেছে গোটা ভারত সহ বিশ্ব।
Read More
সতর্ক বার্তা নমোর

সতর্ক বার্তা নমোর

হঠাৎ করেই পালটে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। দেশের একাধিক রাজ্যে এই মারণ ভাইরাস যে দ্বিতীয়বার আঘাত হেনে ফেলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিকে দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। আরটি পিসিআর টেস্টগুলি আরও বৃদ্ধি করার নির্দেশ দেন নমো।
Read More
চিন্তায় দেশ

চিন্তায় দেশ

নতুন করে ভাবাচ্ছে, দেশের করোনা গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনায় মৃত্যুর সংখ্যা। দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। এক ধাক্কায় গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭২ জনের। এখনও মারণ ভাইরাসকে বাগে আনতে পারেনি মহারাষ্ট্র।
Read More
চিন্তা বাড়ছে বাংলায়

চিন্তা বাড়ছে বাংলায়

নির্বাচনী আবহে নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা মৃত্যুর সংখ্যা। হঠাৎ করেই এক ধাক্কায় পালটে গেল বাংলার চিত্র। লাফিয়ে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। আর এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান কলকাতা ও হাওড়ার। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪ জনের। বাংলায় সংক্রমণের ফলে মৃত্যুও এখনও দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের।
Read More
এবার পাকিস্তানেও ভারতের ভ্যাকসিন

এবার পাকিস্তানেও ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক মৈত্রীচুক্তির নীতি মেনে মেড ইন ইন্ডিয়ারি ৪৫ মিলিয়ন কোভিড ভ্যাকসিন পাবে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান৷ বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউনের তৈরি কোভিশিল্ড পাবে পাকিস্তান৷ ওই ৪৫ মিলিয়ন ডোজ ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পে তৈরি৷ এর মধ্যে চলতি বছরের জুন মাসের মধ্যে ১৬ মিলিয়ন ডোজ তারা পেয়ে যাবে৷ জুন মাসের মধ্যে সম্পূর্ণ সাড়ে চার কোটি ডোজ পৌঁছে যাবে ইমরান খান সরকারের কাছে।
Read More
পরিস্থিতি স্বাভাবিক নয় মহারাষ্ট্রে

পরিস্থিতি স্বাভাবিক নয় মহারাষ্ট্রে

এখনও দেশে অব্যাহত করোনাভাইরাসের দাপট। আবার করোনা সংক্রমণ বৃদ্ধিতে জেরবার মহারাষ্ট্র। তাই দু’দিনের মধ্যে নাগপুর কমিশনারেটের অধীনে সমস্ত এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি করেছে মহারাষ্ট্র প্রশাসন। মহারাষ্ট্রের ৫৯.৪ শতাংশ করোনা পজিটিভ কেস পাওয়া গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।
Read More
ফের রাজ্যে নমো

ফের রাজ্যে নমো

নির্বাচনের আগে রাজ্যে পাখির চোখ করে রেখেছে বঙ্গ বিজেপি। মরিয়া গেরুয়া শিবির। রাজ্যে প্রথম দফার ভোট হতে চলেছে ২৭ মার্চ আর দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল। এবার দুই মেদিনীপুরে চমকের অপেক্ষায় রয়েছে গেরুয়া শিবির। আগামী সপ্তাহে চারদিনে তিনটি সভা করবে বঙ্গ বিজেপি। আগামী ১৮ মার্চ, ২০ মার্চ , ২১ মার্চ জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী।
Read More
আবারও লকডাউন

আবারও লকডাউন

আবার করোনা সংক্রমণ বৃদ্ধিতে জেরবার মহারাষ্ট্র। ফের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। কেন্দ্রের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান নয়া করোনা পরিস্থিতি। তাই আবার কড়া লকডাউনের ঘোষণা হল। করোনা সংক্রমণ রুখতে আগের মতোই কড়া লকডাউন জারি করার পথে হাঁটল নাগপুর জেলা প্রশাসন। তবে শুধু নাগপুর নয়। চলতি সপ্তাহে করোনা আটকাতে ফের সামাজিক দূরত্ব বৃদ্ধির পথে হেঁটেছে মহারাষ্ট্রের বেশ কিছু জেলা।
Read More