দেশ

উত্তরাখণ্ড ধসে চলছে উদ্ধার কাজ

উত্তরাখণ্ড ধসে চলছে উদ্ধার কাজ

উত্তরাখণ্ডে ধস বিপর্যয়ের পর দুদিন অতিক্রান্ত। চামোলিতে পাহাড় থেকে প্রচুর পরিমাণে বরফ ঢাল বেয়ে নেমে আসে। যার জেরে ভূমিধস হয়। চামোলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে আরও মৃতদেহ। এখনও পর্যন্ত ৩২টি দেহ উদ্ধার হয়েছে উত্তরাখণ্ডের চামোলিতে। উত্তরাখণ্ড পুলিশের তরফে নামের তালিকা প্রকাশ করে ইতিমধ্যে ১৮৫ জন নিখোঁজ মানুষকে চিহ্নিত করা হয়েছে। এদিকে, তপোবন সুড়ঙ্গে এখনও পর্যন্ত ৩৫ জন আটকে রয়েছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। ক্যামেরা ড্রোনও ব্যবহার করা হচ্ছে সুড়ঙ্গের ভিতরে।
Read More
আরও শক্তিশালী হল ভারত

আরও শক্তিশালী হল ভারত

ভারতীয় বায়ুসেনা প্রায় দুই দশক পর কোনও অত্যাধুনিক বিদেশি যুদ্ধবিমান পেয়েছে। ১৯৯৭ সালে রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমানের পর এবার রাফালে যুদ্ধবিমান এল ভারতীয় বায়ুসেনা হাতে। এর আগ ভারতে ১১ টি রাফালে এসছে। চলতি বছরের মার্চ মাসের মধ্যেই দেশে চলে আসছে আরও ১৭ টি রাফালে যুদ্ধবিমান আসছে ভারতীয় বায়ুসেনা হাতে। আরও ২৫ টি রাফালে যুদ্ধবিমান পাবে ভারত।
Read More
ফের চলতি বছরে ফের ২ দিনের ব্যাংক ধর্মঘট

ফের চলতি বছরে ফের ২ দিনের ব্যাংক ধর্মঘট

গত বছর একাধিকবার ব্যাঙ্ক ধর্মঘটের সাক্ষী থেকেছে গোটা দেশ। ফের চলতি বছরের শুরুর দিকে আগামী ১৫ মার্চ ও ১৬ মার্চ দেশজুড়ে হবে ধর্মঘট। ওই ধর্মঘটে যোগ দেবেন ব্যাংকার কর্মচারী ও আধিকারিকরা। এই ধর্মঘট হলে মার্চ মাসে টানা চারদিন ব্যাংক বন্ধ থাকতে পারে। এই ধর্মঘটের ফলে ফের দেশজুড়ে গ্রাহকদের বড়োসড়ো ভোগান্তির জন্য আশঙ্কা করা হচ্ছে।
Read More
সস্ত্রীক বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

সস্ত্রীক বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে সস্ত্রীক বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ মার্কিন রাষ্ট্রপতিকে যত দ্রুত সম্ভব সস্ত্রীক ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। আগামীদিনে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি৷ আনুষ্ঠানিকভাবে মার্কিন মুলুকের দায়িত্ব নেওয়ার পর প্রথম ফোনে কথা বললেন দুই রাষ্ট্র প্রধান বাইডেন ও নমো৷  
Read More
বড় স্বস্তি দেশে

বড় স্বস্তি দেশে

দেশের করোনা আক্রান্তের সংখ্যা কমছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ১১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মাসে দ্বিতীয় সর্বনিম্ন সংখ্যা এটি। মঙ্গলবার দেশের দৈনিক মৃতের সংখ্যাটা থাকল ১০০-র নিচে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। ১৩,৫৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Read More
তপোবন টানেলে আটকে অনেকে

তপোবন টানেলে আটকে অনেকে

ফিরল আটবছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। কেদারনাথের ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৬টি দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ১৭০ জনকে উদ্ধার করতে পেরেছে সেনারা। তপোবন সুড়ঙ্গে এখনও ৩৫ জনের মতো আটকে রয়েছেন বলে অনুমান। সুড়ঙ্গের ভিতরে অক্সিজেন পর্যাপ্ত রয়েছে বলে মত আইটিবিপি আধিকারিকদের। সারারাত ধরেচলছে উদ্ধারকাজ।
Read More
লালার আবেদন খারিজ

লালার আবেদন খারিজ

কয়লা কাণ্ডে ও গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সিবিআই-এর এফআইআর খারিজের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ হাওলার মাধ্যমে টাকা সরানোরও অভিযোগ উঠেছে অনুপ মাঝির বিরুদ্ধে। ইতিমধ্যেই কয়লাকাণ্ডে এবার সিবিআই–এর ব়্যাডারে এসেছে অন্যতম অভিযুক্ত গণেশ বাগাড়িয়া। সূত্রের খবর, গত সপ্তাহেই দেশে ফিরেছেন তিনি।
Read More
আলোচনার জন্য কৃষকদের আহ্বান প্রধানমন্ত্রীর

আলোচনার জন্য কৃষকদের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ১১ বার বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা। কোনও সমাধানসূত্র মেলেনি। কৃষকদের মন পেতে বিক্ষোভের আবহে আবারও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আলোচনার টেবিলে বসার জন্য সকালে কৃষকদের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Read More
দুই দেশের পাসপোর্ট রয়েছে বিনয়ে মিশ্রর কাছে

দুই দেশের পাসপোর্ট রয়েছে বিনয়ে মিশ্রর কাছে

কয়লা কাণ্ডে আয়কর দফকতরের অভিযান শুরুর পর দিন থেকেই ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র৷ বিনয় মিশ্রাকে তৃণমূল যুবার সাধারণ সম্পাদক বানিয়েছিলেন; অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁকে তৃণমূল যুবার রাজ্য কমিটির ভাইস-প্রেসিডেন্ট বানিয়েছিলেন; অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। বিনয়ের কাছে ভারত ছাড়াও আরও দুটো দেশের পাসপোর্ট রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে৷ ওই দুই দেশে তিনি বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন৷ তদন্ত শুরুর পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বেশ কয়েকবার বিনয় মিশ্র যাতায়াত করেছেন বলেও জানা গিয়েছে৷
Read More
উত্তাল রাজ্যসভা

উত্তাল রাজ্যসভা

সংসদের অধিবেশন শুরু হতেই ফের কৃষি আইন নিয়ে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। অধিবেশনের শুরু হতেই কৃষি আইনের বিরোধিতায় স্লোগান দিতে শুরু করেন তিন আপ। পরিস্থিতি সামাল দিতে তিন আপ সাংসদকে সাসপেন্ড করতে বাধ্য হন স্পিকার বেঙ্কাইয়া নাইডু। আগামী দু’দিন রাজ্যসভায় কৃষি আইন নিয়ে মোট ১৫ ঘন্টা আলোচনা চলবে।
Read More
প্রয়াত ভারতের প্রখ্যাত ঐতিহাসিক

প্রয়াত ভারতের প্রখ্যাত ঐতিহাসিক

ইতিহাস চর্চার এক অধ্যায়ের অবসান হল। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর প্রয়াত হলেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ দ্বিজেন্দ্র নারায়ণ ঝা। শোকের ছায়া নেমে এসেছে তাঁর মৃত্যুতে। ডি এন ঝা বিশ্বাস করেননি যে, ভারতীয় ইতিহাসে কোনও স্বর্ণযুগ ছিল। ভারতের প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের পণ্ডিত ডি এন ঝা।
Read More
পরীক্ষা হবে ত্রিপুরায়

পরীক্ষা হবে ত্রিপুরায়

করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইনে আট-ন'মাস যে ক্লাস চালু হয় তারই পরীক্ষা চলবে ত্রিপুরায়। করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে ত্রিপুরায়। তৃতীয় থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের হবে এই পরীক্ষা। কোনও পড়ুয়ার যদি নির্দিষ্ট কোনও বিষয়ে সমস্যা থাকে, তাহলে ফাইনাল র আগে তাদের বিশেষ কোচিং দেওয়া হবে।
Read More
উত্তরাখণ্ডের ধস থেকে বাঁচার একটাই উপায় প্রকৃতির রক্ষা

উত্তরাখণ্ডের ধস থেকে বাঁচার একটাই উপায় প্রকৃতির রক্ষা

গতকাল, রবিবার সকালটা উত্তরাখণ্ডের জন্য ছিল এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড৷ মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। হিমবাহ ভেঙে ঋষিগঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে প্রাণ হারিয়েছেন ১৫০-এরও বেশি মানুষ। বরফগলা নিয়ে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। নাহলে এরকম হারে যদি হিমালয়ের ধ্বংসলীলা চলতে থাকে, তাহলে হড়পা বানের আশঙ্কা আরও বাড়বে এবং তা আরও ভয়ংকর হবে। তাই বাঁচার একটাই উপায় এখন - প্রকৃতির রক্ষা। বিশেষজ্ঞদের সতর্কতা সত্ত্বেও হৃষিগঙ্গা এবং ধৌলিগঙ্গা নদীর উপর দুটি পরপর বাঁধের কারণে সংবেদনশীল পাহাড়ি এলাকায় লাগাতার বিস্ফোরণ এবং সুড়ঙ্গ খননের…
Read More
কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা

কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা

অবশেষে থামল করোনার দহন। গত দু’দিন ধরে গোটা দেশে এই মারণ ভাইরাসের কবলে প্রাণহানির সংখ্যাটা ঘরাফেরা করছে একশোর নিচে। সোমবারও দেশে দৈনিক করোনায় মৃতের সংখ্যাটা একশোর নিচেই থাকল। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিন কলকাতায় ৪৩ জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৯০৪ জন। টিকাকরণ শুরুর পর দুর্বল হয়েছে। করোনার দাপট।
Read More