দেশ

ভয়াবহ ধস উত্তরাখণ্ডে

ভয়াবহ ধস উত্তরাখণ্ডে

ফিরল আটবছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড৷ মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। হিমবাহ ভেঙে ঋষিগঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। জলের তোড়ে পাঁচটি সেতু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ চামোলিতে চলছে উদ্ধারকাজ। প্রায় ৬০০ সেনা বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধারকার্য চালাচ্ছে৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে৷ নিখোঁজ ১৭০ জন৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ হড়পা বানে সম্পূর্ণ ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্লান্টটি৷ হড়পা বানে কমপক্ষে ১৮০ টি ভেড়া এবং ছাগল ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
Read More
কেন্দ্রের প্রশংসায় হর্ষ বর্ধন

কেন্দ্রের প্রশংসায় হর্ষ বর্ধন

শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন। বাংলার বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই অবস্থায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।  রাজ্যের স্বাস্থ্যখাতে কেন্দ্র ব্যাপক সাহায্য করেছে বলে জানালেন হর্ষ বর্ধন-সহ বিজেপি নেতৃবৃন্দ। হর্ষবর্ধন বলেন, সব ক্ষেত্রেই উদারহস্ত কেন্দ্র। কিন্তু রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো হতাশাজনক। যেক্ষেত্রে দরকার কেন্দ্র প্রশংসা করেছে। অন্যদিকে, কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষ বর্ধন।
Read More
তেজস জেট কেনার পথে ভারত

তেজস জেট কেনার পথে ভারত

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার দিকে বড় পদক্ষেপ ভারতের। গত মাসের ১৩ তারিখ প্রধানমন্ত্রী ৮৩টি অত্যাধুনিক তেজস জেট কেনার বিষয়ে সম্মতি জানায়। এবার তা সফল হল। ভারতীয় বায়ুসেনার জন্য ৮৩টি এলসিএ এমকে-১এ ‘তেজস জেট’ কেনার জন্য ৪৮,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করার পথে কেন্দ্র।
Read More
চাপে সরকার

চাপে সরকার

৬৮ দিনে পরল কৃষক আন্দোলন। কৃষকদের একটাই দাবি নয়া তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। এই আন্দোলন অন্তত অক্টোবর পর্যন্ত চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। তবে আন্দোলনকে আটকানোর চেষ্টা করেছে সরকার। সিংঘু, তিকরি ও গাজিপুর সীমানা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল দিল্লি পুলিশ। কংক্রিটের ব্যারিকেড, তার উপরে কাঁটাতারের বেড়া ও রাস্তায় পেরেক পুঁতেছে দিল্লি পুলিশ। সঙ্গে ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে। তবে রেখেছেন। এবার চাপে পড়ে তাই সিংঘু সীমানা থেকে পথে পোঁতা পেরেক তুলে নিল দিল্লি পুলিশ।
Read More
নজিরবিহীন অর্থ বরাদ্দ হল রেল খাতে

নজিরবিহীন অর্থ বরাদ্দ হল রেল খাতে

একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় ‘উপহার’ যে আসতে চলেছে, তা প্রত্যাশিত ছিল। ভারতীয় রেলের ইতিহাসে নজিরবিহীন ভাবে বিপুল অর্থ বরাদ্দ হল পশ্চিমবঙ্গের রেল পরিষেবার খাতে। রাজ্যে রেল ব্যবস্থায় আগামী দিনে মোট ৬৬৩৬ কোটি টাকা খরচ করতে চলেছে ভারতীয় রেল, এদিন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুষ গয়াল। পশ্চিমবঙ্গের মেট্রো রেল প্রকল্পের কাজেও অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।
Read More
চাপ বাড়াচ্ছে সরকার

চাপ বাড়াচ্ছে সরকার

৬৮ দিনে পরল কৃষক আন্দোলন। কৃষকদের একটাই দাবি নয়া তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। এই আন্দোলন অন্তত অক্টোবর পর্যন্ত চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। তবে আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে সরকার। সিংঘু, তিকরি ও গাজিপুর সীমানা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল দিল্লি পুলিশ। কংক্রিটের ব্যারিকেড, তার উপরে কাঁটাতারের বেড়া ও রাস্তায় পেরেক পুঁতেছে দিল্লি পুলিশ। সঙ্গে ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে।
Read More
নাভিশ্বাস মধ্যবিত্তের বাড়ল রান্নার গ্যাসের দাম

নাভিশ্বাস মধ্যবিত্তের বাড়ল রান্নার গ্যাসের দাম

মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতেই নাভিশ্বাস মধ্যবিত্তের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই চলতি বছর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় ২৫ টাকা দাম বাড়ল৷ আজ থেকেই কার্যকর হবে নয়া দাম৷ আজ বৃহস্পতিবার থেকে রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৭৪৫.৫০ টাকা। বাজেট ঘোষণা হওয়ার তিনদিনের মধ্যেই বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম৷
Read More
স্তব্ধ হতে পারে জাতীয় সড়ক

স্তব্ধ হতে পারে জাতীয় সড়ক

বড় ঘোষণা কৃষক মোর্চার। ৬৮ দিনে পরল কৃষক আন্দোলন। ৬ ফেব্রুয়ারি গোটা দেশে তিন ঘণ্টার জন্য জাতীয় সড়কে চাক্কা জ্যাম করা হবে ঘোষণা করেছেন কৃষকরা। কৃষকদের একটাই দাবি তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। বাজেটে কৃষকরাদের জন্য আলাদা করে কোনও ঘোষণা না করায় ক্ষোভ জাহির করেছেন কৃষকরা।  
Read More
এবার ভরতুকিহীন হতে চলেছে কেরোসিন

এবার ভরতুকিহীন হতে চলেছে কেরোসিন

মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতেই নাভিশ্বাস মধ্যবিত্তের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই চলতি বছর শূন‌্য হতে চলেছে কেরোসিনের উপর ভরতুকির পরিমাণ। অল্প হারে দাম বৃদ্ধি করে ১ এপ্রিল তা পুরোপুরি প্রত‌্যাহার করা হবে। পেট্রল-ডিজেলের পর এবার কেরোসিনও। গত মাসেও কেরোসিনের দাম লিটার প্রতি ৩.৮৭ টাকা বৃদ্ধি পেয়েছে। পেট্রোল ও ডিজেলের দামও গত ২৫ মাসে সবচেয়ে উচ্চস্তরে পৌঁছে গিয়েছে ৷
Read More
রথযাত্রা নিয়ে মামলার শুনানি আজ

রথযাত্রা নিয়ে মামলার শুনানি আজ

হাইভোল্টেজ ফেব্রুয়ারি। বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির যাত্রা শুরু করতে চলেছে বিজেপি। একই মাসে রাজ্যে নাড্ডা-মোদী-শাহ্। বঙ্গের মসনদ দখলের লক্ষ্যে একুশের নির্বাচনের আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতেই বিশ্বাস রাখছে গেরুয়া শিবির। রাজ্যের পাঁচপ্রান্ত থেকে পাঁচটি রথযাত্রা দিয়ে ভোটের প্রচার শুরু করতে চায় বিজেপি। তবে রথযাত্রার অনুমতি পেতে নবান্নের দ্বারস্থ হলেও অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আর তাই বিজেপির রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আজ এই মামলার শুনানি হতে পারে।
Read More
এপ্রিলের পর থেকে টিকাকরণের খরচ দেবে সরকার

এপ্রিলের পর থেকে টিকাকরণের খরচ দেবে সরকার

দেশে স্বাস্থ্যকর্মী-সহ সকল কোভিড যোদ্ধাদের কোভিড ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। কিন্তু গতবারের বাজেটে টিকাকরণের খরচ বরাদ্দ না থাকায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকাকরণের খরচ হচ্ছে PM CARES তহবিল থেকে। ২,২০০ কোটি টাকা দিচ্ছে PM CARES তহবিল। ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষ টিকাকরণ সেরে ফেলা হয়েছে। এপ্রিল থেকে টিকাকরণের খরচ দেবে সরকার। ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছে টিকাকরণ।
Read More
ছন্দপতন দৈনিক সংক্রমণে

ছন্দপতন দৈনিক সংক্রমণে

বুধবার ফের ঊর্ধ্বমুখী। নতুন করে উদ্বেগ বাড়াল মঙ্গলবারের পরিসংখ্যান নিয়ে। সংক্রমণ।একধাক্কায় কয়েক হাজার বেড়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১১ হাজার ৩৯ জন। একদিনে করোনার বলি ১১০ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন এই রোগকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২২৫ জন।
Read More
আবার গলওয়ানে উদ্বেগ

আবার গলওয়ানে উদ্বেগ

ভারত ও চিনের সীমান্ত সংঘাত মিটছে না। উদ্বেগ বাড়ছে ভারত-চিন সীমান্তে। দু'দেশের সেনা পর্যায়ের নবম বৈঠকও ইতিবাচক হয়েছে। এরমধ্যেই ভারতের দিকে তাক করে নিজেদের জমিতে প্রায় সাড়ে তিনশো 'টাইপ-৯৯' ট্যাংক মোতায়েন করেছে চিন। চিনের দেপসাং সমতল ও প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণে বিশাল বাহিনী ও সমরাস্ত্র মজুত করেছে সে দেশের সেনা।
Read More
বাড়তে চলছে গাড়ির দাম

বাড়তে চলছে গাড়ির দাম

সোমবার ‘পেপারলেস’ বাজেট পেশে সেফটি গ্লাস, উইন্ডস্ক্রিন ওয়াইপার, সিগনালিং যন্ত্রপাতি-সহ গাড়ির কয়েকটি যন্ত্রাশের আমদানি শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রের জন্য বহু ইতিবাচক পরিবর্তন আনবে এই বাজেট। স্বভাবতই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশীয় গাড়ি শিল্পমহল। ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের লক্ষ্য পূরণের পথে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। মানবসম্পদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবারের বাজেট।
Read More