দেশ

বাবরির মতোই অযোধ্যার নতুন মসজিদ

বাবরির মতোই অযোধ্যার নতুন মসজিদ

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রামমন্দির স্থাপনের পাশাপাশি অযোধ্যায় নতুন করে মসজিদ গড়ার অনুমতি দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডকে। মসজিদটি গঠিত হবে ১৫ হাজার ফুট জায়গার উপর। এই মসজিদের আকৃতি-উচ্চতা সবই বাবরি মসজিদের সমানই হবে, জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অযোধ্যার ধন্নিপুর অঞ্চলে পাঁচ একর জমির ওপর গড়ে উঠবে মসজিদ কম্পলেক্স। সেখানে মসজিদের পাশআপাশি থাকবে লাইব্রেরি, হাসপাতাল ও একটি কমিউনিটি কিচেন। মসজিদের নির্মাণকাজ দেখাশোনার জন্য একটি ১৫ সদস্যের ট্রাস্ট গঠন করা হয়েছে৷ এই মসজিদের নকশা তৈরির দায়িত্বে রয়েছেন এসএম আখতার৷ তাঁর কথায়, 'আমি গোটা কমপ্লেক্সটারই নকশা তৈরি করব৷ মসজিদ তারই মধ্যে রয়েছে৷ তবে পুরোটাই কমপ্লেক্সের মধ্যে থাকবে কি না, তা এখনও সিদ্ধান্ত নেওয়া…
Read More
মধ্যবিত্তের সাধ্যানুযায়ী দামের মধ্যে স্বপ্নের নিবাস

মধ্যবিত্তের সাধ্যানুযায়ী দামের মধ্যে স্বপ্নের নিবাস

২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছে মধ্যবিত্তের পকেটদুরস্ত সরকারি আবাসন প্রকল্প। যাতে পাওয়া যাবে পছন্দের বাড়ি মাত্র ১০০ দিয়ে বুকিং করে। মাত্র একশো টাকা খরচ করে অনলাইনে বাড়ির জন্য আবেদন পাঠানো যাবে। যা ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বার্ষিক আয় তিন লাখ টাকার কম হলেই এই বাড়ি বুক করার অনুমতি পাওয়া যাবে। আগ্রহীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত বাড়ি কিনতে চাইলে লগ ইন করতে হবে http://pmaymis.gov.in/ ওয়েবসাইটে। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে উত্তর প্রদেশের ১৯টি শহরে মোট ৩,৫১৬টি বাড়ির বুকিং ১ সেপ্টেম্বর থেকে চালু করেছে উত্তর প্রদেশে আবাস বিকাশ পরিষদ। একই সঙ্গে হরদোই, ফতেহপুর, কানপুর গ্রামীণ, কনৌজ, উন্নাও, বলরামপুর ও রায় বরেলি-সহ একাধিক…
Read More
সোনির নতুন হাই পাওয়ার পার্টি স্পিকার রেঞ্জ

সোনির নতুন হাই পাওয়ার পার্টি স্পিকার রেঞ্জ

হাই পাওয়ার পার্টি স্পিকার রেঞ্জে নতুন সংযোজন হিসেবে সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে চারটি আকর্ষণীয় নতুন মডেল – এমএইচসি-ভি৮৩ডি, এমএইচসি-ভি৭৩ডি, এমএইচসি-ভি৪৩ডি ও এমএইচসি-ভি১৩। যেকোনও পার্টিকে জমিয়ে তুলতে অসাধারন সাউন্ড জোগাবে এই হাই পাওয়ার পার্টি স্পিকার রেঞ্জ। ভি৪৩ডি ও ভি১৩ মডেল দু’টিতে রয়েছে দুইটি ফ্রন্ট টুইটার। ভি৮৩ডি ও ভি৭৩ডি-এর মতো ভি৪৩ডি-তেও রয়েছে মিডরেঞ্জ। এগুলির সম্পূর্ণ নতুন ডিজাইন কেবিনেটকে শক্তপোক্ত করেছে, আর দিচ্ছে স্পষ্টতা-সহ স্ট্রংগার বাস। হাই পাওয়ার পার্টি স্পিকার রেঞ্জ পাওয়া যাবে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেকট্রনিক স্টোর্স ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটে। চারটি মডেলের দাম ১৬,৯৯০ টাকা থেকে ৫৬,৯৯০ টাকার মধ্যে।
Read More
প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

নয়াদিল্লি: সোমবার চিকিৎসকদের সবরকমের চেষ্টা সত্বেও সব কিছুকে ফাঁকি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর বিষয় জানতে পেরে আমি শোকাহত।” পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়কে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে দেশবাসী ও প্রণব মুখোপাধ্যায়ের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মৃত্যুতে দেশ জুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ৩১ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর এই সাতদিন দেশের সব জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কোনও বিনোদন মূলক অনুষ্ঠান হবে না।
Read More
চিনা আগ্রাসনে সীমান্তের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

চিনা আগ্রাসনে সীমান্তের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

বারবার ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা আগ্রাসন। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য সীমান্তেও যাতে কোনও রকমের উত্তেজনা তৈরি না হয়, তার জন্য নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সশস্ত্র সীমা বলকে নির্দেশ দিয়েছে নজরদারি বাড়ানোর। এই বাহিনী ইন্দো-নেপাল ও ভুটান সীমান্তে নজর রাখে। নির্দেশ মতো উত্তরখাণ্ড ও সিকিমে ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তরাখণ্ড ও সিকিমের ট্রাই-জাংশান এলাকায় অতিরিক্ত ৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও খবর। সিকিমের ট্রাই-জাংশান এলাকা, অর্থাৎ যেখানে ভারত, চিন ও তিব্বত মিলেছে, সেই এলাকা খুবই গুরুত্বপূর্ন বলে জানানো হয়েছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকাতেও সেনাকে অতিরিক্তি সতর্ক থাকার নির্দেশ…
Read More
ইনডাস টাওয়ার টেলিকম সার্ভিস লকডাউন সময়কালে সিকিমের  ৯০% নেটওয়ার্ক কভারেজ প্রদান করতে সক্ষম

ইনডাস টাওয়ার টেলিকম সার্ভিস লকডাউন সময়কালে সিকিমের ৯০% নেটওয়ার্ক কভারেজ প্রদান করতে সক্ষম

প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসাবে COVID-19 এর বিরুদ্ধে দেশের লড়াইয়ে সমর্থন করে, ইন্ডস টাওয়ারস লকডাউন সময়কালে এবং পরবর্তী মাসগুলিতে গড়ে ৯৯.০০ % গড় অবধি নিশ্চিত করার জন্য সিকিমে নিরলসভাবে কাজ করে করেছে । সামাজিক দূরত্বের নীতিগুলি মেনে চলার সময়, ইন্ডস টাওয়ারগুলি রাজ্য জুড়ে ১৬৪ টি মোবাইল টাওয়ার এবং ৩১১ টি টেন্যানসি পরিচালনা এবং বিশেষত লকডাউনের সময়কালে বিজোড় যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।। এমনকি লাচুং এবং লাচেনের মতো উচ্চ উচ্চ স্থানগুলিতে টাওয়ারগুলি রয়েছে যা স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পরিষেবাগুলির পাশাপাশি সাধারণ মানুষকে ভালো পরিষেবা পেতে সাহায্য করেছে। উল্লেখ্য, ইন্ডস টাওয়ারের কর্মীরা কঠিন অঞ্চল, আবহাওয়া, চলাচলে সীমাবদ্ধতা এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরিষেবাগুলি পুনরুদ্ধার করে…
Read More
এপ্রিল-জুনে  দেশের অর্থনীতির ২৩.৯% অবনমন , চিন্তায় কেন্দ্র

এপ্রিল-জুনে দেশের অর্থনীতির ২৩.৯% অবনমন , চিন্তায় কেন্দ্র

দীর্ঘ পাঁচমাসে বদলে গিয়েছে শেষ তথা পৃথিবীর পরিস্থিতি। সেই সঙ্গে করোনা আবহে টালমাটাল দেশের অর্থনীতি। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছরের এপ্রিল-জুনে দেশের অর্থনীতি নজিরবিহীনভাবে ২৩.৯% সংকুচিত হয়েছে, যা গত চল্লিশ বছরে দেখা যায়নি। বস্তুত দেশের অর্থনীতির এতটা গভীর সংকোচন স্বাধীনতার পর আর কখনো হয়নি । এরপর জুলাই-সেপ্টেম্বরেও যদি অর্থনীতির সংকোচন অব্যাহত থাকে, যার সম্ভাবনা খুব বেশি, তা হলে সামনে অবস্থা আরও খারাপ হবে । রেটিং সংস্থা ক্রিসিলের আশঙ্কা, স্বাধীনতার পর এই নিয়ে চতুর্থবার মন্দার সম্মুখীন ভারত এবং এই মন্দা হয়তো সবচেয়ে তীব্র হবে । বিরোধীরা ইতিমধ্যে দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়ে কেন্দ্রকে লাগাতার খোঁচা দিচ্ছে। এই রিপোর্ট প্রকাশে…
Read More
প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে সাত দিনের  রাষ্ট্রীয় শোক দেশে

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক দেশে

পার্থিব জগৎ থেকে চলে গেলেন পঞ্চভূতের দেশে । শত প্রচেষ্টাকে হার মানিয়ে গতকাল বিকেলে প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপনে আগামিকাল মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ৷ প্রণব মুখার্জির প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ ।প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে রাজ্যে মঙ্গলবার সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ স্বরাষ্ট্র সচিব জানান, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ প্রণববাবুর সম্মানে আগামিকাল মঙ্গলবার রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা…
Read More
আক্রান্তের রেকর্ড ৪০ লাখ ছুঁতে চলেছে ভারতে

আক্রান্তের রেকর্ড ৪০ লাখ ছুঁতে চলেছে ভারতে

গত এক সপ্তাহ ধরে নতুন আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে দেশে। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় আমেরিকা ও ব্রাজিলের পরে এখনও বিশ্বে তিন নম্বর স্থানেই রয়েছে ভারত। ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ সংক্রমণ দেশে। আজ, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে দেখা গেছে, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯২১ জন। মৃতের সংখ্যাতেও বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত। করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৯ জনের। আমেরিকায় ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজারের কাছাকাছি, ব্রাজিলে ১ লাখ ২১ হাজার। কেন্দ্রের বুলেটিনে ইতিবাচক দিক হল মৃত্যুহার কমে যাওয়া। দেশে এখন কোভিড ডেথ রেট বা…
Read More
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বন্ধ সরকারি প্রতিষ্ঠান

প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বন্ধ সরকারি প্রতিষ্ঠান

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্যে আগামীকাল ও শেষকৃত্যের দিনে সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও পুলিশ দিবসের উৎযাপন হবে ৮ই সেপ্টেম্বর, জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়|
Read More
করোনায় প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

করোনায় প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

করোনাভাইরাস কেড়ে নিল আরও অমূল্য কিংবদন্তী এক চিকিৎসকের। আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এস আই পদ্মাবতীর (১০৩)। নিজের হাতে প্রতিষ্ঠা করা ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ ১১ দিন ধরে চিকিৎসা চলার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে যে, করোনা আক্রান্ত হওয়ার আগে পর্যন্তও, সক্রিয় এবং সুস্থ জীবন কাটিয়েছিলেন দেশের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট। তার জন্ম মায়ানমারে, ১৯১৭ সালের ২০ জুন৷ তিনি রেঙ্গুনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডনে চলে যান, সেখানে তিনি রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স থেকে এফআরসিপি এবং তারপরে এডিনবার্গের রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স থেকে এফআরসিপিই পেয়েছিলেন। এর বেশ…
Read More
চিনকে হুঁশিয়ার করতে সাবমেরিন কিনবে কেন্দ্র

চিনকে হুঁশিয়ার করতে সাবমেরিন কিনবে কেন্দ্র

নয়াদিল্লি: এবার ছটি অত্যাধুনিক সাবমেরিন কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। মূলত দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের খেলা রুখতেই ভারতীয় নৌবাহিনীতে যোগ হতে চলেছে এই ছটি সাবমেরিন। এজন্য বরাদ্দ করা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। আগামী মাসের মধ্যে নিলামের সব কাজ শেষ করতে চাইছে কেন্দ্র। আমদানির পরিমাণ কমিয়ে দেশকে স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই প্রজেক্ট বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পার্টনারশিপ মডেলে ভারতেই তৈরি হবে এই সাবমেরিনগুলো। প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় নৌবাহিনী যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করেছে। এই মেগা প্রজেক্টের নাম দেওয়া হয়েছে P-75 I। রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি অক্টোবর…
Read More
আদালত অবমাননার শাস্তিতে ১ টাকা জরিমানা !

আদালত অবমাননার শাস্তিতে ১ টাকা জরিমানা !

সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করায় প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ আদালত অবমাননার শাস্তি ১ টাকা জরিমানা ! ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার জন্য প্রশান্ত ভূষণকে সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং তিন বছরের জন্য প্রশান্ত ভূষণ আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না বলেও নির্দেশে জানিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷ গত ১৪ অগাস্ট প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত ৷শাস্তি ঘোষণার আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁকে ক্ষমা চাইতে বললেও রাজি হননি প্রশান্ত ভূষণ ৷ তাঁর যুক্তি ছিল, মতপ্রকাশের স্বাধীনতা তাঁর মৌলিক অধিকারের মধ্যে…
Read More
মধ্যবর্তী রাতে ফের অঞ্চল দখলের চেষ্টা চিন সেনার

মধ্যবর্তী রাতে ফের অঞ্চল দখলের চেষ্টা চিন সেনার

গত শনিবার-রবিবারের মধ্যবর্তী রাতে পূর্ব লাদাখে প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার 'প্ররোচনামূলক সামরিক গতিবিধি' ধরে ফেলল ভারত, জানিয়েছেন সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ। যদিও ভারতীয় জওয়ানদের তৎপরতা এবং সতর্কতায় চিনের সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সেনা। সোমবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পূর্ব লাদাখের সীমান্ত বিবাদ ঘিরে সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় দু'দেশ যে ঐক্যমতে পৌঁছেছিল, গত শনিবার-রবিবারের মধ্যবর্তী রাতে তা লঙ্ঘন করেছে পিপলস লিবারেশন আর্মি। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী, আমাদের অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ করেছে এবং সীমান্তে একতরফাভাবে তথ্য পরিবর্তনের…
Read More