দেশ

বন্যা বিপর্যস্ত ওড়িশা, সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ

বন্যা বিপর্যস্ত ওড়িশা, সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ

ক্রমশ ভয়াবহ হচ্ছে ওড়িশার বন্যা পরিস্থিতি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে ওড়িশায়। এখনও পর্যন্ত বন্যার ফলে ওড়িশায় ভেঙে গিয়েছে ১০,৩৮২টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪,৩২,৭০১ জন। ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ। ওড়িশা প্রশাসন জানিয়েছে, অন্তত ২০টি জেলায় বন্যার জল ঢুকে গিয়েছে। যার ফলে জলমগ্ন হয়েছে ৩২৫৬টি গ্রাম। কমপক্ষে ১১টি জেলায় অন্তত ১০৭টি রাস্তা সম্পূর্ণ ভাবে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মহানদী সংলগ্ন জেলাগুলি থেকে অন্তত ৫০০ লোককে সরিয়ে নিরাপদ ভাবে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খাবারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য। ওড়িশা সরকার রবিবার জানিয়েছিল বন্যার ফলে প্লাবিত হয়েছে ২০টি জেলা।…
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিত শাহ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিত শাহ

নয়া দিল্লি: সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরোপুরি সুস্থ বলে ঘোষণা করলেন দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হল তাঁকে। শনিবারই এইমসের চিকিৎসকরা ইঙ্গিত দেন যে অমিত শাহ এবার পুরোপুরি "সুস্থ হয়ে উঠেছেন"। গত ১৮ অগাস্ট অমিত শাহকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের পোস্ট কোভিড কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ৫৫ বছর বয়সী এই ডাকসাইটে বিজেপি নেতা তথা গেরুয়া দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি গত ২ অগাস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন, তারপরেই তাঁকে গুরুগাঁওয়ের বেসরকারি হাসপাতালে মেদন্তে ভর্তি করা হয়।
Read More
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

সোমবার দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে এবং রক্তচাপও খুব কম। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা করছেন। এখনও গভীর কোমা ও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণববাবু। গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মস্তিষ্কে জমাট বেঁধেছিল রক্ত তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন অনেকেই।
Read More
স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার

স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার

মুক্তমঞ্চে সমস্ত দেশের সামনে স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে বক্তব্য রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিলেন। বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে স্যানিটারি ন্যাপকিন মহিলাদের জন্য সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার । জনৌষধি কেন্দ্রগুলি থেকে মাত্র ১ টাকাতেই পাওয়া যায় স্যানিটারি ন্যাপকিন। এবার এই প্রকল্প লক্ষ্যে বছরে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে দুঃস্থ মহিলাদের কাছে যাতে এই প্রকল্পের আওতায় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়াই সরকারের প্রাথমিক লক্ষ্য। এই প্রকল্পে কোনো লাভ না রেখে মাত্র এক টাকাতে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। এতদিন পর্যন্ত দেশের ছয় হাজার জনৌষধি কেন্দ্র…
Read More
আনলক ৪ পর্বে খুলছে না স্কুল, সিনেমা হল, বিনোদন পার্ক ও আন্তর্জাতিক উড়ান

আনলক ৪ পর্বে খুলছে না স্কুল, সিনেমা হল, বিনোদন পার্ক ও আন্তর্জাতিক উড়ান

করোনা অতিমারীর মোকাবিলায় দেশব্যাপী আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের চতুর্থ দফা ‘আনলক ৪’ বেশ কিছু ছাড়ের পাশাপাশি এখনও কিছু বিষয়ে কড়াকড়ি বহাল রাখল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশজুড়ে অতিমারী রোধের উদ্দেশে আগের মতোই বহাল থাকছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব পালন বিধি।  স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আনলক ৪ পর্বেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, নাট্যমঞ্চ ও যে কোনও আন্তর্জাতিক বিমানযাত্রার উপরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে। এ ছাড়া কন্টেনমেন্ট জোনগুলিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কড়া লকডাউন বিধি আরোপ করা হয়েছে।
Read More
আইপিএল না খেলেই দেশে ফিরে আসলেন সুরেশ রায়না !

আইপিএল না খেলেই দেশে ফিরে আসলেন সুরেশ রায়না !

হঠাৎ দুবাই থেকে ফিরে এলেন সুরেশ রায়না । দুসপ্তাহ আগেই আইপিএল খেলতে উড়ে গিয়েছিলেন টিম চেন্নাইয়ের সঙ্গে। কিন্তু হঠাৎ তার ফিরে আসায় অবাক চেন্নাই ভক্তরা । চেন্নাই সুপার কিংসের অন্যতম সদস্য কেন ফিরে এলেন সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি ।শনিবার নিজেদের টুইটারে এই খবর দিয়েছে চেন্নাই সুপারকিংস ।আইপিএলের ত্রয়োদশতম সংস্করণে তিনি খেলবেন না। ঠিক কী কারণে রায়না ভারতে ফিরলেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সিএসকে। তবে বলা হয়েছে যে ‘ব্যক্তিগত কারণে’ ভারতে ফিরছেন তিনি । বিশ্বস্ত সূত্রের খবর চেন্নাই সুপার কিংস দলে সাপোর্ট স্টাফ সহ প্রায় ১০ জনের শরীরে করোনা সংক্রমণ মিলতেই স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবছর আইপিএল না…
Read More
তামিলনাড়ুতে করোনায় মৃত্যু কংগ্রেস সাংসদ বসন্তকুমারের

তামিলনাড়ুতে করোনায় মৃত্যু কংগ্রেস সাংসদ বসন্তকুমারের

করোনা সংক্রমণে মৃত্যু হল তামিলনাড়ু কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের। বয়স হয়েছিল ৭০ বছর। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। তামিলনাড়ুতে এই প্রথম কোনও সাংসদের মৃত্যু হল কোভিড সংক্রমণে। বসন্তকুমারের অগস্টের গোড়াতেই সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল তাঁর। কোভিড টেস্ট করিয়ে রিপোর্ট পজিটিভ আসে। গত ১০ অগস্ট চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ বেশিমাত্রায় ছড়িয়ে পড়েছিল সাংসদের শরীরে। নিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল তাঁকে।
Read More
মাসুদ আজহারকে এখনো আশ্রয় দিচ্ছে পাকিস্তান, দাবি ভারতের

মাসুদ আজহারকে এখনো আশ্রয় দিচ্ছে পাকিস্তান, দাবি ভারতের

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ৪০ জন সিআরপিএফ জওয়ানকে খুন করে জঙ্গিরা। এই ঘটনায় ভারত- পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। পুরো ঘটনাটির দায় নেয় আতঙ্কবাদী গোষ্ঠী জইশ ই মোহাম্মদ। এরপরে এই জঙ্গি সংগঠনের স্রষ্টা মাওলানা মাসুদ আজহার সহ একাধিক জঙ্গির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। এরপরে একাধিক প্রমাণ পেশ করা সত্ত্বেও ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ, জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, জইশ ই মোহাম্মদ ঘটনার দায়িত্ব নিয়েছিল। তা সত্ত্বেও ঘটনার মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত আশ্রয় দিচ্ছে পাকিস্তান। এই ঘটনার সঙ্গে তার যুক্ত থাকার যথেষ্ট প্রমাণ পাকিস্তানকে দিয়েছে ভারত। তা সত্ত্বেও তাদের…
Read More
কুমের নগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা

কুমের নগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা

শুক্রবার সকালে অহমদাবাদের কুমের নগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। শপিং কমপ্লেক্স ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে।দোতলা একটি শপিং কমপ্লেক্সের বিল্ডিং ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেন স্থানীয়রা। আধিকারিকরা জানিয়েছেন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More
সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো ২৪ ঘণ্টায়

সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো ২৪ ঘণ্টায়

নয়াদিল্লি: করোনা ভাইরাস ভারতে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো। গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫,৭৬০ জন। ফলে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩.১ লক্ষকেও ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত ২৫,২৩,৭৭১ জন রোগী এই রোগে সংক্রমিত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছেন। মোট করোনা সংক্রমণের বেশীরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত ৭,১৮,৭১১ জন। গোটা বিশ্বের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতেই।
Read More
১০ সেপ্টেম্বর  শুরু হতে পারে লোকসভা

১০ সেপ্টেম্বর শুরু হতে পারে লোকসভা

করোনার আবহেই ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে লোকসভা সংসদ । করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি ও সোশ্যাল ডিস্টেন্স মেনে শুরু হবে । সূত্রের খবর, তারজন্য প্ৰয়োজনীয় কাঠামো ও ব্যবস্থা তৈরি হচ্ছে । আইন সভার কক্ষ ছাড়াও লাইব্রেরী হলকে তৈরি রাখা হচ্ছে । দুটি কক্ষে ক্যাবল কানেকশনের মাধ্যমে যোগ করার ব্যবস্থা করা হচ্ছে ।দুটি কক্ষে প্রায় ১০টি স্ক্রিন রাখা হবে বিশ্বস্ত সূত্রের খবর। জানা গিয়েছে মন্ত্রী ও সাংসদদের আলাদা আলাদা বসার জায়গা এবং যথেষ্ট দূরত্ব রেখে তাদের আসন রাখার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে স্পিকার। করোনার কারনে কোনো পেপারও দেওয়া হবে না সাংসদদের বিকল্প ব্যবস্থা হিসেবে প্ৰত্যেক সাংসদকে পোর্টাল বা মেইল এ পাঠিয়ে দেওয়া…
Read More
ভারতে বিনিয়োগে আপাতত “না” আলিবাবা

ভারতে বিনিয়োগে আপাতত “না” আলিবাবা

 দেশজুড়ে চলছে চীনা দ্রব্যের বর্জন । সীমান্ত সমস্যায় বেড়ে চলা উত্তাপে ভারতের ব্যবসায় খেসারত দিচ্ছে চীনা সংস্থাগুলি । ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার একে একে বন্ধ করে দেওয়ায় আপাতত ভারতে বিনিয়োগ করতে চাইছে না চীনা সংস্থা আলিবাবা । ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে চীনা সংস্থাগুলিকে ছেঁটে ফেলে করা বার্তা দিয়েছে ভারত । তারই মধ্যে আলিবাবা এবার ভারতে বিনিয়োগের আগে বুঝেশুনে চলতে চাইছে । সংবাদ সংস্থা রয়টার্সকে আলিবাবা জানিয়েছে, ভারতে কোনও ব্যবসা খোলার বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তাঁদের। এমনকী যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা তাঁরা করেছিলেন, সেই সব প্ল্যানও স্থগিত রাখা হয়েছে।
Read More
ব্যবসার জন্য সরকারের সহায়তা

ব্যবসার জন্য সরকারের সহায়তা

করোনা পরিস্থিতিতে বিপাকে সমস্ত ব্যবসায়ী মহল। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সহায়তা করছে যোগী সরকার। ছোট ব্যবসায়ীরা পণ্য বিপণনের জন্য সরকারের থেকে পাবে ৫ লক্ষ টাকা। নতুন স্টার্ট আপ পলিসি ২০২০ এর অধীনে এই বিপণন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কম সুদেও লোন পেতে পারেন তাঁরা। এর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি লোনের সুদে ভর্তুকিও।
Read More
ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য চালু ডিজিটাল ডিভাইস পঠনপাঠন

ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য চালু ডিজিটাল ডিভাইস পঠনপাঠন

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। করোনা অতিমারীর জেরে শিক্ষার্থীদের কথা ভেবেই এবার ট্যাব-সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস-এর মাধ্যমে বিকল্প পঠনপাঠন শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MAKAUT)। নিয়মিত পড়াশোনা থেকে পরীক্ষা, সবটাই বিকল্প পথে করতে চাইছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র জানিয়েছেন, ইঞ্জনিয়ারিং কলেজগুলির পাশাপাশি ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারাও যাতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন তার জন্য বিভিন্ন কলেজের কাছে আবেদন রাখা হবে। সূত্রের খবর, পরিকল্পনা কার্যকর করতে ইতিমধ্যেই শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Read More