দেশ

এটিএম থেকে টাকা তোলার নিয়ম পরিবর্তিত, নিয়ম না মানলে ফাইন

এটিএম থেকে টাকা তোলার নিয়ম পরিবর্তিত, নিয়ম না মানলে ফাইন

বড়সড় ধাক্কা স্টেট ব্যাংক গ্রাহকদের । বদলে যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার নিয়ম । নতুন নিয়ম অনুযায়ী ফ্রি সার্ভিসের বেশি এটিএম ব্যবহার করলে অ্যাকাউন্টধারীদের জরিমানা করা হবে ।  ২০২০ সালের ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে এসব নিয়ম মেট্রো শহরগুলিতে SBI ৮ বার বিনামূল্যে লেনদেনের সুবিধা দেয় ।এই মোট ৫ বারের মধ্যে এসবিআইয়ের অ্যাকাউন্টধারীরা এসবিআই এটিএম থেকে ৫ বার টাকা তুলতে পারেন । এবং অন্যান্য ব্যাংকের এটিএম ৩ বার ব্যবহার করতে পারবেন । মেট্রো শহরগুলির মধ্যে রয়েছে মুম্বই, নয়াদিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর এবং হায়দরাবাদ ।এ ছাড়া নন-মেট্রো শহরের এসবিআই অ্যাকাউন্টধারীরা এটিএম থেকে ১০ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন ।এক্ষেত্রে ৫…
Read More
নিট পরীক্ষা অনলাইনে হবে না, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষা অনলাইনে হবে না, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি) অনলাইনে নেওয়া হবে না নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাই বন্দে ভারত বিমানে করে বিদেশে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে হবে। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-মেইন) এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি) পিছোনোর আর্জি আগেই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা হবে নির্ধারিত দিনেই অর্থাৎ ১৩ সেপ্টেম্বর। সর্বোচ্চ আদালতে বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট বলেছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসেছে, তাই পরীক্ষা পিছোনোর প্রশ্নই নেই। বিদেশে বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যে পড়ুয়ারা এখনও আটকে রয়েছেন তাঁদের খুব দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। কারণ ১৪ দিনের কোয়ারেন্টাইন কাটিয়েই পরীক্ষায় বসতে হবে তাঁদের। পরীক্ষা পিছোলে ছাত্রছাত্রীদের একটা…
Read More
চিনকে চরম হুঁশিয়ারি ভারতের

চিনকে চরম হুঁশিয়ারি ভারতের

নয়াদিল্লিঃ লাদাখে চিনা সেনার অবস্থান নিয়ে বরাবরই প্রতিবাদ জানিয়ে এসেছে ভারত। তবে তাতে কর্ণপাত করেনি চিন। চিনা সেনা যে অবস্থানে ছিল, সেখানেই রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জানাচ্ছেন পূর্ব লাদাখকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয়েছে, তার রেশ টেনে নিয়ে যাচ্ছে চিন ইচ্ছাকৃতভাবে। একের পর এক এলাকায় সেনা সাজাচ্ছে চিন। এই অবস্থায় চরম হুঁশিয়ারি দেশের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের। তাঁর মন্তব্য, চিনের মোকাবিলায় সামরিক কায়দায় জবাব দেওয়ার রাস্তা খোলা রয়েছে। তবে ভারত এবং চিনের সেনাবাহিনী আলোচনা ও কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালাচ্ছে। আর সেই সমাধানের রাস্তা বন্ধ হলেই সামরিক রাস্তায় এগনোর কথা ভারত ভাববে বলেও জানিয়েছেন দেশের চিফ অব…
Read More
ফের আনলক ৪.০-এ চালু হতে পারে মেট্রো

ফের আনলক ৪.০-এ চালু হতে পারে মেট্রো

করোনার ধাক্কা সামলে সব ঠিক থাকলে খুব শিগগির দেশজুড়ে মেট্রো পরিষেবা ফের চালু হতে পারে। তবে মেনে চলতে হবে বিধিনিয়ম। আনলক ৪.০-এর অঙ্গ হিসেবে মেট্রো চালানোর অনুমতি দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩১ অগস্ট পর্যন্ত আনলক থ্রি চলবে। ১ সেপ্টেম্বর থেকে আনলকের পরবর্তী পর্বে প্রবেশ করবে দেশ। সে জন্য নতুন গাইডলাইন তৈরির কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। আনলক-ফোরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ফের মেট্রো চালুর অনুমতি দেওয়া হতে পারে। সূত্রের খবর, স্টেশনে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করে নেওয়া হবে। কোনও ব্যক্তির শরীরে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা ধরে পড়লে তাঁকে ট্রেনে ওঠার…
Read More
কেন্দ্রই কিনবে ভ্যাকসিন প্রস্তুতি শুরু

কেন্দ্রই কিনবে ভ্যাকসিন প্রস্তুতি শুরু

নয়াদিল্লি: দেশীয় না হোক, বিদেশি ফর্মুলায় তৈরি ‘কোভিশিল্ড’ই তাই এখন ভরসা ভারতের। তাই হিউম্যান ট্রায়ালের চূড়ান্ত পর্যায় এখনও গবেষণাগারে থাকা সত্ত্বেও উৎপাদনে ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। অক্সফোর্ডের ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি শুরু করতে আর কোনও বাধা রইল না সিরাম ইনস্টিটিউটের। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে যাতে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া যায়, তার প্রস্তুতি এবং খরচের হিসেব-নিকেশও শুরু হয়ে গেল। অর্থাৎ ভারতে ‘কোভিশিল্ড’-এর ফেজ টু ও থ্রি ট্রায়ালের পাশাপাশি চলবে উৎপাদনও। আইসিএমআর অবশ্য জানিয়েছে, বিষয়টি ঠিক অনুকরণ নয়। সময় বাঁচাতে এটি ‘ক্যালকুলেটেড রিস্ক’। ভারতে ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদন সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে নজর রাখছেন চিকিৎসা বিজ্ঞানী তথা আইসিএমআরের ‘এপিডেমিওলজি…
Read More
করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্য বন্যার কবলে

করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্য বন্যার কবলে

করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তারমধ্যেই এবার গুজরাত, অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যায় পড়ছেন মানুষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম অবস্থা প্রশাসনের। বর্তমানে বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে বিহারে। ইতিমধ্যেই রাজ্যের ১৬টি জেলায় ৮৩ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। সরকারি তথ্য জানাচ্ছে, এই রাজ্যের ১৬ জেলায় এখনও অবধি ৮৩ লাখ ৬২ হাজার মানুষ সরাসরি বন্যার দ্বারা প্রভাবিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৭০-এর বেশি। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই বক্সার, দিঘা, গান্ধী ঘাট, হাতিদাহ ও কহলগাঁওয়ে সব নদীর জল বাড়ছে। ভেঙেছে রাস্তাঘাট, নদীর পাড়। চাষের জমির পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি…
Read More
পুজোর আগেই পর্যটকদের জন্য পাহাড় খোলার আবেদন রাজ্যের কাছে

পুজোর আগেই পর্যটকদের জন্য পাহাড় খোলার আবেদন রাজ্যের কাছে

করোনার আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। কিন্তু এই পরিস্থিতিতেও ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরগুলি। পুজোর সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পর্যটকদের জন্য খুলে যেতে পারে পাহাড়! রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, হোটেল মালিক সংগঠন, গাড়ি মালিক এবং চালক সংগঠনগুলি একটি বৈঠক করে। এই বৈঠকের পর অবিলম্বে পর্যটকদের জন্য পাহাড় খোলার সিদ্ধান্ত নেন। কোভিড সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের জন্য পাহাড়ের দরজা খুলে দিতে সচেষ্ট নেওয়া হল উদ্যোগ। প্রশাসন যদি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আবেদনে সাড়া দেয় সেক্ষেত্রে ৭ সেপ্টেম্বর…
Read More
ভারতের পক্ষ থেকে চিন এক বিরাট ধাক্কা খেল

ভারতের পক্ষ থেকে চিন এক বিরাট ধাক্কা খেল

নয়া দিল্লি: চিনের সঙ্গে ভারতের সম্পর্কের চাপানউতোর প্রভাব ফেলল বন্দে ভারত প্রকল্পেও। শুক্রবারই কেন্দ্রীয় রেলমন্ত্রক এক টুইটে জানিয়েছে যে, ভারত ৪৪ টি সেমি-হাইস্পিড "বন্দে ভারত" ট্রেন তৈরির যে দরপত্র চিনকে দিয়েছিল তা বাতিল করা হচ্ছে। কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে অগ্রাধিকার দিয়েই গোটা বিষয়টাই করা হবে। ২০১৫ সালে দেওয়া হয় ওই টেন্ডার। সিআরআরসি পাইওনিয়ার ইলেকট্রিক (ভারত) প্রাইভেট লিমিটেড যাঁরা ট্রেন তৈরির বরাত পেয়েছিল সেটি আসলে একটি চিনা সংস্থা। এর সঙ্গে গুরুগ্রামের পাইওনিয়র ইলেক্ট্রিকের যৌথ উদ্যোগে এই সেমি হাইস্পিড ট্রেন তৈরির কথা ছিল। নতুন করে টেন্ডার ডেকে ভারতীয় সংস্থাকে বরাত দেওয়া হবে বলে জানিয়েছে রেল।
Read More
আইসিসের জঙ্গি গ্রেফতার দিল্লিতে

আইসিসের জঙ্গি গ্রেফতার দিল্লিতে

রাজধানীতে বড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। শুক্রবার গভীর রাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইসিসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের না, আবু ইউসুফ খান উত্তরপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, দিল্লির ধৌলা কুয়া এলাকায় পুলিশের স্পেশ্যাল সেলের সঙ্গে এনকাউন্টার হয় ওই যুবকের। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর। তার কাছ থেকে দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুশওয়াহ বলেন, “কিছুক্ষণ গুলি বিনিময়ের পরে ওকে গ্রেফতার করা হয়। আবু একাই…
Read More
গুজরাত রেলস্টেশন বিস্ফোরণের দেড় দশক পর আসামি গ্রেফতার বাংলায়

গুজরাত রেলস্টেশন বিস্ফোরণের দেড় দশক পর আসামি গ্রেফতার বাংলায়

অহমদাবাদের কালুপুর রেলওয়ে স্টেশন বিস্ফোরণ মামলায় প্রায় দেড় দশক ধরে গুজরাত পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু, সে ছিল ধরাছোঁওয়ার বাইরে। অবশেষে ঘটনার চোদ্দো বছর পরে গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে ধরা পড়ল বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত আব্দুল রজ্জাক গাজি-কে। প্ল্যাটফর্ম নম্বর ২ ও ৩-এর মাঝে বোমা রেখেছিল জঙ্গিরা। গুজরাত এটিএস বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গের একটি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, ধৃতের সঙ্গে পাক গুপ্তচর আইএসআই ও লস্করের যোগ রয়েছে। অফিসাররা জানান, কালুপুর রেলস্টেশন বিস্ফোরণের পর লস্করের মূল দুই অভিযুক্ত জুলফিকার কাগজি ও আবু জুন্দলকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় বসিরহাটের বাড়িতে আশ্রয় দিয়েছিল আব্দুল রজ্জাক গাজি। ওই…
Read More
প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত

প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাঁদের প্রত্যেকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে কেলি ডিরেক্টরস বাংলোতে রয়েছেন ৭২ বছরের লালুপ্রসাদ যাদব। জানা গিয়েছে বাংলোর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৯ নিরাপত্তারক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। ২০১৭ সালের শেষদিক থেকে রাঁচির সেন্ট্রাল জেলে ছিলেন তিনি। সেখান থেকেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে পাঠানো হয় লালুপ্রসাদকে। রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সুপারিন্টেন্ডেন্ট বিবেক কাশ্যপ জানিয়েছেন, লালুপ্রসাদের শরীর নিয়ে কোনও ঝুঁকি তাঁরা নেবেন না। রাঁচির জেলাশাসককে জানানো হয়েছে পুরো ঘটনা। ঝাড়খণ্ড সরকারও বিহারের প্রাক্তন…
Read More
রেড অ্যালার্ট জারি হল দেশের দুই রাজ্যে

রেড অ্যালার্ট জারি হল দেশের দুই রাজ্যে

নয়াদিল্লি: ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর রাম মন্দির নির্মাণের ইস্যুকে সামনে রেখে হামলা করতে পারে জঙ্গিরা। ক্রমশ সক্রিয় হচ্ছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এই মর্মে দেশের দুটি রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গোয়েন্দারা জানাচ্ছেন, এবার জঙ্গিদের টার্গেট বিজেপি ও আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সহ দেশের দক্ষিণপন্থী নেতারা। যেখানে বলা হয়েছে কিছু ইসলাম উগ্রবাদী সক্রিয় হয়ে উঠেছে এই পরিকল্পনা সফল করার জন্য। বেশ কয়েকজন নেতার প্রতিদিনের গতিবিধি নজরে রেখেছে তারা। হামলা বাস্তবায়িত করতে কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। ভারতে ডি কোম্পানির স্লিপার সেলগুলি এই পরিকল্পনা করছে বলে খবর। জানান দুবাই ও অস্ট্রেলিয়ার…
Read More
তেলেঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ভয়াবহ আগুন

তেলেঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ভয়াবহ আগুন

বৃহস্পতিবার গভীর রাত্রে তেলেঙ্গানার জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন লাগে। পাওয়ার হাউসের ভেতরে আগুন লাগায় আটকে পড়েছেন ৯ জন কর্মী। যুদ্ধকালীন তত্‍‌পরতায় চলছে তাঁদের উদ্ধারকাজ।জানা গিয়েছে, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশ বর্ডারে অবস্থিত শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে। সেই সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রটিতে কাজ করছিলেন ১৯ জন। তাদের এখনও পর্যন্ত ১০ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেতরে আটকে রয়েছেন ৯ জন। তাদের মধ্যে রয়েছে একজন ডিভিশন ইঞ্জিনিয়ার, চারজন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার,দুইজন জুনিয়র প্লান্ট অ্যাটেন্ডেন্ট এবং আরো দুজন ব্যক্তি। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কুর্নুলের আত্মকুর দমকল বিভাগের আধিকারিকরা যুদ্ধকালীন তত্‍‌পরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর।
Read More
আরও একবার যোগীরাজ্যে নাবালিকার ধর্ষণ

আরও একবার যোগীরাজ্যে নাবালিকার ধর্ষণ

আরও একবার প্রশ্ন উঠে গেল যোগীরাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক নাবালিকা ধর্ষণ, খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জল থেকে উদ্ধার নাবালিকার দগ্ধ, ধর্ষিত দেহ! ময়নাতদন্তে যৌন নির্যাতনেরও প্রমাণ মিলেছে। পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিড আক্রমণ করা হয়েছিল নির্যাতিতাকে। হাপুর, লখিমপুরের, গোরক্ষপুর সহ উত্তরপ্রদেশের একাধিক এলাকায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছে পরপর। সূত্রের খবর, সোমবার থেকে খোঁজ মিলছিল না জৌনপুরের ওই কিশোরীর। এর পরেই খোঁজ শুরু হয়, পুলিশে খবর দেওয়া হয়। বুধবার বিকেলে জৌনপুর ও ভাদোহি সীমান্তের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। ভাদোহি জেলার পুলিশপ্রধান রামবদন সিং বলেন, “নারকীয় নির্যাতন করে খুন করা…
Read More