দেশ

অদ্ভুত কীর্তি দেখিয়ে ‘গিনেস বুকে’ ভারতের এই তরুন

অদ্ভুত কীর্তি দেখিয়ে ‘গিনেস বুকে’ ভারতের এই তরুন

মৌমাছিকে কমবেশি সকলেই ভয় করেন। পাছে একবার হুল ফুটিয়ে দেয়, তাহলে তো হয়েই গেলো। কিন্তু পুরো মৌচাক অর্থ্যাৎ মৌমাছির ঝাঁককে যদি কেউ মুখে নিয়ে থাকতে পারে, কি হবে তার? হ্যাঁ টানা চার ঘণ্টা মাথাতে ও মুখে নিয়ে মৌমাছির ঝাঁক নিয়ে বসেছিলেন কেরলের এক যুবক। সেই সঙ্গে গড়লেন বিশ্বরেকর্ড। আর সেই কারনেই তার নাম ওঠলো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। এই রেকর্ড নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড জানিয়েছে, ওই তরুনের মাথা ও মুখে ভর্তি ছিলো মৌমাছির ঝাঁক নিয়ে। যা খুবই বিপদজনকও। কিন্তু সবকিছু তোয়াক্কা করেই অসাধ্য সাধন করেছে এই তরুন। এদিকে ওই তরুন জানিয়েছে, মৌমাছি হলো তার বন্ধু। মৌমাছি সম্পর্কে অনেক কিছুই…
Read More
নতুন রুপে ভারতীয় বায়ুসেনা

নতুন রুপে ভারতীয় বায়ুসেনা

প্রায় ৮৮ বছর ধরে আমাদের দেশের আকাশসীমা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বায়ুসেনা। এমনিতেই ভারতীয় বায়ুসেনা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বাহিনী। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র দিয়ে ভারতীয় বায়ুসেনাকে যেভাবে সাজানো হচ্ছে তার ফলে খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনা বিশ্বের প্রথম বৃহত্তম বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। একনজরে দেখে নিন ভারতীয় বায়ুসেনার ৫ টি প্রজেক্ট:-১) লাইট কমব্যাট হেলিকপ্টার:- জানা গিয়েছে পাকিস্থানের সঙ্গে কার্গিল যুদ্ধের পরই এই প্রজেক্টের পারমিশন দেওয়া হয়েছিল। এটি একটি ভারতীয় বায়ুসেনার কাছে বিশাল প্রজেক্ট। এই হেলিকপ্টার ভবিষতে পাকিস্তানের সাথে ছায়াযুদ্ধ চালাতে বিরাট ভূমিকা পালন করবে বলে অনুমান করা হয়েছে। এই লাইট কমব্যাট হেলিকপ্টার এর নির্মাতা HAL। এই…
Read More
সীমান্ত থেকে পিঁছু হাঁটছে চীনা বাহিনী

সীমান্ত থেকে পিঁছু হাঁটছে চীনা বাহিনী

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত- চীন সীমান্তে গত দেড় মাস ধরেই উত্তেজনার পারদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। চীন সেনাবাহিনী বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিল। এই নিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান এবং চীনের সেনাবাহিনীর প্রধান এর বৈঠকও হয়েছিল। তারপর চীন সেনা ২.৫ কিমি মত পিছিয়ে গেলেও সমস্যার কোনও সমাধান হয়নি। লাদাখের গালওয়ান ভ্যালিতে ১৫ ই জুন চীন সেনা এবং ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলিতে ভারতীয় সেনার একজন অফিসার সহ আরও ২০ জন জওয়ান প্রাণ হারান। তারপর সীমান্তে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। দুই দেশই সীমান্তে আরও সেনা মোতায়েন করেছিল। পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছিল। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে,আজ মঙ্গলবার লাদাখে এগারো…
Read More
একজন চা-ওয়ালার মেয়ে থেকে বায়ুসেনার অফিসার হয়ে ওঠা আঁচল

একজন চা-ওয়ালার মেয়ে থেকে বায়ুসেনার অফিসার হয়ে ওঠা আঁচল

স্বপ্ন তাদেরই দেখা উচিত, যারা স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। নিজের মধ্যে আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছা থাকলে স্বপ্ন একদিন ঠিকই পূরণ হবে। আর সেই আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছার কারনেই স্বপ্নপূরণ হলো বছর ২৪ এর আঁচল গাঙ্গোয়ালের। মাত্র ২৪ বছর বয়সেই সমস্ত বাধা পেরিয়ে একজন চাওয়ালার মেয়ে থেকে ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার হল আঁচল। তার সফল হওয়ার পথ খুব একটা মসৃণ ছিল না। লকডাউনের কারনে মেয়ের স্বপ্নপূরণের দিন হাজির থাকতে পারেননি আঁচলের বাবা সুরেশ গাঙ্গোয়াল। কিন্তু দূর থেকেই মেয়েকে আশীর্বাদ করেছেন সুরেশবাবু। মধ্যপ্রদেশের নীমুচ জেলার বাসিন্দা সুরেশ গাঙ্গোয়াল। পেশায় তিনি একজন চা-বিক্রেতা। কিন্তু মেয়ের স্বপ্নপূরণে বরাবরেই পাশে থেকেছেন তিনি। ঘটনাটা…
Read More
২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ছাড়াল সমস্ত রেকর্ড

২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ছাড়াল সমস্ত রেকর্ড

রাজধানী দিল্লীত করোনা ভাইরাসের সংক্রমণ হুহু করে বেড়েই চলেছে। রেকর্ড পরিমাণে বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা। দিল্লীতে একদিকে করোনা সংক্রমিতদের মামলা ৪ হাজারে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগ দ্বারা জারি তাজা পরিসংখ্যান অনুযায়ী, দিল্লীতে সোমবার ৩ হাজার ৯৪৭ টি নতুন মামলা সামনে এসেছে। এছাড়াও একদিনে ২ হাজার ৭১১ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বিগত ২৪ ঘণ্টায় মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে আর সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজারে পৌঁছেছে। দিল্লী স্বাস্থ্য বিভাগের তাজা পরিসংখ্যান অনুযায়ী, করোনা রোগীর সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৬০২ হয়েছে। আর ৩৯ হাজার ৩১৩ জন করোনাকে হারাতে সক্ষম হয়েছেন। করোনাতে এখনো পর্যন্ত ২ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। সরকারের পরিসংখ্যান…
Read More
নিষিদ্ধ করল চীনা বিদ্যুৎ মিটার

নিষিদ্ধ করল চীনা বিদ্যুৎ মিটার

১৫ জুন ভারত-চীন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন। জানা গিয়েছে লাদাখে প্রথমে ভারতীয় সেনারা চীনা সেনাদের পোস্ট থেকে সরে যেতে বলে। সেই সময় তাদের সঙ্গে এস-এইচপি-ছিলেন। আর তারপরেই শুরু হয়েছিল ভারত-চীন উত্তেজনা। ২০ জন ভারতীয় সেনার পাশাপাশি ৪৩ জন চীনা সেনাও শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। ভারত-চীন সংঘর্ষ নিয়ে যোগী আদিত্যনাথ বলেন, চীনের সঙ্গে এই সংঘর্ষের পরে মোদী সরকারকে পদক্ষেপে নিতে দিন। কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে সীমান্তে মুক্ত চিন্তা দিয়েছে, পাশাপাশি চীনের এই লড়ায়ের উপযুক্ত শিক্ষা তিনি চীনকে দেবেনই। তাছাড়াও তিনি বলেন, এছাড়াও, এই উত্তেজনার পর ভারতীয়রা চীনা পণ্য বর্জন করছে। তারা এখন থেকে চীনকে আমাদের শুত্রু দেশ বলছে।…
Read More
চীনের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সেনা

চীনের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সেনা

আমেরিকার গোয়েন্দা সংস্থা ভারত-চীনের সেনার মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় হওয়া হিংসাত্মক সংঘর্ষের পর উত্তেজনা নিয়ে নজর গাড়িয়ে বসে আছে। এবার আমেরিকার গোয়েন্দা সংস্থা এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে চীনের কুকীর্তির পর্দাফাঁস হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, চীন ভেবেছিল যে তাদের গালওয়ান উপত্যকায় কবজা করার জন্য কোন সংঘর্ষের সন্মুখিন হতে হবে না। কিন্তু তাদের এই চিন্তায় জল ঢেলে দেয় ভারতীয় সেনা। আমেরিকার রিপোর্ট অনুযায়ী, এই সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহীদ হলেও চীনের ক্ষতি আরও বেশি হয়েছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীনের ৩৫ জন জওয়ান এই সংঘর্ষে নিকেশ হয়েছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে যে, নিজেদের মৃত সৈনিকের জন্য চীন…
Read More
সুস্থতার হার বাড়লেও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমন

সুস্থতার হার বাড়লেও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমন

চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন যতই শিথিল হচ্ছে ততই রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল।…
Read More
লঞ্চ হওয়ার সাথে সাথে ভাইরাল হল ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপ

লঞ্চ হওয়ার সাথে সাথে ভাইরাল হল ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপ

১৫ ই ভারত-চীন সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয়। আর তার পর থেকে চীনা পণ্য বয়কটে গর্জে উঠেছে ভারতবাসী। লোকেরা চাইনিজ সংস্থাগুলির টিভি ভাঙছে। এতে পুরো দেশ ক্ষুব্ধ। ভারতে অনেক চীনা অ্যাপ রয়েছে যা কোটি কোটি লোক ব্যবহার করেন। টিকটকের মতো একটিও অ্যাপ যা দেশের প্রায় ২০০ মিলিয়ন লোক ব্যবহার করেন। আবার এমন অনেকগুলি চীনা অ্যাপ রয়েছে যা খুব জনপ্রিয়। কিন্তু বেশ কয়েকটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ্লিকেশন চালু হয়েছে, তবে সবচেয়ে ভাইরাল একটি তিন দিন আগে চালু হওয়া একটি অ্যাপ্লিকেশন। রোপসো, ফ্রেন্ডস (মাইট্রন) এবং বোল ইন্ডিয়া (বলো ইন্ডিয়া) এর পরে চিংগারি নামের একটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ চালু করা হয়েছে…
Read More
লাদাখের গালয়ান ঘাঁটিতে চারিদিকে পড়েছিল চিনি সেনার লাশ

লাদাখের গালয়ান ঘাঁটিতে চারিদিকে পড়েছিল চিনি সেনার লাশ

লাদাখে LAC এর গালওয়ান ঘাঁটিতে ভারতীয় সেনা আর চীনের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন, আর চীনের ৪৩ জন জওয়ান নিকেশ হয়েছিল। যদিও চীন তাদের মৃত জওয়ানদের সংখ্যা নিয়ে কিছুই বলতে চায়নি। কিন্তু মিডিয়া রিপোর্টে জানা যায় যে, দুই পক্ষের সংঘর্ষের পর চীনের সেনার দেহ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর ভারতীয় সেনা সেগুলো সন্মানীয় ভাবে চীনের সেনার হাতে তুলে দেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গালওয়ান উপত্যকার পাশে পেট্রোলিং পয়েন্ট ১৪ তে ১০০ ভারতীয় সেনার একটি দল চীনের ৩৫০ জনের বেশি সেনার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ১৫-১৬ জুন হওয়া এই সংঘর্ষে গালওয়ান নদীর তীরে…
Read More
মাত্র ৫০০ মিটার ব্যবধানে ভারত-চীন সেনা

মাত্র ৫০০ মিটার ব্যবধানে ভারত-চীন সেনা

 নয়াদিল্লি: লাদাখের সীমান্ত পেরিয়ে হানায় তৈরি ভারতীয় যুদ্ধবিমান। ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অদূরে গলওয়ান উপত্যকায় উত্তেজনার পারদ এখনও চরমে। তার মধ্যেই ভারতের দুই পৃথক স্কোয়াড্রনের যুদ্ধবিমান মিরাজ ২০০০ এবং সুখোই থার্টি ফাইটার জেটকে নিয়ে আসা হয়েছে লাদাখের ফরওয়ার্ড বেসে। শুক্রবার সকাল থেকে লাদাখের আকাশে উড়ছে মিরাজ এবং সুখোই। একইসঙ্গে দৌলত বেগ আবদি এয়ারস্ট্রিপে মোতায়েন করা হয়েছে অ্যাপাচে এবং চিনুক মিলিটারি চপার। লে এয়ারফোর্স বেস স্টেশনে হাজির হয়েছেন স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ সিং ভাদোরিয়া। তিনি আপাতত এখানেই কয়েকদিন থাকবেন। পিছিয়ে নেই সেনাও। গলওয়ান উপত্যকায় আগের পজিশন ছেড়ে ক্রমেই ভারতীয় সেনা এগিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে। কারণ, প্রকৃত নিয়ন্ত্রণ…
Read More
উপত্যকায় সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

উপত্যকায় সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। খতম দুই জঙ্গি। এর আগে গত শনিবার কুলগাঁও জেলায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করেছিল বাহিনী। মঙ্গলবার সোপিয়ানে জওয়ানদের সঙ্গে সংঘর্ষে মারা যায় হিজবুলের শীর্ষ কমান্ডার সহ তিন জঙ্গি। এক সপ্তাহের মধ্যে জঙ্গি দমন অভিযানে এই নিয়ে তৃতীয় সাফল্যকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে ভারতীয় সেনা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুলওয়ামার পাম্পোরি এলাকার মিজ এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনীও। তাতে ঘটনাস্থলে মারা যায় এক জঙ্গি। পুলওয়ামার পাশাপাশি সোপিয়ানের মুনান্দেও একদফা সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। খতম হয় আরও এক জঙ্গি। এদিকে, অনন্তনাগ…
Read More
আমরা সরকারের পাশে আছি, ভারত জিতবে, চীন হারবেঃ মমতা ব্যানার্জী

আমরা সরকারের পাশে আছি, ভারত জিতবে, চীন হারবেঃ মমতা ব্যানার্জী

‘চীন গণতান্ত্রিক দেশ না, ওঁরা স্বৈরাচারী, ওঁরা সেটাই করে যেটা ওঁদের ইচ্ছে হয়। আর আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। ভারত জিতবে, চীন হারবে। একতার সাথে বলুন, একতার সাথে চিন্তা করুন, একতার সাথে কাজ করুন।” আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ডাকা সর্বদলীয় বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার। উনি আজ পরিস্কার জানিয়ে দেন যে, তিনি সরকারের পাশে আছেন। সুত্র অনুযায়ী, সরবদলি বৈঠকে তৃণমূল প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘সর্বদলীয় বৈঠক দেশের জন্য একটি ভালো বার্তা। এটা দেখায় যে আমরা আমাদের দেশ আর জওয়ানদের পাশে আছি। তৃণমূল কংগ্রেস এই দুঃসময়ে সম্পূর্ণ ভাবে সরকারের পাশে আছে।” আরেকদিকে, কংগ্রেসের সভাপতি…
Read More
জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করল সেনা, নিকেশ ৮ জঙ্গি

জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করল সেনা, নিকেশ ৮ জঙ্গি

জম্মু কাশ্মীরে বিগত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনা দুটি আলদা আলদা অপারেশন চালিয়ে পাঁচ জঙ্গিকে খতম করেছে। শোপিয়ানের মুনান্দ এলাকায় তিন আর অবন্তীপোরায় দুই এবং পাম্পোরে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এনকাউন্টারের ভয়ে পাম্পোরের এক মসজিদে লুকিয়ে পড়েছিল জঙ্গিরা, অনেক সংঘর্ষের পর তাদের খতম করা সম্ভব হয়েছে। আপনাদের জানিয়ে দিই, শোপিয়ানের মুনান্দ এলাকায় সেনা আর জঙ্গিদের মধ্যে বৃহস্পতিবার এনকাউন্টার শুরু হয়। এনকাউন্টার শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক জঙ্গিকে নিকেশ করে সেনা। এরপর রাত হয়ে যাওয়ার কারণে অপারেশন বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সকালে আবারও এনকাউন্টার শুরু হয়। এই এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করে সেনা। আরেকদিকে, অবন্তীপোরায় সেনা…
Read More