দেশ

সঙ্কটে দেশের অর্থনীতি ও সুরক্ষা, সমাধানে মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদি।

সঙ্কটে দেশের অর্থনীতি ও সুরক্ষা, সমাধানে মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদি।

দেশে কৃষকদের হাতে যাতে আরও টাকা আসে, অর্থাৎ উৎপাদিত ফসল থেকে কৃষকরা যাতে আরও টাকা পান, সেজন্য আরও ১৪টি ফসলের সর্বনিম্ন দাম নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার। সোমবারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এদিনের নিরাপত্তা ও আর্থিক বিষয়ক ক্যাবিনেট বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং খুচরো বা রাস্তার বিক্রেতাদের নিয়েও গুরুত্ব সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে দেখা গিয়েছে জিডিপি বৃদ্ধির হার নেমেছে ১১ বছরে সবচেয়ে তলানিতে এবং সম্প্রতি তিনমাসে তারওপর লকডাউনের ব্যাপক প্রভাব পড়েছে। ভারতীয় অর্থনীতি নিয়ন্ত্রক কেন্দ্রের তথ্য অনুযায়ী, এপ্রিলে কর্মহারা হয়েছেন প্রায় ১২ কোটি মানুষ।
Read More
প্যারামিলিটারি ক্যান্টিনে আর বিক্রি হবে না আমদানিকৃত ১০০০টি পণ্য।

প্যারামিলিটারি ক্যান্টিনে আর বিক্রি হবে না আমদানিকৃত ১০০০টি পণ্য।

দেশজুড়ে ছড়িয়ে থাকা প্যারামিলিটারি ক্যান্টিনে আর বিক্রি হবে না আমদানিকৃত ১০০০টি পণ্য। মেড ইন ইন্ডিয়া প্রচারকে জোরদার করতে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, সেই ১০০০টি পণ্যের বদলে দেশে তৈরি পণ্য বিক্রি প্যারামিলিটারি ক্যান্টিন। গত মাসেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ গিয়েছিল, পয়লা জুন থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য বিক্রি করা হবে এই ক্যান্টিনগুলোকে। ঘরোয়া কুটির ও এমএসএমই শিল্পের প্রচার বাড়াতে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, নিউটেলা, কিন্ডার জয়, হরলিক্সের মট পণ্য বিক্রি হবে না সেই ক্যান্টিনগুলোতে। ঘরোয়া কাজে ব্যবহৃত কিছু সামগ্রি যেমন মাইক্রো ওয়েভ-সহ ব্র্যান্ডেড ঘর সাজানোর পণ্য, বিক্রি হবে প্যারামিলিটারি ক্যান্টিনে। এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। কয়েকটি বিদেশী সংস্থা যেমন স্কেচার, ফ্যারেরো,…
Read More
পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সনু সুদ।

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সনু সুদ।

দেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে যেন চোখে জল গোটা দেশের। ঘর ছেড়ে ভিনরাজ্যে আটকে পড়া এমন হাজার হাজার পরিযায়ীদের সাহায্যে আগেই যথা সম্ভব ফেরার বাস এবং খাবারের বন্দোবস্ত করেছিলেন বলিউডের অভিনেতা সোনু সুদ। এবার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে ওড়িশার মহিলা পরিযায়ীদের দুর্দশার কথা শুনে ফের তৎপর হলেন তিনি। করোনা ভাইরাস লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে কেরলে আটকে থাকা ১৭৭ জন পরিযায়ী মহিলা শ্রমিককে নিজেদের রাজ্যে ফেরার জন্যে বিশেষ বিমানের ব্যবস্থা করলেন তিনি। দীর্ঘদিন ধরেই ওই মহিলারা কেরলেন এর্নাকুলামে আটকে ছিলেন। এবার সোনুর সহায়তায় বিশেষ চার্টার্ড বিমানে করে ঘরে ফিরলেন তাঁরা।
Read More
লকডাউনের অবসরে নিজের হাতে সিঙারা বানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

লকডাউনের অবসরে নিজের হাতে সিঙারা বানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিঙারা সহযোগে জলযোগ করতে চান ভারতের প্রধানমন্ত্রী। লকডাউনের জন্য এখন বাইরে বসে খাবার ও গল্পগুজব নিষিদ্ধ। তাই এই অবসরে নিজের রান্নাঘরে জনপ্রিয় ভারতীয় পদ সিঙারা বানালেন স্কট মরিসন। স্কো-মোসা নামে সেই পদ টুইটারে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উল্লেখ করেন তিনি। টুইটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিস লিখেছেন; "স্কটমোসাস, আমের চাটনি সঙ্গে। পুরোটাই আমার রান্নাঘর থেকে।"সেই টুইটে জবাব দিতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন; "ভারত মহাসাগর দ্বারা সংযুক্ত। ভারতীয় সিঙারা দ্বারা ঐক্যবদ্ধ। দেখে বেশ লোভনীয় লাগছে। যখন আমরা করোনা নামক শত্রুর বিরুদ্ধে জয়ী হবো, তখন একসঙ্গে বসে সিঙারা-সহ জলযোগ করবো।" জানা গিয়েছে;…
Read More
আরব সাগরে নিম্নচাপ বলয় ঘূর্ণিঝড় হয়ে ২ জুনের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা।

আরব সাগরে নিম্নচাপ বলয় ঘূর্ণিঝড় হয়ে ২ জুনের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা।

আরব সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ বলয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার এমন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগমি ৪৮ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণিঝড় মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত বাংলা-ওড়িশা। সেই রেশ কাটার দুই সপ্তাহের মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। রবিবার টুইট করে আবহাওয়া দফতর জানিয়েছে; আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তিন জুনের মধ্যে সেই ঝড় গুজরাত-মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
Read More
সংক্রমণের বিচারে বিশ্বে অষ্টম রাষ্ট্র হিসেবে উঠে আসল ভারত।

সংক্রমণের বিচারে বিশ্বে অষ্টম রাষ্ট্র হিসেবে উঠে আসল ভারত।

জার্মানিকে টপকে ভারতের সংক্রমণ ছুঁল ১ লক্ষ ৮৫ হাজার। ইউরোপের ওই দেশে মোট সংক্রমিত ১ লক্ষ ৮৩ হাজার। পরিসংখ্যান বিচারে বিশ্বে সংক্রমিত দেশের তালিকায় একধাপ ওপরে উঠল ভারত। বিশ্বের মোট সংক্রমিতের হিসেবে এখন অষ্টম স্থানে ভারত। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পর্যন্ত ভারতে মোট সংক্রমিত ১ লক্ষ ৮৫ হাজার ৩৯৮ জন। এই তালিকায় একদম ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশে মোট সংক্রমিত ১৮ লক্ষ। দ্বিতীয় স্থানে ব্রাজিল, মোট সংক্রমিত ৫ লক্ষের বেশি। তারপরেই আছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশে মোট সংক্রমিত প্রায় ৪ লক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক ৮,৩৮০ জন সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিক বিচারে এই সংক্রমণ সর্বাধিক।…
Read More
লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হবে কিনা তাই নিয়েই ভাবনাচিন্তা চলছে।

লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হবে কিনা তাই নিয়েই ভাবনাচিন্তা চলছে।

আগামী রবিবার অর্থাৎ ৩১ মে তারিখে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে আদৌ লকডাউন তোলা হবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ চলতি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা সেবিষয়েই নাকি আলোচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে ঠিক কী কৌশল নেওয়া যায় তা নিয়েও দু'জনে আলোচনা করেছেন বলে খবর। কেননা ২৫ মার্চ তারিখ থেকে একটানা দেশে লকডাউন চলছে। ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে। করোনা সংক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে কীভাবে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে ভারত…
Read More
ইন্দো-চিন সীমান্তে এলএসি বরাবর পিএলএ’র আগ্রাসন নিয়ে এবার মুখ খুললেন সোনম ওয়াংচুক।

ইন্দো-চিন সীমান্তে এলএসি বরাবর পিএলএ’র আগ্রাসন নিয়ে এবার মুখ খুললেন সোনম ওয়াংচুক।

ইন্দো-চিন সীমান্তে এলএসি বরাবর পিএলএ'র আগ্রাসন নিয়ে এবার মুখ খুললেন সোনম ওয়াংচুক। শিক্ষাবিদ তথা ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই সোনমের কাহিনী নিয়ে তৈরি ছবি থ্রি-ইডিয়টস। অর্থাৎ সেই ছবির র‍্যাঞ্চোই বাস্তবের সোনম ওয়াংচুক। শুক্রবার তিনি কড়া ভাষায় চিনা আগ্রাসনের সমালোচনা করলেন।পাশাপাশি চিনা পণ্য বর্জনের ডাক দিয়েছেন সোনম। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেই ভিডিওতে স্পষ্ট ভাষায় বেজিংয়ের সমালোচনা করেন সোনম। তিনি বলেছেন, "সীমান্তে ভারতীয় সেনা বুলেট দিয়ে আর নাগরিকরা ওয়ালেট দিয়ে জবাব দেবে। আমাদের অবিলম্বে উচিত চিনা পণ্য বর্জন করা। প্রতি বছর ভারত চিনের ৫ লক্ষ কোটি টাকার পণ্য ক্রয় করে। সেই টাকা সামরিক খাতে বরাদ্দ করে চিন। আমরা, ভারতীয়রা…
Read More
বিমানগুলিকে মারাত্মক সমস্যায় ফেলতে পারে পঙ্গপালের ঝাঁক!

বিমানগুলিকে মারাত্মক সমস্যায় ফেলতে পারে পঙ্গপালের ঝাঁক!

অবতরণ ও যাত্রা করার সময় বিমানগুলিকে মারাত্মক সমস্যায় ফেলতে পারে পঙ্গপালের ঝাঁক! প্রায় তিন দশক পরে পশ্চিম ও মধ্য ভারতে দেখা গিয়েছে পঙ্গপালের হামলা। এরই মধ্যে শুক্রবার সিভিল এভিয়েশন ডিরেক্টর জেনারেল (ডিজিসিএ) সতর্ক করেছে বিমান সংস্থাগুলিকে। বিমান সংস্থাগুলিকে এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, “সাধারণত পঙ্গপাল নিম্ন স্তরে পাওয়া যায় এবং তাই অবতরণে এবং উড়ান দেওয়ার সময় বিমানের জন্য ঝুঁকি সৃষ্টি করে।"
Read More
রোহতকের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশ।

রোহতকের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশ।

রোহতকের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬! ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দাবি, হরিয়ানার রোহতক এই ভূমিকম্পের উপকেন্দ্র। জানা গিয়েছে, বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখে গিয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গার আবাসিকদের। শুক্রবার রাত ৯টা ৮মিনিটে অনুভূত হয় এই কম্পন। এই গভীরতা ছিল মাটি থেকে ৩.৩ কিমি পর্যন্ত। দিল্লি থেকে সড়কপথে ৬৫ কিমি দূরে অবস্থিত রোহতক। কম্পন পরবর্তী পর্যায়ে আতঙ্কের রেশ ট্রেন্ডিং হয়ে ওঠে সোশাল মাধ্যমে। এক নেটিজেন টুইটে জানান, "কী বড় ভূমিকম্প!" মীরা চোপড়া নামে একজন লিখেছেন, "এক মাসে ৩ বার। ভূমিকম্পে কাঁপল…
Read More
ঋণ আরও সস্তা করল আরবিআই, স্বস্তি সুদেও।

ঋণ আরও সস্তা করল আরবিআই, স্বস্তি সুদেও।

করোনা ভাইরাসের আবহে তৃতীয় সাংবাদিক সম্মেলন থেকে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করার ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস। একইসঙ্গে রিভার্স রেপো রেটও কমিয়ে ৩.৩৫ শতাংশ করেছে রির্জাভ ব্যাঙ্ক ইফ ইন্ডিয়া। দেশের বৃদ্ধির গতি ত্বরাণ্বিত করতে ২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করে আরবিআই। এপ্রিলে, অপ্রত্যাশিতভাবে রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ কমায় আরবিআই। এই পদক্ষেপের ফলে ইএমআইয়ের বোঝাও কিছুটা হাল্কা হবে ঋণগৃহীতাদের। এছাড়াও ঋণের ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া ঘোষণা করা হয়েছে। ফলে কিস্তির ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলতে পারে, অগস্ট পর্যন্ত।
Read More
১ মে থেকে ৯১ লক্ষ পরিযায়ীকে ঘরে ফেরানো হয়েছে।

১ মে থেকে ৯১ লক্ষ পরিযায়ীকে ঘরে ফেরানো হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যে লকডাউন জারি করা হয়েছে তাতে সারা দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েন অসংখ্য পরিযায়ী শ্রমিক। এই অবস্থায় তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে ১ মে থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। "শ্রমিক স্পেশাল" ট্রেনের মাধ্যমে ওই দিন থেকে এখনও পর্যন্ত মোট ৯১ লক্ষ পরিযায়ীকে তাঁদের ঘরে ফেরানো হয়েছে, সুপ্রিম কোর্টে পরিসংখ্যান তুলে ধরে দাবি করল কেন্দ্র। সরকার আদালতকে আরও বলেছে, "একজন মাত্র পরিযায়ী শ্রমিকও অন্য রাজ্যে আটকে থাকা পর্যন্ত তাঁদের ঘরে ফেরাতে ট্রেন চালাবে, কিছুতেই ট্রেন চলাচল বন্ধ করা হবে না"। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে মঙ্গলবারই স্বতঃপ্রণোদিত হয়ে তাঁদের বিষয়ে জানতে আগ্রহী হয় দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্র…
Read More
পরিযায়ী শ্রমিকদের থেকে ভাড়া নেওয়া যাবে না।

পরিযায়ী শ্রমিকদের থেকে ভাড়া নেওয়া যাবে না।

করোনা ভাইরাস লকডাউনের কারণে আটকে পড়ে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য বৃহস্পতিবার একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানায়, যখনই রাজ্য সরকার যেরকম রাজ্য সরকার ট্রেনের অনুরোধ জানাবে, সেইভাবে রেলকে দিতে হবে। আদালত আরও জানায়, যতক্ষণ পরিযায়ী শ্রমিকরা ট্রেনে থাকবেন, ততক্ষণ তাঁদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে রেলকে। এদিন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানায়, আদালত জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ দেখভাল করবে রাজ্য, এবং সুনিশ্চিত করবে যাতে বাস অথবা ট্রেনে উঠতে পারেন। রাজ্য সরকারকেও আটকে পড়া শ্রমিকদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
Read More
পঙ্গপাল হামলার সতর্কবার্তা দিল্লি সরকারের।

পঙ্গপাল হামলার সতর্কবার্তা দিল্লি সরকারের।

বৃহস্পতিবার রাজ্যে সম্ভাব্য পঙ্গপালের হানার সতর্কতা জারি করল দিল্লি সরকার এবং শষ্য, সবজি, বাগান ও ফুল গাছে কীটনাশক ছড়ানোর জন্য বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সম্প্রতি ভারতে মরু পঙ্গপালের উপদ্রুব দেখা দিয়েছে। প্রথম রাজস্থানে হানা দেয় এই পঙ্গপাল, এখন তারা ছড়িয়েছে পঞ্জাব, গুজরাট মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে। দিল্লি কৃষি দফতরের আধিকারিক এপি সাইনি একটি নির্দেশিকায় বলেন, “যেহেতু দিনে উড়ে বেড়ায়, এবং রাতে বিশ্রাম নেয়, তাদের রাতে বিশ্রাম নিতে দেওয়া যাবে না”। মরু পঙ্গপালের হানা থেকে চারা কে রক্ষা করতে নার্সারিগুলি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে দিল্লির বন দফতদর।
Read More