দেশ

রেশন দেবে নমো

রেশন দেবে নমো

বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। বিশ্বের দীর্ঘতম লকডাউনের পর অনলক পর্ব শুরু হওয়ার মাস সাতের মধ্যে বেআব্রু করোনা পরিস্থিতি৷ এই পরিস্থিতিতে বড় ঘোষণা করা হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী মে ও জুন মাসে ‘প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনা’য় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। মে ও জুন মাসে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। বর্তমানে দেশের মধ্যে যে ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা পরিস্থিতি সবথেকে খারাপ।
Read More
জরুরি ভিত্তিতে নতুন আশার আলো

জরুরি ভিত্তিতে নতুন আশার আলো

গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাসের আতঙ্ক। দিশেহারা অবস্থা৷ ভ্যাকসিন এসে গেলেও দেশে কোভিডের বাড়বাড়ন্ত। জীবনদায়ী ওষুধ, অক্সিজেনের অভাবে ধুঁকছে ভারত। এই পরিস্থিতিতে করোনা বধে এবার হাতে এল নতুন অস্ত্র। চিকিৎসকদের হাতে এসেছে নতুন একটি ওষুধ ‘ভিরাফিন’। ওষুধটি তৈরি করছে জাউডাস ক্যাডিলা ড্রাগ সংস্থা। দেশের ২০ থেকে ২৫টি সেন্টারে তারা প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের উপর এই ড্রাগটি র পরীক্ষামূলক প্রয়োগ করছে, যার ফলাফল আশানুরূপ হয়েছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI করোনা রোগীদের চিকিৎসায় জাইডাস-ক্যাডিলা সংস্থার ভিরাফিন ওষুধকে ছাড়পত্র দিল।
Read More
টিকা নিতে হবে

টিকা নিতে হবে

প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। বাংলাতেও ভোটের মরশুমে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ।এই পরিস্থিতিতে যারা বিভিন্ন সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাঁরাও যাতে করোনা আক্রান্ত হয়ে না পড়েন, সেজন্য এবার সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্যাকসিন দিতে চায় কেন্দ্র। আগামী ১ মে থেকে সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের তরফে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরও যাবতীয় কোভিড বিধি মেনে চলতে হবে সরকারি কর্মচারীদের।
Read More
পরিস্থিতির উন্নতি হলে তবেই হবে ভারত সফর

পরিস্থিতির উন্নতি হলে তবেই হবে ভারত সফর

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি লাগামহীন, রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বিশ্বের বহু দেশের মতোই করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল ঘোষণা করলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিহিদে সুগা। সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় জাপানের প্রধানমন্ত্রী ভারত সফর স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। এপ্রিলের শেষে ভারত সফরে আসার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রীর। সরকারিভাবে সফর বাতিল হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে দিল্লিকে। পরিস্থিতির উন্নতি হলেই আসবেন ভারতে।
Read More
চলে গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা

চলে গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ বহু প্রাণ গিয়েছে। ফের কেড়ে নিল এক প্রাণ। করোনা ভাইরাসে প্রয়াত দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী একে ওয়ালিয়ার। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বর্ষীয়ান কংগ্রেস নেতা শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর। পেশায় চিকিৎসক ওয়ালিয়া চারবার বিধায়ক (১৯৯৩-২০১৩) নির্বাচিত হয়েছিলেন। শীলা দীক্ষিতের কংগ্রেস সরকারে স্বাস্থ্য, নগরোন্নয়ন, ভূমি দফতরও সামলেচ্ছেন তিনি।
Read More
ঋণ দিল কেন্দ্র

ঋণ দিল কেন্দ্র

আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। রীতিমতো ভয় ধরাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে। এই পরিস্থিতিতে টিকা না পাওয়ায় বন্ধ রাখতে হয়েছে বহু টিকাকরণ কেন্দ্র। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেককে ৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই ঋণ টিকার উৎপাদন বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
Read More
জরুরি বৈঠকের তলব আজ

জরুরি বৈঠকের তলব আজ

পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ বিশ্বের দীর্ঘতম লকডাউনের পর অনলক পর্ব শুরু হওয়ার মাস সাতের মধ্যে বেআব্রু করোনা পরিস্থিতি৷ এই অবস্থায় আজ ফের বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও অক্সিজেন উৎপাদক সংস্থানের সঙ্গেও একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। এই বৈঠকের জন্য আজ পশ্চিমবঙ্গ সফর বাতিল করার কথা ট্যুইট করে জানিয়েছেন মোদি।
Read More
নতুন রেকর্ড সৃষ্টি করছে করোনা

নতুন রেকর্ড সৃষ্টি করছে করোনা

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৩২,৫০৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। এটিই বিশ্বজুড়ে কোনও দেশের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,২৬৩ জন। পশ্চিমবঙ্গেও নতুন রেকর্ড করলো করোনা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  রাজ্যে নতুন করে আক্রান্ত ১১ হাজার ৯৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। সংক্রমণের হারে যথারীতি শীর্ষে কলকাতা। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় ঊদ্বিগ্ন চিকিৎসক মহল।
Read More
লাগামহীন সংক্রমণ

লাগামহীন সংক্রমণ

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। টানা বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ আড়াই লাখে উপরে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষ। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩,১৪,৮৩৫ জন৷ আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,১০৪ জনের৷ এদিকে রাজ্য স্বাস্থ্য ভবন এর বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ১০ হাজার ৭৮৪ জন৷ পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে আরও ৫৮ জনের৷ মৃত্যুর হারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ অত্যন্ত ভয়াবহ, মানছেন বিশেষজ্ঞরা।
Read More
অধীররের দ্রুত আরোগ্য কামনা করলেন নমো

অধীররের দ্রুত আরোগ্য কামনা করলেন নমো

জাঁকিয়ে বসছে করোনা। দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। ভোটের মরশুমে বহু মানুষের জমায়েত করোনাকালে উদ্বেগ আরও বাড়াচ্ছে। এবার সেই মারণ ভাইরাসের শিকার হলেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। টুইটারে জানিয়েছেন তিনি নিজেই। অধীররের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More
বড় সাহায্য রতন টাটার

বড় সাহায্য রতন টাটার

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার সেই পদক্ষেপের তালিকায় রতন টাটা। এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। সেই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এলেন রতন টাটা। অক্সিজেনের এই অভাব পূরণ করবে টাটা গোষ্ঠী। টাটা তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।
Read More
টিকার দাম জানাল প্রস্তুতকারক সংস্থা

টিকার দাম জানাল প্রস্তুতকারক সংস্থা

আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর হারও৷ এমন পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে। এই পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড টিকার দাম নির্ধারণ হল৷  ঠিক হয়েছে, রাজ্যগুলিকে ৪০০ টাকায় কোভিডের প্রতি ডোজ বেচবে সেরাম৷ বেসরকারি হাসপাতালগুলি ৬০০ টাকায় পাবে ডোজ৷ অপরদিকে কেন্দ্রকে পুরনো দামে ১৫০ টাকাতেই ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট৷
Read More
পরিস্থিতির উন্নতি হলে তবেই হবে ভারত সফর

পরিস্থিতির উন্নতি হলে তবেই হবে ভারত সফর

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি লাগামহীন রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বিশ্বের বহু দেশের মতোই করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। এই পরিস্থিতিতে ফের ভারত সফর বাতিল ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এপ্রিলের শেষে ভারত সফরের কথা ছিল বরিসের। সরকারিভাবে সফর বাতিল হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে দিল্লিকে। পরিস্থিতির উন্নতি হলেই আসবেন ভারতে।
Read More
বাড়ছে করোনার সংক্রমণ

বাড়ছে করোনার সংক্রমণ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। করোনার ছায়া দেশে। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। এবার সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিন গত ২৪ ঘণ্টার আক্রান্তের পরিসংখ্যান। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,০২৩ জনের। অন্যদিকে, রাজ্যে মোটা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ১৭২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫২।
Read More