মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে বৃহস্পতিবার আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি জেলা থেকে হাজার হাজার মানুষ সুভাষিনী চা বাগান ময়দানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকাকে করা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন এই কর্মসূচি থেকেই চা সুন্দরী প্রকল্পের ঘরের উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী।
Read More
শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হলো বুধবার সকালে। এদিন সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা সম্বলিত ট্যাবলো সমেত শোভাযাত্রা বের করা হয় জটেশ্বরে। শোভাযাত্রা গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Read More
বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে শনিবার পর্যটকদের ঢল নামলো স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি গ্ৰীন পার্কে। সারা বছরই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন হয় এই গ্ৰীন পার্কে। বছরের শেষে প্রচুর জনসমাগম লক্ষ‍্য করা গেল গ্ৰীন পার্কে‌। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰীন পার্ক স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত। এলাকার 24 জন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা এখানে যুক্ত রয়েছে। পর্যটকদের আগমন হওয়ায় খুশি স্বনির্ভর দলের মহিলারা।
Read More
জলদাপাড়া জাতীয় উদ্যানের অস্থায়ী বনকর্মীদের আন্দোলন অব্যাহত

জলদাপাড়া জাতীয় উদ্যানের অস্থায়ী বনকর্মীদের আন্দোলন অব্যাহত

যারা জঙ্গল রক্ষা করে ,হাতির মুখে খাবার তুলে দেয় পাশাপাশি হাতির দেখভাল করে, বন দপ্তরের সেই সমস্ত অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার দেখছেন।দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত থাকলেও তাদের বেতন বাড়েনি এক টাকাও, এমনকি এ বছর পুজোর বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত অস্থায়ী বন কর্মীরা দিনরাত জঙ্গলে কাজ করে তাদের অবস্থা আজ সঙ্গীন। তাই অস্থায়ী বনকর্মী, মাহুত,পাতাওয়ালাদের স্থায়ীকরণের দাবি,অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি,বকেয়া বোনাস প্রদানের দাবি সহ একাধিক দাবিতে জলদাপাড়াতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে জলদাপাড়ার অস্থায়ী বনকর্মী, মাহুত ও পাতাওয়ালারা।অস্থায়ী বনকর্মীরা জানান,আমরা কেউ দীর্ঘ প্রায় আট বছর কেউ দশ বছর যাবৎ ধরে কাজ…
Read More
বড়দিনের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেলো জটেশ্বরের পথে

বড়দিনের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেলো জটেশ্বরের পথে

রূপকথার সান্তাক্লজ মানেই স্লেজে করে গভীর রাতে এসে ছোটো ছোটো কচিকাচাদের উপহার দিয়ে যাবে ২৫শে ডিসেম্বরের দিন। এমনটাই জানা সকলের। তবে ২৫শে ডিসেম্বরের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেল জটেশ্বরের পথে। বড়দিনের আগেই বুধবার সকালের আলো ফুটতে না ফুটতেই রাস্তায় দাঁড়িয়ে পথচারী থেকে মোটর বাইক, ছোটো গাড়ি চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে ফালাকাটা ব্লকের জটেশ্বরের রাস্তায় হাজির এক সান্তাক্লজ। আর এহেন দৃশ্য দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে সান্তাকে নিয়ে এই অভিনব র‍্যালি ও সচেতনতা মূলক প্রচার চালানো হয়। পাশাপাশি,পথ চলতি মানুষের হাতে চকলেট ও উপহার তুলে দেওয়া হয়।
Read More
নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার

আলিপুরদুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে "চোর ধরো, জেল ভরো" পোস্টার লাগালো DYFI। গতকাল রাতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় পোস্টারটি লাগায় DYFI। উল্লেখ্য, সম্প্রতি চুরির একটি পুরানো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল আলিপুরদুয়ার জেলা আদালত। এরপর তার গ্রেফতারের দাবিতে গতকাল রাতে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শহরের একাধিক এলাকায় তার পোস্টার লাগানো হয়। যেখানে নিশীথ প্রমাণিকের উদ্দেশ্যে লেখা হয় "চোর ধরো, জেল ভরো"।
Read More
কালচিনি ব্লক থেকে উদ্ধার হল ভাল্লুক, তল্লাশি চলছে আরেকটির

কালচিনি ব্লক থেকে উদ্ধার হল ভাল্লুক, তল্লাশি চলছে আরেকটির

কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকা থেকে একটি বড়ো ভাল্লুককে উদ্ধার করলো বনদপ্তর, আরেকটি ছোটো ভাল্লুকের তল্লাশি চলছে। মঙ্গলবার সকালে উত্তর মেন্দাবাড়ি এলাকায় দুটো ভাল্লুক দেখতে পায় এলাকার বাসিন্দারা। ভাল্লুকটি এলাকার এক বাসিন্দার শূকরও টেনে নিয়ে যায়। এই বিষয়ে উল্লেখ্য,লাগাতার দুই দিন ধরে উত্তর মেন্দাবাড়ি এলাকায় ভাল্লুকের আতঙ্ক চলছে। গত পরশু রাতেও ভাল্লুক একজন বাসিন্দার শূকর টেনে নিয়ে যায়। এদিন বাসিন্দারা দেখতে পায় ভাল্লুকটি উত্তর মেন্দাবাড়ির গ্ৰামে ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। বনদপ্তরে খবর দিলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে পুরো এলাকা নেট দিয়ে ঘিরে দেয়। পরবর্তীতে চিলাপাতা থেকে কুনকি হাতি নিয়ে আসা হয় এবং বনকর্মীরা একটি বড়ো ভাল্লুককে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু…
Read More
গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতা বাঘের। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডিমডিমা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। গতকাল গভীর রাতে কোনো এক গাড়ির ধাক্কায় একটি পূর্ণ বয়ষ্ক চিতা বাঘের ঘটনাস্থলে মৃত্যু হয়। সম্ভবত চিতা বাঘের সড়ক পারাপার করছিল। ঘটনাস্থলে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর শুক্রবার ময়নাতদন্ত করা হবে।
Read More
ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে নামলেন কালচিনির বিডিও

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে নামলেন কালচিনির বিডিও

নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা চালান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার কালচিনি ব্লকের হাসিমারা জাতীয় সড়কের ধারের সমস্ত টায়ার দোকানে অভিযান চালান হয়। ওই এলাকার টায়ারের দোকান গুলোয় সমস্ত টায়ারে জল জমে থাকতে দেখা যায়। এদিন ব্লক প্রশাসনের থেকে সমস্ত টায়ার দোকানকে কড়া নির্দেশ দেওয়া হয় যাতে টায়ারের ভিতরে জল জমে না থাকে।…
Read More
গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজার পাচার, গ্রেপ্তার ১

গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজার পাচার, গ্রেপ্তার ১

আলিপুরদুয়ার-১ এর সোনাপুর কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজা পাচারের চেষ্টার পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম তপন সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার-১ এর মেজবিল এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার হয়। ওই বিশাল পরিমান গাঁজা গাড়ি ভর্তি কলার আড়ালে রেখে নিয়ে যাওয়া হচ্ছিল। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানান, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এদিনের অভিযানে ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী, আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য, সোনাপুর ফাঁড়ির ওসি মিংমা শেরপা, আলিপুরদুয়ার-১ এর বিডিও সঞ্জয় প্রধান।
Read More
লেপার্ড শাবকের প্রতি মায়ের স্নেহ ধরা পড়ল বক্সার ক্যামেরায়

লেপার্ড শাবকের প্রতি মায়ের স্নেহ ধরা পড়ল বক্সার ক্যামেরায়

লেপার্ড শাবককে নিয়ে গেল মা লেপার্ড। আর এই দৃশ‍্যটি বন্দী হল বনদপ্তরের পাতা ইনফ্রা রেড ক‍্যামেরায়। বক্সা ব‍্যাঘ্র প্রকল্প সূত্রে খবর, গত ১৯শে সেপ্টম্বর বক্সা ব‍্যাঘ্র প্রকল্প সংলগ্ন চা বাগানে ২ টি লেপার্ড শাবক দেখতে পায় বনকর্মীরা। পরবর্তীতে শাবক দুটিকে তার মায়ের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যেই জায়গায় শাবক পাওয়া গিয়েছিল সেই জায়গা সুরক্ষিত করা হয় এবং ইনফ্রা রেড ক‍্যামেরা বসান হয়। মঙ্গলবার গভীর রাতে মা লেপার্ড এসে শাবক দুটিকে নিয়ে যায়।
Read More
একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠনের ডুয়ার্স কন্যা অভিযান

একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠনের ডুয়ার্স কন্যা অভিযান

একাধিক দাবি নিয়ে সোমবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা অভিযান চালালো বামেরা।সি আই টি ইউ এর মহিলা শ্রমজীবীদের ডাকে এই অভিযান চলে। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, আশাকর্মী,মিড ডে মিল কর্মী সহ সকলকে বোনাস প্রদান,সমস্ত শ্রমিকদের পি এফ সহ সমস্ত সুবিধা প্রদান সহ নানা দাবিতে এই অভিযান চলে। পাশাপাশি রাজ্যের সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের শাস্তির দাবিও জানানো হয় এই মিছিল থেকে। পরবর্তী তে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় মহকুমা শাসকের হাতে।
Read More
জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তোর্ষায় তলিয়ে গেল এক গৃহবধূ

জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তোর্ষায় তলিয়ে গেল এক গৃহবধূ

জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তোর্ষায় তলিয়ে গেল এক গৃহবধূ। সোমবার গৃহবধূর সন্ধানে তোর্ষা নদীতে বোর্ড নামিয়ে তল্লাশি চালালো সিভিল ডিফেন্সের কর্মীরা । ঘটনাটি কালচিনি ব্লকের দলসিংপাড়া রণবাহাদুর বস্তির।গতকাল বিকেলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে তোর্ষার পারে গিয়েছিল সবিতা গুরুং নামের এক গৃহবধূ। তোর্ষার জল হঠাৎ বেড়ে যাওয়ায় সে তলিয়ে যায় জলে।এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি। সবিতা গুরুং-এর বাড়িতে স্বামী ও কন্যা সন্তান রয়েছে।সোমবার সকাল থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালাচ্ছে।
Read More
রাজকীয় মেজাজেই চলে গেল রাজা

রাজকীয় মেজাজেই চলে গেল রাজা

রাজকীয় মেজাজেই চলে গেল রাজা।বন্দি দশায় পৃথিবীর সব চেয়ে বৃদ্ধ রয়্যালবেঙ্গল টাইগার।২০০৬ সাল থেকে তার ঠাঁই হয়েছিল জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ির রয়্যালবেঙ্গল টাইগার পুনর্বাসন কেন্দ্রে। তার আগে সুন্দরবনের মাতলা নদী পেরোতে গিয়ে রাজার পেছনের বাঁ পা খুবলে নিয়েছিল কুমির।ওই পা হারানো বাঘকে আর বন্য পরিবেশে ফেরানোর ঝুঁকি নেয়নি বনদপ্তর। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫বছর ১০ মাস ১৮ দিন। আজ থেকে বাঘ শূন্য হয়ে আরও জৌলুশ হারালো দক্ষিণ খয়েরবাড়ি।
Read More