21
Jan
শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর ওয়ার্ডের কুলিপাড়ার ধর্মনগর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয় চারজন। ক্ষতিগ্রস্ত প্রায় ১০টির বেশি বাড়ি। জানা গিয়েছে, শনিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি বাড়িতে রান্না চলছিল। সেইসময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। ভয়ে বাড়ির মহিলারা বাড়ি থেকে বেরিয়ে পড়লে ওই সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আরোও কয়েকটি গ্যাস সিলেন্ডার ফেটে আগুনের তীব্রতা ক্রমশই বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে এই অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি…
