বিজেপিতে যোগ দান দুই প্রাক্তন কাউন্সিলরের

বিজেপিতে যোগ দান দুই প্রাক্তন কাউন্সিলরের

হাতের জোর কমছে শিলিগুড়িতে! কেন্দ্রে কংগ্রেস নেতৃত্ব টালমাটাল, প্রভাব পড়েছে কংগ্রেসের নীচু স্তরের নেতা কর্মীদের। শিলিগুড়িতেও দুই কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে যোগদান করলেন। শুক্রবার শিলিগুড়ির ভেনাস মোড়ে বিজেপি কার্যালয় জয়মনি ভবনে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগ দান করলেন শিখা রায় ও রুমা নাথ। জানা গিয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির উপস্থিতিতে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড এবং শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের  প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পরিষদ কংগ্রেস নেত্রী শিখা রায় ও রুমা নাথ পদ্মফুলে যোগ দেয় । বিজেপি নেতা প্রবীণ আগরওয়াল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ওই দুই নেত্রীদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ।বিজেপিতে এই…
Read More
শিলিগুড়িতে এসএফআই ও টিএমসিপি ছাত্র বিক্ষোভ আন্দোলন মুখোমুখি, নামানো হল র‍্যাফ

শিলিগুড়িতে এসএফআই ও টিএমসিপি ছাত্র বিক্ষোভ আন্দোলন মুখোমুখি, নামানো হল র‍্যাফ

শিলিগুড়ি কলেজে দুই ছাত্র সংগঠনের মুখোমুখি প্রতিবাদ আন্দোলনে উত্তেজনা ছড়াল কলেজ পাড়ায় ।সূত্রের খবর কলেজের ভর্তিতে অনিয়ম ,দুর্নীতি এবং ভর্তি প্রক্রিয়ায় বদল আনার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল চলাকালীন হঠাৎ তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির ছাত্ররাও মুখোমুখি চলে আসলে উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই ছাত্র সংগঠন মুখোমুখি চলে আসলে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । নামানো হয় র‍্যাফ ।
Read More
বিজেপি নেতা কর্মীদের প্রতি পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে এসডিও অফিসে বিক্ষোভ দেখাল শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা

বিজেপি নেতা কর্মীদের প্রতি পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে এসডিও অফিসে বিক্ষোভ দেখাল শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা

রাজ্যে বিজেপি নেতা কর্মীদের উপর পুলিশের অন্যায় আচরণের প্রতিবাদে আজ এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল শিলিগুড়ির বিজেপি পার্টি। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল , জেলা সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। জানা গিয়েছে সমগ্র রাজ্যে বিজেপি নেতা কর্মীদের বিনা কারনে মামলা দিয়ে জেলে ঢোকানো এবং রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো অনুমতি না দেওয়ার প্রতিবাদে আজ এই বিক্ষোভ মিছিল । এই বিক্ষোভ মিছিলটি শহরের হিলকার্ট রোড অতিক্রম করে বিবেকানন্দ ভবনে এসডিও অফিসের সামনে গেলেই পুলিশ তাদের আটকে দেয় । শিলিগুড়ি বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল জানিয়েছেন , পুলিশ শুধুমাত্র বিজেপির কর্মসূচিগুলি পালনে তাদের অনুমতি দিচ্ছে…
Read More
শিলিগুড়িতে উদ্ধার ১৩লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ, গ্ৰেফতার এক

শিলিগুড়িতে উদ্ধার ১৩লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ, গ্ৰেফতার এক

দেবী ডাঙার শিমুল বাড়ির একটি গুদাম থেকে উদ্ধার হলো ১৩লক্ষ টাকার অবৈধ কাফ সিরাপ এবং টেবলেট। সূত্রের খবর, শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ বুধবার এই কফ সিরাপ এবং টেবলেট উদ্ধার করে । এই ঘটনার প্রেক্ষিতে মহম্মদ জাহাঙ্গীর নামে এক জনকে গ্ৰেফতার করে প্রধান নগর থানার পুলিশ । জানা গিয়েছে,অভিযুক্ত শিলিগুড়ির স্থানীয় বাসিন্দা। বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয় এবং সাত দিনের জন্য অপরাধীকে আইনি হেফাজতে নেওয়া হয় । শিলিগুড়ি প্রধান নগর থানায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা জানায় প্রধান নগর থানার পুলিশ। এছাড়াও পুলিশি তদন্তের সূত্রে জানা গিয়েছে যে,এই অবৈধ ওষুধ নানা জেলায় পাচার করা হতো ।
Read More
শিলিগুড়ি কলেজে এবার শুরু হতে চলেছে অনলাইন ক্লাস

শিলিগুড়ি কলেজে এবার শুরু হতে চলেছে অনলাইন ক্লাস

যেখানে শিক্ষাই জাতির মেরুদন্ড, সেখানে দেশের এই করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা দিন দিন পিছিয়ে পড়ছে। কিন্তু কভিড-১৯ এর সংক্রমণ এঁরাতে ইতিমধ্যেই নানা বেসরকারী প্রতিষ্ঠানে চালু করা হয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা । এইবার সেই একই পথে হাঁটতে চলেছে শিলিগুড়ি কলেজ। শিলিগুড়ি কলেজে প্রধান অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, বেসরকারী কলেজ গুলির মতো এবার শিলিগুড়ি কলেজেও শুরু হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা ।শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে যে সরকারি কলেজগুলির মধ্যে শিলিগুড়ি কলেজেই প্রথম অনলাইন ক্লাস শুরু করা হচ্ছে ।জানা গেছে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের অনার্স কোর্সের অধীনে থাকা ছাত্রছাত্রীদের অনলাইন এর মাধ্যমে…
Read More
বিধানসভা ভোটের আগে দলবদলের হিড়িক নকশালবাড়িতে

বিধানসভা ভোটের আগে দলবদলের হিড়িক নকশালবাড়িতে

করোনা আছে করোনাতেই । রাজ্যে শাসক-বিরোধী , ডান-বাম সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি এখন খবরের শিরোনামে । রাজ্যের তৃণমূল-বিজেপির দলবদলের হিড়িক এখন ব্রেকিং নিউজ । রাজ্যের সর্বত্রই এখন একই পরিস্থিতি, বিশেষত উত্তরের রাজনীতিতে করোনা আবহেও রাজনৈতিক দলবদলের ঘটনা সংক্রমনের মতো বাড়ছে ।সেটা শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল। দলবদলে শক্তি বৃদ্ধিতে অনেকটা এগিয়ে তৃণমূল ।তবে পিছিয়ে নেই বিরোধী শিবির বিজেপিও । রবিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চলে কংগ্রেস, বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শতাধিক নেতাকর্মী। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর নিখিল সাহানী, জেলা যুব সভাপতি কুন্তল রায়, জেলা নেতা ধীমান বোস, ব্লক সভাপতি হিরন্ময় রায়, দুই ব্লকের যুব সভাপতি কিশোরীমোহন…
Read More
লকডাউনে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী নকশালবাড়ি মন্ডল বিজেপির

লকডাউনে স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী নকশালবাড়ি মন্ডল বিজেপির

চলছে চলতি মাসের ঘোষিত শেষ লকডাউন । জরুরি পরিষেবা ছাড়া সব মানুষ গৃহবন্দী । এই লকডাউনে ব্যতিক্রমী উদ্যোগ নিল নকশালবাড়ি বিজেপি মন্ডল কমিটি। জানা গেছে নকশালবাড়ি বিজেপি মন্ডল কমিটির সদস্যরা এলাকায় স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে আজ নকশালবাড়ির খালপাড়ায় স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করে । নকশালবাড়ি মন্ডল কমিটির পক্ষে মিন্টু ঘোষ জানিয়েছেন লকডাউনের দিন সবাই গৃহবন্দি তাই আজকের এই দিনে তারা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নিয়েছে । সূত্রের খবর স্বচ্ছতার পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও নেয় নকশালবাড়ি মন্ডল কমিটি । এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিন্টু ঘোষ, সুবীর কুমার দাস, মানিক সরকার ও দিলীপ মন্ডল ।
Read More
এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

লকডাউনের দিন সোমবার হঠাৎ শিলিগুড়ি এনজেপি স্টেশনের সামনে চা বিক্রেতার আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল এনজেপি জুড়ে । জানা গিয়েছে ওই যুবকের নাম রাজু । তিনি স্টেশনে চায়ের দোকান করত । প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ওই চা বিক্রেতা এনজেপি স্টেশনের মূল প্রবেশ পথের সামনে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করে । ঘটনায় আশেপাশের লোকজনেরা ছুটে এসে আগুন নেভায় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । লোকটির অবস্থা বেশ আশঙ্কাজনক । পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে । তবে ওই চা বিক্রেতা কেন নিজের গায়ে আগুন লাগাল তার কারণ জানা যায়নি…
Read More
ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে এক ট্রাক থেকে উদ্ধার প্রায় পাঁচ কেজি অবৈধ সোনা। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব দপ্তরের পুলিশ ফুলবাড়ি-ঘোষপুকুর রোডে ওত পেতে থাকে। বিহারগামী এক ট্রাককে আটকে তল্লাশি চালালে উদ্ধার হয় ৩০টি সোনার বিস্কুট। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালক ও খালাসীকে। জানা গেছে উদ্ধার হওয়া ওই সোনার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ধৃতদের নাম ইসলামুদ্দিন ও রফিক। সূত্রের খবর, অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজস্ব দপ্তর।
Read More
চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে প্রধাননগর থানা

চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে প্রধাননগর থানা

স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে প্রধাননগর থানা। দীর্ঘদিন ধরে সালুগারা চেকপোস্টের এক বেসরকারি জমিতে ঘর বানিয়ে প্রশাসনিক কাজ চলছিল। এবার চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা। আজ শিলিগুড়ি কমিশনারেটের কমিশনার ত্রিপুরারী অথর্ব নবনির্মিত থানার কাজ পরিদর্শনে যান। কমিশনারের সঙ্গে ছিলেন জেলার ডিজিও । জানা গেছে পয়লা সেপ্টেম্বর রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে থানার নতুন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Read More
করোনার রিপোর্ট পজিটিভ শুনেই স্বামীকে ঘর থেকে বের করে দিল স্ত্রী

করোনার রিপোর্ট পজিটিভ শুনেই স্বামীকে ঘর থেকে বের করে দিল স্ত্রী

রিপোর্ট পজিটিভ আসতেই স্বামীকে ঘর থেকে বের করে দিলেন অর্ধাঙ্গিনী স্ত্রী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হায়দরপাড়ায়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়। জানা গিয়েছে ওই স্বামী-স্ত্রী বেশ কয়েকবছর ধরে ভাড়াবাড়িতে থাকত হায়দরপাড়ায়। কিছুদিন আগেই ওই লোকটি তার করোনা টেস্ট করে। সূত্রের খবর গতকাল রাতে লোকটির স্ত্রী মোবাইলে করোনার রিপোর্ট পজিটিভ আসতেই আশেপাশের লোককে জানিয়ে দিয়ে স্বামীকে রাস্তায় বের করে দেয়। এদিকে করোনা রোগীর রাস্তায় বেরিয়ে পরার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে এম্বুলেন্সকে ফোন করে ।শেষমেষ খবর পেয়ে হাজির হয় পুলিশ। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স আনা হয় । তারপর ব্যক্তিকে পাঠানো হয় কোভিড হাসপাতালে। তবে যেখানে বারবার প্রচার করা হচ্ছে আমাদের লড়াইটা…
Read More
শিলিগুড়ি মহকুমা অঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

শিলিগুড়ি মহকুমা অঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

শিলিগুড়ি কর্পোরেশনের সঙ্গে শিলিগুড়ি লাগোয়া মহকুমা পরিষদের ব্লকগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । শিলিগুড়িতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা তিন অঙ্ক বা তারও বেশি হচ্ছে । শিলিগুড়ি মহকুমার অন্তর্গত মাটিগাড়া-নকশালবাড়ি , ফাঁসীদেওয়া ,খড়িবাড়ি ব্লক গুলিতেও প্রথম থেকেই কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । শুধু আক্রান্ত নয় , করোনায় মারাও গিয়েছেন বেশ কয়েকজন । মাটিগাড়া, রানিডাঙ্গা, খড়িবাড়িতে যেভাবে দিনের পর দিন করোনা আক্রান্তের খবর মিলছে তাতে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের । শিলিগুড়ি শহরাঞ্চলের কোভিড পরিস্থিতি সামাল দিতেই যেখানে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের অবস্থা নাজেহাল তখন গ্রামাঞ্চলের করোনা সংক্রমণ নিয়ে কালাঘাম ছুটছে প্রশাসনের। গতকয়েকদিন আগেই মাটিগাড়ার বাজার সংলগ্ন এলাকায় একই…
Read More
প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ গ্রেপ্তার ৪

প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ গ্রেপ্তার ৪

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । জানা যায় মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি ছোট গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা । ওই গাড়ি সহ চারজন ধরা পড়ে তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে ওই গাঁজা কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । পুলিশের অনুমান উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ২০লক্ষ টাকারও বেশি ।
Read More
ফুলবাড়ীর ধনতলায় তেল কারখানায় ভয়াবহ আগুন

ফুলবাড়ীর ধনতলায় তেল কারখানায় ভয়াবহ আগুন

শিলিগুড়ির অদূরে ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন লাগলে ভয়াবহ আতঙ্ক ছড়ায় । জানা গেছে ফুলবাড়ীর ধনতলা এলাকায় এক সরষে তেল কারখানায় আগুন লাগে।স্থানীয় প্রথমে আগুন দেখতে পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকলবাহিনী কে খবর দেন। দমকলবাহিনীর ৪ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর রাতে কারখানায় ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে অবাক হয়ে যান গ্রামবাসীরা। কি কারনে আগুন লাগে তার তদন্ত শুরু হয়েছে ।গ্রামবাসীদের অভিযোগ মাঝেমধ্যেই কারখানায় আগুন লাগে। ওই কারখানায় ফায়ার সেফটির প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কিনা তারও তদন্ত করবে পুলিশ।
Read More