GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য

GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য

আগামী ৭আগস্ট দিল্লিতে GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য।সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।গতকাল সাংবাদিকদের GTA বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে কেন্দ্রের হুটহাট ডাকা এই বৈঠকে বিরক্ত রাজ্য।রাজ্য সরকার এই বৈঠকে অনাগ্রহী । রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মেনে স্বভাবতই এই বৈঠকে যোগ দেবেন না অনিত থাপা নেতৃত্বাধীন মোর্চা।মোর্চার সভাপতি বিনয় তামাং গতকালই ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেন যে তারা কেন্দ্রের এই বৈঠকে যোগ দেবেন না।একমাত্র গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হলেই তারা বৈঠকে অংশগ্রহণ করবেন
Read More
উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ,কো-কনভেনার সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ,কো-কনভেনার সুকান্ত মজুমদার

বিজেপির উত্তরবঙ্গ সাংগঠনিক দলে রদবদল করা হল।ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ ।এর পাশাপাশি কো-কনভেনার হিসেবে নিয়ে আসা হল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। উত্তরবঙ্গ জোনে নতুন কনভেনার পেয়ে খুশির মহল বিজেপির কর্মীদের মধ্যে
Read More
আগামী ৭ আগস্ট জিটিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক,ডাক পাননি বিমল গুরুং,  রোশন গিরি-রা

আগামী ৭ আগস্ট জিটিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক,ডাক পাননি বিমল গুরুং, রোশন গিরি-রা

আগামী ৭ আগস্ট ফের পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপাক্ষিক এই বৈঠক ডেকেছে । তবে এই বৈঠকে ডাক পাননি বিমল পন্থীরা। অথচ উদ্যোগ নিয়েছিলেন বিমল, রোশন শিবির। গত ২২ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন বিমলপন্থী মোর্চার দুই সদস্য নিমা তামাং এবং বিনু সুন্দাস। বৈঠক শেষে বিমলপন্থী মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি  জানান, পাহাড় নিয়ে শীঘ্রই কেন্দ্র ত্রিপাক্ষিক বৈঠক ডাকবে। বৃহস্পতিবার দিল্লি থেকে চিঠি এসেছে রাজ্যে। কিন্তু বৈঠকে ডাক পাননি বিমল, রোশন শিবির। বৈঠকে ডাক পেয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি, জিটিএ-র চিফ এক্সইকিউটিভ, দার্জিলিংয়ের জেলাশাসক। মোর্চার কোন গোষ্ঠী বৈঠকে যোগ দেবে, তা ঠিক…
Read More
এবার করোনায় আক্রান্ত শঙ্কর ঘোষ

এবার করোনায় আক্রান্ত শঙ্কর ঘোষ

অশোক ভট্টাচার্য এর পর এবার শঙ্কর ঘোষ!তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে শিলিগুড়িতে। সিপিএমের তরুণ নেতা শঙ্কর ঘোষও এবার করোনায় আক্রান্ত হলেন। কিছুদিন আগেই অশোক ভট্টাচার্যর করোনা সংক্রমণ ধরা পড়তেই নিজেকে হোম আইসলেশনে নিজেকে আবদ্ধ রাখেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র পারিষদ তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর সদস্য শঙ্কর বাবু। এবার তাঁরও করোনা পজিটিভের খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির রাজনৈতিক মহলে। এভাবে একেরপর এক নেতা করোনায় আক্রান্ত হওয়ায় অস্বস্তি বাড়ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে।এরই মধ্যে ১৪দিনের লকডাউন শেষ হয়েছে শিলিগুড়িতে।লকডাউন কাটিয়ে স্বাভাবিকভাবে ফিরতেই শঙ্কর ঘোষের করোনা সংক্রমণের খবর কিছুটা হলেও নিরাশা জাগাবে শিলিগুড়িকে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে
Read More
টানা বৃষ্টির জেরে ফের ধস মিরিকে যান চলাচল ব্যাহত

টানা বৃষ্টির জেরে ফের ধস মিরিকে যান চলাচল ব্যাহত

টানা বৃষ্টির জেরে ফের ধস নামলো মিরিকে। এর জেরে গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিপাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পূর্ত দফতরের কর্মীরা। ধস সংস্কারের কাজে হাতও লাগানো হয়। কিন্তু বৃষ্টির জেরে ব্যাহত হয় ধস সরানোর কাজ। অন্যদিকে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী ১২-এ রাজ্য সড়কও বিপর্যস্ত। তিন জায়গায় রাস্তা অনেকটাই ধসে গিয়েছে। কার্যত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই তিন জায়গায় একমুখী যান চলাচল করা ছাড়া উপায় নেই। মিরিকের গয়াবাড়িতে রাজ্য সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তায় ধীরে গাড়ি চালানোর নোটিশও দিয়েছে পূর্ত দফতর। মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রায় জানান, টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কয়েক জায়গায়। কিছু জায়গায় সরানো হয়েছে। রাজ্য সড়কও বিপদজনক…
Read More
রাজনীতি করতে গিয়ে সোমেন মিত্রকে  পাশে পেয়েছি অভিভাবক : শঙ্কর মালাকার

রাজনীতি করতে গিয়ে সোমেন মিত্রকে পাশে পেয়েছি অভিভাবক : শঙ্কর মালাকার

সোমেন মিত্রর জন্যই আজ আমি কংগ্রেসের নেতা।তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচ্চারন করতে গিয়ে একথাই বললেন প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা তথা মাটিগারা নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর মালাকার। এদিন সোমেন মিত্রের স্মৃতিচ্চারন করতে গিয়ে শংকর মালাকার বলেন, তিনি ১৯৭৭ সাল থেকে একসাথে রাজনীতি করছেন সোমেন মিত্রের সাথে। সোমেন মিত্রের অসীম ধৈর্য, সহনশীলতা, মায়া মমতা তাকে বারবার আকৃষ্ট করেছে তাকে।শঙ্কর বাবু জানিয়েছেন "ওনার জন্যই আজ আমি কংগ্রেসের নেতা। রাজনীতি করতে গিয়ে তাকে যেমন আমি পাশে পেয়েছি অভিভাবক হিসেবে, তেমনই তাকে পেয়েছি বন্ধু, দাদা, সহকর্মী হিসেবে। সোমেন মিত্রের সাথে বহু আন্দোলনের সাক্ষী থেকেছেন তিনি। তার মৃত্যুতে বাংলার রাজনীতিতে অপূরনীয় শূন্যতা তৈরি হল।"
Read More
করোনার চাপ সামলাতে তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

করোনার চাপ সামলাতে তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

শিলিগুড়ি তথা দার্জিলিং এ করোনা নিয়ন্ত্রনে আনা তো যাচ্ছেই না বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংখ্যা।শিলিগুড়িতে সেফ হাউস তৈরির কথা বলা হলেও পরিকাঠামো যে সন্তুষ্টি জনক নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।আর তাই এমন অবস্থায় তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালও ।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে জেলা হাসপাতালে আরো প্রায় একশো আইসোলেশন ওয়ার্ড রাখা হচ্ছে। কোনো রোগীর করোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে ওই রোগীকে আইসলেশন ওয়ার্ডে ট্রান্সফার করা হবে বলে জানা গিয়েছে
Read More
আগামীকাল থেকে খুলতে চলেছে শিলিগুড়ি বিধান।মার্কেট

আগামীকাল থেকে খুলতে চলেছে শিলিগুড়ি বিধান।মার্কেট

দীর্ঘ পনের দিনের পর খুলছে বিধান মার্কেট। করোনার রাশ টানতে টানা 14 দিন লকডাউন রেখেছিল মার্কেট ব্যবসায়ী সমিতি ও জেলা প্রশাসন। মার্কেট খোলার আগে আজ পুরো মার্কেট স্যানিটাইজ করা হল।মার্কেট ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে তারা সমস্ত বিধিনিষেধ ও নির্দেশিকা মেনেই দোকান খুলবেন। সামাজিক দূরত্ব,সানিটাইজ ইত্যাদি দিকগুলির ওপর নজর দেবেন
Read More
গত ২৪ ঘন্টায় আক্রান্তের গ্রাফ উত্তরে এক ধাক্কায় অনেকটাই কমেছে। যা যথেষ্টই স্বস্তিদায়ক। স্বস্তি বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদেরও। তাঁদের কথায় লকডাউন মেনে চললে নিজে নিজেই সংক্রমণের হার কমিয়ে আনবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নইলে সমূহ বিপদ! মঙ্গলবার সন্ধেয় করোনা বুলেটিন প্রকাশ পেতেই দুশ্চিন্তা অনেকটাই কমল উত্তরের শহরবাসীর। রাজ্যজুড়ে কড়া লকডাউন মানার পাশাপাশি জেলাস্তরে যে লকডাউন চলছে তাও মেনে চলার পরামর্শ প্রশাসনিক কর্তা থেকে বিশিষ্ট চিকিৎসকদের। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজারে লম্বা ভিড়। একজনের ঘাড়ে আরেকজন নিঃশ্বাস ফেলছেন! বাজারে ভিড় না কমালে সংক্রমণের গ্রাফও নামবে না! গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভা ও দার্জিলিং জেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩২ জন! এর মধ্যে পুর…
Read More
শিলিগুড়ির বাড়ি থেকে উদ্ধার হোল দুটি মাথার খুলি ,ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়ির বাড়ি থেকে উদ্ধার হোল দুটি মাথার খুলি ,ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়ির সুভাষপল্লী হাতিমোর সংলগ্ন দীনবন্ধু মিত্র সরনীর বাড়ি থেকে উদ্ধার হোল দুটি মাথার খুলি ও বেশ কিছু মানব দেহের হাড়গোড়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল । বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই বাড়ীর এক যুবক পলাতক। জানাগেছে, সুভাষপল্লীর বাসিন্দা ভিক্টর চক্রবর্তীর বাড়ির চালের ওপর পড়ে রয়েছে দুটি মাথার খুলি ও বেশ কিছু মানব দেহের হাড়গোড়।খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। বিষয়টি জানাজানি হতেই পুলিশ পৌছানোর আগেই গা ঢাকা দেয় ভিক্টর চক্রবর্তী। এরপর পুলিশ বাড়িতে ঢুকে উদ্ধার করে দুটি মাথার খুলি ও আর বেশ কিছু মানব দেহের হাড়।
Read More
চলে গেলেন না ফেরার দেশে  কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিষ্ণুব্রত বর্মণ

চলে গেলেন না ফেরার দেশে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিষ্ণুব্রত বর্মণ

প্রয়াত হলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি তথা কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিষ্ণুব্রত বর্মণ।গতকাল মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় তাঁকে।আজ সকালে এক বেসরকারি চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর জেলায় এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে দলীয় নেতা কর্মীদের মধ্যে। উল্লেখ্য, ১০ই জুলাই থেকে জ্বর ও বুকের ব্যাথা নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসক দ্বারা চিকিৎসাধীন ছিলেন। কিন্তু পরিস্থিতি অবনতি হলে গত ১৭ই জুলাই কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিভিন্ন শারীরিক পরিক্ষার সাথে সাথে তার কোভিড টেষ্টও করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে গত…
Read More
প্রবল জলের তোড়ে ভেঙে গেল ব্রিজের অংশ, মালবাজারের কাছে সেতু ভেঙে মৃত্যু

প্রবল জলের তোড়ে ভেঙে গেল ব্রিজের অংশ, মালবাজারের কাছে সেতু ভেঙে মৃত্যু

কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।।বাড়ল তিস্তা মহানন্দার জল। ভাঙল একাধিক ব্রিজ,রেললাইন। তিস্তার জলের স্রোতে গতকাল ভেঙে গেল রেল ব্রিজের একাংশ।সঙ্গে মালবাজার -তিস্তা রুটের ব্রিজ ভেঙে একটি মালবাহী গাড়ি পড়ে যায়,ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।এদিকে মহানন্দা নদীর উপনদী পঞ্চনই নদীর জলের স্রোতে জংশনে এক অস্থায়ী লোহার ব্রিজএর ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
Read More
ফিস না দিতে পারলেও পরীক্ষায় বসতে দিতে হবে,নির্দেশ পর্যটনমন্ত্রী গৌতম দেবের

ফিস না দিতে পারলেও পরীক্ষায় বসতে দিতে হবে,নির্দেশ পর্যটনমন্ত্রী গৌতম দেবের

করোনা পরিস্থিতিতে যারা বেসরকারী স্কুলের ফি মেটাতে পারেনি, সেই সব ছাত্রছাত্রীকে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। মঙ্গলবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার প্রতিটি বেসরকারী স্কুলকে এমনই নির্দেশ দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই জেলার জেলা শাসকের মাধ্যমে প্রতিটি বেসরকারী স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনার আবহে অনেক অবিভাবকের পক্ষেই তাদের ছেলেমেয়েদের স্কুলের ফি মেটাতে সমর্থ হয়নি। ফলে সে সব ছাত্রছাত্রীরা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Read More
ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ , বিচ্ছিন্ন যোগাযোগ !

ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ , বিচ্ছিন্ন যোগাযোগ !

একদিনের ভারী বৃষ্টিতে ভেঙে গেল পঞ্চনই নদীর ব্রিজ। যানচলাচল বন্ধ হিলকার্ট রোডে। একাধক নদী সংলগ্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। শিলিগুড়ি পুরসভার ১ এবং ৪৭ নং ওয়ার্ডের সংযোগকারী লোহার সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মাঝ রাতে পাতি কলোনীর সেতুর রেলিংয়ের ওপর দিয়ে জল গিয়েছে। যা সাম্প্রতিককালে কখোনো হয়নি বলে দাবী স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাড়ি বাড়ি জল ঢুকে যায়। নদী সংলগ্ন রাস্তা, বাজার চলে যায় জলের তলায়। রাতভর ঘুমোতে পারেনিনি এলাকাবাসীরা। সকালেও সকলের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ। আজ ফের ভারী বৃষ্টি হলে ভাঙনের সম্ভাবনা। আজ ভোরে বৃষ্টি কিছুটা কমলে জল নেমে যায়। তবে সেতু ক্ষতিগ্রস্থ হওয়ায় বিপাকে বাসিন্দারা। ঘুরপথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ…
Read More