27
Oct
আচমকাই খুনের হুমকি এলো তাঁর নামে৷ স্পিডপোস্টে একটি চিঠি এসে পৌঁছয় রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷ ওই চিঠিটি আসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তীর নামে৷ প্রসঙ্গত, সোনালি চত্রবর্তী আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ সংক্ষিপ্ত ওই চিঠিতে লেখা হয়, ‘‘আপনার স্বামী নিহত হবেন৷ কেই তাঁকে বাঁচাতে পারবে না৷’’ ওই চিঠির নীচে রয়েছে জনৈক গৌরহরি মিশ্রের সাক্ষর৷ কেয়ার অব মহুয়া ঘোষ৷ মনে করা হচ্ছে সম্ভবত তিনি রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগের সঙ্গে যুক্ত৷ এই চিঠির একটি প্রতিলিপি রাজাবাজার সায়েন্স কলেজের সেক্রেটারির কাছে পাঠানো হয়েছে৷ রাজ্য সরকারকেও এ বিষয়ে অবগত করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ চিঠিটি আপাতত পুলিশের হেফাজতে৷ যদিও…
