22
Sep
সদ্য মাত্রই বহু জল্পনার অবসান করে দল বদল করে রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হয়েছেন বাবুল সুপ্রিয়৷ এবার জল্পনা বাড়ছে হুগলি’র বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দল বদলের৷ কানাঘুষো ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি৷ যদিও দলত্যাগের জল্পনা উড়িয়ে দিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, ওই বৈঠকে তাঁদের মধ্যে অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে৷ অন্যদিকে, লকেটকে দলে ধরে রাখতে মরিয়া বিজেপি নেতৃত্ব৷ মঙ্গলবার লকেটের সঙ্গে নিজের বাসভবনে দীর্ঘ বৈঠকও করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ লকেট জানান, তাঁকে উত্তরাখণ্ড বিধানসভা ভোটের পর্যবেক্ষক করা হয়েছে৷ সেই বিষয়েই নাড্ডাজির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে৷ উত্তরাখণ্ডের ভোটে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে পর্যবেক্ষক…
