বাংলার ‘দিদি’ এবার হয়ে উঠলেন বাঙালি নারী হিসাবে এক অনন্য নিদর্শন, কলমের লেখায় উঠে এলেন তিনি

বাংলার ‘দিদি’ এবার হয়ে উঠলেন বাঙালি নারী হিসাবে এক অনন্য নিদর্শন, কলমের লেখায় উঠে এলেন তিনি

তিনি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার যুদ্ধ জয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি। এবার তিনি উঠেই এলেন কলমের লেখায়। অনুমানই হল সত্য। শেষমেষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলম ধরলেন তৃণমূলের মুখপত্রে প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিবন্ধে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন অনিল-তনয়া। উত্তর সম্পাদকীয় স্তম্ভের চতুর্থ তথা শেষ কিস্তি প্রকাশিত হয়েছে শনিবার। যার অনেকটা জুড়েই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতাকে ‘মাননীয় মুখ্যমন্ত্রী’ ও ‘জননেত্রী’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সত্তরের দশকের শেষদিকে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পা রাখলেন এবং তাঁর কীভাবে উত্থান ঘটল, সেই বিবরণ তুলে…
Read More
দিনহাটায় গোষ্ঠী কোন্দলে  ভাঙচুর হল তৃণমূল কংগ্রেসের কার্যালয়।

দিনহাটায় গোষ্ঠী কোন্দলে ভাঙচুর হল তৃণমূল কংগ্রেসের কার্যালয়।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল দিনহাটা। শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ভাঙচুর করা হয় নাজিরহাট এর দলীয় দপ্তর। স্থানীয় শাসক দলের প্রধান ও তার বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে এই ঘটনা ঘটে। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে দুই পক্ষই।স্থানীয় সূত্রে জানা যায় , স্থানীয় এক ঠিকাদারকে নাজিরহাট দলীয় কার্যালয়ে আটক করে রাখা হয়। প্রধান ঘনিষ্ঠ সেই ঠিকাদারকে উদ্ধার করতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করে প্রধান বিরোধী গোষ্ঠী। যদিও প্রধান ওই অভিযোগ অস্বীকার করেছে। নাজিরহাট তৃণমূল কংগ্রেসের প্রধান রেহেনা সুলতানা বলেন, ওই ঠিকাদারকে নিয়ে আমি নিয়ে আসার পরেই দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। আমাকে ফাসানোর উদ্দেশ্যেই বিরোধী গোষ্ঠী এই কাজ করেছে।প্রসঙ্গত উল্লেখ্য যে,…
Read More
মিলেছে ডেল্টা প্লাস, টিকা নিতে গিয়ে একের নিঃশ্বাস অন্যের ঘাড়ে শিলিগুড়িতে!

মিলেছে ডেল্টা প্লাস, টিকা নিতে গিয়ে একের নিঃশ্বাস অন্যের ঘাড়ে শিলিগুড়িতে!

ভ্যাকসিন লাইনে চূড়ান্ত বিশৃঙখলা, ধাক্কাধাকি, হুড়োহুড়ি। করোনা প্রতিরোধে টিকা নিতে এসে সেই কোভিড আতঙ্ক স্থানীয় গ্রহীতাদের মধ্যে! চূড়ান্ত বিশৃঙখলা! একের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অন্যজন! লাইনে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, উত্তেজনা! কোথায় কোভিড বিধি? কোথায় পারস্পরিক দূরত্ব বিধি? অনেকেরই নাক ও মুখ ঢাকেনি মাস্কে! স্বাভাবিকভাবেই লাইনে দাঁড়িয়েও মিনতি বর্মন দোলা রায়েদের চোখে, মুখে কোভিড আতঙ্ক। মিনতি বর্মন তো বলেই ফেললেন, এখান থেকেই ছড়াতে পারে কোভিড। এই ছবি শিলিগুড়ির খড়িবাড়ির বাজারজোতের সুস্বাস্থ্য কেন্দ্রের! কেউ ভোর তিনটে, কেউ ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে! বসার সুযোগ পর্যন্ত পাননি। তবুও তারা নিশ্চিত নয় যে আজ টিকা মিলবে। খড়িবাড়ির একাধীক কেন্দ্রে ঘুরেও মেলেনি টিকা। গত শনিবার এই কেন্দ্রে লাইনে…
Read More
বিজেপি শাসিত রাজ্যে বেশি, বাংলার ভাগে কম টিকা’ সংসদে স্বীকার স্বাস্থ্য মন্ত্রকের!

বিজেপি শাসিত রাজ্যে বেশি, বাংলার ভাগে কম টিকা’ সংসদে স্বীকার স্বাস্থ্য মন্ত্রকের!

এখন দৈনিক সংক্রমণের হার কমেছে বাংলায়। আসতে আসতে বিধিনিষেধও শিথিল করে ছন্দে ফিরছে জনজীবন। লোকাল ট্রেন চালু না হলেও মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় ভ্যাকসিন সরবরাহ সঠিকভাবে করছে না কেন্দ্র। ভ্যাকসিন পাচ্ছেন না জানিয়ে বারবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে ভ্যাকসিন নিয়ে দাবিও তুলে ধরেছেন তিনি। বলেছেন, 'অন্য রাজ্য তাঁদের চাহিদা মতো টিকা দেওয়া হোক, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু বাংলাকেও প্রয়োজন মতো টিকা দেওয়া হোক।' সত্যিই কি বাংলাকে প্রয়োজন অনুযায়ী টিকা দেওয়া হচ্ছে না? এই বিষয়েই সংসদে একটি প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। আর তার…
Read More
এবার থেকে বাংলা সহ ৫ আঞ্চলিক ভাষায় পঠনপাঠন ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে, জানালেন মোদী

এবার থেকে বাংলা সহ ৫ আঞ্চলিক ভাষায় পঠনপাঠন ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে, জানালেন মোদী

ভারতের নয়া জাতীয় শিক্ষা নীতির মূল লক্ষ্য ছিল পড়াশোনার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব বাড়ানো। সেই মতো এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বৃহস্পতিবার জানান, শীঘ্রই দেশের ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে। প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলুগু এবং মারাঠি। এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির পক্ষে সওয়াল করার সময়ে মাতৃভাষায় উচ্চশিক্ষা লাভের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার আরও একবার সেই প্রসঙ্গ তুলে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষা নীতি প্রণয়নের প্রথম বর্ষপূর্তি ছিল। সেই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি। অনুষ্ঠানে ভার্চুয়ালি…
Read More
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম নাম্বার দেওয়ার প্রতিবাদে দিনহাটা কোচবিহার সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম নাম্বার দেওয়ার প্রতিবাদে দিনহাটা কোচবিহার সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা

এদিন পুটিমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দীর্ঘসময় এ রাস্তা অবরোধ করে রাখেন। পরবর্তীতে দিনহাটা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে কম নাম্বার দেওয়া হয়েছিল এই ছাত্র-ছাত্রীদের। ফলে দ্বাদশ শ্রেণীর এবছর রেজাল্ট তাদের খারাপ হয়। অনেকেই দ্বাদশ শ্রেণীতে অকৃতকার্য হয়। এই ক্ষোভে পথ অবরোধ করে ছাত্র ছাত্রীরা। পরে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। তারা ছাত্র-ছাত্রীদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে পড়ুয়ারা পথ অবরোধ তুলে নেয়। নম্বর বাড়ানোর জন্য ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছে ছাত্রছাত্রীরা।
Read More
রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে অতিমারী রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে। বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। শুধু সরকারি অনুষ্ঠান, জরুরী পরিষেবায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসককে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফুর বিষয়টিতে আরো কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
Read More
১৫ অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রাজ্যে, লোকাল ট্রেন কি চলবে? জানাল নবান্ন

১৫ অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রাজ্যে, লোকাল ট্রেন কি চলবে? জানাল নবান্ন

 রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। তবে, লোকাল ট্রেন চলবে নাকি সেই বিষয়ে রাজ্যের তরফের জারি করে নির্দেশিকায় স্পষ্ট করে কোনও উল্লেখ নেই।
Read More
গরুপাচারকাণ্ড: ‘তদন্তে হস্তক্ষেপ নয়’, বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের

গরুপাচারকাণ্ড: ‘তদন্তে হস্তক্ষেপ নয়’, বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের

বাবা-মাকেও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরুপাচারকাণ্ডে CBI তদন্ত খারিজের দাবিতে যে আবেদন করেছিল মূল অভিযুক্ত বিনয় মিশ্র, সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, 'তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত'। বিনয় মিশ্র এখনও পলাতক। বিদেশে গা-ঢাকা দিয়েছে সে। গরু পাচার মামলায় তদন্তে নেমে একটি ডায়েরি হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা। দিন কয়েক আগে আদালতে সিবিআই-র এএসজি দাবি করেন, বিনয় মিশ্র মামলা আদপে এক বৃহৎ ষড়যন্ত্র। গরুপাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত ইমানুল টাকা পাঠাত বিএসএফ কমান্ডান্ট মনোজ সানাকে। সেখান থেকে তার অন্যতম সহযোগী সতীশের মাধ্যমে টাকা যেত বিনয়ের হাতে। অপরাধীদের নিরাপত্তা সুনিশ্চিত করত বিনয়। পুলিস, প্রশাসন সবই ছিল তাদের হাতের…
Read More
শহরে ফের পুলিস সেজে ‘প্রতারণা’, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

শহরে ফের পুলিস সেজে ‘প্রতারণা’, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

শহরে ফের পুলিস সেজে 'প্রতারণা'। অভিযুক্তকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা। সে আবার একসময়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি করত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঠিক কী? পুলিস সূত্রে খবর, ধৃতের নাম সুমন ভৌমিক। একসময় কলকাতা পুলিসে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করত সে। অথচ নিজেকে পুলিসের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিত বলে অভিযোগ। শুধু তাই নয়, ভুয়ো টেন্ডারের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে আবার নাকি ৪৮ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে সুমন! অভিযোগ পাওয়ার পর তত্‍পর হন লালবাজারে গোয়েন্দারা। গ্রেফতার করা হয় 'প্রতারক'-কে।
Read More
উত্তরপূর্বাঞ্চলে কিরানার সুবিধা করে দিচ্ছে ই-কমার্স

উত্তরপূর্বাঞ্চলে কিরানার সুবিধা করে দিচ্ছে ই-কমার্স

গ্রাহকদের অর্ডারের পণ্যসামগ্রী নিরাপদে ডেলিভারি দেওয়ার জন্য ও বাড়তি আয়ের জন্য ক্রমশ বেশি সংখ্যায় কিরানা ই-কমার্স প্লাটফর্মে যোগ দিচ্ছে। চাহিদা বাড়ার কারণে বর্তমানে দেশের উত্তরপূর্বাঞ্চলে ই-কমার্সের বৃদ্ধি ঘটছে। কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো পূর্ব ও উত্তরপূর্বের শহরগুলিতে ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম বেশিমাত্রায় প্রসারিত হচ্ছে এবং এই অঞ্চলের গ্রাহকরা কেনাকাটার অভিজ্ঞতা আরও বেশি পাচ্ছেন ই-কমার্সের সঙ্গে স্থানীয় কিরানাগুলির সম্পর্ক বৃদ্ধির ফলে। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম উত্তরপূর্বাঞ্চলের হাজার হাজার কিরানা ডেলিভারি পার্টনারকে স্থায়ী আয়ের সুযোগ করে দিয়েছে। বর্তমানে পূর্বাঞ্চল থেকে ১৩ হাজারেরও বেশি কিরানা ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত রয়েছে। ২০১৯ সালে শুরু হওয়া ফ্লিপকার্ট কিরানা প্রোগ্রাম টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে আরও বেশিমাত্রায় প্রসারণের…
Read More
আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর । এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানের ঝাড়গ্রাম জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে।…
Read More
ভিড় বাড়ছে রবির কক্ষপথে

ভিড় বাড়ছে রবির কক্ষপথে

বামজামানায় কোচবিহারে শূন্য থেকে শুরু করে একসময় বিধায়ক সংখ্যা নয়ের মধ্যে আটে এসে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের। আর সেই অপ্রতিরোধ্য তৃণমূলের বিজয় রথ আটকে যায় বিগত ২০১৯ লোকসভায়। বিজেপির কাছে কোচবিহার লোকসভা আসনে পরাজিত হয় তৎকালীন জেলা সভাপতি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর এরপরেই দলের জন্মলগ্ন থেকে দায়িত্বে থাকা জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের হাত ঘুরে জেলা সভাপতির দায়িত্ব বর্তমানে তুলনায় তরুণ ও নবীন নেতৃত্ব পার্থ প্রতীম রায়ের হাতে। তা সত্বেও বিগত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে শাসকদল ভালো ফল করলেও করতে পারেনি কোচবিহারে। বিধায়ক সংখ্যা এসে দাড়িয়েছে সাকুল্যে দুইয়ে। দলের এই হতাশাব্যঞ্জক…
Read More
ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো  আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো টিকাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে ফেক আইএএস দেবাঞ্জন দেব। এবার কলকাতা পুলিসের জালে ফেক আইপিএস। ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো গাড়ি। গ্রেফতার ধৃতের নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও।  ভুয়ো আইপিএস ও তার রক্ষীর থেকে মিলেছে অস্ত্র। সম্ভবত সেটির লাইসেন্স রয়েছে। ভুয়ো আইপিএসের থেকে মিলেছে রিভলভার। নিরপত্তা রক্ষীর থেকে মিলেছে একটি দামি পিস্তল। অভিযোগ, আইপিএস অফিসার পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে দীর্ঘদিন ঘুরে বেরাত ধৃত ব্যক্তি। একাধিক ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত। একবালপুরের এক ব্যবসায়ীকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিসের কাছে তার নামে অভিযোগ জমা পড়েছিল।…
Read More