শুরু হলো আবার এক অধ্যায়ের

শুরু হলো আবার এক অধ্যায়ের

ইতিহাসকে সাক্ষী রেখে বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে হ্যাট্রিকের নজির একমাত্র তৃণমূল সুপ্রিমোর ঝুলিতেই৷ শপথ নেওয়ার পরেই নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন মমতা। সেখানে গার্ড অব অনার নিয়েই শুরু করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক। পাশাপাশি শপথ নিয়ে মমতা বাংলায় শান্তি বজায় রাখার আহ্বান জানালেন৷ কোভিড পরিস্থিতিতে আজ শপথগ্রহণ অনুষ্ঠান ছিল নেহাতই অনাড়ম্বর ও সংক্ষিপ্ত৷ সবশেষে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় অনুষ্ঠান পর্ব৷ ‘জননেত্রী’কেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে পেলেন বাংলার মানুষ।
Read More
কোকেন কান্ড থেকে মুক্ত হল যুবনেত্রী

কোকেন কান্ড থেকে মুক্ত হল যুবনেত্রী

বলিউডের পর রাজ্যেও কোকেনকাণ্ডের জট খুলতে উদ্দ্যোগী কলকাতা পুলিশ। এবার স্বস্তি পেল বিজেপি যুবনেত্রী। দলকে মুক্ত করলেন মাদককাণ্ড থেকে। ষড়যন্ত্রই হয়েছিল। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলো যুবনেত্রী পামেলা গোস্বামী। অবশেষে সেই মাদককাণ্ডে ক্লিনচিট পেলেন যুব নেত্রী। ৭৪ দিনের মধ্যে কোকেনকাণ্ডের যে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগ উল্লেখযোগ্যভাবে তাতে নাম নেই ধৃত পামেলার। পামেলা হুগলির জেলার যুব নেতৃত্বের পর্যবেক্ষক পদে ছিলেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে গাড়িতে ৭৮ গ্রাম কোকেন -সহ পামেলাকে গ্রেপ্তার করা হয়। নিজের অজান্তেই কোকেন-সমেত ধরা পড়েন পামেলা। ভোটপর্ব মিটতেই ফের তদন্তে গতি এনে মাদককাণ্ড ঘটনার তিনমাসের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।
Read More
জলপাইগুড়িতে কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী,শহরবাসীকে সতর্ক করলেন সৈকত চ্যাটার্জী

জলপাইগুড়িতে কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী,শহরবাসীকে সতর্ক করলেন সৈকত চ্যাটার্জী

কোভিড সংক্রমণ রোধে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। তাও কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। জলপাইগুড়ি শহরে কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে সোমবার জানান জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। তিনি বলেন দীর্ঘ সময় ধরে চলা ভোটের প্রক্রিয়া কোভিড পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছে। তাই তিনি শহরবাসীকে সতর্ক করেন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত স‍্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ভিড় এড়িয়ে চলুন যেখানে সেখানে থুথু ফেলবেন না অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না। তিনি আরো বলেন গতকাল রবিবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট এসেছিল তাতে দেখা গেছে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০২ জন এবং…
Read More
তৃনমূল সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজয় উৎসব পালন জলপাইগুড়িতে

তৃনমূল সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজয় উৎসব পালন জলপাইগুড়িতে

আইনি বিধিনিষেধ ও তৃনমূল সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয়ের আনন্দে কোভিড পরিস্থিতিতে জমায়েত করে জলপাইগুড়িতে বিজয় উৎসব। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির এলআইসি অফিসের সামনে ২৪ নং ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা জমায়েত হয়ে বিজয় উৎসব পালন করে। একে অপরে সবুজ আবির লাগিয়ে শুভেচ্ছা জানায়।পাশাপাশি লাড্ডু বিতরণ করা হয়। কিন্তু সেই বিজয় উৎসবে দেখা যায় সামাজিক স্বাস্থ্যবিধি মানা হয়নি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন তাই মানুষের আবেগ কে রোখা যাচ্ছে না। আমরা তবুও স্বাস্থ্যবিধি মেনে বিজয় উৎসব পালন করার চেষ্টা করছি। একই ছবি রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের পাহারপুরেও। পাহারপুরের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় টানা চার বার…
Read More
একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৬০ বছরের বৃদ্ধ

একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৬০ বছরের বৃদ্ধ

চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ৬০ বছরের বৃদ্ধর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার শহরের কোঠাবাড়ি এলাকায়। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেলা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত বৃদ্ধের নাম মাসিরুউদ্দিন শেখ তার বাড়ি ওই এলাকায়তেই ।
Read More
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো বিদ্যুতীকরন বিভাগের অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো বিদ্যুতীকরন বিভাগের অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা

শিলিগুড়ি:-এন জে পি রেলের বিদ্যুতীকরন বিভাগে কর্মরত রয়েছে ৭ জন নিরাপত্তা রক্ষী।সকলেই অস্থায়ী রুপে কাজ করে ওই বিভাগে।রেলের ঠিকাদারের মাধ্যমেই কাজে নিযুক্ত হন তারা।গত জানুয়ারী মাসে এরা নিরাপত্তাকর্মী রুপে কাজে নিযুক্ত হলেও আজও তারা তাদের বেতন থেকে বঞ্চিত বলে দাবি ওই নিরাপত্তা কর্মীদের।তাই এবার তাদের বকেয়া বেতনের দাবি জানিয়ে মঙ্গলবার রেলের বৈদ্যুতিকরন দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল INTTUC এর এন জে পি শাখা।এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে রেলের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূলের এই শ্রমিক সংগঠন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কনভেনার সুজয় সরকার বলেন,এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Read More
আগামীকালই শপথ গ্রহণ হবে

আগামীকালই শপথ গ্রহণ হবে

অবশেষে জয়ের হাসি হাসলো বাংলার শাসক দল। বাংলার বিধানসভা নির্বাচন শেষ, ফলও প্রকাশিত হয়েছে। ডবল সেঞ্চুরি পার করে জয়ী হয়েছেন মমতা। বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ৬ মে থেকে তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিধান সভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরেই শপথগ্রহণ অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রাম আসন থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
২৪ ঘণ্টায় করোনাজয়ী প্রায় ১৬ হাজার রাজ্যবাসী

২৪ ঘণ্টায় করোনাজয়ী প্রায় ১৬ হাজার রাজ্যবাসী

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। শেষ কয়েকদিনে নিয়মিত বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় আগের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। যা স্বল্প আশার আলো দেখিয়েছে রাজ্যবাসীকে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,৫০১ জন। তাঁদের মধ্যে ৩,৯৯০ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৬৫ জন। তৃতীয় স্থানে হাওড়া। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেখানকার ৯৯০ জনের শরীরে। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানে ৯৬২ জন। দক্ষিণবঙ্গের…
Read More
শিলিগুড়িতে তৃণমূল সমর্থকদের উন্মাদনা

শিলিগুড়িতে তৃণমূল সমর্থকদের উন্মাদনা

তৃণমূল কংগ্রেস ফের রাজ্যে ভালো ফল করার পর শিলিগুড়িতে তৃণমূল সমর্থকদের উন্মাদনা। এদিন শিলিগুড়ির হিলকার্ড রোডে একদল তৃণমূল সমর্থক বিজেপি সমর্থকের দোকানে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে কোনো রকম বিজয় মিছিল বার করা যাবেনা বলে সতর্ক করে শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিসারেরা। যেকোনো অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এরাতে এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে।
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালে  রোগীর পরিবার ও নিরাপত্তারক্ষীর মধ্যে হাতাহাতি

শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর পরিবার ও নিরাপত্তারক্ষীর মধ্যে হাতাহাতি

শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী সাথে দেখা করতে না দেওয়ায় হাসপাতালে নিরাপত্তারক্ষীর গায়ে হাত। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে করোণা স্বাস্থ্যবিধি মেনেই বিভিন্ন হাসপাতালগুলোতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেইভাবেই শিলিগুড়ি জেলা হাসপাতালে নির্ধারিত সময়ে রোগীর পরিবার না আশায় সময়সীমা পার হবার পরেই রোগীর পরিবার রোগীর সাথে দেখা করতে আসলে সেই সময় বাধা দেয় শিলিগুড়ি জেলা হাসপাতালের নিরাপত্তারক্ষী ।রোগীর পরিবার জোরজবস্তি করে রোগীর সাথে দেখা করতে যান ।সেই সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে রোগীর পরিবার চরাও হয় নিরাপত্তারক্ষীর উপর। এর পড়ে রোগীর পরিবার ও নিরাপত্তারক্ষীর মধ্যে হাতাহাতি হয়। ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। এরপরে পুলিশ এসে পুরো ঘটনাটা সামলে নেন। রোগীর পরিবারের…
Read More
ভোটে জয়ী হওয়ার পর তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের তাণ্ডব…

ভোটে জয়ী হওয়ার পর তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের তাণ্ডব…

নির্বাচনে জয়ী হয়েই তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। অভিযোগ তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা চোপড়ার সোনাপুর, মাঝিয়ালি, চোপড়া বাজার এলাকায় রবিবার সন্ধ্যা থেকেই লুটপাট ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে চোপড়ার বিজেপি কার্যালয়েও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে চোপড়া বিধানসভা এলাকায়। যদিও স্থানীয় তৃনমূল নেতা ঘটনার কথা অস্বীকার করে বলেন আমরা শান্তি আর উন্নয়নের পক্ষে কাজ করি। কোথাও কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন চোপড়া ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি পৃত্থী রঞ্জন ঘোষ। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে। চোপড়ায় চতুর্থ বারে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান।…
Read More
বিজেপি সমর্থিত কর্মীদের হামলায় ফালাকাটায়, জখম ৭

বিজেপি সমর্থিত কর্মীদের হামলায় ফালাকাটায়, জখম ৭

নির্বাচন-পরবর্তী হিংসা অব্যাহত আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়, ফালাকাটার নগর অঞ্চলে সোমবার সকাল বেলায় গরু চড়াতে গিয়ে জখম হলেন তৃণমূল সমর্থকরা । তাদের অভিযোগ বিজেপি কর্মী ও সমর্থকরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় এর ফলে জখম হয় ৭ জন। তাদের নামে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ সকালবেলা গরু চরাতে রাস্তা দিয়ে মাঠে যাচ্ছিল সে সময় গ্রামের কয়েকজন বিজেপি সমর্থিত কর্মী ও সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় যার ফলে তারা গুরুতর জখম হন, তাদের মধ্যে দুজন মহিলার হাতে লাগে, তাদের হাত ভেঙে যায় বলে তারা অভিযোগ করেন এবং পিঠে, হাতে কেটে যায় তারা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে…
Read More
আজই হবে বৈঠক

আজই হবে বৈঠক

আবারও চেনা পথেই শুরু হল পথ চলা৷ শুরু আরেক অধ্যায়ের৷ হল সব জল্পনার অবসান৷ হ্যাটট্রিক গড়ল তৃণমূল৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সরকার গঠনে পচিমবঙ্গের শাসক দল। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর আর দেরি করতে চাননি। তাই আজ দুপুরেই তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সঙ্গে সর্বপ্রথম রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। নতুন মন্ত্রিসভার নীল নকশা কার্যত তৈরি হয়ে গিয়েছে। এ বার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হবে রাজভবন। ২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফলের রেকর্ডও ভেঙে গিয়েছে ২০২১এ। ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে ঘাসফুল ঝড়।
Read More
জয়ের পরেও কারচুপির অভিযোগ

জয়ের পরেও কারচুপির অভিযোগ

কাল ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলার মানুষের রায়ে এ রাজ্যের ক্ষমতায় তৃতীয়বারের জন্য আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে গোটা বঙ্গে দিদির ঝড় থাকলেও একুশের নির্বাচনের এপি সেন্টার নন্দীগ্রামে হারের মুখ দেখতে হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে দলনেত্রীর হার মেনে নিতে পারেনি তৃণমূল। এরপরই ওই কেন্দ্রে ইভিএম কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার আবেদন জানায় তৃণমূল। আর সেই কারণে তাঁরা কমিশনের কাছে পুনর্গণনার আবেদন জানায়। শাসক দল জানায় যে, গণনায় কারচুপি হয়েছে। ভোট শতাংশ হিসেবে শুভেন্দু পেয়েছেন ৪৮.৪৯ শতাংশ ভোট। আর মমতা পেয়েছেন ৪৭.৬৪ শতাংশ ভোট।
Read More