করোনা সংক্রমিত রোগীদের পথ অবরোধ ও বিক্ষোভ

করোনা সংক্রমিত রোগীদের পথ অবরোধ ও বিক্ষোভ

দিনে দিনে করোনার প্রকোপ বাড়ছে উত্তর দিনাজপুর জেলা জুরে। ফলে ইটাহারের গোঠলু হোমগার্ড ট্রেনিং সেন্টারকে সেভ হোম করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। আর এই সেভহোমের করোনা রুগীদের বেশকিছু দিন ধরে অস্বাস্থ্যকর পানীয় জল ও নিম্নমানের খাবার দেওয়ার কারণে কিছু খনের জন্য ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রায় ৫০ জন করোনা সংক্রমিত মহিলা ও পুরুষরা। এদিন বিকেলে এই করোনা সংক্রমিত রুগীরা স্বাস্থ্যকর পানীয় জল ও খাবারের দাবিতে ইটাহার ব্লকের গোঠলু মোর এলাকায় ৩৪ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।  প্রশাসন সুত্রে জানা গিয়েছে রায়গঞ্জ সাবডিভিশনের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন করোনা আক্রান্ত মহিলা ও পুরুষকে ইটাহার…
Read More
মাস্ক না পরলে কান ধরে উঠবস

মাস্ক না পরলে কান ধরে উঠবস

করোনা নিয়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরে ধুপগুড়ি পুলিশের তরফ থেকেও চালানো হয় অভিযান।মাস্ক না পরার অপরাধে করানো হয় কান ধরে উঠবস। জলপাইগুড়িতে পুলিশের করাকরি । মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের ধরপাকড় অব্যাহত মাস্কহীন অসচেতন মানুষদের দের বিরুদ্ধে। শহর জুড়ে চলছে কড়া তল্লাশি মাক্স ছাড়া মানুষকে গ্রেফতার করে নিয়ে আসছে জলপাইগুড়িতে মাক্স ছাড়া বেশ মানুষকে আটক করে নিয়ে আসছে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ। অন্যদিকে রেস্কিউ টিম তথা পরিবেশ কর্মীরা হ্যান্ড মাইক নিয়ে জলপাইগুড়ি শহরে করোনা সচেতনতার প্রচার চালাচ্ছেন। পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনার সংক্রমণ রুখতে সচেতনতা বার্তা শহর জলপাইগুড়িতে
Read More
প্রথমবার এরম সিদ্ধান্ত নিল কমিশন

প্রথমবার এরম সিদ্ধান্ত নিল কমিশন

কড়া পদক্ষেপ। রাজ্যে সপ্তম দফার নির্বাচন শেষ হলেও বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে একটিও আসনে নির্বাচন হয়নি। তার আগেই একুশের মহারণে বীরভূমের ভোটের আগেই নজরবন্দি করা হল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ৬০ ঘণ্টার উপরে কোনও নেতাকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কমিশনের নজরবন্দি থাকবেন তিনি। অনুব্রতবাবু কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সব ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছে কমিশন। শেষ দফার নির্বাচন শেষ করে ৩০ এপ্রিল। এত দীর্ঘ সময় কোনও নেতাকে নজরবন্দি করে রাখা নিসন্দেহে বেনজির সিদ্ধান্ত বলে দাবি করছে ওয়াকিবহাল মহল। 
Read More
সাধু উদ্যোগ

সাধু উদ্যোগ

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। রেকর্ড মৃত্যু। সামান্যতমও কমল না সংক্রমণ। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। চলছে মৃত্যু মিছিল। কোভিডের জেরে খাবারের সংকটও দেখা দিয়েছে বহু আক্রান্তদের ঘরে। এই সংকটকালে ত্রাতার ভূমিকায় দেখা গেল শহরের দুই ব্যবসায়ীকে। কলকাতার ছয়টি এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। যে হারে সংক্রমণ বাড়ছে, এই আবহে মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু করেছেন তাঁরা। কোভিড আক্রান্তদের খাবারের দরকার হলে, ৮৬৯৭৪৪৯৩৫০ ও ৯৮১১৫৬০৫৬১, এই দুই নম্বরের যে কোনও একটিতে কল বা মেসেজ করেলেই বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে।
Read More
বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন পঞ্চায়েত প্রধান,অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির

বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন পঞ্চায়েত প্রধান,অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির

বুথ এজেন্ট এর ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত প্রধান ।বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন। এমনি গুরুতর অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির। আর যাকে ঘিরে এত অভিযোগ তিনি হলেন মালদার রতুয়া 2 নং ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবি সেরিনা। তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাব্বত আলী। আমাদের ক্যামেরায় উঠে আসলো সেই ছবি। মালতিপুর বিধানসভার অন্তর্গত 148 নম্বর কুমারগঞ্জ হাই স্কুল বুথে এজেন্ট এর ভূমিকায় বসে রয়েছেন প্রধান বিবি সেরিনা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে। তবু কোনো হেলদোল নেই। বহাল তবিয়তে এজেন্ট রূপে গ্রাম পঞ্চায়েত প্রধান। বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এর আমতা-আমতা উত্তর এজেন্ট যে পঞ্চায়েত প্রধান তা…
Read More
করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার ঢেউ আটকাতে বন্ধ করে দেওয়া হল অসম-বাংলা সীমান্ত। সোমবার সকালে, অসমের ছোটোগুমা থেকে বাংলার বক্সিরহাট প্রবেশ পথে পুরান পোস্ট অফিস পাড়ায় সীমান্ত লাগোয়া সংকোশ নদীর সেতু এবং বক্সিরহাট বাজার সংলগ্ন অসম-বাংলা সীমান্তের প্রবেশ পথে বাঁশ বেঁধে বন্ধ করে দেওয়া হয়। তবে, এভাবে বক্সিরহাট সীমান্ত বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্সিরহাট শাখা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল দাস জানান, গতবছরের অভিজ্ঞতা থেকে চিন্তিত। ফলে সীমান্ত সংলগ্ন দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা চান সীমান্তের ওই দুটি রাস্তা সম্পূর্ণ বন্ধ না করে সেখানে নাকা তল্লাশি বসিয়ে কোভিড বিধি ও নিয়ম মেনে যাতায়াত করার বিষয়টি…
Read More
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কের উপর

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কের উপর

গলায় তৃণমূলের উত্তরীয় আর জামায় বুকে জোড়া ফুলের ব্যাচ। এমত অবস্থায় বিভিন্ন বুথগুলোতে দাপিয়ে বেড়ালো হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে । আর এই তৃণমূল প্রার্থীকে ঘিরেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এমনকি কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর কোন কথায় শোনেন নি ওই তৃণমূল প্রার্থী বলে অভিযোগ। কয়েকটি বুথে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জোর করে বুথের ভিতরে ঢুকে  ভোট পর্ব খতিয়ে দেখেন তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। কিন্তু সেই সময় তার গলায় দলেরই উত্তরীয় এবং জোড়া ফুলের ব্যাচ লাগানো ছিল । যাতে করে ভোটারদের প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এই ঘটনায় হবিবপুরের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু প্রশাসনের…
Read More
স্থলবন্দর ও সীমান্ত এলাকায় ১৪ দিনের বন্ধ ঘোষণা বাংলাদেশ সরকারের

স্থলবন্দর ও সীমান্ত এলাকায় ১৪ দিনের বন্ধ ঘোষণা বাংলাদেশ সরকারের

‌আজ থেকে ভারতের লোক বাংলাদেশ ও বাংলাদেশের লোক ভারতে আসতে পারবে না। ভারতে করোনার বাড়বাড়ন্ত। যে কারণে স্থলবন্দর ও সীমান্ত এলাকায় বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ভারতে সীমান্তের সমস্ত বন্দরই এর আওতায় থাকছে। এতে উদ্বেগে রয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার সরাসরি বাণিজ্য বন্ধের কথা ঘোষণা না করলেও যে কোনও মূহর্তে বাণিজ্য বন্ধের আশঙ্কা রয়েছেন আমদানি ও রপ্তানিকারকরা। তবে বন্দর বন্ধ করার ঘোষণায় সীমান্তের ওপারে শ্রমিক সমস্যা দেখা দিয়েছে। এতে হয়রাণি ও ব্যবসায় ক্ষতির পরিস্থিতি তৈরি হয়েছে। জানাগেছে, রবিবার বাংলাদেশে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে দুই সপ্তাহ বাংলাদেশ–ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি…
Read More
নতুন সিদ্ধান্ত রাজ্যের

নতুন সিদ্ধান্ত রাজ্যের

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। রাজ্যে আপাতত অক্সিজেনের কোনও ঘাটতি নেই। তবে চারদিকে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালে অক্সিজেন মিলবে না। করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট থাকলে তবেই দোকান থেকে মিলবে অক্সিজেন। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Read More
বন্ধ হল বিশ্ববিদ্যালয়

বন্ধ হল বিশ্ববিদ্যালয়

করোনা মোকাবিলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। সাথে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগামহীন করোনা সংক্রমণ। দিন প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের হার। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভার্চুয়াল বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালেন এই সিদ্ধান্ত। তবে অনলাইন ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে। তবে চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা। ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে।
Read More
শুধু চলবে জরুরি পরিষেবা

শুধু চলবে জরুরি পরিষেবা

সংকটময় পরিস্থিতিতে দেশ সহ রাজ্য। করোনার ‘বেঙ্গল স্ট্রেনে’র দাপটে রাজ্যে লাগামহীন মহমারীর সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর হারও৷ আক্রান্ত হচ্ছেন বহু কর্মরত কর্মীরা। এবার এই সঙ্কটময় পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিতে পরিষেবার সময়সীমা কমানোর আর্জি জানিয়ে রাজ্যস্তরীয় ব্যাঙ্ক কমিটিকে চিঠি দিল ভারতীয় ব্যাঙ্ক সংগঠন। ব্যাঙ্ক পরিষেবার সময়সীমা কমানোর কথা বলা হয়েছে এই চিঠিতে। শুধুমাত্র বুনিয়াদী পরিষেবাগুলি জারি রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে কেন্দ্র মে মাস থেকেই ব্যাঙ্ক কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যগুলিকে।
Read More
কঠিন পরিস্থিতিতে তৎপর রাজ্য সরকার

কঠিন পরিস্থিতিতে তৎপর রাজ্য সরকার

বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ কার্যত পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সুনামি হচ্ছে তা বলায় বাহুল্য। পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। পুর এলাকায় করোনায় মৃতের দেহ সৎকারে নোডাল আধিকারিক নিয়োগের সিদ্ধান্ত নিল তারা। নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার থেকে করোনা রোগীর দেহ সৎকারে পুলিশের NOC লাগবে না। এজন্য প্রতিটি পুরসভায় নোডাল আধিকারিক নিয়োগ করবে সরকার। মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে মৃতের দেহ সৎকারের ব্যবস্থা করবেন নোডাল আধিকারিক। 
Read More
বড় চাপ

বড় চাপ

সময় খারাপ চলছে রাজ্য শাসক দলের। ভোটের আগে বড় চাপ তৃণমূলের ঘরে। এর আগেও অনেক তৃণমূল নেতার ডাক পড়েছে ইডি, সিবিআই  ও আয়কর দফতরের তরফে। একের পর এক চলছেই রাজ্য বিধানসভা ভোটের আগে। এবার ফের আয়কর দফতরের তলব। এবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল আয়কর দফতর। নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত এবং আয়ের অধিক সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। বীরভূম ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে অনুব্রত মণ্ডলের সম্পত্তি রয়েছে। এক সপ্তাহের মধ্যেই তলব করা হয়েছে তাঁকে। অনুব্রতবাবুকে তাঁর যাবতীয় তথ্যের নথি জমা করতে বলা হয়েছে। আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে বীরভূমে।
Read More
অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

মালদা-করোনা সংক্রমণে অক্সিজেনের ঘাটতি মেটাতে নতুন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। এই দিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান মালদা জেলাতে হূ হূ করে বাড়ছে করোনা সংক্রমণ। এই করোনা সংক্রমণে প্রয়োজন অধিক পরিমাণে অক্সিজেন। তাই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আগাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। ট্রমা সেন্টারের পাশে বসানো হচ্ছে এই অক্সিজেন ট্যাংক। তার ফলে অনেকটাই অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দপ্তর
Read More