বন্ধ হতে পারে হাসপাতালের ঝাঁপ

বন্ধ হতে পারে হাসপাতালের ঝাঁপ

বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালকে কড়া বার্তা দিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতাধীন যে কোনও রোগীকে কোনও মতেই ফেরানো চলবে না। রোগী ফেরালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর থেকে এই বার্তা দেওয়া হল। স্বাস্থ্যসাথী কার্ড থাকা প্রতিটি রোগীকে হাসপাতালে ভর্তি নিতেই হবে।  ফেরালে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। সেক্ষেত্রে লাইসেন্সও বাতিল হতে পারে। অর্থাৎ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিং হোমের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্স বাতিল করা হবে।
Read More
ভোটের দিন ঘোষণা করা হল

ভোটের দিন ঘোষণা করা হল

প্রতীক্ষার অবসান। যে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্নজাল বুনছে বিজেপি। তবে লড়াইয়ে কোনওরকম ফাঁক দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আজ জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল আর পদুচেরি বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করল। রাজ্যে আট দফায় নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কোভিড পরিস্থিতি মাথায় রেখেই নির্বাচন কমিশন অনুযায়ী, তামিলনাড়ুতে ২৪ মে, বাংলার ৩০ মে, অসমে ৩১ মে, পদুচেরিরে ৮ জুন আর কেরলে ১ জুন ২০২১ এ সরকারের কার্যকাল সমাপ্ত হচ্ছে। মোট বিধানসভা আসন ৮২৪। মোট ভোটার ১৮.৬৮ কোটি। বুখ সংখ্যা ২.৭ লাখ।
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিরাট পুজোর আয়োজন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিরাট পুজোর আয়োজন

শুক্রবার পুজো উপলক্ষে ব্যস্ততা তৃণমূল সুপ্রিমোর বাড়িতে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পুজোর এক ঝলক শেয়ার করেছেন তিনি নিজেই।যজ্ঞবেদীর সামনে আহুতিতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো করছেন জগন্নাথ মন্দিরের সেবায়ত জগন্নাথ দ্বৈতাপতি। করোনা পরিস্থিতির কারণে অন্যান্যবারের পুজোর মতো এবারে লোকসমাগম নিয়ন্ত্রিত। উপস্থিত রয়েছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরাট যজ্ঞ পুজো চলছে কালীঘাটে। অন্যান্য সময় কঠোর প্রশাসকের ভূমিকা ছেড়ে পুজোর আয়োজনে হাত লাগান নেত্রীও। তবে ভিডিওতে তৃণমূল নেত্রীকে দেখা যায়নি। তবে এর আগে বহুবার বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে পুজোর মালা গাঁথা থেকে ভোগ রান্না করতে দেখা গিয়েছে।
Read More
স্বাস্থ্যসাথী নিয়ে উদ্যোগী রাজ্য

স্বাস্থ্যসাথী নিয়ে উদ্যোগী রাজ্য

'স্বাস্থ্যসাথী' পরিষেবা নিয়ে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর পরিষেবা নিশ্চিত করতে সরকারি চিকিৎসার দর বাড়াল রাজ্য সরকার। ৩৩টি চিকিৎসা পরিষেবার প্যাকেজ ১৫-২০ শতাংশ হারে দর বাড়ানো হয়েছে। প্যাকেজ রেট বাড়ানোর ফলে প্রায় ২০০ কোটি টাকা খরচ বাড়বে রাজ্য সরকারের। আগামী দিনে হাসপাতাল-নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে আলোচনা চালানো হবে বলেও জানিয়েছে রাজ্য।
Read More
পেশ হল দাখিল হওয়া চার্জশিট

পেশ হল দাখিল হওয়া চার্জশিট

গরুপাচারকাণ্ডে এনামুল-সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই সঙ্গে যোগ করা হয়েছে ৪২০ ধারা। যার কেন্দ্রীয় চরিত্র বিনয়। বিনয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বহু বেনামি সম্পত্তি কেনা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। গরুপাচারের টাকা দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ করা হয়েছে অনুমান করে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
Read More
অভিনব দৃশ্যের সাক্ষী মহানগরের রাজপথ

অভিনব দৃশ্যের সাক্ষী মহানগরের রাজপথ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদে অভিনব চমক নেত্রীর। আক্ষরিক অর্থেই চালকের আসনে তৃণমূল সুপ্রিমো।অভিনব দৃশ্যের সাক্ষী মহানগরের রাজপথ। সওয়ারি নয়, এবার চালক নেত্রী। অগ্নিমূল্য জ্বালানি। তার প্রতীকী প্রতিবাদে নিজেই ই-স্কুটারে চালিয়ে নবান্ন থেকে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশে দুচাকায় সওয়ার রাষ্ট্রপ্রধানের ছবি চোখে পড়লেও এদেশে এমন দৃশ্য সম্ভবত এই প্রথম। এমনকী এই প্রথমবার স্কুটার চালাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Read More
সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

বাংলা বিধানসভা নির্বাচনে গেরুয়াবাহিনীর লক্ষ্য বাংলার মাটি। ভোটের মুখে নয়া কর্মসূচির সূচনা করবেন BJP দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 'সোনার বাংলা' গড়ার ডাক দিয়েছেন নাড্ডা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত কেন্দ্রে গিয়ে নির্বাচনী ইস্তেহার বানানোর বিষয়ে মতামত নেবে পদ্মশিবির। সেই আলোচনায় যেসব প্রস্তাব ও পরামর্শ উঠে আসবে, তা মাথায় রেখেই একুশের ভোটের ইস্তেহার বানাবে বঙ্গ BJP নেতৃত্ব।
Read More
গেরুয়া শিবিরে অশোক দিন্দা

গেরুয়া শিবিরে অশোক দিন্দা

রাজনীতিতে নামার জল্পনাই এবার সত্যি হল। রাজনীতিতে রাজ্যের আরও এক ক্রিকেটার। বিজেপিতে যোগ দিলেন ৩৬ বছরের বঙ্গ ক্রিকেটার অশোক দিন্দা। বুধবার লেবুতলা পার্কের ব়্যালির মঞ্চেই উপস্থিত ছিলেন দিন্দা। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এজন্যই তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি মাসের শুরুতেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দিন্দা। ২০০৯ সালের ডিসেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক|
Read More
হাসপাতালে ভর্তি হল শোভনদেব চট্টোপাধ্যায়

হাসপাতালে ভর্তি হল শোভনদেব চট্টোপাধ্যায়

গত ১৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে তাঁকে। এতদিন তাঁকে হোম আইসোলেশনে রাখা হয় শারীরিক অবস্থার অবনতি শোভনদের। বিদ্যুৎমন্ত্রীর বয়সই আপাতত চিন্তার কারণ চিকিৎসকদের।
Read More
ভোটের দিন ঘোষণা হবে ২৪শে ফেব্রুয়ারি

ভোটের দিন ঘোষণা হবে ২৪শে ফেব্রুয়ারি

বেজে গেল রাজ্য ভোটের দামামা। একুশের ভোটের অপেক্ষায় প্রহর গুনছে বাংলা। অবশেষে দিনক্ষণ ঘোষণা হল। আগামী ২৪শে ফেব্রুয়ারি ঘোষণা হবে রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। চলতি মাসে ধাপে ধাপে রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা।
Read More
চালু হল দক্ষিণেশ্বর মেট্রো

চালু হল দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো। জনসাধারণের জন্য খুলে দেওয়া হল মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হল। মেট্রোপথের উদ্বোধন করলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো করে পৌছতে সময় লাগবে সাত মিনিট ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যেতে সময় লাগছে ৬২ মিনিট।
Read More
সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

গত পরশু ২১ তারিখ কয়লাকাণ্ডে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল সিবিআই এর টিম। অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিবিআই৷ রুজিরার কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়৷ আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়তে চলেছেন রুজিরা৷ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই-এর টিমের সঙ্গে থাকতে পারেন আইনজীবীরাও৷
Read More
এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

ভোটের মুখে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি হয়েছে তখন বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডা. অমিত মিত্র। পেট্রল-ডিজেলের উপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যেই বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। জ্বালানির মূল্যবৃদ্ধি বেশ চাপে বিজেপি।
Read More
ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠিয়ে সমন পাঠানো হল। তাঁর বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে আসা হয়েছে। প্রিয়দর্শিনীর স্বামী অর্থাৎ ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসিস হায়দারও জড়িত আছেন। প্রিয়দর্শিনীর স্বামী হায়দারের সঙ্গে জড়িত আছেন বিদেশি কিছু অভিনেতা ও অভিনেত্রীর নামও। প্রিয়দর্শিনী সিইএসসির জনসংযোগ বিভাগে বড় পদে কাজ করেন৷ চলতি সপ্তাহেই ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷
Read More