ভাল ছবি তৈরি হলেও  বড় বাজেটের ছবি  তৈরি হয় না বাংলায়

ভাল ছবি তৈরি হলেও  বড় বাজেটের ছবি  তৈরি হয় না বাংলায়

 ভাল ছবি তৈরি হলেও, বাংলায় বড় বাজেটের ছবি কেন তৈরি হয় না, তা নিয়ে নানা অভিযোগ-অনুযোগ শোনা যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে সিনেমা হলের সংখ্যা যে অনেকটাই কম, বারং বার তা বিভিন্ন আলোচনায় উঠে এসেছেন। টলিগঞ্জের নায়ক-নায়িকা, প্রযোজক-পরিচালক সকলেই বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। এবার তার সুরাহা করতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন রাজ্যের সব জেলায় একটি করে শপিং মল  হবে, যেখানে সিনেমা হল থাকবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই প্রত্যেক জেলায় শপিং মল এবং সিনেমা হল তৈরির ঘোষণা করেন তিনি। মমতা জানান, কলকাতায় যেমন শপিং মল, বিগবাজার রয়েছে, প্রত্যেক জেলার সদর দফতরেও একটি করে শপিং মল তৈরি করা হবে, যেখানে…
Read More
রাজ্যে কৃত্রিম যন্ত্রমেধার হাব গড়ে উঠবে

রাজ্যে কৃত্রিম যন্ত্রমেধার হাব গড়ে উঠবে

রাজ্যে কৃত্রিম যন্ত্রমেধার  হাব গড়ে উঠবে। বৃহস্পতিবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, ITC এ রাজ্যে AI হাব গড়বে। আগামী বছর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আগেই এই ঘোষণা করলেন মমতা। জানালেন, বিল্ডিং তৈরির কাজও সম্পূর্ণ হওয়ার পথে। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, "আমার কাছে অনুরোধ এসেছে, ITC AI-এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমি সময় করতে পারলে বলে দেব। এখনি বলছি না। ITC-এর আরও দু'টি প্রজেক্ট রেডি আছে। আমরা সময় মতো করে দেব।"মমতা জানিয়েছেন, আগামী বছর ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে। ওই সম্মেলনের আগে কালীঘাটের স্কাইওয়াকের…
Read More
মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গান নিয়ে একটি  ‘কনসার্ট’ হতে চলেছে কলকাতায়

মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গান নিয়ে একটি  ‘কনসার্ট’ হতে চলেছে কলকাতায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান নিয়ে একটি পুরোদস্তুর ‘কনসার্ট’ হতে চলেছে কলকাতায়। আগামী ১২ জানুয়ারি, রবিবার কসবার রাজডাঙা খেলার মাঠে সূচনা হবে পিঠেপুলি উৎসবের। শুরুর দিনেই মমতার লেখা এবং সুর করা ৩২টি গান নিয়ে ওই কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গানের সংখ্যা নেহাত কম নয়। তার থেকে ৩২টি বাছাই গান গাওয়া হবে কনসার্টে। ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যের মতো শিল্পীরা গাইবেন। ঘটনাচক্রে, ইন্দ্রনীলও রাজ্যের মন্ত্রী। তিনি থাকেনও ওই রাজডাঙা এলাকাতেই। সুশান্তের কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর অনেক গান গোল্ডেন ডিস্ক পেয়েছে। সেগুলি নিয়েই কনসার্ট করার পরিকল্পনা করেছি।’’ উল্লেখ্য,…
Read More
প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। বছর শেষের আগে এমনই একটি প্রকল্পে ১০ কোটি টাকা বরাদ্দ করা হল। এই প্রকল্পেই ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও মজবুত করে তুলতে এই উদ্যোগ নিয়েছে সরকার। গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে বাম জমানায় স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন শুরু হয়। তৃণমূল কংগ্রেসের আমলে এর ব্যাপ্তি এবং প্রসার দুই-ই বেড়েছে। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে প্রায় ১২ লক্ষ ১ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেই সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ১.২১ কোটি পরিবার। এবার এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার আসতে চলেছে, বন্দে ভারত স্লিপার ট্রেন। দূরপাল্লার ভ্রমণের জন্য ১০ টি বন্দে ভারত স্লিপার ট্রেনের অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। এর প্রথম প্রোটোটাইপ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত এর পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও, ২০০ টি বন্দে ভারত স্লিপার রেক তৈরির চুক্তিও প্রযুক্তিগত অংশীদারদের দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির পরীক্ষা সফল হওয়ার পরেই সেগুলিকে চালানোর সময়সীমা নির্ধারণ করা হবে। রেল মন্ত্রক লোকসভায় জানিয়েছিল, ২ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে, স্বল্প ও মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য সারা দেশে ব্রডগেজ ইলেক্ট্রিফিকেশন নেটওয়ার্কে ১৩৬ টি বন্দে ভারত ট্রেনের পরিষেবা…
Read More
সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, নেওয়া হবে না অতিরিক্ত ভাড়া

সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, নেওয়া হবে না অতিরিক্ত ভাড়া

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। আপাতত কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীদের শেষ মেট্রোয় অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত কারণে আপাতত স্থগিত রাখা হল শেষ মেট্রোয় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। এরসাথে অবশ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে আবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কলকাতা মেট্রো এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে অবশ্য উল্লেখ করা হয়নি কবে থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যাত্রীদের এই অতিরিক্ত ভাড়া গুনতে হবে ১০ ডিসেম্বর থেকে। তবে মেট্রো কর্তৃপক্ষ প্রযুক্তিগত কারণে আপাতত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসল। যাত্রীরা আগের মতোই নির্দিষ্ট ভাড়া…
Read More
এবার কোন নিয়মে দেওয়া হবে যোজনার টাকা

এবার কোন নিয়মে দেওয়া হবে যোজনার টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। প্রতিশ্রুতি মতোই এবার বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা বিতরণ কর্মসূচি শুরু করার কথা ছিল। যদিও তার আগে থেকেই প্রত্যেক জেলার প্রশাসনকে বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর জেলা ভিত্তিক উপভোক্তাদের হিসেব কষে এক একটি জেলায় কয়েক কোটি টাকা করে পাঠানো হয়েছে। আবাসের এই তালিকায় সবমিলিয়ে মোট ১১ লক্ষ উপোক্তা রয়েছেন। তাছাড়াও অতিরিক্ত আরও এক লক্ষ উপভোক্তাকে…
Read More
বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে অতিরিক্ত বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম

বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে অতিরিক্ত বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম

বড়দিন উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্যগুলি ছুঁয়ে সরকারি বাসের বিশেষ পরিষেবা চালু থাকছে। আজ, বুধবার ২৫ ডিসেম্বর ছাড়াও আগামী ২৯, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ওই পরিষেবা মিলবে। মূলত ইকো পার্ক ছুঁয়ে চলা ছাড়াও ওই সব বাস রুট অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে নিকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা ছাড়াও আলিপুরের জেল মিউজিয়াম ছুঁয়ে চলবে। বড়দিন উপলক্ষে নিউ টাউনের ইকো পার্কের ১ নম্বর এবং ৪ নম্বর গেট ছাড়াও প্যাঁচার মোড় থেকে নির্ধারিত দিনগুলিতে দুপুর ৩টে থেকে রাত সাড়ে ৮টার মধ্যে নিয়মিত ব্যবধানে শহরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়বে। এর মধ্যে ১ নম্বর গেট থেকে এস-১২ই, এসি-১২, এস-২৩এ, এসি-৩৮, এসি-৩৬ ছাড়া ইকো পার্ক…
Read More
বড়দিনের দুপুরেই দিল্লি উড়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট

বড়দিনের দুপুরেই দিল্লি উড়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট

আইএসএলে ব্যাক-টু-ব্যাক জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল । নিজেদের ঘরের মাঠে পঞ্জাবের পর জামশেদপুরকেও হারিয়ে দিয়েছে অস্কার ব্রুজোর টিম। বছর শেষের আগে জোড়া জয়ে, পয়েন্ট টেবলেও উঠে এসেছিল মশাল বাহিনী। যদিও পরে কেরালা ব্লাস্টার্স উঠে আসায়, ইস্টবেঙ্গল ফের ১০ থেকে ১১ নম্বরে নেমে গিয়েছে। তবে আত্মবিশ্বাসী লাল-হলুদ ফুরফুরে মেজাজেই রয়েছে। এই আনন্দটাই তারা ভাগ করে নিল বড়দিনের আগে সিএমআরআই হাসপাতালে গিয়ে। হাসপাতালের বিছানায় যাঁদের এই বড়দিনটি কাটতে চলেছে, তাঁদের মুখেই হাসি ফোটালেন সৌভিক চক্রবর্তী, নিশু কুমার, জিকসন সিং, পিভি বিষ্ণু, ডেভিড ডেভিড লালহানসাঙ্গা ও তাঁদের কোচ অস্কার। রোগীদের সই করা জার্সি ও ফুটবল উপহার দিলেন সৌভিক-বিষ্ণুরা। সিএমআরআই কলকাতায় তাদের পেইন ম্যানেজমেন্ট…
Read More
বড়দিন উপলক্ষে আজ শহরে কঠোর নিরাপত্তা ব্যাবস্হা

বড়দিন উপলক্ষে আজ শহরে কঠোর নিরাপত্তা ব্যাবস্হা

বড়দিন উপলক্ষে আজ, বুধবার শহরের নিরাপত্তা কঠোর করা হয়েছে। লালবাজারসূত্রের খবর, বড়দিনে পার্ক স্ট্রিট, চিড়িয়াখানার মতো জায়গায় ভিড় সামলাতে প্রায় ২০০০ জন অতিরিক্ত পুলিশকর্মীকে রাস্তায় নামানো হচ্ছে। সেই সঙ্গে থাকছে প্রতিটি থানার পুলিশ বাহিনীও। লালবাজারের এক কর্তা জানান, ভিড় সামলাতে মঙ্গলবার রাত থেকেই আট জন উপ-নগরপালকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। থাকছে ১১টি নজর-মিনার। শহর জুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩০ জন সহকারী নগরপাল, ২৭ জন ইনস্পেক্টর এবং ২৫০ জন সাব-ইনস্পেক্টর। পুলিশ জানিয়েছে, গোটা শহরে ‘পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ’ করা হয়েছে ৪০টি, যেখানে থাকার কথা মহিলা পুলিশকর্মীদের। সিসিক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কয়েক হাজার সিসি ক্যামেরার সাহায্যে ওই নজরদারি করা হবে। এর…
Read More
কমতে কমতে শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা

কমতে কমতে শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা

ধর্মতলা লাগোয়া এস এন ব্যানার্জি রোড। গন্তব্য তালতলা বাজার সংলগ্ন বেকারি গলি। গলিতে ঢুকলেই তাজা মাখনের গন্ধ। একটা সময়ে এই এলাকায় বসতি গড়ে তোলেন খ্রিস্টান ধর্মের মানুষেরা। প্রায় একশ বছর আগের কথা। ব্রিটিশ আমলে তালতলা বাজারে ৩০টিরও বেশি বেকারি গড়ে ওঠে। কমতে কমতে শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা। সময় পাওয়া গেলে পরিমাণ মত সরঞ্জাম নিয়ে পৌঁছলে ৪ ঘন্টার মধ্যেই হাতে চলে আসবে গরম-গরম কেক। কাঞ্চন, ডালিয়া, মিনি, সিরাজ, কাজল, লিডার, ফ্যান্সির মত শতাব্দী প্রাচীন বেকারি। যাদের দেওয়ালে দেওয়ালে এ শহরের ঐতিহ্য আর সংস্কৃতির পলেস্তারা।
Read More
আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে তিলোত্তমার একাধিক এলাকায়

আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে তিলোত্তমার একাধিক এলাকায়

রাত পোহালেই বড়দিন। আলোর মালায় সেজে উঠেছে তিলোত্তমা। আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে শহরের একাধিক এলাকায়। পার্ক স্ট্রিট, বো ব্যারাক থেকে শহরের চার্চগুলোয়। বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনওপ্রকারের আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য তৎপর লালবাজার। কলকাতা পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে মহানগরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে। লালবাজার সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের ওপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের…
Read More
বর্ষ শেষের দোর গোড়াতে ও পিছু ছাড়ছেনা ডেঙ্গি আতঙ্ক

বর্ষ শেষের দোর গোড়াতে ও পিছু ছাড়ছেনা ডেঙ্গি আতঙ্ক

 বছর শেষে শীতের আমেজ শহর থেকে জেলায়। তবে বর্ষশেষের দোরগোড়াতেও পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি আক্রান্তদের পরিসংখ্য়ান। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য় জেলায়, শহরাঞ্চল ও গ্রামাঞ্চল মিলিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩০ জন। এর মধ্য়ে শুধুমাত্র উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য় জেলা শহরাঞ্চলেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। পুরসভা অনুযায়ী ভাগ করলে সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে বিধাননগর পুরসভার। চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ৩৭০। পুরসভার তরফ থেকে বলা হয়েছে, তারা সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে। সাধারণ মানুষের…
Read More
শীতের মরসুমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের মাহাত্ম্য যাত্রীদের কাছে তুলে ধরতে তৎপর হচ্ছেন  শিয়ালদহ রেল কর্তৃপক্ষ

শীতের মরসুমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের মাহাত্ম্য যাত্রীদের কাছে তুলে ধরতে তৎপর হচ্ছেন  শিয়ালদহ রেল কর্তৃপক্ষ

শীতের মরসুমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের মাহাত্ম্য যাত্রীদের কাছে তুলে ধরতে তৎপর হচ্ছেন রেল কর্তৃপক্ষ। ‘এক স্টেশন, এক পণ্য’ প্রকল্পের আওতায় শিয়ালদহ ডিভিশন বিভিন্ন স্টেশনে বিভিন্ন পণ্যের বিপণি তৈরি করেছে। ওই সব বিপণির মাধ্যমে মূলত গ্রামীণ হস্তশিল্পের নানাসম্ভার তুলে ধরা হলেও এ বার কিছুটা অন্য পথে হেঁটে শিয়ালদহ স্টেশনে ওই স্টলের মাধ্যমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের বিপণনে উদ্যোগী হচ্ছে রেল।  এই ব্যবস্থায় নামমাত্র ভাড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নির্বাচিত কাউকে নিজস্ব পণ্য বিপণন এবং প্রদর্শনের সুযোগ দেওয়াহয়। সেই ব্যবস্থায় এ বার শিয়ালদহ স্টেশনে জয়নগরের মোয়া এবং দক্ষিণ ২৪ পরগনার নলেন গুড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত রেলের মাধ্যমে বাংলার…
Read More