10
Dec
মেরামতির জন্য ১৬ ডিসেম্বর সকাল থেকে ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। এ বার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল কলকাতা পুরসভা। আর এর জেরেই চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে। কারণ, টালা ট্যাঙ্ক বন্ধ থাকলে শহরের বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যাবে পানীয় জলের সরবরাহ।সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। ওই সময়ের মধ্যে সেরে ফেলা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজ। আগের চেয়ে খানিক বড় ভাল্ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ,…
