দল বদল করলেন সাগরদিঘির বিধায়ক

দল বদল করলেন সাগরদিঘির বিধায়ক

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে চলতে থাকা সমস্ত জল্পনাকে সত্যি করে অবশেষে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘীর বিধায়ক বায়রন বিশ্বাস। দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিলেন তিনি। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বড় মুখ করে বলেছিলেন, ‘দলের বিধায়কের সংখ্যা ১ থেকে ১০০ করব। এটা সবে শুরু।’ জানিয়ে দেন, ‘তৃণমূলে যাওয়ার প্রশ্নই নেই। অন্য কেউ দলবদল করতে পারেন। আমি না।’ এর তিনমাসের মধ্যেই দলবদল করা সেই বায়রন বিশ্বাসের গলায় সম্পূর্ণ উলটো সুর। ঘাটালের ক্যাম্পে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে বসে কংগ্রেসের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন তিনি।…
Read More
নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা, মারাত্মক দাবি তুললেন অর্পিতার আইনজীবী

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা, মারাত্মক দাবি তুললেন অর্পিতার আইনজীবী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আজ সোমবার বহুদিন পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -এর বিশেষ আদালতে সশরীরে হাজিরা দেন অর্পিতা। আর এদিনই আদালতে একের পর এক মারাত্মক দাবি তুললেন অর্পিতার আইনজীবী। সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা সাফ জানান, ‘‘আমার বাড়ি থেকে টাকা গয়না উদ্ধার হয়েছে। কিন্তু আমি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থ।’’ তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ বলেই এদিন আদালতে বারংবার দাবি করেন তার আইনজীবী। পাল্টা ইডির দাবি, নিজের দায় ঝেড়ে ফেলে দিতে বা অস্বীকার করতে পারেন না তিনি। অর্পিতা যে সব সংস্থার সঙ্গে জড়িত, সেই সব…
Read More
নির্বাচনের পূর্বে জল্পনার তুঙ্গে শুভেন্দুর ভাই ও বাবা

নির্বাচনের পূর্বে জল্পনার তুঙ্গে শুভেন্দুর ভাই ও বাবা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ আসন্ন এই নির্বাচনের মাঝেই ফের একবার চর্চা অধিকারী পরিবারকে ঘিরে। প্রশ্ন উঠছে তাদের দলের অবস্থান নিয়ে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কাঁথির অধিকারী পরিবারের কর্তা শিশির অধিকারী ও তাঁর পুত্র দিব্যেন্দুকে অধিকারী ঠিক কোন দলে রয়েছেন। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল শিশিরবাবুকে। আর তার পরই শুরু হল তীব্র জল্পনা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জন্মলগ্ন থেকে রয়েছেন সাংসদ শিশিরবাবু। কাঁথি দক্ষিণ ও এগরা থেকে বিধায়ক ছিলেন দীর্ঘদিন। কিন্তু ২০২০ সালে পুত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই পালটে যায় সমস্ত হিসাব। শুভেন্দুর দেখাদেখি ধরে…
Read More
আজ থেকেই মহানগরীর বুকে চরবে তাপমাত্রার পারদ

আজ থেকেই মহানগরীর বুকে চরবে তাপমাত্রার পারদ

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৯ মে থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে ফের সূর্যের তাপে পুড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,…
Read More
কড়া পদক্ষেপ, হামলার ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার একাধিক

কড়া পদক্ষেপ, হামলার ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার একাধিক

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সম্প্রতি রাজ্যে নবজোয়ার কর্মসূচীতে ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। সিআইডির একটি টিম ঝাড়গ্রাম গিয়েছে। এই বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিন্‌হা জানান, “কনভয়ে হামলার ঘটনার তদন্তের দায়িত্বভার সিআইডি নিয়েছে।” তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডোর ওপর হামলার ঘটনায় কুড়মি সমাজ সংগঠনের রাজ‌্য সম্পাদক রাজেশ মাহাতো সহ ৮ কুড়মী নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অভিযুক্তদের রবিবারই আদালতে পেশ করা হয়। অন্যদিকে গতকাল রাতে নিশিকান্ত মাহাতো নামে আরও একজনকে আটক করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ৫ নম্বর জাতীয়…
Read More
অভিনবভাবে রাস্তা তৈরী হল রাজ্যে

অভিনবভাবে রাস্তা তৈরী হল রাজ্যে

অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। দেশের মধ্যেও প্রথমবার তৈরী হল অভিনব রাস্তা। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি এই রাস্তা অবশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে বঙ্গবাসীর। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়না-২ ব্লকের বুকে একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তা বিস্তৃত হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এই রাস্তার উদ্বোধন করেন। ৩২০ মিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করার জন্য খরচ হয়েছে ২২ লক্ষ ৯৪ হাজার টাকা। খণ্ডঘোষের এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং দেওয়া হয়েছে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে প্লাস্টিকের এই রাস্তা। তীব্র গরমে কালো পিচের রাস্তা শুধু যে ফেটে যায় তাই নয়,…
Read More
পঞ্চায়েত ভবনের পুড়ে যাওয়ায় শুরু হলো রানৈতিক তরজা

পঞ্চায়েত ভবনের পুড়ে যাওয়ায় শুরু হলো রানৈতিক তরজা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে গতকাল দাউদাউ করে জ্বলে উঠল তৃণমূলের পঞ্চায়েত ভবন। এদিন খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ভবনের ভেতরেই জ্বলতে থাকে গুরুত্বপূর্ণ জিনিস সহ প্রচুর নথিপত্র। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকায় তৃণমূল নেতারা। পঞ্চায়েত কার্যালয়টির তিন তলা ভবন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান রিঙ্কু বর বলেন, শর্ট সার্কিট থেকেই কোনও কারণে আগুন লেগে গিয়েছে। যদিও শাসকদলের দাবি একেবারেই মানতে নারাজ বিজেপি। পাল্টা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন,…
Read More
গরু পাচারকাণ্ডে গ্রেফতার আরও কয়েকজন, কেষ্ট মণ্ডলকে তোলা হবে আদালতে

গরু পাচারকাণ্ডে গ্রেফতার আরও কয়েকজন, কেষ্ট মণ্ডলকে তোলা হবে আদালতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার ইস্যুতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল। অনুব্রতর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরই মধ্যে ফের একবার গরু পাচার কাণ্ডে গ্রেফতার হলেন কেষ্ট মণ্ডল। এরই মাঝে রাতভোর অভিযান চালিয়ে পাচার করার সময় প্রচুর পরিমানে লরি ভর্তি অবৈধ কয়লা ও চারচাকা বোঝায় ন’টি গরু বাজেয়াপ্ত করছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার মনজিত ঘোষ নামে এক…
Read More
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে নয়া আশংকা, গ্রেফতার কি হতে পারে অভিষেক

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে নয়া আশংকা, গ্রেফতার কি হতে পারে অভিষেক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালত রক্ষাকবচ না দিলে গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে ইডির দায়ের করা মামলা থেকে অব্যহতি চেয়ে অভিষেকের আবেদনের শুনানিতে এই সওয়াল করেছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এরপর সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে উঠলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ ও দলের শীর্ষপদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করে সিবিআই।‘ তিনি আরও বলেন, তাঁকে কোনও সময়…
Read More
নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আরও জটিল হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল সভাপতি কুন্তল ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করে জেল সুপারকে চিঠি লেখেন তিনি। সেই চিঠি নিয়ে এবার সিবিআই সূত্রে জানা গেল কুন্তল দাবি করেছেন, ‘ব্যক্তিগতভাবে’ অভিষেককে তিনি চেনেন! কুন্তলের চিঠি প্রসঙ্গে গত শনিবারই অভিষেককে ডেকে পাঠায় সিবিআই। শনিবার অভিষেককে জেরা করে যা তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের ভিত্তিতে এবার কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।…
Read More
বিক্ষোভের মুখে কড়া বার্তা অভিষেকের তরফে

বিক্ষোভের মুখে কড়া বার্তা অভিষেকের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভ প্রসঙ্গে বিস্ফোরক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমি আশা করব, আদিবাসী কুড়মি সমাজের মাথায় যাঁরা রয়েছে, তারা বিবৃতি দিয়ে স্পষ্ট করবেন, আজকের ঘটনার সঙ্গে তাঁরা আছেন কিনা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি স্পষ্ট না করেন, তাহলে আমরা যা পদক্ষেপ করার আমরা করব।’ জানা যাচ্ছে, সংরক্ষণের দাবিতে আন্দোলনে নেমেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। বাঁকুড়া, পুরুলিয়ার পর এবার ঝাড়গ্রামে। যাত্রাপথে ফের বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক। সঙ্গে এবার মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়! কিভাবে এমন ঘটনা ঘটল তা সম্পর্কে…
Read More
মহানগরীর বুকে পাইপলাইনের কাজের সময় আচমকাই বিপত্তি

মহানগরীর বুকে পাইপলাইনের কাজের সময় আচমকাই বিপত্তি

আচমকাই দুর্ঘটনা মহানগরীর বুকে। চলছিল পুরসভার পাইপলাইনের কাজ, সেখানে বালি তোলার সময়ই বিপত্তি। আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। জানা গিয়েছে, মৃতের নাম ছলমন মল্লিক (২২)। যুবক উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা। বিগত কিছুদিন থেকে ডন বস্কো সার্কেলের সামনে তিন মাথার মোড়ে পাইপ লাইনের কাজ চলছিল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ সুরাবর্দী অ্যাভিনিউয়ে পাইপলাইনের কাজ চলাকালীন ড্রেনেজ লাইনের কাজ করছিলেন ছলমন। হঠাৎই ধস নামায় মাটির তলায় চাপা পড়েন যুবক। তড়িঘড়ি খবর দেওয়া বেনিয়াপুকুর থানায়। অন্যান্য শ্রমিক ও পুলিশ ছলমনকে উদ্ধারের চেষ্টা করে ঠিকই তবে দশ-বারো ফুট গভীরে চাপা পড়ে যাওয়ায় যুবককে উদ্ধার…
Read More
নিজের পরীক্ষার ফল শূন্য, কিন্তু তাও তিনি প্রাথমিক শিক্ষক

নিজের পরীক্ষার ফল শূন্য, কিন্তু তাও তিনি প্রাথমিক শিক্ষক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আরেক চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এল। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক, কোনও পরীক্ষাতেই পাশ করতে পারেননি। তবুও দিনের পর দিন প্রাথমিকে শিক্ষক হিসেবে চাকরি করছেন, পড়াচ্ছেন বাচ্চাদেরও। উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায় এমন ‘অযোগ্য’ প্রার্থীর সংখ্যাটা সবথেকে বেশি। আদালতের নির্দেশে সম্প্রতি শিক্ষক নিয়োগে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ্যে এসেছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাশ…
Read More
সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কের ১১ মাইলের কাছে একটি চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে চারজন পর্যটক ছিলেন৷ আসাম থেকে নাথুলা হয়ে তারা দাজিলিং যাচ্ছিলেন। সেই সময় আচকমা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দল। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দলের প্রধান শান্তি রায় সংগঠনের অ্যাম্বুলেন্স চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পর্যটকরা সকলেই আসামের বাসিন্দা। আহতরা হলেন কৃষ্ণ কান্ত দাস, টুটিমনি মহন্ত, তিলক দাস এবং করবী দাস। পর্যটকদের অভিযোগ গাড়ির চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বারংবার তাঁকে…
Read More