31
Aug
সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় রাজ্যে জুড়ে সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। অন্যায়ের কোনো শাস্তি না পেয়ে জামিন মেলে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে মূল ষড়যন্ত্রীর৷ ৷ তার জামিন পাওয়া নিয়ে বিস্ফোরক তাঁর পরিবার৷ চার্জশিট নিয়ে পুলিশের বিরুদ্ধে সরসরি অভিযোগ তুললেন তাঁরা৷ নিহত কাউন্সিসরের স্ত্রী, সন্তান-সহ গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷ অনুপম দত্তর ভাই নিরুপম দত্তের দাবি, খুনের ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে৷ পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করেছে খুনি৷ গোটা ঘটনায় সঞ্জীব ওরফে বাপি মণ্ডলের যুক্ত থাকার প্রমাণও মিলেছে৷ এর পরেও কী ভাবে হাই কোর্টে জামিন মিলল? তা নিয়েই প্রশ্ন তুলেছে নিহত কাউন্সিলরের পরিবার৷ অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্তের…
