আজ সপ্তাহের শুরুতেই ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস

আজ সপ্তাহের শুরুতেই ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস

চলছে বৃষ্টির মরশুম, বাংলায় প্রবেশ ঘটেছে বৃষ্টির। বাংলায় বৃষ্টির প্রবেশ ঘটলেও বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। গতকাল সপ্তাহের শেষ দিনে বৃষ্টির ঘনঘটা, তিলত্তমার তোমার আকাশে মেঘের ভ্রুকুটি। এইভাবেই একটু একটু করে জোরালো হচ্ছে দক্ষিণবঙ্গের বর্ষা। প্রসঙ্গত গত সপ্তাহ থেকেই কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে মহানগর। এমতাবস্থায় রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির দেখা না মিললেও এদিন সারাদিন ধরেই কলকাতার আকাশ মেঘলা, কখনো কখনো মিলছে বাজ পড়ার শব্দও। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হল, রবিবার রাত থেকে কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। আগামী ২৪ ঘন্টায়…
Read More
অনাদরে কি ভুগছে পার্থর পোষ্যরা

অনাদরে কি ভুগছে পার্থর পোষ্যরা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার গ্রেফতারের পর থেকেই উঠছে প্রশ্ন তার সারমেয়দের নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের এই পরিস্থিতিতে কেমন আছেন তারা? কারা দেখ ভাল করছেন তাদের? এখন কোথায় তারা সকলে? এই সব প্রশ্ন ঘোরাঘুরি করছে। পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের আলাদা ফ্ল্যাটের হদিশ পেয়ে অবাক হয়েছিল ইডি আধিকারিকরাও। জানা গিয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা এক ফ্ল্যাটই ছিল তাদের বাড়ি। এখন সেই ফ্ল্যাটেই অনাদরে পড়ে আছে পার্থর লক্ষাধিক টাকার ৯ টি সারমেয়। সূত্রের খবর, ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ১৯ তলায় পাশাপাশি দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটিতে আছে এরা। পাগ থেকে শুরু করে বিগেল, ল্যাবরেডর…
Read More
আচমকাই নিখোঁজ অর্পিতার তিন তিনটে গাড়ি

আচমকাই নিখোঁজ অর্পিতার তিন তিনটে গাড়ি

রাজ্যে জুড়ে তোলপাড়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়কেই এবার এসএসসি’র বেআইনি নিয়োগের অন্যতম চক্রী বলে আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। উদ্ধার কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গয়না৷ প্রা ক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্যারেজেও রয়েছে বিলাসবহুল গাড়ি! কিন্তু, অদ্ভূতভাবে টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের গ্যারাজে থাকা পাঁচটি বিলাসবহুল গাড়ির মধ্যে চারটি গাড়ি উধাও। ইডি সূত্রে খবর, আচমকা নিখোঁজ হয়ে যাওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ, অডি, একটি হন্ডা সিটি এবং একটি হন্ডা সিআরভিও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই গাড়িগুলির…
Read More
পার্থকে মন্ত্রিত্ব পদ থেকে অপসারিত করায় প্রশ্ন উঠছে নতুন পদপ্রার্থী নিয়ে

পার্থকে মন্ত্রিত্ব পদ থেকে অপসারিত করায় প্রশ্ন উঠছে নতুন পদপ্রার্থী নিয়ে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়৷ তিন তিনটি মন্ত্রিত পদ থেকেই সরানো হলো তাকে৷ মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির ছ'দিনের মাথায় এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মন্ত্রিসভায় বদল আসতে পারে। এখন কী বদল আসবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সবার নজর আগামী সোমবারের দিকে কারণ সেদিনই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত পার্থর দফতরগুলি রয়েছে তাঁর হাতেই। শুধু সেই দফতর বন্টন হবে, নাকি সম্পূর্ণ মন্ত্রিসভার রদবদল, কৌতূহল বাড়ছে। পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দল খুবই কঠোর। খুব কষ্ট করে তিনি রাজনীতি করেন।…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই আজ সামান্য কমল সংক্রমণে আক্রান্তের সংখ্যা

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই আজ সামান্য কমল সংক্রমণে আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এই পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের মাত্রা তুলনায় আজ কমল বঙ্গে। শেষ কয়েক সপ্তাহে তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। গতকাল ফের বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছিল, কিন্তু আজ আবার কমল। এদিকে একাধিক মৃত্যু এদিনও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই বেড়েছে তুলনায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট কিঞ্চিৎ কমে ৮.৮৭ শতাংশ। এদিকে সুস্থতার হার একটু বেড়ে ৯৮.১২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯১ হাজার ৭৬৭ জন।…
Read More
ইডি-র দাবি, শুধু চাকরি জন্য নয় দফতরের বদলি ও পদোন্নতির জন্যও আদান প্রদান হত টাকা

ইডি-র দাবি, শুধু চাকরি জন্য নয় দফতরের বদলি ও পদোন্নতির জন্যও আদান প্রদান হত টাকা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতিতে মুখ পুড়েছে রাজ্যের৷ বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিতে চলেছে কোটি কোটি টাকার খেলা৷ ইডি-র তদন্তকারী অফিসারদের দাবি, শুধু চাকরি বিক্রিই নয়, শিক্ষা দফতরের বদলি ও পদোন্নতির জন্যও লক্ষ লক্ষ টাকা নেওয়া হত৷ আর সেই টাকা তোলার উপরেও নিয়ন্ত্রণ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ টাকা তোলার কাজটি করত তাঁর অনুগত কিছু অফিসারকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী। ইডি-র অনুমান, এটা সবে শুরু৷ স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট কাণ্ডে ১০০ কোটিরও বেশি টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি সূত্র হাতে এসেছে তাঁদের৷ যার ভিত্তিতেই এই দাবি করেছেন তদন্তকারী…
Read More
আন্দোলনকারীদের উদ্দ্যেশ্যে বার্তা দিলেন বিচারপতি

আন্দোলনকারীদের উদ্দ্যেশ্যে বার্তা দিলেন বিচারপতি

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের উদ্দ্যেশ্য বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘরে বসে বিপ্লব হয় না! গান্ধী মূর্তির পাদদেশে থাকা আন্দোলনকারীদের উদ্দেশ্য মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাতে মোমবাতি নিয়ে মিছিলে করলে আর একটা মেসেজ করে ছেড়ে দিলেই বিপ্লবী হয়ে যাওয়া যায় না। রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে এদিন কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এখন স্যোশাল মিডিয়ার অপব্যবহার করে হচ্ছে। চাকরি না পেলেই অভিযোগ। কত জন অবস্থান করছেন গান্ধী মূর্তির পাদদেশে, কী কারণে আন্দোলন করছেন তা তিনি জানেন। এদিকে আন্দোলনকারীরা জানায়, তাঁদের অধিকাংশ…
Read More
আগামী দুই সপ্তাহের মধ্যেই অঙ্কিতার জমা দেওয়া বেতের সমস্ত টাকা পাবে ববিতা

আগামী দুই সপ্তাহের মধ্যেই অঙ্কিতার জমা দেওয়া বেতের সমস্ত টাকা পাবে ববিতা

দীর্ঘ লড়াইয়ের ফল মিলেছে৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে অঙ্কিতা অধিকারীর৷ সেই শূন্য পদে নিয়োগ পেয়েছেন মামলাকারী ববিতা সরকার৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, কাজে যোগদানের প্রথম দিন থেকে ৪৩ মাস পর্যন্ত মন্ত্রীকন্যা যে বেতন পেয়েছেন, তা সম্পূর্ণটা দুটি কিস্তিতে আদালতে জমা করতে হবে৷ যা দেওয়া হবে ববিতাকে৷ ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা জমা দিয়েছেন তিনি৷ সেই টাকা পেয়ে গিয়েছেন মামলাকীর ববিতা সরকার৷ এদিন দ্বিতীয় কিস্তির ৭ লক্ষ ৯৬ হাজার ৪২১ টাকা জমা করেন অঙ্কিতা৷ ২ সপ্তাহের মধ্যে রেজিস্টার জেনারেলের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবেন ববিতা৷ ১৮ অগাস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ ২০১৬ সালের ৪ ডিসেম্বর এসএসসি…
Read More
রাজ্যের টালমাটাল পরিস্থিতির মাঝেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের টালমাটাল পরিস্থিতির মাঝেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা তুঙ্গে। এই আবহে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মাসেই চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। অগাস্ট মাসের ৪ তারিখ কলকাতা থেকে দুপুরের বিমানে তিনি দিল্লি পৌছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে তিনি যোগ দেবেন বলেই খবর। তবে এবার দিল্লি সফরে গিয়ে শুধু এই বৈঠকেই যে তিনি যোগ দেবেন এমনটা নয়। নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গেও দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি আলাদাভাবে…
Read More
আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পাবে চাকরি: বার্তা অভিষেকের

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পাবে চাকরি: বার্তা অভিষেকের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় গোটা রাজ্য৷ এই পরিস্থিতি সামাল দিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সে কথা বৃহস্পতিবার সন্ধ্যাতেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এবার কথা মতো আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা শুক্রবার দেখা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। জানা গিয়েছে, অভিষেক আশ্বাস দিয়ে জানিয়েছেন, মেধাতালিকাভুক্ত সকলের চাকরি হবে। তাঁর এই মন্তব্যে আপাতত খুশি হয়েছেন আন্দোলনকারীরা। এসএসসি আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ জানিয়েছেন, ২০১৬ সালের প্রথম এসএলএসটি মেধা তালিকাভুক্ত প্রত্যেকের চাকরি হবে। এ ব্যাপারে আগামী ৮ অগাস্ট শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এসএসসি আন্দোলনকারীদের…
Read More
বাংলায় বাড়লো মৃত্যুর সংখ্যা

বাংলায় বাড়লো মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। দৈনিক আক্রান্তের মাত্রা আবার আজ বাড়ল বঙ্গে। শেষ কয়েক সপ্তাহে তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। আজ ফের বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। আজও একাধিক মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই বেড়েছে তুলনায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট ফের বেড়ে ১০.৪২ শতাংশ। এদিকে সুস্থতার হার একটু বেড়ে ৯৮.০৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯০ হাজার ৪৮৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৭ জনের…
Read More
একের পর এক নারীর নাম জুড়ছে পার্থার ঘনিষ্ট তালিকায়

একের পর এক নারীর নাম জুড়ছে পার্থার ঘনিষ্ট তালিকায়

এই মুহূর্তে রাজ্যের মধ্যে সব চেয়ে শিরোনামে এখন একটাই নাম পার্থ- অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের 'দৌলতে' এখন গোটা বাংলা বা দেশ অর্পিতা মুখোপাধ্যায়কে চেনে। তাঁর দুটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ সহ বিপুল সোনা, রূপো, জমির দলিল, মোট প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি। অর্পিতার আরও সম্পত্তির খোঁজ মিলেছে এবং আরও অনেক টাকা উদ্ধার হবে বলে অনুমান। কিন্তু তিনিই যে একমাত্র পার্থ 'ঘনিষ্ঠ' তা নয়। ইডির নজরে আছে আরও ৪ মহিলা! সূত্রের খবর, এই চারজনের মধ্যে আছেন এক আইএএস অফিসার এবং একজন অধ্যাপিকা। এছাড়াও দুজনের নাম সামনে এসেছে যাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠছে। একটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে…
Read More
আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে বসতে চলেছেন SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে

আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে বসতে চলেছেন SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় গোটা রাজ্য৷ এই পরিস্থিতি সামাল দিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সে কথা বৃহস্পতিবার সন্ধ্যাতেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ কিন্তু, প্রশ্ন ছিল শুক্রবার কোথায় চাকরিপ্রার্থীদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবেন তৃণমূল সাংসদ? দলীয় সূত্রে খবর, নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল, আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ্‌র সঙ্গে অভিষেকের দফতর যোগাযোগ করেছে। তৃণমূল সাংসদ নিজে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলবেন। এর কিছুক্ষণ পরেই শহীদুল্লাহ্ও অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘‘আমারা দীর্ঘদিন ধরে কী দাবি জানাচ্ছে, তা…
Read More
তবে কি এবার পার্থ-অর্পিতার নতুন জায়গা প্রেসিডেন্সি জেল

তবে কি এবার পার্থ-অর্পিতার নতুন জায়গা প্রেসিডেন্সি জেল

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বর্তমান ঠিকানা সিজিও কমপ্লেক্সে ইডি-র লক আপ৷ ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ কিন্তু এর পর কোথায়? ইডি হেফাজত শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানো হবে বলেই মনে করেছেন আইনজ্ঞরা। ইতিমধ্যেই মন্ত্রিসভা এবং দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এখন ইডি–কে আদালতের সামনে প্রমাণ করতে হবে পার্থ–অর্পিতা দোষী। তাহলেই ইডি হেফাজত থেকে জেল হেফাজত হবে তাঁদের৷ কোথায় রাখা হবে পার্থ-অর্পিতাকে? জানা গিয়েছে, আলিপুর মহিলা এবং প্রেসিডেন্সি জেলে পার্থ ও অর্পিতাকে রাখার জন্য বন্দোবস্ত করে রেখেছে…
Read More