সফল হলো না পূর্ব আশা, মুখোমুখি হলেন না মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা

সফল হলো না পূর্ব আশা, মুখোমুখি হলেন না মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা

পূর্বে আশা করা হয়েছিল যে দীর্ঘ সময় পর আজে বৈঠকে মুমখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আদতে সফল হলো না সেটি। নবান্নে আজ হয়েছে লোকায়ুক্ত নিয়োগের বৈঠক। পাশাপাশি তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্যও বৈঠক হয়েছে। অনেক আগেই এই তথ্য জানা গিয়েছিল পাশাপাশি এও সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। কিন্তু তা হল না। কারণ আজকের এই বৈঠকে যাননি রাজ্যের বিরোধী দলনেতা। এদিন দুপুর ১ টানা নাগাদ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁকে চিঠি পাঠিয়ে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রসচিব।…
Read More
এবার স্বাস্থ্যসাথী কার্ডের সমাধান করতে জনস্বার্থে মামলা

এবার স্বাস্থ্যসাথী কার্ডের সমাধান করতে জনস্বার্থে মামলা

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে ফেরার পর সাধারণ মানুষের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। এই প্রকল্প গলির মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু এই মুহূর্তে বারংবার ঘোষণা করার পরেও সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালগুলিতে হয়রানির শিকার হতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। রাজ্য সরকারের দেওয়া এই কার্ড সমস্যা প্রশাসনের নজরে আসার পর সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করলেও সেইভাবে সমাধান মিলছে না। সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাধান হয় তার জন্যই আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের বাইরে যাতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হেলপ ডেস্ক করা হয়, সেই মর্মে জনস্বার্থ মামলায়…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির পর এবার প্রশ্ন উঠছে পার্থর সম্পত্তি নিয়ে!

শিক্ষক নিয়োগে দুর্নীতির পর এবার প্রশ্ন উঠছে পার্থর সম্পত্তি নিয়ে!

সময়টা খারাপ যাচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। একের পর এক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাকে। শিক্ষা নিয়োগে দুর্নীতির কারণে বিগত দুদিনের জেরা নিয়ে টালমাটালের পর প্রশ্ন উঠছে তার সম্পত্তি নিয়ে। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত হলফনামা‌ জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর যত সময় যাচ্ছে তত অস্বস্তি বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের। প্রথমবার তলবের পর ইতিমধ্যেই তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। তাঁর প্রথমবারের বয়ান খতিয়ে দেখার পরেই দ্বিতীয়বার তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ এরই মাঝে তাঁর সম্পত্তি নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন স্পষ্টভাবে জানান হয়েছে, তাঁর সম্পত্তি সংক্রান্ত হলফনামা‌ জমা…
Read More
বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

আবার একবার স্বস্তির খবর। বদল হয়েছে আবহাওয়া, রয়েছে বৃষ্টির সম্ভবনা। গতকালের গরমের পর আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গুমোট গরমে কিছুটা স্বস্তি কলকাতাবাসী পেলেও মহানগর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস থাকলেও বুধবার কলকাতায় বৃষ্টি হয়নি। বরং অস্বস্তিকর গরমে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে গাঙ্গেয় জেলাগুলোতে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানা গিয়েছে। আবাহাওয়া দফতরের খবর, উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাষ…
Read More
অবশেষে সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী

অবশেষে সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী

বিগত দুদিন ধরে উত্তাল পরিস্থিতি রাজ্যে শিক্ষক নিয়োগ মামলার দুর্নীতির কারণে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে গিয়ে ধাক্কা খেয়েছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডল এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তাই কার এজলাসে এই মামলার শুনানি হবে তা ঠিক করার কথা ছিল প্রধান বিচারপতির। সেই সিদ্ধান্ত হল। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এবং সেই মামলা গ্রহণ হল। আগামীকাল বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে রাজ্যের মন্ত্রীকে। সিবিআই হাজিরা এড়াতে বুধবারই ডিভিশ বেঞ্চে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু, পদ্ধতিগত ত্রুটির কারণে গতকাল হাই কোর্টের রক্ষাকবচ পাননি তিনি৷…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কাজ চলছে তৎপরতার সাথে৷ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছে সিবিআই, তখন আচমকাই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান৷ নিয়োগ বিতর্কের মাঝেই ইস্তফা৷ দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই সরে দাঁড়ালেন সিদ্ধার্থ মজুমদার৷ সূত্রের খবর এসএসসি চেয়ারম্যান পদে আইএএস-কে বসাতে চায় সরকার৷ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই সিদ্ধার্থ মজুমদারকে এসএসসি’র চেয়ারম্যান করে আনা হয়েছিল৷ বুধবার সন্ধ্যায় আচমকাই পদত্যাগ করলেন তিনি৷ স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈনের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন সিদ্ধার্থ৷ সূত্রের খবর, সরকার নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পদাধিকারীদের ঢেলে সাজাতে চায়৷ সরকারের শীর্ষ স্তর থেকে সেই…
Read More
বদলে যাচ্ছে আবহাওয়া

বদলে যাচ্ছে আবহাওয়া

চলতি বছর গরমকাল পড়তেই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বঙ্গবাসীর। গরমকাল পড়তে না পড়তেই চলতি বছরে এপ্রিল মাসের শুরু থেকেই দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান তো বটেই, সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের মতো শীতপ্রধান পার্বত্য অঞ্চলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে তাপমাত্রা। বাদ যায়নি আমাদের রাজ্যও। প্রায় এক মাস লাগাতার ব্যাটিংয়ের পর সম্প্রতি সাইক্লোন অশনির প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রায় মৃদু ছন্দপতন হয়েছে। সেইসঙ্গে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লির মতো একাধিক রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। এর মধ্যেই স্বস্তির খবর দিল মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, সাইক্লোন আসানির প্রভাবে এদেশে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মের মধ্যেই আন্দামান সাগরে…
Read More
সরকারি চাকরি অথচ দেয়নি কোনো পরীক্ষা

সরকারি চাকরি অথচ দেয়নি কোনো পরীক্ষা

বারংবার অভিযোগ উঠেছে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ মামলা চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করল রঞ্জিত বাগ কমিটি৷ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩৮১ জন প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ বলে হয়েছে, স্ক্যান সই ব্যবহার করে এই সুপারিশপত্র দেওয়া হয়৷ সর্বোপরী, এই ৩৮১ জন প্রার্থীর মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না৷ কোনও পার্সোনালিটি টেস্টেও তাঁরা অংশ নেননি৷ এই দুর্নীতি-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী৷ গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও অবসরপ্রাপ্ত বিতারপতি রঞ্জিত কুমার বাগ একটি রিপোর্ট পেশ করেছিলেন৷ শুক্রবার একই ভাবে গ্রুপ সি…
Read More
প্রতারণার হাত থেকে বাঁচতে কলকাতা পুলিশের নির্দেশ

প্রতারণার হাত থেকে বাঁচতে কলকাতা পুলিশের নির্দেশ

দিন প্রতিদিন বেড়েই চলেছে সাইবার ক্রাইম৷ সোশ্যাল মিডিয়ায় পাতা হচ্ছে প্রতারণার জাল৷ কী ভাবে প্রতারণার ফাঁদ থেকে নিজেদের বাঁচাবেন? সচেতন করল কলকাতা পুলিশ৷ সাধারণত যাঁকে বা যাঁদের টার্গেট করা হয়, প্রথমেই তাঁদের সঙ্গে বন্ধুত্ব করার উদ্যোগ নেয় প্রতারকরা৷ একবার বন্ধু হয়ে গেলেই শুরু হয় বিশ্বাস অর্জনের কৌশল৷ এরপর নানা অছিলায় তাঁদের ব্যক্তিগত তথ্য জেনে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পাশপাশি বিভিন্ন অ্যাপের সাহায্য নিয়েও প্রতারকরা সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে চলেছে৷ ফলে সেক্ষেত্রেও সতর্ক থাকতে হবে৷ অতীতেও একাধিক ঘটনার উদাহরণ দিয়েছে কলকাতা পুলিশ। বাস্তব ঘটনা তুলে ধরে বলা হয়েছিল, কী ভাবে সামান্য কিচেন চিমনি কেনার নামে প্রতারিত হতে হয়েছে আমআদমিকে। কলকাতা পুলিশ তাদের…
Read More
বিগত কদিনের বৃষ্টির ফলে চিন্তায় কৃষকরা

বিগত কদিনের বৃষ্টির ফলে চিন্তায় কৃষকরা

বিগত দু মাসের নাজেহাল করা গরমের পর গত সপ্তাহ থেকে বৃষ্টির আগমন ঘটেছে রাজ্য জুড়ে। টানা বৃষ্টির জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষিদের। সঙ্গে ঝোড়ো হওয়ার কারণে জমিতেই পড়ে গেছে ধান গাছ। যার কারণে একহাঁটু জলের নিচে ডুবে আছে ধান। নদিয়া জেলা কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহটটো, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রাম এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে জমি থেকে বাড়িতে নিয়ে আসে। প্রচুর টাকা খরচ করে তারা ধান চাষ করে। কিন্তু দুদিন ধরে টানা বৃষ্টির জেরে মাথায় হাত চাষিদের৷ চাষিরা বলেন, দীর্ঘক্ষণ…
Read More
আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

বিগত বহুদিন ধরে মামলা চলছে শিক্ষক নিয়োগ নিয়ে। নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি ২০১৬ সালের SLST নবম-দশম পরীক্ষার যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতির নির্দেশ, ২০১৬ সালে SLST পরীক্ষার প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ  আগামী ২১ মে’র মধ্যে প্রকাশ করতে হবে৷ কতজন প্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছে, সেই তালিকাও আপলোড করতে হবে বলে নির্দেশ৷  প্যানেল ও ওয়েটিংলিস্টের পাশপাশি ‘অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে’ এসএসসি-কে৷ নবম দশম শিক্ষক নিয়োগের প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা…
Read More
নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

একে করোনা সংক্রমণ পরিস্থিতি, তার মধ্যে ঊর্ধ্বমুখী বাজার দর নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর। এই মুহূর্তে সপ্তাহ শেষের ঠিক আগেই আগুনের দামে বাজারে বিক্রি হচ্ছে মুরগির মাংস। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে আগামী রবিবারের দুপুরে পাতে মাংস পড়বে কিনা সেই চিন্তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। চলতি সপ্তাহের প্রথম থেকেই আকাশছোঁয়া দরে বিক্রি হয়েছে মুরগির মাংস। বাজারের বাকি জিনিসের অগ্নিমূল্য দামের সঙ্গে পাল্লা দিয়ে চিকেনও চলতি সপ্তাহের প্রথমেই পৌঁছে যায় আড়াইশো টাকা প্রতি কেজিতে। পরে কলকাতার বিভিন্ন বাজারে ২৭০ টাকা প্রতি কেজিতেও বিক্রি হতে শুরু করে মুরগির মাংস। বর্তমানে এক এক জায়গায় এক এক দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস। বতবে সেক্ষেত্রে কোনওটাই আড়াইশোর কম নয়। পরিস্থিতি এমনই…
Read More
ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসার পর এবার রাজ্যের বাইরেও প্রভাব ফেলতে চায় রাজ্যের শাসক দল৷ পশ্চিমবঙ্গের বাইরে আরও ৮-১০টি রাজ্যে তৃণমূলের শাখা বিস্তার করাই এখন তাঁর প্রধান লক্ষ্য৷ আসমে দাঁড়িয়ে সে কথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়া সহ বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়েছে সেই উদ্যোগ৷ মেঘালয়ে খুব বেশি দিন হয়নি ঘাসফুল ফুটেছে৷ শূন্য থেকে একেবারে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে তারা৷ কংগ্রেসের ঘর ভেঙে তাবড় তাবড় নেতাদের নিজেদের দলে নিয়ে এসেছিল তৃণমূল৷ কিন্তু তাতেও শান্তি নেই। কানাঘুষো, মেঘালয়ে তৃণমূল ছাড়তে চলেছেন পাঁচ বিধায়ক৷ মেঘালয়ের রাজনৈতিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে এই…
Read More
আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

চলছে মেট্রোর কাজ। কাজ চলাকালীনই দেখা দিলো আতঙ্ক৷ ফের দুর্গা পাতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মেট্রো রেলের কাজ চলাকালীন। আতঙ্কে ঘর ছাড়ে বহু পরিবার৷ প্রায় আড়াই বছর পর ফের বৌবাজারকে গ্রাস করল আতঙ্ক। বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই ফাটল ধরছিল বাড়ির দেওয়ালে। এদিন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷ মেঝেতেও ফাটল দেখা যায়। প্রাণভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ফাটল দেখা গিয়েছে রাস্তাতেও৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। গিয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপ জানান, কমপক্ষে ৮-১০টি বাড়িতে ফাটল ধরেছে৷ পর পর বাড়িতে ফাটল ধরতেই মেট্রোর কাজ…
Read More