রাজ্যের নেওয়া উদ্যোগে উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যের নেওয়া উদ্যোগে উঠছে একাধিক প্রশ্ন

অভিনব উদ্যোগ। জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে 'স্টুন্ডেটস উইক' পালন করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১ ও ২ জানুয়ারি স্কুল মারফত মিড-ডে-মিল সামগ্রী বিতরণ করা হবে ছাত্র-ছাত্রীদের। তারই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্র দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের। কিন্তু এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। করোনা পরিস্থিতির মধ্যেই কী ভাবে পালন করা হবে এই 'স্টুডেন্টস উইক', তা এখন প্রশ্নের মুখে। এই ইস্যুতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে শিক্ষা দফতরের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তারা সমিতির পক্ষ থেকে 'স্টুডেন্টস উইক' পালন উপলক্ষে ১ থেকে ৭ তারিখের মধ্যে পয়লা জানুয়ারি ও…
Read More
এই মুহূর্তে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি কলকাতায়

এই মুহূর্তে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি কলকাতায়

ফের একবার দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সার্বিকভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আতঙ্ক বৃদ্ধি হয়েছে। ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত ইতিমধ্যেই ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে দেশবাসীকে। বিভিন্ন রাজ্য, শহরে হু হু করে বাড়ছে সংক্রমণ। কিন্তু বাংলার কলকাতায় যে হারে বিগত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তা হয়তো আর কোথাও না। দেশের মধ্যে এখন কলকাতা সংক্রমণে প্রায় শীর্ষে। তথ্য বলছে, বিগত সাত দিনে কলকাতা শহরে কোভিড সংক্রমণের হার প্রায় ২৪ (২৩.৪২) শতাংশ। সারা দেশে সংক্রমণের নিরিখে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি সংক্রমণের হারের নিরিখে কলকাতা থেকে ১ শতাংশ এগিয়ে রয়েছে। তবে মনে করা হচ্ছে, কলকাতায় যদি টেস্টিং বাড়ানো হয়, তাহলে তা…
Read More
বাড়তে থাকা সংক্রমনের জেরে বাতিল হতে চললো দুয়ারে সরকার

বাড়তে থাকা সংক্রমনের জেরে বাতিল হতে চললো দুয়ারে সরকার

বেশ খানিকটা স্বস্তির পর আবার ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ আশঙ্কা ছিল আগেই৷ এবার সেই আশঙ্কা কার্যত সত্যি হতে চলেছে৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বাতিল হচ্ছে দুয়ারে সরকার শিবির৷ একই সঙ্গে বাতিল করা হয়েছে স্টুডেন্টস উইক’৷ আগামী ৩ তারিখ নেতাজি ইন্ডোরে ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ আপাতত সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে৷ মনে করা হচ্ছে, আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে ফের বিধিনিষেধ জারি হতে পারে৷ তারই ইঙ্গিত দিচ্ছে জোড়া সরকারি অনুষ্ঠান বাতিলের ঘোষণা৷ একই সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলার শুনানির উপরও বেশকিছু বিধি জারি হয়েছে৷ শারীরিক ভাবে কোউ এজলাসে উপস্থিত থাকতে পারবেন না৷ ফের ভার্চুয়ালি কলকাতা হাইকোর্টে…
Read More
বর্ষবরণের রাতে কড়া নজরদারি

বর্ষবরণের রাতে কড়া নজরদারি

বর্ষবরণের দিন মহানগরী জুড়ে চারিদিকে ছিল কড়া নজরদারির নির্দেশ। বর্ষবরণের রাতে শহরের সব জায়গায় চলেছে পুলিশি অভিযান। এই অভিযানের ফলে হাজারের বেশি মামলা দায়ের হয়েছে, ৫০০-র বেশি গ্রেফতারি হয়েছে। করোনা বিধি ভাঙা থেকে শুরু করে শ্লীলতাহানি, বেপরোয়া বাইক-গাড়িকে আটক, বেআইনি মদ উদ্ধারের মত একাধিক মামলা দায়ের হয়েছে। আবার সব মিলিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাফিক আইন ভাঙায় মোট ১ হাজার ২২৩ টি মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর। উৎসবের মরশুমে কলকাতায় সকাল থেকে রাত পর্যন্ত কড়া নজরদারি চলছে পুলিশের। রাত তো ছিলই, পরেরদিন সকাল থেকেও নানা জায়গায় পুলিশি টহল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৪৭…
Read More
নতুন বছরের শুরুতেই ঠাণ্ডায় কাবু রাজ্যবাসী

নতুন বছরের শুরুতেই ঠাণ্ডায় কাবু রাজ্যবাসী

গত বছর শেষ হয়ে গেলেও রাজ্যবাসীর দুঃখ ছিল শীতের দেখা নেই রাজ্যে৷ তবে এবার বছর ঘুরতেই ঘুরলো আবহাওয়াও৷ শীতের ধুন্ধুমার ব্যাটিং শুরু হতেই বাধ সেধেছিল পশ্চিমী ঝঞ্ঝা৷ বছরের শুরুতে পারদ নামলেও জাঁকিয়ে বসেনি ঠান্ডা৷ কিন্তু হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বছর পড়তেই শুরু হবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল৷ বছরের তৃতীয় দিনে অনেকটা নেমে গেল পারদ৷  সোমবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি৷ যা একদম স্বাভাবিক৷ তবে শেষ কিছু দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থেকেছে। তবে সোমবার কিছুটা নামল পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।…
Read More
রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণকে রুখতে আবার শুরু কড়া বিধিনিষেধ

রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণকে রুখতে আবার শুরু কড়া বিধিনিষেধ

চিন্তা বাড়িয়ে ধীরে ধীরে আবার লাগাম ছাড়া হচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ৷ তাই রাজ্যের ফের বিধিনিষেধ৷ সোমবার থেকে বাতিল হচ্ছে ইউকের উড়ান৷ ঝুকিপূর্ণ ও কম ঝুকিপূর্ণ দেশ থেকে উড়ানের উপর জারি হচ্ছে বিধিনিষেধ৷ কম ঝুকিপূর্ণ দেশ থেকে উড়ানে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ সোম-শুক্র সপ্তাহে দু’দিন মুম্বই-দিল্লি বিমান চলবে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার শিবির চালু হবে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংক্রমণের ঝুঁকি এড়াতে ফের বন্ধ হচ্ছে স্কুল-কলেজ৷ তবে, স্কুল-কলেজ বন্ধ থাকলেও ৫০ শতাংশ হাজিরা থাকবে শিক্ষক-শিক্ষাকর্মীদের৷ একই সঙ্গে লোকাল ট্রেনেও জারি হয়েছে বিধিনিষেধ৷   নবান্নে মুখ্যসচিব জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে সেলুন, স্পা, জিম,…
Read More
কলকাতায় বড়ো রদবদল হলো পুলিশে

কলকাতায় বড়ো রদবদল হলো পুলিশে

চলতি বছরের শেষ দিনে বড় রদবদল। বর্ষশেষে কলকাতা পুলিশে বড়সড় রদবদল নবান্নর। বছরের শেষ দিনে কলকাতার নয়া পুলিশ কমিশনার পদে আসীন হলেন আইপিএস বিনীত গোয়েল। সৌমেন মিত্রর জায়গায় দায়িত্ব নিলেন তিনি৷ শুক্রবার দুপুরে লালবাজারে এসে দায়িত্ব নেন নতুন সিপি৷ ১৯৯৪ সালের আইপিএস তিনি৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপি বলেন, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, সারা দেশে অন্যতম নিরাপদ শহর হল কলকাতা৷ কলকাতাকে সুরক্ষিত রাখাই চ্যালেঞ্জ৷ এদিন প্রথমেই বিনীত গোয়েল বলেন, শহরে সাইবার ক্রাইম আটকাতে জোড় দেওয়া হবে৷ আমরা আমাদের কাজের আরও মানোন্নয়নের চেষ্টা করব৷ সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করেই প্রযুক্তির উন্নতি ঘটাব৷ সাইবার ক্রাইম এখন অন্য মাত্রায় চলে গিয়েছে৷ এই ক্ষেত্রে কলকাতা পুলিশ প্রচুর কাজ করেছে৷ সাইবার…
Read More
বছর শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মহারাজ

বছর শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মহারাজ

করোনা নেগেটিভ হয়ে বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন প্রাক্তন ভারতীয় ক্রীকেট দলের ক্যাপ্টেন তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। জানা গেছে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। খাওয়া দাওয়াও স্বাভাবিক ভাবে করতে পারছেন। ওমিক্রনের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চালানোর অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা। তাই হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় করোনা রিপোর্ট পজেটিভ আসায় দ্বিতীয়বার পরীক্ষা করা হয়, কিন্তু সেবারও রিপোর্টও পজেটিভ আসে৷ এর পর তিনি ওমিক্রন আক্রান্ত কিনা, সেটি জানতে নমুনা কল্যাণীতে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়৷ শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির শ্বাস নিয়েছেন সবাই৷ এতদিন হাসপাতালে চিকিৎসকদের…
Read More
আগামী এক সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ

আগামী এক সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ

চারিদিকে আশঙ্কা জাগছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের৷ দোড়গোড়ায় তৃতীয় ঢেউ৷ এক সপ্তাহের মধ্যেই বঙ্গে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করা হয়েছে৷ সাত দিনের মধ্যে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৩৫ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যা প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের চেয়ে অনেটকাই বেশি৷ ইতিমধ্যেই জেলাগুলিকে সতর্ক করে দিয়েছে স্বাস্থ্যভবন। অন্যদিকে, কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে। প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বলা হচ্ছে, এক সপ্তাহের মধ্যেই একেবারে চূড়ায় পৌঁছবে করোনা সংক্রমণ৷ করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝে ছ'টি জেলাকে (দক্ষিণবঙ্গের তিন জেলা, উত্তরবঙ্গের তিন জেলা) নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।  যে হারে নমুনা পরীক্ষা বাড়ছে…
Read More
আপাতত স্কুল খুলছে না প্রথম থেকে অষ্টম ক্লাসের শিক্ষার্থীদের জন্য

আপাতত স্কুল খুলছে না প্রথম থেকে অষ্টম ক্লাসের শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল৷ কিন্তু কবে থেকে স্কুলে যেতে পারবে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা? এই প্রশ্নই ঘোরাফেরা করছিল অভিভাবকদের মনে৷ অনুমান করা হচ্ছিল এবার হয়তো ধাপে ধাপে খুলবে স্কুল, আগের মত শুরু হবে ক্লাস। কিন্তু আপাতত তেমন কোনও কিছু ঘটছে না বলেই স্পষ্ট হয়ে গেল। রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের আপাতত সশরীরে ক্লাস শুরু হচ্ছে না। আগামী ৩ জানুয়ারি থেকে পরবর্তী শিক্ষা বর্ষের জন্য তাদের অনলাইনেই পঠন-পাঠন চলবে…
Read More
চিন্তা বাড়ছে রাজ্যের বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে

চিন্তা বাড়ছে রাজ্যের বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে

আরো একবার চিন্তা বাড়ছে রাজ্যে৷ প্রশ্ন উঠছে তবে কি এবার সত্যিই আস্তে চলছে তৃতীয় ঢেউ? রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ বুধবার একলাফে আক্রান্তের সংখ্যা ১,১০০ ছুঁয়েছে৷ যা মঙ্গলবারের চেয়ে দ্বিগুণ৷ বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ চিন্তায় রাজ্য প্রশাসন৷ সেই সঙ্গে পড়েছে দোটানায়৷ সংক্রমণ রুখতে অবিলম্বে নাইট কার্ফু জারি করা হবে কি? কী করা উচিত? চিন্তায় নবান্ন৷  তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইতিমধ্যেই শহরের একাধিক ক্লাব বর্ষবরণের উৎসব বাতিল ঘোষণা করেছে। একান্ত প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের একাংশ কার্যত স্বীকার করে নিয়েছেন যে, করোনার তৃতীয় ঢেউ চলে এসেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে…
Read More
আপাতত স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছেন মহারাজ

আপাতত স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছেন মহারাজ

সুখবর, আপাতত সুস্থ্য আছেন তিনি৷ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ হাসপাতালে ভর্তি হওয়ার পর আর জ্বর আসেনি৷ স্বাভাবিক খাবারও খাচ্ছেন তিনি৷ কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মহারাজ৷ জিনোম সিকোয়েন্সের জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে৷ তিনি ওমিক্রন আক্রান্ত কিনা তা দেখে নিতে চাইছেন চিকিৎসকরা৷ শুক্রবার বিকেলে আসবে তাঁর জিন পরীক্ষার রিপোর্ট৷ তার আগে হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাবেন না সৌরভ৷  এদিকে বুধবারই সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে দিয়েছে কলকাতা পুরসভা। জীবানু মুক্ত করা হয়েছে তাঁর বাড়ির আশেপাশের এলাকাও৷ তবে সৌরভ করোনা আক্রান্ত হলেও, স্ত্রী ডোনা ও মেয়ে সানার রিপোর্ট নেগেটিভ৷ কিন্তু কলকাতা…
Read More
রাজ্য জুড়ে শীতের মাঝেই বৃষ্টি শুরু

রাজ্য জুড়ে শীতের মাঝেই বৃষ্টি শুরু

চলতি বছর বৃষ্টি যেন পিছু ছাড়ছেনা রাজ্যের৷ ডিসেম্বরেও বৃষ্টির ভ্রুকুটি৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হলেও ভিজেছে দক্ষিণের জেলাগুলি৷ অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে মরসুমি চাষের৷ পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় একাবারে বেসামাল শীত৷ ঝঞ্ঝার দাপটেই নেমেছে বৃষ্টি৷ কিন্তু এক ঝঞ্ঝা কাটতে না কাটতেই উপস্থিত আরও এক ঝঞ্ঝা৷ জোড়া ঝঞ্ঝায় কুপোকাত শীত৷ হাওয়া অফিস জানাচ্ছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে ঠান্ডা পরার কোনও সম্ভাবনাই নেই৷  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ১৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা৷ জেলাগুলিতে পারদ নামতে পারে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে৷ এর পর ফের চড়বে পারদ৷ এমনকী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর, মধ্য…
Read More
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শপথ নিলেন

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শপথ নিলেন

কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র এবং রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতাকে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটি নতুন প্রোগ্রাম “শো দ্যা মেয়র"-এর মাধ্যমে নাগরিক সংস্থা-সম্পর্কিত সমস্যাগুলির সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে নাগরিকরা নাগরিক সংস্থা পরিষেবাগুলির মধ্যে কোনও অনিয়মের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি মেয়রের কাছে পাঠাতে পারবেন। এই শপথ নেওয়ার পরে তিনি ঘোষণা করেছিলেন যে MMIC সদস্য এবং কাউন্সিলররা যারা দুর্দশার সময়ে নাগরিকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়তে চাইবেন তাদের মধ্যে তিনি 'প্রধান সেবক'। মেয়রের মন্ত্রিসভা নাগরিকদের কল্যাণে নিরলস সেবা নিশ্চিত করবে এটি উল্লেখ করে তিনি বলেন, “জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতি ছয়…
Read More