01
Jul
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। করোনা আবহে অনেকেই রুজি রোজগার হারিয়েছেন। তার ওপর জিনিসপত্রের দাম বাড়ছে। এই অবস্থায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ঘাড়ে আর্থিক বোঝার ভার আরও বাড়ল। মুম্বই ও চেন্নাইয়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৮৩৪ টাকা ও ৮৫০ টাকা।দিল্লিতে এ বছরের শুরুতে ১ জানুয়ারি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৬৯৪…
