উত্তর পূর্ব

তিন মাস বাড়লো মুখ্য সচিবের চাকরির মেয়াদ

তিন মাস বাড়লো মুখ্য সচিবের চাকরির মেয়াদ

রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি মেনে নিল কেন্দ্র। চলতি মাসেই আলাপন বাবুর চাকরির মেয়াদ শেষ হয়ে যেত। কোভিড পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি এই করে রাজ্য। মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে এবিষয়ে চিঠি দেয়। রাজ্যের আর্জি মেনে নিয়ে মুখ্য সচিবের চাকরি তিন মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। আগামী ৩১ অগস্ট অবধি রাজ্যের তিনি মুখ্যসচিব হিসেবে কাজ করবেন বলে সুত্রে জানা গেছে। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিবের চাকরির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যসচিবের চাকরির মেয়াদ তিন মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন। আমরা খুশি হয়েছি। তাঁর অভিজ্ঞতা রয়েছে আমফানে কাজ…
Read More
বড়সড় ধাক্কা খেল এবার ফিরতে হল সিবিআইকে

বড়সড় ধাক্কা খেল এবার ফিরতে হল সিবিআইকে

ফের নাটকীয় মোড় নারদ মামলায়। বড় ধাক্কা খেল সিবিআই। নারদ মামলার শুনানি প্রত্যাহার হল সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালত থেকে এই মামলা প্রত্যাহার হয়ে ফিরে আসছে কলকাতা হাইকোর্টে৷ ফলে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই ফের এই মামলার শুনানি হবে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে শুরু হতেই একের পর এক প্রশ্নে জড়িয়ে যায় সিবিআই। শেষ পর্যন্ত পিছু হটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের গৃহবন্দি রাখার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। মঙ্গলবার বিচারপতি বিনীত সারন এবং বিচারপতি বি আর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু হয় শুনানি। মামলা সরানোর পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতের বেঞ্চ সাফ জানায়, 'আমাদের মনে হয় না নিম্ন…
Read More
পরিস্থিতি যাই হোকনা কেন রাজ্যবাসীকে আগলে রাখার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

পরিস্থিতি যাই হোকনা কেন রাজ্যবাসীকে আগলে রাখার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ফুঁসতে শুরু করেছে সমুদ্র। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ৷ বুধবার আছড়ে পড়তে চলেছে দিঘা ও বালেশ্বরের মাঝামাঝি এলাকায়। পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ উপস্থিত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। “প্রাকৃতিক দুর্যোগকে রোখার পথ নেই, তবে মানুষের পাশে আছি”, মঙ্গলবার নবান্ন থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে আগলে রাখার আশ্বাস দিলেন মায়ের মতো। রাতে নবান্নেই থেকে যাচ্ছেন তিনি। মোট ৩ লক্ষ মানুষকে নিয়ে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দেওযার কাজ চালানো হবে। প্রয়োজনে সেনা নামানো হবে বলেও আশ্বাস মমতার৷ যশ মোকাবিলায় রাজ্য সরকার বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে…
Read More
রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি মতোই কাজ করছে রাজ্য সরকার

রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি মতোই কাজ করছে রাজ্য সরকার

বিধানসভা ভোট নির্বাচনের পূর্বে রাজ্যবাসীর পাশে থাকার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। এবার এক এক করে প্রতিটি প্রকল্পের কাজ হচ্ছে সেই প্রতিশ্রুতি মতোই। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষকে তিনটি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন, উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ক্রেডিট কার্ড ও মহিলাদের মাসোহারা হাত খরচ এই তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকার। ইস্তেহারেও উল্লেখ এই তিনটি প্রতিশ্রুতির। এবার একুশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর তাঁর মন্ত্রিসভার তৃতীয় বৈঠকেই তিন প্রকল্প কার্যকরের রূপরেখা চূড়ান্ত করতে তিনটি টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাতে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, খাদ্য, শিক্ষা এবং নারী ও শিশুকল্যাণ দপ্তরের আধিকারিকরা থাকবেন। এই টাস্ক ফোর্স নজরদারিও চালাবে।…
Read More
ঝড়ের মোকাবিলায় পশুদের নিরাপদ করার পদক্ষেপ নিল কতৃপক্ষ

ঝড়ের মোকাবিলায় পশুদের নিরাপদ করার পদক্ষেপ নিল কতৃপক্ষ

একবছর হতে চলল আমফানের ভয়াবহ স্মৃতি এখনও তাজা। বছর ঘুরতে না ঘুরতেই আবার পুরোনো স্মৃতি উস্কে আবারও আছড়ে পড়তে চলেছে আরেক ঘূর্ণিঝড় ইয়াস। এই আশঙ্কা য় প্রহর গুণছে রাজ্যবাসী। তবে এইবার ঘূর্ণিঝড় - এর পূর্বেই তৎপর হল রাজ্য সরকার, সবরকম ভাবে পদেওক্ষেপ নিচ্ছে। এদিকে এই পরিস্থিতিতে জীব–জন্তুদের নিয়ে ভাবনা শুরু হয়েছে। আলিপুর চিড়িয়াখানার প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এই দাপট থেকে রক্ষা করতে ঘূর্ণিঝড়ে যাতে চিড়িয়াখানার জন্তুদের কোনও অনিষ্ট না হয় তার জন্য ২৫ মে বিকেলেই তাদের নাইট শেল্টারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করতে একটি ‘লিটিল আর্মি’ তৈরি থাকছে। ৩৫ জনের সেই দলে…
Read More
ঝড় আসার পূর্বেই ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের তরফে

ঝড় আসার পূর্বেই ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের তরফে

শক্তি বাড়িয়ে ধীরে ধীরে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ‘ইয়াস’। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য প্রশাসন জোরদার প্রস্তুতি চালাচ্ছে। ঝড় আসার আগেই কৃষকদের জন্য ক্ষতি পূরণ ঘোষণা করলেন রাজ্য সরকার। ঘূর্ণিঝড় ইয়াসে যে সব কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠকে স্থির করা হয়েছে, যেসব জমিতে একাধিক ফসল হয়, সেইসব জমিতে ফসলের ক্ষতি হলে হেক্টর পিছু ১৩,৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও যদি পানের বরজ বা বাদাম জাতীয় ফসলের ক্ষতি হয়, তাহলে হেক্টর পিছু ১৮,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। শক্তিশালী এই সাইক্লোনে ফসল নষ্ট হওয়ার ভয়ে…
Read More
অবস্থা সঙ্গীন হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

অবস্থা সঙ্গীন হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাড়িতেই। শারীরিক অবস্থা স্থিতিশীলও ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকা অক্সিজেনের মাত্রা কমে গেল রক্তে। আচমকাই শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷ এই অবস্থায় তাঁকে আর বাড়িতে রেখে চিকিৎসা করানোর পক্ষে নন কেউই। তাই হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হচ্ছে। আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হচ্ছে। চলছে প্রস্তুতি৷ তাঁর অসুস্থতা দীর্ঘদিনের। সিওপিডি-র রোগী তিনি। সাইটোকাইন স্টর্ম নিয়েও চিন্তিত চিকিৎসকরা। মাস কয়েক আগে হাসপাতালে চিকিৎসা সেরে ফিরেছেন। করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এতদিন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন। বুদ্ধদেব এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এক সঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের…
Read More
ঘোষনা করেছিলেন পূর্বেই তবে এবার তা কার্যকরী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

ঘোষনা করেছিলেন পূর্বেই তবে এবার তা কার্যকরী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল আমজনতা। চারিদিকে শুধু হাহাকার চিত্র। বাড়ছে হাসপাতালের শয্যার সমস্যা। এই পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সেফ হোম। এই উদ্যোগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই করোনা হাসপাতালে পরিণত করা হল পুলিশ হাসপাতালকে। ভবানীপুর কলকাতা পুলিশ হাসপাতাল বদলে হল করোনা চিকিৎসাকেন্দ্রে। রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনই পুলিশ হাসপাতালকে কোভিড চিকিৎসা কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘর থেকে ভারচুয়ালি সেই হাসপাতালের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ কর্মী, হোম গার্ড ও তাঁদের পরিবারের সদস্যরাই শুধু নন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে সাধারণ মানুষও চিকিৎসা করাতে পারবেন এই হাসপাতালে-…
Read More
লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সিমেন্ট বোঝাই লরি অবাঞ্ছিত ভাবে চলাচলের বিরুদ্ধে রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বেশকিছু লরির মালিকেরা। এমনকি এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারাও অবাঞ্ছিত ভাবে যানবাহন চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা মঙ্গলবাড়ী এলাকায় । ওই এলাকার রাজ্য সড়কে বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ । এরপরই সিমেন্ট বোঝাই লরিটি আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় এলাকার লরি চালকদের একাংশের বক্তব্য, করোনা সংক্রমন রুখতে রাজ্য সরকার লকডাউনের নির্দেশ দিয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস…
Read More
ভারতে আটকে থাকাদের পাশে দাড়ালো মালদহের ব্যবসায়ীরা

ভারতে আটকে থাকাদের পাশে দাড়ালো মালদহের ব্যবসায়ীরা

বাংলাদেশ থেকে ভারতে এসে আটকে পড়েছেন বহু পর্যটক এবং রোগী ও তাদের আত্মীয়েরা। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে লকডাউন ঘোষণা হতেই নিজেদের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাংলাদেশি বহু পরিবার। ইতিমধ্যে সোমবার দুটি পরিবারকে তাদের দেশে ফেরার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানা গিয়েছে। কিন্তু এখনো আরও বেশকিছু পরিবার আটকে রয়েছে মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে, তারা এখন নিজেদের দেশে কোনরকমে ফিরে যাবার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এই পরিস্থিতিতে অবশ্য স্থানীয় ব্যবসায়ীরাও ওইসব পরিবারগুলোর জন্য খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ।  কেবলমাত্র বাংলাদেশ সরকারের অনুমতি পত্র মিললেই দেশে ফিরতে পারছেন আটকে থাকা…
Read More
রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে তৎপর হলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলার জন্য বিহার রাজ্যের বলরামপুরের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে বিহারের বারসই জেলার বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে মিলিত হয়ে বৈঠক করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৈঠকে দুই রাজ্য সরকারের জনপ্রতিনিধিই রায়গঞ্জ-বারসই রাজ্য সড়ক এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মানের উপরে জোর দেন। দুই রাজ্যের বিধায়কই তাদের সরকারের কাছে দ্রুত রায়গঞ্জ-রারসই সড়ক নির্মানের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন। একটা সেতু আর সড়ক যোগাযোগ না থাকার কারনে বিহার…
Read More
চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

লকডাউনের জেরে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ। যার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হওয়া নতুন করোনা বিভাগে রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেক রোগী। এর ফলে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে ।  জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, লকডাউনের পর থেকে সংক্রমণ অনেকটাই কমেছে। লালারসের নমুনা সংগ্রহের পর যে পরিমাণ পজিটিভ রিপোর্ট আসছিল, এখন তা অনেকটাই কমেছ, ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে। লকডাউনের মধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করার জন্য মানুষকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেড়ানো জন্য প্রচার করা হচ্ছে। …
Read More
করোনামুক্ত ‘টুম্পা’:  আইসোলেশান ছেড়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন অভিনেত্রী সুমনা দাস

করোনামুক্ত ‘টুম্পা’: আইসোলেশান ছেড়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন অভিনেত্রী সুমনা দাস

করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন অভিনেত্রী সুমনা দাস। লকডাউনে বাড়িতেই রয়েছেন টুম্পা খ্যাত অভিনেত্রী। তাই নিজে সুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন। অসুস্থ বোধ করতেই অভিনেত্রী কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে ফিরছিলেন, এরপরই তার রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকেই অভিনেত্রী ঘরবন্দী। তিনি বলেছেন, ‘কোভিড পরিস্থিতিতেও আমি কাজ করেছি। কিন্তু সমস্ত নিয়ম খুব কঠোরভাবে মেনে চলেছি। সবসময় স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করেছি। ভাবতে পারিনি আমার কোভিড হবে। টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় খুব ভেঙে পড়েছিলাম। সবচেয়ে ভয় হয়েছিল মা-বাবার জন্য। একই বাড়িতে ছিলাম। ওনারা ২জনেই অসুস্থ। তবে খুব নিয়ম মেনেই আইসোলেশান কাটিয়েছি। মা-বাবাকে ছুঁতে পারেনি কোভিড।’ অনেকেই কোভিড হলে…
Read More
গ্রেফতারি থেকেই অসুস্থ বিধায়ক

গ্রেফতারি থেকেই অসুস্থ বিধায়ক

কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি ভোট পর্বের আগেই ছাড়া পেয়ে বাড়ি ফিরে ছিলেন তিনি। আবারও অসুস্থ  হয়ে হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির বিধায়ক। নারদ মামলায় গ্রেফতারের পর থেকেই অসুস্থ মদন মিত্র। এসএসকেএম হাসপাতালের বিলাসবহুল উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে তাঁর। জেলে যাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা যাচ্ছে, কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভোকাল কর্ডে একটি টিউমার ধরা পড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, মদন মিত্রকে কয়েকটি এক্সেসাইজ করার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। চলবে স্পিচ থেরাপিও। টিউমারটি কতটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে তা জানতে পরবর্তী পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের অনুমান, ভোটের প্রচারে গলার উপর অত্যাধিক চাপ পড়ার কারণেই…
Read More