উত্তর পূর্ব

আবারও উত্তপ্ত হল শীতলকুচি

আবারও উত্তপ্ত হল শীতলকুচি

ভোট মিটলেও মেটেনি হিংসার ছবি। দেখা যাচ্ছে চারদিকে বিক্ষিপ্ত অশান্তির চিত্র। ভোটের পরেও রক্ত বয়েছে অনেক জায়গায়। এই ভোট পরবর্তী হিংসা নিয়ে দ্বন্দ্ব ও উঠেছে চরমে। তাই হিংসার পরিস্থিতির খতিয়ান নিতে নিজেই উদ্যোগী হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভোট চলাকালীন রক্তাক্ত হয়েছিল শীতলকুচি। সিআরপিএফের গুলিতে প্রাণ গিয়েছিল চারজনের। সেই ক্ষত এখনও টাটকা। এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী হিংসায় ছাড়া আক্রান্ত হয়েছেন তাদের দেখতে কোচবিহার সফরে গিয়েছেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড়ের কোচবিহার সফর ঘিরে বিতর্কের শেষ নেই। এবার বিক্ষোভের মুখেও পড়লেন রাজ্যপাল। শুনতে হয় গো ব্যাক স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সব মিলিয়ে পরিস্থিতির যথেষ্ট উত্তপ্ত হয়। এরপর কথা বলেন আক্রান্ত বিজেপি…
Read More
অসুস্থ বিজেপি নেতা

অসুস্থ বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচার চলাকালীন একের পর এক নেতা-মন্ত্রীরা করোনা আক্রান্ত হয়েছেন। এবার মারণ করোনায় আক্রান্ত হলেন বিধায়ক তথা বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। শুধু এই নেতাই নন, করোনায় আক্রান্ত তাঁর স্ত্রীও। গত কয়েকদিন ধরে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। বিগত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। আপাতত নিজের বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন মুকুল রায়। কিন্তু তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন পর ভোটে লড়েছেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে হারিয়ে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন।
Read More
কোভিড হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

কোভিড হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী। কোতয়ালী থানার পুলিশের দারস্থ নিখোঁজ রোগীর পরিবার। নিখোঁজ রোগীর নাম নুকুরু রায় ( ৬২)। জলপাইগুড়ি জেলার চালসার পূর্ব বাতাবাড়ি এলাকার বাসিন্দারা নুকুরু রায় গত ১১তারিখে চালসা সেফ হোম থেকে করোনা পজেটিভ হয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি হন। পরিবারের সদস্যরা জানান সব ঠিক ছিল আজ পরিবারের সদস্যরা নুকুরু রায়ের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও নুকুরু বাবু ফোন তোলেনি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে তড়িঘড়ি জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চলে আসেন। হাসপাতালে ভেতরে গিয়ে দেখেন নুকুরু বাবু বেডে নেই শুধু মাত্র তার মোবাইল ফোনটি রয়েছে৷ এই ঘটনায় রিতিমতো…
Read More
প্রায় ২৫ সি.এফ.টি কাঠ উদ্ধার করে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা

প্রায় ২৫ সি.এফ.টি কাঠ উদ্ধার করে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা

বীরপাড়া দলমোর গাড়ো বস্তি এলাকায় অভিযান চালিয়ে কাঠ বোঝাই একটি ছোটো গাড়ি আটক করল বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা । গোপন সুত্রে পাওয়া খবররের ভিত্তিতে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা বীরপাড়া দলমোর এলাকায় অভিযান চালিয়ে একটি ছোটো গাড়িকে ধাওয়া করে।গাড়ির চালক বনকর্মীদের দেখে গাড়ি ছেড়ে পালিয়ে যায় । বনকর্মীরা কাঠ বোঝাই গাড়ি আটক করে গাড়ি থেকে প্রায় ২৫ সিএফটি কাঠ উদ্ধার করে।অপরদিকে কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা এলাকায় অভিযান চালিয়ে তিন সাইকেল কাঠ উদ্ধার করল বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা । সাইকেলে কাঠ পাচার হচ্ছিল, বনকর্মীদের দেখে পাচারকারীরা সাইকেল ছেড়ে পলায়ন করে।
Read More
খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

শ্রমিকরা আদৌ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিনা এমনই খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহার এবং হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়া গছ এলাকায়। অভিযোগ, এদিন সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে চোপড়ার দুইজন সাংবাদিক ওই এলাকার একটি কারখানায় শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয় নিয়ে সেখানে যান।শ্রমিকরাও সাংবাদিকদের অভিযোগ শোনান। আর এরপরই ওই কারখানার ম্যানেজার সহ বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সাংবাদিকদের পক্ষ থেকে ইসলামপুরের লেবার কমিশনারের কাছে বিষয়টি জানানো হয়েছে। ইসলামপুর মহকুমা শ্রমদপ্তরের ইন্সপেক্টর জ্যোতির্ময় বিশ্বাস…
Read More
লাইন ঠিক রাখতে নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা

লাইন ঠিক রাখতে নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা

করোনার দাপটে আতঙ্কিত রাজ্য বাসি। এর পাশাপাশি ভ্যাক্সিন কেন্দ্র গুলিতে লাইনে দাঁড়িয়েও চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি ফার্মেসী কলেজ ক্যাম্পাসের ভ্যাক্সিন কেন্দ্রে শুধু ভোর হতে বাকি, এর মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন অপেক্ষারতরা, কখন দরজা খুলবে, কখন মিলবে ভ্যাক্সিন। অনেকেরই প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডো্জ মেলেনি সময় মতো, এতে আতঙ্ক বেশ বাড়িয়ে দিচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকেরই হাতে প্রথম ডোজের শংসাপত্র। লাইনে দাড়িয়ে রয়েছেন অনেকেই ৪৫ বছর উর্ধ্বে। লাইন ঠিক রাখতে ভ্যাক্সিন কেন্দ্রের দরজা খোলার আগেই নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা। এখন দেখার, বেলা বাড়ার সাথে সাথে কত জন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নিয়ে বাড়ি যেতে পারলেন।
Read More
সাধু উদ্দ্যোগ নিল পুজো কমিটি

সাধু উদ্দ্যোগ নিল পুজো কমিটি

প্রতিদিন ভাঙছে রেকর্ড। দেশের অন্যান্য রাজ্য তো বটেই, বাংলাতেও করোনার প্রবল দাপট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ। রাজ্যের মধ্যে কলকাতাতেও সংক্রমণের তীব্রতা ক্রমশ চোখরাঙাচ্ছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের জন্য হাহাকার সর্বত্র। বাদ যাচ্ছে না এ রাজ্যও। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে অক্সিজেনের সংকট। করোনা মোকাবিলায় রাজ্যের ক্লাব সংগঠন, দুর্গাপুজো কমিটিগুলিকে এগিয়ে আসার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়েই এবার করোনা যুদ্ধে মাঠে নেমে পড়ল দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাব। নয়া উদ্যোগ নিল অগ্রণী ক্লাব। অক্সিজেনের চাহিদা মেটাতে এবার দুয়ারে পরিষেবা শুরু হল শহরে। বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের সূচনা করলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী…
Read More
কোভিড ১৯ এর জেরে নিউ জলপাইগুড়ি স্টেশনের কুলি, হকার ও গাড়ীর চালকরা বিপদের মুখে

কোভিড ১৯ এর জেরে নিউ জলপাইগুড়ি স্টেশনের কুলি, হকার ও গাড়ীর চালকরা বিপদের মুখে

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। দেশ বিদেশের বহু পর্যটক পার্শ্ববর্তী রাজ্য সিকিম, ভূটান সহ দার্জিলিং ও ডুয়ার্সের প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ছুটে আসেন। বছর ভর প্রকৃতির টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তুু করোনার জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছে। প্রকৃতি তার কোল সাজিয়ে রাখলেও দেখা নেই পর্যটকদের। ফলে শূন্যতা সর্বত্র বিরাজ করছে। তরাই,ডুয়ার্স সিকিম ও দার্জিলিং যেতে হলে পর্যটকদের আসতে হবে নিউজলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে ছোট, বড় গাড়ী ভাড়া নিয়ে রওনা হন পর্যটকরা যে যার উদ্দেশ্যে। তা ছাড়া নানা কাজে কলকাতা, দিল্লি, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যাত্রীদের ভীড়ে পা রাখা যায় না নিউ জলপাইগুড়ি স্টেশনে। "আজ শূন্যতা"।করোনা ভাইরাস…
Read More
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে জোরকদমে অক্সিজেন ট্রিটমেন্ট প্লান্টের কাজ

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে জোরকদমে অক্সিজেন ট্রিটমেন্ট প্লান্টের কাজ

চাঁচল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো এবং ২৪ ঘন্টার জন্য অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। যেহেতু মালদা সদর থেকে চাঁচলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেক্ষেত্রে অতি সহজেই চাঁচল মহকুমার বাসিন্দাদের মালদা মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাটাও খুব কষ্টকর। এক্ষেত্রে চাঁচল এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে কোভিড -১৯ হাসপাতাল চালু এবং অক্সিজেন সরবরাহ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক নিহার ঘোষ। ইতিমধ্যে তার এই প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন তিনি । পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা পরিষেবার…
Read More
এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও। প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানে গিয়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করলেন। বুধবার কালচিনির বিডিও প্রশান্ত বর্মনকে পিপিই কিট পড়া অবস্থায় বাগানে দেখা যায়। শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি কোভিড টেস্টের ব্যবস্থা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও জানান, করোনা টেস্ট নিয়ে তেমন স্বতঃস্ফূর্ত নন বাগান শ্রমিকরা। অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান। তাদের ভীতি দুর করতে স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More
মহিলাদের কটূক্তির প্রতিবাদে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চা বিক্রেতা

মহিলাদের কটূক্তির প্রতিবাদে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চা বিক্রেতা

দোকানে বসে রাস্তার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক চা বিক্রেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েশপুর এলাকায়। এই হামলার ঘটনার পর ওই চা বিক্রেতার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সেই সময় অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ । যদিও এই হামলার ঘটনায় ওই চা বিক্রেতার দোকান ভাঙচুর করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত চা বিক্রেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হামলার বিষয়ে আক্রান্ত চা বিক্রেতা রোহিত সবজি, ভোলা সবজি সহ পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। …
Read More
গৌতম দেবের হাত ধরে তৃণমূলে যোগদান দুই বাম নেতার

গৌতম দেবের হাত ধরে তৃণমূলে যোগদান দুই বাম নেতার

পুর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই শিলিগুড়িতে বাম শিবিরে ভাঙন ধরাল গৌতম দেব। দীর্ঘদিন আরএসপি-তে থাকা রামভজন মাহাত ও  সিপিএম নেতা কমল আগারওয়াল তৃণমূলে যোগ দিলেন। রামভবন মাহাত বিদায়ী পুরবোর্ডের ডেপুটি মেয়র ছিলেন। তাঁরা দুজনেই এদিন গৌতম দেবের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকারও। রামভজন মাহাতো ও কমল আগারওয়াল জানান, শিলিগুড়িতে একমাত্র তৃণমূলই উন্নয়ন করতে পারবে। এটা শহরবাসীও বুঝতে পেরেছেন। সে কারণে আমরাও তৃণমূলে যোগ দিয়ে মানুষের স্বার্থে কাজ করতে চাই। এবছর বিধানসভায় দার্জিলিং জেলায় ভাল ফল করেছে বিজেপি। শিলিগুড়ির পাশাপাশি গৌতম দেবের নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়িও গিয়েছে বিজেপির দখলে। ডাবগ্রাম ফুলবাড়িতে হারলেও গৌতম…
Read More
অপচয় রুখতে পদক্ষেপ নিল রাজ্য

অপচয় রুখতে পদক্ষেপ নিল রাজ্য

অক্সিজেনের অপচয় ঠেকাতে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্যদফতর। অক্সিজেনের যথাযথ ব্যবহার এবং কোনওভাবেই যাতে অপচয় না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নির্দেশিকায় হাসপাতালগুলোকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতালে অক্সিজেন মজুত-সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট করতে হবে। এই সংক্রান্ত বিষয় দেখাশোনার দায়িত্ব থাকবেন একজন সহকারী সুপার। নির্দেশিকা অনুযায়ী অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্বও নির্দিষ্ট করতে হবে। এই দায়িত্বে থাকবেন একজন নার্স। এছাড়াও রাজ্য সরকার যে পোর্টাল চালু করেছে, সেখানে কত জন রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে, সে বিষয়ে সমস্ত তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট হাসপাতালের নিয়োজিত ওই আধিকারিককে।
Read More
পরিবহণ কর্মীদের টিকা দান পর্ব শুরু করল রাজ্য সরকার

পরিবহণ কর্মীদের টিকা দান পর্ব শুরু করল রাজ্য সরকার

‌পরিবহণ কর্মীদের করোনা যোদ্ধা হিসাবে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দায়িত্ব নিয়েই পরিবহণ কর্মীদের করোনার টিকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান,‘"প্রাথমিকভাবে আমরা ১০০ জনকে দিয়ে শুরু করেছি। লক্ষ্য রোজ ৫০০ জনকে করোনার টিকা দেওয়া। অনেকগুলি বাস ডিপো যেমন হাওড়া, অহেন্দ্র মঞ্চ, তারাতলা, সল্টলেকে একসঙ্গে এই করোনা টিকা দানের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবহণ কর্মীদের পাশাপাশি বেশ কিছু হকারদেরও টিকা দেওয়া হচ্ছে।" সরকারের এই প্রকল্পের ফলে এবার থেকে বাস চালক, কন্ডাকটার, অটো চালক, টোটোচালক প্রত্যেক পরিবহণ কর্মীরাই করোনার টিকা পাবেন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস সিন্ডিকেট সহ প্রত্যেক বাস মালিক সংগঠনই সরকারের এই…
Read More