উত্তর পূর্ব

ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডকে উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন।

ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডকে উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন।

রেলের সুরক্ষার জন্য বৃহস্পতিবার আরপিএফ কে একটি বেলজিয়ামে মিলেনিয়স প্রজাতির একটি কুকুর উপহার দিলেন আলিপুরদুয়ারের বিভাগীয় রেলওয়ে ডি আর এম কে এস জৈন। জানা গেছে আলিপুরদুয়ার এই মুহূর্তে ডগ স্কোয়ারে মোট তিনটি কুকুর রয়েছে। যার মধ্যে একটি ইতিমধ্যেই অবসর নিয়েছে। এবং অপর একটি অবসরের পথে। রেলের সুরক্ষার জন্য ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডের হাতে এই উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন। জানা গেছে পাকিস্থানে ওসামা বিন লাদেনকে ধরতে এই প্রজাতির কুকুর কে ব্যবহার করা হয়েছিল। আসুন শুনোনি কি বলছেন কে এস জৈন
Read More
নেশাগ্রস্ত অবস্থায় নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।

নেশাগ্রস্ত অবস্থায় নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।

মালদা-নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার বালুচর এলাকায়। মৃত যুবকের নাম নয়ন দাস বয়স(২২) বছর। বাড়ি উত্তর বালুচর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ দুপুরে মহানন্দা নদীর শ্মশান ঘাট এলাকায় স্নান করতে যাই। স্নান করতে করতে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি দেহটি কে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং শোক প্রকাশ করেন ঘটনার। দেহটি তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়…
Read More
৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মালদা , ১ এপ্রিল ।  গোপন সূত্রে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ । বুধবার গভীর রাতে পুরাতন মালদা থানার শিমুলঢাব এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। একটি পিকআপভ্যান থেকেই ওই পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কিলো ওজনের ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পাঁচটি মোবাইল এবং সাড়ে ১১ হাজার টাকা ভারতীয় অর্থ ওই মাদক কারবারীদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা…
Read More
ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু

ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার নন্দীগ্রামে বেশি নজর দিয়েছে তৃণমূল এবং বিজেপি উভয় দলই। এই আসনে লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে। নন্দীগ্রাম কেন্দ্র থেকে এই প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থীও তিনি। শুভেন্দু ভোটকেন্দ্রে যেতেই লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে উৎসাহ ছড়ায়।
Read More
নন্দীগ্রামে রহস্যমৃত্যু

নন্দীগ্রামে রহস্যমৃত্যু

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে হাইপ্রোফাইল আসন হয়ে উঠেছে নন্দীগ্রাম। এবার ভোটের আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে চাঞ্চল্য ছড়াল। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তৃণমূলের কর্মীরাই তার আত্মহত্যার জন্য দায়ী।
Read More
একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা সাম্প্রতিক কালে রেকর্ড। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দুই জেলা। ভোটের মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। এদিনও সর্বাধিক সংক্রমণের সাক্ষি হয়ে রইল কলকাতা। একদিনে আক্রান্ত ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। আর কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেনি। স্বস্তি দিয়ে উত্তরের কালিম্পংয়ে নতুন আক্রান্তের হদিশ মেলেনি। এদিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা…
Read More
মনোনয়ন জমা না দিয়েই ফিরে যেতে হল মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকে

মনোনয়ন জমা না দিয়েই ফিরে যেতে হল মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকে

মালদা- মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেও মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কয়েক ঘন্টা গাড়িতে বসে থেকেই ফিরে গেলেন তিনি। প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মনোনয়ন জমা জমা দিতে পারলেন না সাবিত্রী মিত্র। আজ সকাল থেকেই তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে মালদায় তৃণমূলের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মালদা প্রশাসনিক ভবনে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা মিছিল করে সাবিত্রী মিত্রকে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে হাজির হন। কিন্তু পরে দেখা যায় জমা দেওয়ার জন্যে তাঁর প্রয়োজনীয় নথিতে বিস্তর গরমিল। অনেক নথি আবার নেই। এই পরিস্থিতিতে ফাইল গুছিয়ে উঠতেই পারেন নি তিনি। বেলা…
Read More
বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী

বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী

কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । দিনহাটা বিধানসভার বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । তিনি মঞ্চ এ উঠে জনসাধারণের উদ্দেশ্য প্রতিশ্রুতি দিয়ে বলেন , বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের বাসে কোনো ভাড়া দিতে হবেনা । আমার ভাই বোনেরা যতদূর ইচ্ছে পড়াশুনা করবে , তার জন্য কোন টাকা পয়সা দিতে হবে না । সমস্ত হাসপাতালে জেনারেল বেড গুলোকে শীততাপ নিয়ন্ত্রিত করা হবে । তিনি আরো বলেন , যারা এতদিন ধরে খেয়েছেন , তারা ঢেঁকুর তুলে বেরিয়ে যাবেন । সেটা হবে না । প্রয়োজন হলে তাদের চাঁদ থেকে ধরে আনবো । বিজেপি…
Read More
তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। লোয়ার বাগডোগরার গোসাইপুরের একটি মোবাইলের দোকান, একটি সাউন্ড সিস্টেমের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই এলাকাতে ঘটছে চুরির ঘটনা, তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং দোকান থেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে,
Read More
ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

  যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি । জখম হয়েছে ওই লরি চালক এবং খালাসী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার বাইপাস সড়কে। এই দুর্ঘটনার পর আহত লরিচালক এবং খালাসীকে উদ্ধার করে আশপাশের এলাকার মানুষ। পড়ে ঘটনার খবর পেয়ে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী এক গাড়ির চালক স্বপন কর্মকার জানিয়েছেন, প্লাইউড বোঝাই করে পণ্যবাহী লরিটি কোলকাতা থেকে বালুরঘাটের দিকে…
Read More
মহিলা নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

মহিলা নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

এবার বাংলার নির্বাচনের ‘হট সিট’ নন্দীগ্রাম। নন্দীগ্রামে নির্বাচনের ঠিক আগেই নিরাপত্তা আরো বাড়ানো হল প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার ৩০ জন নারী নিরাপত্তায় মুড়ে গেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। পুরুষের পাশাপাশি তাঁর আসে পাশে থাকবেন মহিলা সিআরপিএফ জওয়ানরা। ইতিমধ্যেই একাধিকবার প্রচারে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে নিরাপদ রাখতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই নন্দীগ্রামের ৩৫৫ বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
Read More
১৪৪ ধারা জারি হল নন্দীগ্রামে

১৪৪ ধারা জারি হল নন্দীগ্রামে

সুষ্ঠু নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য কমিশনের। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। পশ্চিম মেদিনীপুর জেলার ন’টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এর মধ্যে আছে নন্দীগ্রাম। এবার বাংলার ভোটের ‘হট সিট’ নন্দীগ্রাম। বুধবারই নন্দীগ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা। বিকেল থেকেই মাইকে ঘোষণা শুরু করে দেয় পুলিশ। প্রতিটি ক্ষেত্রে সুরক্ষায় কোনও খামতি থাকছে না বলে জানান পুর্ব মেদিনীপুরের জেলাশাসক সুমিতা পান্ডে। শুরু হয়েছে নাকা চেকিং। নন্দীগ্রামের ক্ষেত্রে গোটা বিধানসভা এলাকাতেই ১৪৪ ধারা বজায় থাকবে। প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন মমতারই একদা ছায়াসঙ্গি শুভেন্দু অধিকারী।
Read More
ওরিয়েন্টবেল টাইলস এখন ডিমাপুরে

ওরিয়েন্টবেল টাইলস এখন ডিমাপুরে

চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত, প্রফেসনাল ভাবে চলিত ওরিয়েন্টবেল টাইলস এখন বৃন্দা এনট্রেড, ডিমাপুর, নাগাল্যান্ডেও উপলব্ধ। ওরিয়েন্টবেল টাইলস গ্রাহকদের জন্য ক্রমাগত টাইলস নির্বাচন এবং ক্রয় সহজ করার চেষ্টা করছে। ওরিয়েন্টবেল টাইলসের ২৫০০+ চ্যানেলের বিস্তৃত নেটওয়ার্কে বৃন্দা এন্ট্রেড যুক্তকরন তাদের টাইলগুলি সহজেই উপলব্ধ করার জন্য আরও একটি পদক্ষেপ। বৃন্দ এন্ট্রেডের মালিক মিঃ মহেশ পেরিক বলেন, গ্রাহকদের বিভিন্ন টাইলস সংগ্রহ সরবরাহ করতে ওরিয়েন্টবেল টাইলসের সাথে এই সমিতি কয়েকটি সাধারণ পদক্ষেপ অনুসরণ করে প্রত্যেকের জীবনকে আরও সহজ করে তুলবে। আমি সত্যই বিশ্বাস করি যে নতুন প্রযুক্তি এবং আমাদের ডিজিটাল সরঞ্জামগুলির সাহায্যে গ্রাহকরা তাদের পছন্দসই টাইলগুলি আমাদের প্রোডাক্টের পরিসীমা থেকে খুঁজে পেতে পারেন।…
Read More
ডিআইসিভি’র টাচপয়েন্টের সংখ্যা ২৫০ পার করল

ডিআইসিভি’র টাচপয়েন্টের সংখ্যা ২৫০ পার করল

আবুতানি ট্রাকিং ২০১৭ থেকে অসমে ভারতবেঞ্জ ট্রাকের অনুমোদিত ডীলার হিসাবে উত্তরপূর্বের গ্রাহকদের কাছে ১০০০ তম  ট্রাক সরবরাহের মাইলফলক উদযাপন করেছে। সুরক্ষা এবং সর্বোত্তম-শ্রেণীর বৈশিষ্ট্য থেকে অর্জিত সুনামের জন্যই এই অঞ্চলে ভারতবেঞ্জ এর ট্যাঙ্কার এবং খনন কাজের মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রির এই মাইলফলক ভারতবেঞ্জ পণ্যের উপর গ্রাহকের বর্ধমান বিশ্বাস আর আস্থা অর্জনেরই প্রমাণ। আবুতানি ট্রাকিং ৯-৪৯ টনের ভারতবেঞ্জ ট্রাকের সম্পূর্ণ পরিসরের জন্য বিক্রয় এবং পরিষেবা দেয়। গত বছর ডেইমলার ইন্ডিয়া বাণিজ্যিক যানবাহন (ডিআইসিভি) এক দিনেই ১০টি নতুন ডীলারশিপের উদ্বোধন করে, ফলে মোট টাচপয়েন্টের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে এবং বছরে ১৩,০০০ করে যানবাহন সার্ভিসিং করার ক্ষমতা বাড়িয়েছে। ডিআইসিভি সারা দেশে নিজের উপস্থিতি…
Read More