উত্তর পূর্ব

রাজ্যেও এবার বার্ড ফ্লু

রাজ্যেও এবার বার্ড ফ্লু

এবার বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনেকগুলি হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত হাঁস-মুরগির নমুনা পাঠানো হচ্ছে। মৃতদেহের নমুনা কলকাতার পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার জেলাতেও বুনো পায়রার মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি জানানোর পর প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকের কাছে খবর পাঠানো হয়। তবে এই মুহূর্তে আতঙ্কের কারণ নেই বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। দেশের চার রাজ্য কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে গত কয়েকদিনে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ পাখির। ইতিমধ্যেই দেশের এই রাজ্যে বার্ড-ফ্লু নিয়ে হাইঅ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার।
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ড বেহালায়

ভয়াবহ অগ্নিকাণ্ড বেহালায়

মঙ্গলবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বেহালার শিরিটি শ্মশান সংলগ্ন একটি প্লাস্টিক কারখানায়। প্লাস্টিকজাত দ্রব্য থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলে খবর দেওয়া হলে ৪ টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। প্রচুর টাকার সম্পত্তি পুড়ে নষ্ট হয়েছে এই অগ্নিকাণ্ডে। এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। খতিয়ে দেখা হবে ওই কারখানায়।
Read More
নিম্নমুখী কোভিড গ্রাফ

নিম্নমুখী কোভিড গ্রাফ

স্বস্তি জোগাচ্ছে বাংলার কোভিড গ্রাফ। নিম্নমুখী দৈনিক সংক্রমিতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১২ জন। কমেছে।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৯ জন। টিকাকরণ – এর জন্য আর মাত্র কয়েকটা দিনের প্রতীক্ষা। ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হবে করোনা টিকাকরণ।
Read More
লাইসেন্স বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালগুলির

লাইসেন্স বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালগুলির

এবার বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে আরও কড়া হলেন মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দিলেন বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে। স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে লাইসেন্স বাতিল হবে বেসরকারি হাসপাতালগুলির। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও যদি কোনও নাসিংহোম চিকিৎসা দিতে রাজি না হয়, সরকার কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন। রানাঘাটের জনসভা থেকেই এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
Read More
জামিনে মুক্ত হল শ্রীকান্ত মোহতা

জামিনে মুক্ত হল শ্রীকান্ত মোহতা

প্রায় দুই বছর পর জামিনে ছাড়া পেলেন টলিউডের অন্যতম চর্চিত প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস - এর অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। মঙ্গল বা বুধবার ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরবেন শ্রীকান্ত। রোজভ্যালি চিটফান্ড মামলায় ২০১৯ সালের ২৪ জানুয়ারি মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন শ্রীকান্ত। সুপ্রিম কোর্টের রায়ে কয়েকটি শর্তের সাপেক্ষে তাঁকে মুক্তি দেওয়া হয়। গোটা এসভিএফ পরিবার আনন্দিত এই খবরে। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে সিনেমা প্রযোজনা করার জন্য ২৫ কোটি টাকা নিয়েছিলেন তিনি।
Read More
বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কোভিড টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চিকিৎসকদের লড়াইকে কুর্ণিশ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রথম দফায় টিকা নেবেন প্রাইভেট প্র্যাকটিস করা এমন ডাক্তাররাও। ব্লক স্বাস্থ্য আধিকারিক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক বা স্থানীয় স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে নথিভুক্ত করা যাবে নাম। সরাসরি স্বাস্থ্যদপ্তরেও নাম পাঠানো যাবে। ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে গণটিকাকরণ শুরু হচ্ছে।
Read More
আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লু’র

আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লু’র

করোনার দাপট এখনও নির্মূল হয়নি এর মধ্যেই বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে একাধিক রাজ্যে। হিমাচল, রাজস্থানে এইচ৫এন৮ এবং কেরালায় এইচ৫এন১, এই দু'ধরনের ভ্যারিয়্যান্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। কেন্দ্র মনে করছে, পরিযায়ী পাখির মাধ্যমেই বার্ড ফ্লুর ভাইরাস বিভিন্ন রাজ্যের স্থানীয় পাখি, পোলট্রিতে ছড়িয়েছে। তাই বার্ড ফ্লু’র সংক্রমণ রুখতে বেশ কয়েকটি রাজ্যে পোলট্রির মুরগির মাংস এবং ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। পরিস্থিতি সামলাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে দিল্লিতে। সংক্রামিত এলাকাকে জীবাণুনাশক নিয়ে সাফ করতে হবে। মৃত পাখির দেহ ঠিক ভাবে পুঁততে হবে। নজরদারি আরও বাড়াতে হবে।
Read More
একের পর এক পতন তৃণমূলে

একের পর এক পতন তৃণমূলে

একুশের নির্বাচনের আগে আবারও রাজ্য জুড়ে বড় ভাঙন তৃণমূলে। এবার বাঁকুড়ায় তৃণমূলে বড়সড় পতন দেখা দিল। আবার ১ হাজার জন্য সংখ্যালঘু নেতা-কর্মী যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এই যোগদানের ফলে বিজেপির শক্তি কয়েকগুণ বৃদ্ধি পাবে। বাঁকুড়ার সোনামুখী পিয়ারবেড়া গ্রামে কোনও উন্নয়ন না হওয়ায় বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করেন বাঁকুড়ার সোনামুখী পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও একাধিক নেতা-কর্মী।
Read More
১০০ শতাংশ আসনের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

১০০ শতাংশ আসনের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হল মালিকদের আবেদন রেখে ১০০ শতাংশ আসনেই দর্শক বসার অনুমতি দিয়ে দিলেন আজ। মহামারীর কারণে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকই ঢোকার নিয়ম ছিল এতদিন। মঙ্গলবার কলকাতার সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের মালিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হয়েছিলেন। তবে, সিনেমা হল মালিকরা স্যানিটাইজার রাখবেন অবশ্যই।
Read More
প্রয়াত চিত্রা ঘোষ

প্রয়াত চিত্রা ঘোষ

বৃহস্পতিবার কলকাতায় প্রয়াত হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজি এবং শরৎচন্দ্র বসুর কনিষ্ঠ কন্যা চিত্রা ঘোষ। ৯০ বছর বয়সে তাঁর পৈতৃক বাড়ি পামপ্লেসের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বেথুন কলেজ থেকে শুরু হয়েছিল তাঁর দীর্ঘ শিক্ষণ কর্মজীবন। তিনি কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়গুলিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগের একজন ভিজিটর লেকচারার ছিলেন। বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি। নেতাজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এমন ব্যক্তির সংখ্যা আরও কমে গেল চিত্রাদেবীর প্রয়াণে।
Read More
শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

এবছর ২৬তম বর্ষে পা দিল দেশের অন্যতম ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। করোনা আবহে দু-মাস পিছিয়ে শুরু হল এই উত্সব। করোনায় সমস্ত নিয়ম বিধি মেনে চলবে অনুষ্ঠান। এবারের চলচ্চিত্র উৎসবের থিম ‘কান্ট্রি ইতালি’। বিশেষ কোনো অতিথিও উপস্থিত থাকবেন না এবছরের অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’।
Read More
বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

একুশের নির্বাচনের আগে বাংলায় ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। নতুন বছরের প্রথম মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষ বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি। একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।
Read More
দিন ঘোষণা হল জয়েন্ট এন্ট্রাস – এর

দিন ঘোষণা হল জয়েন্ট এন্ট্রাস – এর

২০২১ – এর জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্ক। আগামী ৩ জুলাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হবে। আইআইটি খড়গপুর এই পরীক্ষাটি পরিচালনা করবে। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের জয়েন্ট এন্ট্রাস মেইন ২০২০-র পরীক্ষা সফল হতে পারেনি।
Read More
একাধিক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে

একাধিক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গে এবারও নির্বাচন হতে পারে ৭ দফায়। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটগ্রহণ। করোনা-আবহে ভিড় কমানোর যুক্তি তুলে সোশ্যাল ডিসট্যান্সিং বাড়াতে বুথ বা ভোটকেন্দ্রের সংখ্যাও অনেক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কমিশনের হাতে কত বাহিনী থাকে তার ওপর নির্ভর করে ঠিক হবে ভোটগ্রহণের দফা। মে মাসের মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন সেরে ফেলার পরিকল্পনা নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরল— এই পাঁচ রাজ্যে ভোট প্রক্রিয়া যথাসময়ে শেষ করতে নেমে পড়েছেন কমিশন কর্তারা।
Read More