উত্তর পূর্ব

শীত ফিরল বঙ্গে

শীত ফিরল বঙ্গে

বুধবার স্বাভাবিক ভাবেই শীত শীত ভাব কিছুটা হলেও ফিরেছে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। এবার ক্রমশ বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। এ দিন সকালে কিছুটা হলেও শীত শীত অনুভূত হচ্ছে। একই ভাবে, দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তেও তাপমাত্রা কমেছে। এ দিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল পুরুলিয়া। মঙ্গলবার সারা দিন কুয়াশার দাপট থাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। সপ্তাহান্ত থেকে পারদ ফের বাড়তে পারে।
Read More
কলকাতায় পা রাখছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা

কলকাতায় পা রাখছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা

কলকাতা: ২০২১–এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ বিজেপি। আজ, বুধবার, দু’‌দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ (জে পি) নাড্ডা। ১৯ অক্টোবরের পর ফের আজ বাংলায় পা রাখছেন তিনি। আজ এবং আগামিকাল ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। নড্ডাকে সামনে রেখে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বিজেপির। আজ দুপুর ১টায় হেস্টিংসে নতুন রাজ্য নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন নড্ডা। গত সফরে যে সব জেলার সঙ্গে কথা বলতে পারেননি তিনি, সেই জেলার প্রতিনিধিদেরই এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যের ৯ জেলায় নতুন তৈরি হওয়া দলীয় কার্যালয়গুলিরও ভার্চুয়াল উদ্বোধন করবেন জে পি নাড্ডা। বিজেপি–র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য…
Read More
মারাদোনাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় হবে  মিউজিয়াম

মারাদোনাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় হবে মিউজিয়াম

গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। স্তব্ধ হয়ে যায় গোটা ক্রীড়াজগত। এবার ফুটবলের ঈশ্বর মারাদোনাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় গড়ে উঠছে মারাদোনাকে নিয়ে আস্ত একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হবে ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার বিখ্যাত হ্যান্ড অফ গড। মারাদোনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে ওই মিউজিয়ামে। এই মিউজিয়াম বানানোর উদ্যোগ নিয়েছেন ববি চেম্মানুর ইন্টারন্যাশনাল গ্রুপ। এই মিউজিয়ামে কিংবদন্তি মারাদোনার সোনার মূর্তি বসানো হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান ববি চেম্মানুর। মূল আকর্ষণ অবশ্যই মারাদোনার ‘হ্যান্ড অফ গড’। আট বছর আগে কেরলে দিয়েগো মারাদোনাকে আনার পিছনে তাঁর সবথেকে বড় ভূমিকা ছিল।
Read More
কৃষকদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প

কৃষকদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প

আগামী বছর নতুন প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষকের কাছে পৌঁছনোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। করোনা আবহে আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা এতদিন চালের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে খারিফ শস্য সংগ্রহ করবে। প্রতিটি কৃষকের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ধান সংগ্রহ করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। গত বছর কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান নিয়েছিল সরকার।
Read More
অতিরিক্ত খরচ হচ্ছে রাজ্য সরকারের

অতিরিক্ত খরচ হচ্ছে রাজ্য সরকারের

অতিরিক্ত খরচ কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। করোনা আবহে সরকারি চিকিৎসক এবং নার্সদের জন্য হাসপাতালে সংশ্লিষ্ট এলাকায় হোটেলে বা কোয়ার্টারে থাকার ব্যবস্থা করেছিল সরকার। এবার থেকে স্বাস্থ্য ভবনের নির্দেশে সেই সুবিধা প্রত্যাহার করল রাজ্য সরকার। বাড়ি থেকেই হাসপাতালে যাতায়াত করতে হবে। আগামী সপ্তাহ থেকে এই সুবিধা পাবেন না সরকারি হাসপাতালের চিকিৎসক ও না নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। আর্থিক দিকে সামাল দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More
সিআইডির হাতে বিজেপি কর্মীর তদন্তভার

সিআইডির হাতে বিজেপি কর্মীর তদন্তভার

সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের। বিজেপির তরফে অভিযোগ করা হয়, গুলি চালিয়েছে পুলিশ। কিন্তু রাজ্য পুলিশ তরফে জানানো হয়েছে, শটগানের গুলিতে মৃত্যু হয় উলেনের। মিছিল থেকেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। যদিও বিজেপি নেতাদের অভিযোগ, কিছু ‘লুকানোর’ জন্য রাতে ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও রাজ্য পুলিশের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
Read More
সিলেকশন টেস্ট হবে না

সিলেকশন টেস্ট হবে না

কলকাতা: সোমবার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রী দের ফাইনাল পরীক্ষা দিতে হবে না বলে স্পষ্ট নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পরিষদ। নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের এবছর সিলেকশন টেস্ট হবে না। তবে এবিষয়ে স্কুল গুলি নিজেদের মতন করে ছাত্র-ছাত্রীদের মক টেস্ট নিতে পারে। স্কুল যখন খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস শেষ করে তারপর নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে। পাশাপাশি মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির কথা ও নিতে বলা হয়েছে।
Read More
বনধে পরিস্থিতির ওপর নজর

বনধে পরিস্থিতির ওপর নজর

কৃষি আইন প্রত্যাহারের জন্য় ভারত বনধ ডেকেছে চাষীরা। এই বনধে সরকারি কর্মীদের বাধ্যতামূলক হাজিরা সম্পর্কিত নির্দেশিকা এবার জারি করেনি রাজ্য়। এবার অর্থমন্ত্রক কোনও নির্দেশিকা জারি করেনি। তবে বনধে যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, সেসব স্থানের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। রাস্তায় ঝামেলা এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগী পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কলকাতা শহরের বহু অংশে পুলিশ-পিকেট করা হচ্ছে।
Read More
বনধের প্রভাব রয়েছে রাজ্যে

বনধের প্রভাব রয়েছে রাজ্যে

কলকাতা: কৃষি বিল বিরোধী আন্দোলনের সমর্থনে ভারত বনধের প্রভাব এরাজ্যেও। বনধের সমর্থনে রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধ করেছে বাম কর্মীরা। বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নেমেছে লাল ঝান্ডা। শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনগুলির পাশাপাশি বামেরাও ট্রেন অবরোধ করেছে। রিষড়া, ডোমজুড়েও রেল অবরোধ করা হয়েছে। যাদবপুরেও আটকে রয়েছে লোকাল ট্রেন।
Read More
সরকারি হাসপাতাল ভাড়া নিতে পারবে বেসরকারি মেডিকেল কলেজ

সরকারি হাসপাতাল ভাড়া নিতে পারবে বেসরকারি মেডিকেল কলেজ

এবার তৈরি হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি না হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালগুলি ভাড়া নিতে পারবে বেসরকারি মেডিকেল কলেজ। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। একটি নির্দিষ্ট ভাড়ার পরিমাণ এর বিনিময় নির্দিষ্ট সময়ের জন্য বেসরকারি মেডিকেল কলেজ গুলিকে এই সরকারি হাসপাতাল ভাড়া দেওয়া হবে।
Read More
কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস

কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস

কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভ দেশজুড়ে। দিল্লীর কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে কলকাতায়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে এবার আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস। কলকাতায় অবস্থান-বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কিষাণ ও ক্ষেতমজুর সমিতির সভাপতি বিধায়ক বেচারাম মান্নাকে। ওই অবস্থান বিক্ষোভের শেষ দিনে অর্থাৎ ১০ তারিখ উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷ ৮ ডিসেম্বর জেলা সদরে কৃষক-শ্রমিক বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী।
Read More
সমতলে শীত নেই

সমতলে শীত নেই

উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধীরে ধীরে জাঁকিয়ে পড়ছে শীত। উত্তরবঙ্গে এখন বৃষ্টি বৃষ্টি পরিস্থিতি, বিশেষত পাহাড়ে। ঢুকে পড়েছে দখিনা হাওয়া। পারদ কমছে পাহাড়ে। এ দিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যেটা এখনও পর্যন্ত এই মরশুমে সব থেকে কম। কিন্তু পারদ ক্রমশ বেড়ে চলেছে দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শীত রয়েছে পশ্চিমাঞ্চলে। এই সপ্তাহের শেষ থেকে ফের বৃষ্টি বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে।
Read More
শীত ফিরবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

শীত ফিরবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

কলকাতা: কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে সাইক্লোন নিভার। এরই মধ্যে ফের আরও এক সাইক্লোন। বঙ্গোপসাগরে ধেয়ে আসছে এই সাইক্লোন বুরেভি। আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরতে পারে শীত। আগামী সপ্তাহে পারদ নামবে ১৫-র নীচে।
Read More
বড়ো ইঙ্গিত শুভেন্দুকে নিয়ে

বড়ো ইঙ্গিত শুভেন্দুকে নিয়ে

শুরু হযেছে জল্পনা। ইতিমধ্যেই হুগলি রিভার ব্রিজ কমিশনার্স এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানপদের পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিক সরকারি পদ থেকে ইস্তফার পর শুভেন্দু কি সত্যিই তৃণমূল ছাড়তে চলেছেন? উত্তরে শুক্রবার রাতে বড়োসড়ো ইঙ্গিত দিলেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি বলেন, “শুভেন্দু মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন। ও দল ছেড়ে দিযেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ২-১ দিনের মধ্যেই এই অধ্যায়ের সমাপ্তি হবে।” মুকুলের মন্তব্য নতুন করে তাঁর দল ছাড়ার জল্পনায় ইন্ধন জুগিয়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য শুভেন্দুকে আগাম ‘স্বাগত’ জানিয়ে রেখেছেন।
Read More