উত্তর পূর্ব

ছটপুজো নিয়ে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

ছটপুজো নিয়ে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

করোনা পরিস্থিতিতে ছটপুজো নিয়ে গাইডলাইন দিল কলকাতা আদালত। কলকাতা হাই কোর্টের তরফে সাফ বলা হয়েছে, ছট পুজোয় কোনও শোভাযাত্রা করা যাবে না। সরকারের নজরদারিতে যে সকল ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হবে ছোটো গাড়িতে করে প্রতি পরিবারের ২ জন সেখানে যেতে পারবেন। প্রয়োজনে রাজ্য ১৪৪ ধারা জারি করতে পারে বলেও জানিয়েছে আদালত। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার আবশ্যিক। তবে এখনও রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে কার্যকর নয় এই গাইডলাইন।
Read More
রেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

রেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য ও রেল। করোনা মহামারির জেরে সাত মাস বন্ধ থাকার পর বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, জগদ্ধাত্রী পুজো বা কালীপুজোয় যে সব জায়গায় ঠাকুর দেখার ভিড় হয়, সেখানে পুজোর দিনগুলোয় ট্রেন না চালানোই ভাল। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের তরফে স্টেশনের প্রবেশদ্বার ও বাইরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Read More
পারদ বাড়লো কলকাতায়

পারদ বাড়লো কলকাতায়

পারদ চড়বে কলকাতাসহ রাজ্যে। প্রায় দু ডিগ্রি বেড়ে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আবার কুড়িতে পৌঁছলো। এদিন কলকাতায় আকাশ মেঘমুক্ত। আগামী দু-তিন দিনে কী আরও ঠান্ডা পড়বে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয়৷ সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস।
Read More
কাল খুলছে কলকাতার চারটি জনপ্রিয় স্থল

কাল খুলছে কলকাতার চারটি জনপ্রিয় স্থল

কাল, মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে কলকাতার এই চারটি জনপ্রিয় দর্শনীয় স্থল। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘর ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে এই চারটি স্থল। দেশে লকডাউন ঘোষণার আগেই ১৮ মার্চ থেকে বন্ধ এই ৪ জায়গা। প্রায় ৮ মাস পর দর্শনার্থীদের জন্য ফের দরজা খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। পিপিই পরে কাজ করতে হবে নিরাপত্তারক্ষীদের। মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
Read More
আবার অতিরিক্ত বিললের অভিযোগ মেডিকা হাসপাতালের বিরুদ্ধে

আবার অতিরিক্ত বিললের অভিযোগ মেডিকা হাসপাতালের বিরুদ্ধে

কলকাতা: শহরের একটি বেসরকারি হাসপাতাল মেডিকার বিরুদ্ধে নালিশ স্বাস্থ্য কমিশনে৷ রোগীকে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ৷ বিল হাতে পাওয়ার পরই মৃতের পরিবার রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের কাছে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ মৃতের পরিবারকে ১০ লাখ টাকা বিল ধরিয়েছে ওই বেসরকারি হাসপাতাল৷ এর আগেও মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য কমিশনের অভিযোগ জমা পড়েছিল৷ অভিযোগ ছিল,করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যুর পর মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল বিল করেছিল প্রায় ১৯ লাখ টাকা৷
Read More
ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল রেল

ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল রেল

কলকাতা: শেষ পর্যন্ত রাজ্যের দাবি মেনে নিয়ে ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল রেল। রাজ্যের বক্তব্য, কালীপুজোয় সংক্রমণ ঠেকাতে সতর্ক রয়েছে প্রশাসন। ফলে বেশি ট্রেন চললে ভিড়ে গাদাগাদি হওয়ার সম্ভাবনা কম। গত সপ্তাহে শুক্রবার বৈঠকে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছিল ১৮১ জোড়া ট্রেন চালাবে। সব মিলিয়ে ৬৯৬টি ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশন চালাবে ৪১৩ টি ট্রেন। হাওড়া ডিভিশন চালাবে ২০২টি ট্রেন।
Read More
বাজি নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাল এসজেএম সংগঠন

বাজি নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাল এসজেএম সংগঠন

বাজি শিল্পের উপরে নির্ভরশীল কয়েক লাখ মানুষের জীবিকা। এবার এই বাজি শিল্পের উপরে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট৷ এই নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ জানাল আরএসএস-এর শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। এসজেএম-এর দাবি, ‘সবুজ আতসবাজি’ পোড়ানোর অনুমতি দিক প্রশাসন, কারণ ওই বাজিতে ৩০% কম বায়ুদূষণ হয়। শুধু তাই নয়, আতসবাজি নিষিদ্ধ করায় তামিল নাডু, পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য প্রান্তে থাকা বাজি শিল্পের বড়সড় ক্ষতি হয়ে যাবে বলেও দাবি, এসজেএম-এর। সমস্যার সমাধানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দূষণ রোধে স্থায়ী সমাধান খুঁজতে রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানিয়েছে এসজেএম।
Read More
নভেম্বরের শুরুতে শীতের আমেজ মহানগরীতে

নভেম্বরের শুরুতে শীতের আমেজ মহানগরীতে

বৃহস্পতিবার সন্ধে থেকেই শীতের আমেজ মহানগরীতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ নেই, তাই বৃহস্পতিবার থেকে খানিকটা ছাপ পাওয়া যাচ্ছে। আপাতত দু'দিন হেমন্তের শিরশিরানি পাওয়া যাবে। কিন্তু সোমবার বা মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। বুধবার দিল্লির তাপমাত্রা নেমে যায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার মরসুমে প্রথমবার কলকাতার পারদ নামল কুড়ির নীচে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নামে ১৯.৮ ডিগ্রিতে। জেলায় ঠান্ডা স্বাভাবিক ভাবেই বেশি। কিন্তু মরসুমের শুরুতেই এরকম সাধারণত হয় না।
Read More
চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

কলকাতা: আনলক পর্বে সব গতিবিধি হচ্ছে স্বাভাবিক। আগামী বুধবার ১১ নভেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তিন শাখায় মোট ১৮১ জোড়া ট্রেন নিয়ে আগামী বুধবার থেকে রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রেল-রাজ্য। এখন হাওড়া ডিভিশনে ১০১ টি লোকাল ট্রেন চালানো হবে। ধাপে ধাপে সেই সংখ্যা বৃদ্ধি করা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। হাওড়া ডিভিশন সূত্রে জানানো হয়েছে, যে সব শাখায় ট্রেন চলাচল করবে সেগুলি হল, হাওড়া থেকে বর্ধমান।
Read More
চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। তাই আগামী কয়েক মাসে সরকারি কাজে গতি আনাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক বৈঠকে কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিন বছরে ৩৫ লক্ষ কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক–যুবতী কাজ পেয়েছেন। গত ৯ বছরে রাজ্যে মোট ২৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসেবে আগামী তিন বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পাঁচ লক্ষ, কৃষি–বাণিজ্যে ১০ লক্ষ, মাটি সৃষ্টি প্রকল্পে তিন লক্ষ ও হস্তশিল্পে দু’লক্ষ কাজের ব্যবস্থা হবে। আরও বাড়বে সরকারি চাকরি।
Read More
কলেজ খুলতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র

কলেজ খুলতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র

কলকাতা: স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়ার পরে কলেজ ও ইউনিভার্সিটির জন্য বেশ কিছু গাইডলাইন দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই অবশ্য জানানো হয়েছে, আগামী ডিসেম্বর থেকে রাজ্যের রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। নির্দেশিকায় জানানো হয়েছে উপসর্গযুক্ত পড়ুয়াদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে হলে তবেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ খোলা থাকবে। বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব পালন, মাস্কের ব্যবহার করতে হবে। যাবতীয় করোনা-বিধি মেনে চলতে হবে।
Read More
মা হতে চলেছেন ‘তোরা’

মা হতে চলেছেন ‘তোরা’

কলকাতা: টিভির পরিচিত মুখ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের মধুবনী গোস্বামী ৷ বিয়ে করেছেন ‘খড়কুটো’ ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র অভিনেতা রাজা গোস্বামী। সম্পূর্ণ হতে চলেছে এ বার তাঁদের সংসার। মা হতে চলেছেন মধুবনী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন সুখবরটি।
Read More
উদ্বেগ বাড়িয়েছে শহরের বেকারত্বের হার

উদ্বেগ বাড়িয়েছে শহরের বেকারত্বের হার

জাতীয় গড়ের তুলনায় বাংলায় বেকারত্বের হার অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। গত বছর মে'র পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বেকারত্বের হার ৪৫ বছরে সর্বাধিক হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গত মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাত শতাংশ। গত মাসে সেই হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, সেজন্য করোনাভাইরাস পরিস্থিতি এবং লকডাউন অনেকাংশে দায়ী। চলতি বছর মে থেকে অগস্টের মাসের মধ্যে প্রায় ছ'কোটি মানুষ কাজ হারিয়েছেন।
Read More
১১ নভেম্বর থেকে চালু লোকাল ট্রেন

১১ নভেম্বর থেকে চালু লোকাল ট্রেন

কলকাতা: কালীপুজোর আগেই রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ১১ নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে ৩৬২ টি লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ঠিক হয়েছে হাওড়া ডিভিশনে চলবে ১০১ টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে চালানো হবে ২২৮ টি ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-হাওড়ার মধ্যে চলবে ৩৩ বা ৩৪ টি ট্রেন। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল। আগামী সোমবার বৈঠকে প্রকাশিত হবে টাইম টেবল। বেশিরভাগ ট্রেন চলবে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে। কম ট্রেন চালানো হবে দক্ষিণ-পূর্ব রেলে। তবে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার এক তৃতীয়াংশ ট্রেন চালানো হবে৷
Read More