উত্তর পূর্ব

লুকিয়েই বিয়ে সারলেন কি জ্যাসমিন ও গৌরব

লুকিয়েই বিয়ে সারলেন কি জ্যাসমিন ও গৌরব

বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয় কাপল জ‍্যাসমিন রায় ও গৌরব। এই মুহূর্তে জি বাংলার ত্রিনয়নী সিরিয়ালে অভিনয় করছেন জ‍্যাসমিন। অপরদিকে শ্রীকৃষ্ণ ও মহাদেবের চরিত্রে অভিনয় করেছেন গৌরব। দূর্গা পুজোটা একে অপরের সঙ্গেই কাটিয়েছেন জ‍্যাসমিন ও গৌরব। সম্প্রতি গৌরব-জ‍্যাসমিনের একটি ছবি ভাইরাল হওয়ায় নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে। অনুরাগীদের বদ্ধমূল ধারনা, ইতিমধ‍্যেই বিয়ে হয়ে গিয়েছে জ‍্যাসমিনের। ছবিতে অভিনেত্রীর গালে ছাড়া সিঁথিতেও দেখা গিয়েছে সিঁদুর।
Read More
আলুর দাম লাগামছাড়া

আলুর দাম লাগামছাড়া

আলুর দামে নাজেহাল সাধারণ মানুষ। গত এক দশকে আলুর দাম দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত ১৩০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গিয়েছে আলুর দর। গোটা দেশের প্রায় সর্বত্রই আলুর দাম প্রতি কেজি ৪০ টাকার আশেপাশে। গত অক্টোবরে গড়ে প্রতি কেজি আলুর দাম ছিল ২০.৫৭ টাকা। লকডাউনের জন্য সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়েছে। এবার আলু মজুদও রয়েছে কম।
Read More
অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

সবার ভাগ্যের পূর্বাভাস করতে পারতেন তিনি। কিন্তু নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হবে সেটা বুঝতে পারেননি শহরের জনপ্রিয় জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। রবিবার সাতসকালে আগুন লাগে তাঁর বসতবাড়ি, কেষ্টপুর বারোয়ারিতলার বাড়ির দোতলায়। দমকলের ২টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। যখন এই অগ্নিকাণ্ড ঘটে তখন বাড়িতেই ছিলেন জয়ন্ত শাস্ত্রী। বাড়ি থেকে বেরোতে পারেননি শাস্ত্রী। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।
Read More
বেড খালি নেই হাসপাতালে

বেড খালি নেই হাসপাতালে

কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে করোনা রোগীদের বেড পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে৷ ফিরিয়ে দিচ্ছে কলকাতার বহু হাসপাতাল৷ অধিকাংশ বেসরকারি হাসপাতালের আইসিইউতে কোনও বেডই খালি নেই৷ শহরের বেশির ভাগ বেসরকারি হাসপাতালগুলি জানিয়েছে সমস্ত আইসিইউ বেডই ভর্তি হয়ে গিয়েছে৷ রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলি৷ অন্তত ১০০ জন রোগীকে ফিরিয়েছে কলকাতার পাঁচ থেকে ছ'টি নামী বেসরকারি হাসপাতাল৷ বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যিই করল করোনা৷ পুজো মিটতেই হাসপাতালে ভর্তি শুরু৷ আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে চিকিৎসক ও বিশেষজ্ঞরা৷  
Read More
বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেকে

বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেকে

শনিবার সকালে সল্টলেক সেক্টর ফাইভের বিএন ব্লকের একটি বহুতলে ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ পুড়ে ছাই হয়ে যায় ১৫-১৬ টি ঘর ও তাদের আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। বাঁচানো যাইনি তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লেবার রুমের পাশে রান্নাঘরে রান্না করার সময় আগুন লাগে৷ দুটি ইঞ্জিন দ্রুত আসে ঘটনাস্থলে৷
Read More
কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হতে পারে

কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হতে পারে

কালীপুজোয় বাজির ধোঁয়া মারণ হয়ে উঠতে পারে কোভিডরোগীদের জন্য। এই কালীপুজোকে কেন্দ্র করে বাতাসে যা দূষণ ছড়াবে, তা কোভিডরোগীদের ক্ষেত্রে আরও বেশি মারাত্মক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই যে কোনো মুল্যে এ বার বন্ধ করতে হবে বাজি পোড়ানো। এই দূষণ ঠেকাতেই এ বার ফের আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মামলাকারী অজয় দে। পুজোর ছুটির পর ৩ নভেম্বর আদালত খুললেই এই মর্মে পিটিশন ফাইল করা হবে। ইনি সেই মামলাকারী, যাঁর মামলায় দুর্গাপুজোর মণ্ডপ দর্শকহীন করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সব রকম বাজি পোড়ানোর উপরেই বিধিনিষেধ আরোপ করা হোক, এই আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করা হবে। করোনায় আক্রান্ত হলে এমনিতেই ফুসফুসজনিত সমস্যা থাকে।…
Read More
মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও দুই

মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও দুই

ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে পঞ্জাব থেকে আরও দু’‌জন শার্পশুটারকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ সিআইডি। ধৃত সুজিত রাই ও রোশনকুমার রাই দু’‌জনেই বিহারের ছাপড়ার বাসিন্দা। সিআইডি জানিয়েছে, বিহার থেকে তারা সড়কপথে কলকাতায় আসে। বিহারের জেলে থাকা বিচারাধীন বন্দি সুবোধ সিংয়ের সঙ্গেই এদের মূল আলাপ। সুবোধ সিং–ই এদের মোটা টাকার বিনিময়ে মণীশ শুক্লা খুনের অপারেশনে নিয়োগ করে। মণীশ শুক্ল ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
Read More
মাস্ক না পরায় মামলা দায়ের

মাস্ক না পরায় মামলা দায়ের

দুর্গাপুজোরপাঁচদিন মহাষষ্ঠীথেকেবিজয়াদশমী মাস্কনাপরারজন্য ৩,২৭০জনেরবিরুদ্ধেমামলাদায়েরকরেছেকলকাতাপুলিশ। করোনা কালে যেখানে মাস্ক পরা বাধ্যতামূলক সেখানে এভাবে বেপরোয়া হয়ে ওঠার জন্যই কড়া হতে হয়েছিল পুলিশকে। বারবার মুখ্যমন্ত্রী আবেদন করেছেন মাস্ক পরার জন্য। ইতিমধ্যেই দৈনিক করোনার হারে রাজ্য দুই নম্বরে পৌঁছে গিয়েছে।
Read More
মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনে গিয়ে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন মোট পাঁচজন। মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনে গিয়ে আর ফেরা হয়নি পরিবারের সদস্যদের। এই মৃতদের পরিবারের জন্য বুধবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে মুর্শিদাবাদজুড়ে নৌকায় বিসর্জনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ঘটনা গত সোমবারের। নদীতে চলছিল শোভাযাত্রা। সেই সময় হঠাৎ নৌকা উলটে যাওয়ায় ঘটনাটি ঘটে। সন্ধের পর বোঝা যায় যে ওই নৌকায় থাকা বেশ কয়েকজন নিখোঁজ। খোঁজা শুরু হয় নদীতে। পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার হয় হাজরা পরিবারের ২ সদস্য-সহ ৫ জনের দেহ। এই ঘটনায় নবান্নর তরফে…
Read More
বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গাপুজোয় ‘পরিযায়ী মা’-এর ওই মূর্তি সংরক্ষণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মূর্তিটি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসর্জন হবে না ওই মূর্তির। তাই আপাতত কলকাতার রবীন্দ্র সরোবরে ‘আবার এল মা’ প্রদর্শকক্ষে রাখা হবে মূর্তিটি। পরে কলকাতার কোনও বড় মোড়ের মাথায় বসানো হবে সেটিকে।  ইতিমধ্যে পুজো কমিটির কর্তাদের সঙ্গে কথা বলে মূর্তি হস্তান্তরের ব্যাপারটি নিশ্চিত করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মূর্তিটি রূপায়িত করেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক।
Read More
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা: স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে দু'বছরের এমএ, এমএসসি, এমকম-এ ছাত্র ভর্তির জন্য ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। ৩১ অক্টোবরের আগেই এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি-তে ফার্স্ট ক্লাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনপত্র তোলা এবং জমা নেওয়ার প্রক্রিয়া শেষ করে রাখা হলেও লক্ষ্মী পুজোর পরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ কিছুটা শুরু হবে।
Read More
২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

বেসরকারি স্কুলের পড়ুয়াদের টিউশন ফি কমানো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে ২০ শতাংশ ফি কমাতে হবে। কিন্তু বুধবার তা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। আদালত এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছে রাজ্য সরকার ও অন্যান্যদের কাছে। সুতরাং ২০ শতাংশ ফি কমাতেই হবে বেসরকারি স্কুলগুলিকে। আপাতত হাইকোর্টের দেওয়া ২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকবে।
Read More
রাজ্যের পুলিশ অফিসারদের শুভেচ্ছাপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের পুলিশ অফিসারদের শুভেচ্ছাপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: এই প্রথম বাংলার কোনও মুখ্যমন্ত্রী বিজয়ার শুভেচ্ছাপত্র পাঠালেন একেবারে সামনের সারিতে থাকা পুলিশ অফিসারদের৷ করোনার বিরুদ্ধে তাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজ্যের সব থানার আইসি-দের বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ও পুলিশের প্রশংসা করেছেন৷ রাজ্যপাল টুইট করে লেখেন, “সাহসী পুলিশকর্মীদের কুর্নিশ। তাঁদের নিঃস্বার্থ ত্যাগকে সম্মান জানাই।” পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।
Read More
বিসর্জনের দিন বিধ্বংসী আগুন সল্টলেকের পুজো মণ্ডপে

বিসর্জনের দিন বিধ্বংসী আগুন সল্টলেকের পুজো মণ্ডপে

কলকাতা: বুধবার দ্বাদশীতে সাতসকালে ভয়াবহ আগুন লাগল সল্টলেকের এফডি ব্লকের পুজো প্যান্ডেলে। সকাল সাড়ে ৬ টার একটু আগে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল। তার আগেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল গোটা মণ্ডপ। বিসর্জনের সব পরিকল্পনা নষ্ট হয়ে যায়। তবে প্রতিমা কী অবস্থায় আছে, তা জানা যায়নি। বিসর্জনের দিন এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে যায় দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মণ্ডপের সিসিটিভি…
Read More