উত্তর পূর্ব

ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে এক ট্রাক থেকে উদ্ধার প্রায় পাঁচ কেজি অবৈধ সোনা। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব দপ্তরের পুলিশ ফুলবাড়ি-ঘোষপুকুর রোডে ওত পেতে থাকে। বিহারগামী এক ট্রাককে আটকে তল্লাশি চালালে উদ্ধার হয় ৩০টি সোনার বিস্কুট। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালক ও খালাসীকে। জানা গেছে উদ্ধার হওয়া ওই সোনার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ধৃতদের নাম ইসলামুদ্দিন ও রফিক। সূত্রের খবর, অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজস্ব দপ্তর।
Read More
কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

লকডাউনে সোমবার সকালবেলা যাঁরা রাস্তায় নামছেন তাঁদেরই করোনার র‍্যাপিড টেস্ট করা হচ্ছে কোচবিহার শহরে। একাধিক জায়গায় চলছে এই অ্যান্টিজেন টেস্ট। বিধিনিষেধ থাকলেও সকাল থেকেই অনেকেই বিধি ভাঙছেন বলে অভিযোগ। মহকুমাশাসক জানান, সরকারি বিধি মেনে লকডাউনে অকারণে বাইরে বের হওয়া উচিত নয়। তবুও যাঁরা বাইরে বের হয়েছেন, তারা সত্যি কতটা সুস্থ তা পরীক্ষা করে দেখাই প্রশাসনের লক্ষ্য। কোচবিহারের কাছাড়ি মোড়ে সকাল সকালই উপস্থিত হন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, ‘‘এই দিনটিকে আমরা অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছি। লকডাউন সত্ত্বেও বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন। যাঁরা এই লকডাউনের মধ্যেও বাইরে বের হয়েছেন তাঁদেরই টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজেটিভ এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেফ…
Read More
অ্যাডভাইজারি না মানলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স হতে পারে

অ্যাডভাইজারি না মানলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স হতে পারে

রাজ্য স্বাস্থ্য কমিশন জানাল, স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইজারি না মানলে বাতিল করা হবে বেসরকারি হাসপাতালের লাইসেন্স। বিগত কয়েকদিন যাবত বেলাগাম বিল, রোগী রেফার সহ একাধিক বিতর্কে নাম জড়িয়েছে বহু বেসরকারি হাসপাতালের। এই অভিযোগগুলির পরিপ্রক্ষিতে কমিশনের তরফে জানানো হয়েছে, অ্যাডভাইজারি নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্ত হাসপাতালের থেকে জরিমানা নেবে কমিশন এমনকি লাইসেন্স বাতিল করা হবে। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি অ্যাডভাইজারি জারি করেছে স্বাস্থ্য কমিশন। এর মধ্যে রয়েছে ওষুধের ক্ষেত্রে ন্যূনতম ১০ শতাংশ ছাড় দেওয়া সহ ১৫ টি অ্যাডভাইজারি। যদিও এই সব অ্যাডভাইজারিগুলি মানতে রাজি হয়নি বেসরকারি হাসপাতালগুলি।
Read More
নিজের জীবন বাজি রেখে কোভ্যাক্সিন ট্রায়ালে অংশ নিয়ে বাড়ি ফিরছেন  শিক্ষক চিরঞ্জিত বাবু

নিজের জীবন বাজি রেখে কোভ্যাক্সিন ট্রায়ালে অংশ নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষক চিরঞ্জিত বাবু

করোনা ভ্যাকসিন ট্রায়ালে স্বইচ্ছায় আবেদন জানিয়েছিল পেশায় শিক্ষক চিরঞ্জিত ধীবর । গত ২৪জুলাইয়ের কোভ্যাক্সিন ট্রায়ালে গিয়েছিলেন ভূবনেশ্বরে । কোভিডে নিজের উৎসর্গ করা যুবক ট্রায়াল সম্পন্ন করে এবার বাড়ির পথে । তাঁর এই মহান কাজকে কুর্নিশ জানাচ্ছে সমাজের মানুষ।জানা গিয়েছে চিরঞ্জিত বাবু পেশায় শিক্ষক হলেও সমাজের কাজে নিজেকে সর্বদা তৈরি রাখেন করোনার আতঙ্কে মানুষ যখন আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে সেখানে নিজের জীবন বাজি রেখে কোভ্যাক্সিন ট্রায়ালে অংশ নিয়ে বাড়ি ফিরছেন তিনি । জানা গিয়েছে ভ্যাকসিন ট্রায়ালের পর পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি ।
Read More
রাজ্য সরকার কোনওদিন বলেনি ফাইনাল সেমিস্টার হবে না: শিক্ষামন্ত্রী

রাজ্য সরকার কোনওদিন বলেনি ফাইনাল সেমিস্টার হবে না: শিক্ষামন্ত্রী

কলকাতা: রাজ্য সরকার কোনওদিন বলেনি ফাইনাল সেমিস্টার হবে না, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইউজিসির সুপারিশ মেনে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে স্নাতকস্তরের ফাইনাল সেমিস্টার নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, চলতি বছরের মধ্যেই কলেজগুলোকে তাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আয়োজন করতে হবে। শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ বেঞ্চের মন্তব্য, "পরীক্ষা না নিয়ে সার্টিফিকেট দেওয়া যায় না। তাই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোনও রাজ্য পরীক্ষা নিতে অসমর্থ হলে, তারা ইউজিসি বলে নতুন দিনক্ষণ চূড়ান্ত করুক।" সেই প্রেক্ষিতে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "আমাদের রাজ্য বলেছিল, তখনই পরীক্ষা নিতে পারবো যখন করোনা সঙ্কট…
Read More
ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের জন্য নজিরবিহীন ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের জন্য নজিরবিহীন ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার খোদ মুখ্যমন্ত্রীর দফতরেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। এর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২০০ পড়ুয়াকে বাছাই করে নেওয়া হবে। পড়ুয়াদের উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার নতুন-নতুন পরিকল্পনা করছে। পড়ুয়াদের উৎসাহ দিতে ও তাঁদের কর্মসংস্থানের লক্ষ্যে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘‘প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত ২০০ জন পড়ুয়াকে বাছাই করে নেওয়া হবে। সিএমও-তে কাজ করার জন্য নেওয়া হবে। পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে।’’
Read More
বুড়ো শিবতলার মন্দির স্থানান্তরিত হচ্ছে

বুড়ো শিবতলার মন্দির স্থানান্তরিত হচ্ছে

বৃহস্পতিবার বুড়োশিবতলার ওয়ার্ড কো অর্ডিনেটর তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন, যানজট এড়াতেই স্থানান্তর করা হচ্ছে দক্ষিণ কোলকাতার বিখ্যাত শিব মন্দির। রায় বাহাদুর রোডে তিন রাস্তার মোড়ে বহু বছর থেকে অবস্থান করছে এই বিখ্যাত মন্দিরটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলে বেড়েছে যানজট। তাই কলকাতা রাস্তার মাঝখান থেকে মন্দির স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এই প্রসঙ্গে তারকবাবু জানান, “পুরসভা সংলগ্ন এলাকায় তিন একর জমি নেওয়া হয়েছে। আমরা লোকালয়ে একটি সুন্দর মন্দির তৈরি করব। দুর্গাপূজার পরে প্রতিমা স্থানান্তরিত হবে”। হয়েছে। ইতিমধ্যেই মন্দির স্থানান্তরের কাজ শুরুও হয়ে গেছে।
Read More
সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল

সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল

একুশের নির্বাচনের আগে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে সম্প্রতি শাহরুখ খানের ছবি “ম্যায় হুঁ না” নামে ক্যাম্পেইন চালু করেছে তৃণমূল দল। পোস্টারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের সুসম্পর্ক দীর্ঘদিনের। তাই ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাঁর সিনেমার নাম ব্যবহার করেছেন তৃণমূল। কিন্তু হঠাৎ করে কেন এই সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল! বৃহস্পতিবারই টুইটের মাধ্যমে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে এই রাজনৈতিক দল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, “বর্তমানে দেশের মানুষ এক অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার এই পরিস্থিতিতে দেশের পড়ুয়াদের এক বিপদের…
Read More
ছাত্রপরিষদের প্ৰতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে উন্নয়নের ফিরিস্তি শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছাত্রপরিষদের প্ৰতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে উন্নয়নের ফিরিস্তি শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে উন্নয়নের ঢাকে কাঠি বাজালেন আরেকবার। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মতো আগামী বিধানসভা নির্বাচনে বাংলার যুবশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তাই আজকের টিএমসিপি র প্ৰতিষ্ঠা দিবসে বাংলার উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়।তারই প্রতিফলন দেখা গেল আজকের ছাত্র পরিষদের ভার্চুয়াল সভায়। করোনার আবহে রাজ্যে এবার ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নেয় তৃণমূল যুব কমিটি এবং ছাত্র সংগঠন। মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের কড়া জবাব দিয়েছেন । তিনি দাবি করেন বাংলার উন্নয়ন ও সংস্কৃতিকে স্তব্ধ করতে বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে। এর যোগ্য জবাব পড়বে এবারের ভোট বাক্সে। লোকসভা নির্বাচনের ফলাফল বিবেচনা করে এবার প্রচারের…
Read More
কোভিড-১৯ রুখতে ‘জি’য়ের উদ্যোগ

কোভিড-১৯ রুখতে ‘জি’য়ের উদ্যোগ

জাতীয় স্তরে কোম্পানির সিএসআর অভিযানের অঙ্গ রূপে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেজ লিমিটেড (জি) পশ্চিমবঙ্গকে জরুরি স্বাস্থ্য পরিষেবার সরঞ্জাম হিসেবে ২০টি অক্সিজেন হিউমিডিফায়ার হস্তান্তর করেছে, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে। জি-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পুণীত গোয়েঙ্কা আশা প্রকাশ করে বলেন, জরুরি সরঞ্জামগুলি বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ণে সহায়ক হবে। জি-এর এই উদ্যোগের প্রশংসা করে নারায়ণ স্বরূপ নিগম জি-কে ধন্যবাদ জানিয়েছেন।  কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরের সিএসআর অভিযানে জি ২৪০টিরও বেশি অ্যাম্বুলেন্স, ৪৬,০০০-এরও বেশি পিপিই কিট, ৯০টিরও বেশি অক্সিজেন হিউমিডিফায়ার ও ৬,০০,০০০ দৈনিক আহার জুগিয়েছে। এছাড়া, কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ৫০০০-এরও…
Read More
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলিতে জখম হয়েছেন পুলিশকর্মী

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলিতে জখম হয়েছেন পুলিশকর্মী

কলকাতা: লকডাউনের দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি৷ তাও আবার ৷ গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহত পুলিশকর্মীর অস্ত্রোপচার হয়েছে৷ ঘটনার পরই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তারক্ষীর নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে তিনি আহত হয়েছেন৷ বৃহস্পতিবার সকালে ওই নিরাপত্তারক্ষী ডিউটি বদলের সময় হঠাৎ গুলির শব্দে কেপে উঠে এলাকা৷ কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিন সকালে বন্দুক লোডিং- আন লোডিং করার সময়ই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷ এই ঘটনা একেবারে নিছক দুর্ঘটনা বলেই মনে করছে…
Read More
শিয়ালদহ স্টেশনে তৈরি হবে অত্যাধুনিক মল

শিয়ালদহ স্টেশনে তৈরি হবে অত্যাধুনিক মল

কলকাতা: শিয়ালদহ স্টেশন চত্বরে হবে আধুনিক মল। যা থেকে প্রতি মাসে মোটা টাকা আয় হবে পূর্ব রেলের। স্টেশনের বাইরে এই জায়গা লিজে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক মানের এই মল তৈরির জন্য স্টেশনের বাইরে ১৪ হাজার বর্গফুট এলাকা চিহ্নিত হয়েছে। শিয়ালদহের ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিং বলেন, বাণিজ্যিকভাবে এই জায়গা ব্যবহার করা হবে। করোনা পর্বে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় আয় কমেছে। আমরা তাই বেশি করে পণ্য পরিবহণে জোর দিচ্ছি। পাশাপাশি বিকল্পভাবে আয় বৃদ্ধির লক্ষ্যে রেলের জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
অ্যাপোলো নিয়ে এল হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেম

অ্যাপোলো নিয়ে এল হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেম

পূর্বভারতে ক্যান্সার রোগীদের সামনে আশার আলো নিয়ে অ্যাডভান্সড হ্যালসিওন রেডিয়েশন থেরাপি পেশ করছে অ্যাপোলো গ্লিনিগলস হসপিটালস। ক্যান্সারের উচ্চমানের চিকিৎসা প্রদানের জন্য হ্যালসিওন রেডিয়েশন থেরাপি দেবে ইমেজ-গাইডেড রেডিয়োথেরাপি। পূর্বভারতে এই প্রথমবার আসা হ্যালসিওন রেডিয়েশন থেরাপি হিউম্যান-সেন্টার্ড ডিজাইন ব্যবহার করে প্রদান করবে পরিশীলিত, হাইলি-টার্গেটেড ক্যান্সার ট্রিটমেন্ট, যার গতি প্রচলিত প্রযুক্তির থেকে চার গুণ পর্যন্ত বেশি।  হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের টার্গেটেড থেরাপি নিশ্চয়তা দেয় যে টিউমারের চারপাশের সুস্থ টিস্যুগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয় বা কম ক্ষতিগ্রস্ত হয়। এর সুফল পাওয়া যাবে হেড, নেক, প্রস্টেট, লাংস ইত্যাদির ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের সুবিধাবলীর মধ্যে রয়েছে অটোমেটেড ট্রিটমেন্ট, রোগীর পক্ষে সুবিধাজনক, অঙ্কোলজি টিমের…
Read More
ফ্লিপকার্ট ও আসাম সরকারের মিলিত উদ্যোগ

ফ্লিপকার্ট ও আসাম সরকারের মিলিত উদ্যোগ

ফ্লিপকার্ট ও আসাম সরকারের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হল। এর উদ্দেশ্য আসামের আর্টস, ক্র্যাফটস ও হ্যান্ডলুম সেক্টরের উন্নতিসাধনের জন্য সেগুলিকে ই-কমার্সের আওতায় নিয়ে আসা। ফ্লিপকার্টের সমর্থ প্রোগ্রামের অধীনে আসামের শিল্প ও বাণিজ্য বিভাগের সঙ্গে এই পার্টনারশিপ দেশব্যাপী বাজারে প্রবেশের সুযোগ দেবে আসামের হস্তশিল্পী, কারুশিল্পী ও বয়নশিল্পীদের। তারা তাদের বিশেষ প্রোডাক্টগুলির সম্ভার প্রদর্শন করতে পারবেন ফ্লিপকার্টের মার্কেটপ্লেসে। সুবিধা-বঞ্চিত মানুষদের উন্নয়ণে আসাম সরকার ও ফ্লিপকার্ট একযোগে প্রচেষ্টা চালাবে।  মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি ও শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ওইনম সরনকুমার সিং। ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার এপ্রসঙ্গে জানান, তাদের এই…
Read More