উত্তর পূর্ব

০৭, ১১, ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পুর্ন লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

০৭, ১১, ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পুর্ন লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা আবহে লকডাউন প্রক্রিয়া বাড়ল রাজ্যে । সেপ্টেম্বর মাসের প্রথম ধাপের লকডাউন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানায় যে সেপ্টেম্বর মাসের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি আরো জানিয়েছেন যে লকডাউন এখনই শেষ হচ্ছে না রাজ্যে।মাস্ক এবং বারবার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোঁয়ারও পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে
Read More
ভারতে পার্বত্য ভূমিধ্বসপ্রবণ অঞ্চলে GSI র পরীক্ষা

ভারতে পার্বত্য ভূমিধ্বসপ্রবণ অঞ্চলে GSI র পরীক্ষা

ভারতের ভূতাত্ত্বিক জরিপ (জিএসআই) বর্তমানে পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলা এবং তামিলনাড়ুর নীলগিরি জেলায় আঞ্চলিক ভূমিধ্বনি প্রাথমিক সতর্কতা ব্যবস্থা (এলইউইউএস) পরীক্ষা করছে । বর্ষার কিছুদিন আগেই এই পরীক্ষাটি করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় কয়লা ও খনিজমন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশি এই তথ্য তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে পোস্ট করেছেন ।ভারতের জিএইচআরএম বিভাগের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের পরিচালক ডঃশৈবাল ঘোষ জানিয়েছেন যে, “অন্যান্য কয়েকটি উন্নত দেশের মতো, যেখানে এই ধরণের আঞ্চলিক ভূমিধসের প্রারম্ভিক সতর্কতা মডেল চালু রয়েছে, ভারতও কয়েকটি এলইউডব্লিউ মডেলের ব্যাপক পরীক্ষা চালাবে। বর্ষার বছর এবং অন্যান্য কিছু ভূমিধস প্রবণ রাজ্যে এটি কার্যকর করার আগে ল্যান্ডস্কেপ, জলবায়ু এবং সামাজিক গতিশীলতা ক্ষেত্রের ভারতীয় এবং ইউরোপীয় গবেষকদের একটি…
Read More

শিল্পীদের নতুন পথের দিশারী – আমার বাউল

প্রথমবারের মতো ভারতের তৈরি সামাজিক যোগাযোগের সাইটটি একমাত্র লোক শিল্পীদের জন্য উত্সর্গীকৃত। আমারবাউল কলকাতা থেকে বাউল কিংডম প্রাইভেট লিমিটেড দ্বারা চালু করা একটি অ্যাপ্লিকেশন। শিল্পী এবং অ-শিল্পীদের জন্য সীমাহীন ফটো, ভিডিও এবং লাইভ আপডেটগুলি ভাগ করে নেওয়া। এটি প্রথমবারের মতো অ্যাপ্লিকেশন যা অনলাইনে শিল্পীদের বুকিং দেওয়ার প্ল্যাটফর্ম সরবরাহ করে এবং বিশ্বের যে কোনও জায়গা থেকে ডিজিটালভাবে তাদের অভিনয় উপভোগ করে গুগল প্লে স্টোরে উপলভ্য। www.amarbaul.com এ বিনামূল্যে জন্য এখনই ডাউনলোড করুন
Read More
নারদা কান্ডে ইডির নোটিশ

নারদা কান্ডে ইডির নোটিশ

নারদা কান্ডে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এই মামলায় তৃণমূলের তিন জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অপরুপা পোদ্দার, সৌগত রায়, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রত্না চট্টোপাধ্যায় এবং বহিষ্কৃত আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকে নোটিশ পাঠাল ইডি। এই ৫ জন নেতা নেত্রী সম্পত্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়ে জুলাই মাসে তাঁদের একটি নোটিশ পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই নোটিশের কোন জবাব না মেলায় আবার নোটিশ পাঠানো হল। পাঁচ দিনের মধ্যে তাঁদের নিজেদের এবং পরিবারের যাবতীয় সম্পত্তির হিসেব আয়-ব্যয়ের নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
অবশেষে জটিলতা কাটিয়ে সবচেয়ে বড় মেট্রো স্টেশন তৈরি হচ্ছে

অবশেষে জটিলতা কাটিয়ে সবচেয়ে বড় মেট্রো স্টেশন তৈরি হচ্ছে

কলকাতা: অবশেষে জটিলতা কাটিয়ে এগোচ্ছে নোয়াপাড়া-বিমানবন্দর ও গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। নানা জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল কাজ। ফলে দেশে মাটির নীচে সবচেয়ে বড় মেট্রো স্টেশন তৈরির বাধা কেটেছে। এশিয়া মহাদেশেও মাটির নীচে এত বড় মেট্রো স্টেশন খুবই অল্প আছে। অবশেষে সেই মস্ত বড় স্টেশন তৈরি হচ্ছে কলকাতায়। কলকাতা বিমানবন্দরে গড়ে উঠছে দেশের বৃহত্তম এই মেট্রো স্টেশন। স্টেশন তৈরির পাশাপাশি ইয়ার্ড ও তৈরি করা হচ্ছে কলকাতা বিমানবন্দরে। কলকাতা শহরের মধ্যে থাকা চক্র রেলকে যুক্ত করা হয় বিমানবন্দরের সাথে। ইতিমধ্যেই দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর অবধি লোকাল ট্রেন যাতায়াতের জন্যে যে পিলার ছিল তা ভেঙে, সরিয়ে ফেলা হয়েছে। এই পিলারের একাংশ অবশ্য ব্যবহার…
Read More
সিলেবাস কমানো নয়, পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ ।

সিলেবাস কমানো নয়, পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ ।

মার্চ মাসের শেষ দিক থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে স্কুল বন্ধ রয়েছে। গরমের ছুটি বাদ দিলে এখনও পর্যন্ত চার মাস সময় নষ্ট হয়েছে । করোনা সংক্রমণ কাটিয়ে কবে থেকে স্বাভাবিক হবে স্কুল সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে স্কুল খোলার সম্ভাবনা কার্যত ক্ষীণ । অন্তত এমনটাই দাবি রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। তাই সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দিলে আদপে লাভবান হবে রাজ্যের ছাত্র-ছাত্রীরাই। তার জেরে শিক্ষাবর্ষ পিছনোও যায় না কি সেই বিষয়ে এবার আলাপ-আলোচনা শুরু করেছে দফতরের আধিকারিকরা বলেই খবর। করোনা ভাইরাস সংক্রমণের জেরে মার্চ মাসের…
Read More
কলকাতা পুরসভার নয়া  উদ্যোগ

কলকাতা পুরসভার নয়া উদ্যোগ

প্রত্যেক শহরবাসী যাতে বিনামূল্যে, কোনও সমস্যার সম্মুখীন না হয়ে করোনা পরীক্ষা করাতে পারেন সেজন্য “ডোর স্টেপ টেস্টিং পরিষেবা” চালু করতে চলেছে পুরকর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে জানাতে হবে আবেদন। এরপরেই আবেদনকারীর বাড়িতে গিয়ে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা। শহর কলকাতায় করোনা সংক্রমণে রাশ টানতেই এই ঘোষণা করলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এক্ষেত্রে কোন ব্যক্তির শরীরে সামান্যতম করোনার উপসর্গ থাকলে তিনি ৯৮৩০০৩৭৪৯৩ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম, ঠিকানা সহ করোনা পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন। এরপর আবেদনকারীর দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে কলকাতা পুরসভার টিম। একইসঙ্গে কমপক্ষে কুড়ি জনকে পরীক্ষার জন্য জানাতে হবে আবেদন। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট-এর মধ্য দিয়ে আবেদনকারীর করোনা পরীক্ষা…
Read More
দিলীপ  ঘোষের দুই নিরাপত্তা রক্ষী করোনায় আক্রান্ত।

দিলীপ ঘোষের দুই নিরাপত্তা রক্ষী করোনায় আক্রান্ত।

করোনায় আক্রান্ত হলো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষী । কয়েকদিন আগে রাজ্য বিজেপি সভাপতির পরিচারিকারও করোনা পজিটিভ খবর এসেছে। দেহরক্ষীর করোনা সংক্রমনের খবর পাওয়ামাত্রই রাজনৈতিক কর্মসূচী স্থগিত রেখেছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ও আজ করোনা পরীক্ষা করতে পারেন বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে দলীয় কোনো খবর দেওয়া হয়নি। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ও কোনো বার্তা পাওয়া যায়নি
Read More
সংগঠনকে মজবুত করতে হোলটাইমার কর্মী রাখার সিদ্ধান্ত তৃণমূলের

সংগঠনকে মজবুত করতে হোলটাইমার কর্মী রাখার সিদ্ধান্ত তৃণমূলের

রাজ্যে তৃণমূলের সংগঠনকে আরো মজবুত করতে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল। প্রশান্ত কিশোর এমনই পরিকল্পনা জানিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। আগামী বিধানসভা নির্বাচন এবং বাংলায় তৃণমূলের সংগঠনকে শক্তপোক্ত করতে এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার আরএসএস ও বিজেপির ধাঁচে বাংলাতেও এরকম ডেডিকেটেড কর্মী রাখার কথা ভাবছে। এদিকে বাংলায় সাংগঠনিক ক্ষমতা বাড়াতে তরুণ যুব সমাজকে কাছে টানার পরিকল্পনাও নিয়েছে তৃণমূল। পিকের মস্তিস্কপ্রসূত এই পরিকল্পনায় তরুণ সমাজকে তৃণমূলে টানতে যুববাহিনী ও যুবশক্তি নামে কর্মশালা ও কর্মসূচি নিয়ে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া মা-মাটি-মানুষের সরকার। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় হোলটাইমার রাখতে চলেছে তৃণমূল।…
Read More
অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

অপর একটি নিম্নচাপের জেরে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। তার জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। তাই সঙ্গে মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেদিন থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় প্রবল বর্ষণ শুরু হবে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ ওই দিনগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জেরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি…
Read More
জোড়ামৃতদেহ উদ্ধার দমদমে

জোড়ামৃতদেহ উদ্ধার দমদমে

কলকাতা: শুক্রবার দমদমের মল রোডে একই বাড়ি থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। মৃতের নাম অপর্ণা দাস (৫৮) ও বৈশাখী দাস (২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মল রোডের কে বি সরণীর ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ জাগে প্রতিবেশীদের। তাঁরা বাড়িতে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা ফাঁক করে দেখেন কেউ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেয় দমদম থানায়। পুলিস এসে দরজা ভাঙতে বাধ্য হয়। ঘরে ঢুকে দু’জন মহিলার মৃতদেহ দেখতে পান পুলিসকর্মীরা। পুলিস সূত্রে খবর, অপর্ণাদেবীর মৃতদেহ পচে গিয়েছে। তা থেকেই দুর্গন্ধ বেরচ্ছিল। তাঁদের অনুমান, দিন দুয়েক আগে মারা গিয়েছেন ওই মহিলা। ওই ঘরের মধ্যেই ঝুলন্ত…
Read More
থার্মাল স্ক্রিনিং,  গ্লাভস পরে দিতে হবে ভোট !

থার্মাল স্ক্রিনিং, গ্লাভস পরে দিতে হবে ভোট !

করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী তটস্থ, সামাজিক দূরত্ববিধি লকডাউন একাধিক নিয়মের তাড়নায় স্বাভাবিক জীবনের ছন্দ একেবারেই হারিয়েছে ৷ তাই এবারে ধীরেধীরে পুরনো ছন্দে ফেরার কাজ শুরু হয়েছে ৷বছর ঘুরলেই বিধানসভা ভোটের দামামা বাজবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু-সহ পাঁচটি রাজ্যে। এবার ভোট কেন্দ্রে সর্বাধিক পাঁচজন ভোটার আর হাতে গ্লাভস, এই নিয়ম মেনে ভোটাধিকার গ্রহণযোগ্য হবে। কোভিড আবহে জারি করা নয় নির্দেশিকায় এমন নিয়ম উল্লেখ করেছে নির্বাচন কমিশন । চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। কিন্তু গত বছরের মতো ভোটকে উৎসবের পরিণত করতে ইচ্ছুক নয় কমিশন। করোনা আবহে ভোট প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখতে নয়া এই নির্দেশিকা জারি কমিশনের, এমনটাই সূত্রের খবর । জানা…
Read More
লকডাউনে চাকরি হারানো শ্রমিককে বেকারত্ব ভাতা দেবে কেন্দ্র

লকডাউনে চাকরি হারানো শ্রমিককে বেকারত্ব ভাতা দেবে কেন্দ্র

প্রায় ৪১ লক্ষ শ্রমিককে বেকারত্ব ভাতা দিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের পৌরহিত্যে Employees State Insurance Corporation বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ২৪ মার্চ ও ৩১ ডিসেম্বর ২০২০-র মধ্যে চাকরি হারানো বা সম্ভাব্য চাকরি হারানোর ক্ষেত্রে এই ভাতা দেওয়ার কথা হয়েছে। এই মুহূর্তে প্রায় ৮০ লাখ কর্মী ইএসআইসি স্কিমের সঙ্গে যুক্ত আছেন ও বর্তমানে চাকরি হারিয়েছেন। তাদের প্রায় ৫০ শতাংশ লাভবান হবেন সরকারের এই সিদ্ধান্তে।  ESIC-র বোর্ড সদস্য অমরজিৎ কৌর বলেন যে শেষ তিন মাসের গড় মাইনের ৫০ শতাংশ দেওয়া হবে। তবে তিনি আক্ষেপ করেন যে কারা এই লাভ পাবেন, সেই মাপকাঠি আরেকটু শিথিল করলে প্রায় ৭৫ লক্ষ শ্রমিক…
Read More
কলেজে ভর্তির তথ্য সরবরাহে পোর্টাল তৈরী করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

কলেজে ভর্তির তথ্য সরবরাহে পোর্টাল তৈরী করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

কলকাতা: করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে ১০ অগাস্ট থেকেই অনলাইনে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবার কলেজে ভর্তি প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রীদের যাতে আরও সুবিধা হয় তার জন্য ‘বাংলার উচ্চশিক্ষা' নামের একটি পোর্টাল চালু করার কথা ঘোষণা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটি টুইট করে সরকারের তরফে একথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, "এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা' পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।" সেইসঙ্গে পোর্টালের লিঙ্কও নিজের টুইটারে জুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই পোর্টালে মূলত, রাজ্যে কোন জেলায় কতগুলি কলেজ রয়েছে…
Read More