উত্তর পূর্ব

গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ করবে সরকার

গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ করবে সরকার

গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' পদে মোট ৩৩,০০০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে । অগস্ট মাসেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ হতে চলেছেন গ্রুপ ‘সি’ কর্মীরা। এ ক্ষেত্রে শূন্যপদ রয়েছে মোট ১৭,৭২৩টি। এ ছাড়া, গ্রুপ ‘বি’ কতর্মীদের ক্ষেত্রে মোট ৯,১২৭ শূন্যপদে নিয়োগ হবে। গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগ হবেন মোট ৬,৭৮০ জন। রাজ্য অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। যদিও কোন দফতরে কত জন কর্মী নিয়োগ হবেন, তা সবিস্তারে জানা যায়নি। 
Read More
লকডাউনে চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্ দুই

লকডাউনে চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্ দুই

বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ আলিপুর চিড়িয়াখানার ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরো একজন। লকডাউনের জন্য বন্ধই ছিল চিড়িয়াখানা। কিন্তু ১০ থেকে ১৫ জন বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী এই দিনে চিড়িয়াখানার ভেতরে বিজ্ঞাপন সংস্থার বোর্ড লাগাচ্ছিলেন। এই কাজ করার সময় কোনভাবে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরে চিড়িয়াখানার সামনে এসে উপস্থিত হয় ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে তারা। কোন মতে তাঁদের মুক্ত করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় মৃত্যু…
Read More
লকডাউন পরিস্থিতি পালনে কড়া প্রশাসন

লকডাউন পরিস্থিতি পালনে কড়া প্রশাসন

কলকাতা:  করোনা সংক্রমণের গতি রুখতে টানা ৪৮ ঘণ্টার সাপ্তাহিক লকডাউন চলছে পশ্চিমবঙ্গে। গৃহবন্দি রাজ্যবাসী। রাস্তায় চলছে পুলিশি টহলদারি। চলছে না কোনও গণপরিবহণ, ফলে গোটা রাজ্যের পথঘাট একদম ফাঁকা। গোটা রাজ্যেই কড়া হাতে লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে গ্রেফতার হয়েছেন মোট ২,৫৪২ জন, এর মধ্যে কলকাতা থেকে ৭৫০ জনের বেশি শহরবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে ৩৭৮ জনকে মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে।  এদিকে বেশ কয়েকটি জায়গায় পুলিশ লকডাউন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। এমনকী কয়েকটি জায়গায় লাঠিচার্জও করেছে পুলিশ। রাজ্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা বলেন, "সারা পশ্চিমবঙ্গ লকডাউন অমান্য করার…
Read More
লকডাউনে বেপরোয়া গাড়ি চালক, গ্রেফতার দুই যুবক

লকডাউনে বেপরোয়া গাড়ি চালক, গ্রেফতার দুই যুবক

লকডাউনের দিন শহরের রাস্তাঘাটে কড়া নজর রেখেছিল পুলিশ। কিন্তু বৃহস্পতিবার এই লকডাউনের বেপরোয়া গাড়ি চালকের শিকার হলেন আকাশ হালদার নামক এক ট্রাফিক সার্জেন্ট। এদিন সকালে কাঁকুড়গাছির কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু থামার পরিবর্তে এই পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়িচালক। ঘটনায় গুরুতর আহত হন পুলিশ কর্মী। সূত্রের খবর, উল্টোডাঙার কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু সেখান থেকে চম্পট দেয় গাড়িটি। এরপর কাঁকুড়গাছিতে গাড়িটিকে আটকাতে নির্দেশ দেওয়া হয়। এদিকে গাড়ির নাম্বারের সূত্র ধরে ওই গাড়ির চালকের আসনে থাকা এক যুবক ও তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে…
Read More
করোনা পরিস্থিতিতে অভিনব পন্থা নিল যোধপুর পার্ক পুজো কমিটি

করোনা পরিস্থিতিতে অভিনব পন্থা নিল যোধপুর পার্ক পুজো কমিটি

করোনা পরিস্থিতিতে প্যান্ডেলে ভিড়ের মধ্যে ছড়াতে পারে ভাইরাস। এই পরিস্থিতিতে মণ্ডপে গিয়ে পুজো উপভোগ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। তাই এবার আর প্যান্ডেলে দর্শক নয় বরং ঠাকুর পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। এমনই অভিনব পন্থা অবলম্বন করছে যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটি। করোনা পরিস্থিতিতে সুরক্ষা এবং উৎসবের আনন্দ দুয়ের কথা মাথায় রেখেই পন্থা অবলম্বন করেছে দক্ষিণ কলকাতার এই পুজো কমিটি। কার্যকর্তারা জানান, শহর কলকাতার যে পাড়া থেকে পুজো দেখার ডাক পড়বে সেখানেই প্রতিমা সমেত উপস্থিত হয়ে যাবেন পুজো কমিটির এক থেকে দুই জন কার্যকর্তা। ঠাকুরের সঙ্গে সশরীরে উপস্থিত থাকবেন ঢাকি, পুরোহিত। ছাদ খোলা কোন গাড়িতে করে…
Read More
বাংলায় মদের নয়া দাম

বাংলায় মদের নয়া দাম

কলকাতা: রাজ্যগুলির রাজস্ব আদায়ের একটা বড় অংশ আসে মদ বিক্রি থেকে। করোনা পরিস্থিতিতে রাজ্যে এই মদের দামের উপর ৩০ শতাংশ অতিরিক্ত ট্যাক্স বসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অতিরিক্ত কোভিড ট্যাক্স এবার তুলে নেওয়া হচ্ছে। আগামী মাসের শুরুর দিকেই সমগ্র বাংলায় কার্যকর হবে মদের নয়া দাম। কোভিড পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় মদ বিক্রি। তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেয় কেন্দ্র। তাতে মদের দোকান খোলাতেও অনুমতি দেওয়া হয়। কিন্তু তারপর প্রায় সব রাজ্যেই মদের উপর চড়া শুল্ক বসানো হয়। বাংলায় ট্যাক্সের হার ধার্য করা হয় ৩০ শতাংশ। সবচেয়ে বেশি ট্যাক্স বসায় দিল্লি সরকার। এমআরপি-র উপর অতিরিক্ত ৭০…
Read More
করোনা পরিস্থিতিতে সঙ্কটের মুখে রেস্তোরাঁ

করোনা পরিস্থিতিতে সঙ্কটের মুখে রেস্তোরাঁ

কোভিডের ধাক্কায় দেশের ৪০ শতাংশ রেস্তরাঁ স্থায়ী ভাবে ব্যবসা গুটিয়ে নিতে পারে। করোনা পরিস্থিতি অনেক কিছুই বদলে দিয়েছে। পর্যটনের মতো সঙ্কটের মুখে রেস্তোরাঁ ক্ষেত্রও। সংক্রমণের ভয়ে রেস্তরাঁয় যাওয়া বিশেষ পছন্দ করছেন না মানুষ। বদলে রেস্তরাঁর খাবার বাড়িতে আনিয়ে নেওয়াতেই বেশি আগ্রহ মানুষর। ফলে করোনা পরিস্থিতিতে ফুড ডেলিভারির ব্যবসা বাড়লেও কমছে রেস্তরাঁর ব্যবসা। সমীক্ষা চালিয়ে এমনটাই দাবি করেছে ফুড ডেলিভারি সংস্থা জোমাটো।
Read More
আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখাবন্ধ করার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন

আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখাবন্ধ করার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন

বিষয়টি সূত্রপাত এক বছর আগে এক রোগী মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে। এক বছর আগে রোগীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আনন্দলোক হাসপাতালকে। কিন্তু সেই নির্দেশ মোতাবেক রোগীর পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল রোগীর পরিবার। পুরো ঘটনাটির তদন্তে নেমে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত ঘোষণা করে রোগীর পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য কমিশন। কিন্তু সম্প্রতি হাসপাতালের তরফে জানানো হয় এত টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আপাতত এক লক্ষ টাকা ক্ষতিপূরণ তারা দিতে পেরেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখাগুলি বন্ধ করার নির্দেশ…
Read More
শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট,গ্রেপ্তার দুই

শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট,গ্রেপ্তার দুই

শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি সিগারেট।কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দার আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার গোয়ালটুলিতে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করে। হানা গিয়েছে ওই অবৈধ বিদেশি সিগারেট গুলির বাজার প্রায় ৫০লক্ষ টাকা। জানা গিয়েছে, ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল ওই বিপুল পরিমাণ বিদেশি সিগারেট । সূত্রের খবর মারফৎ অভিযান চালিয়ে বুধবার একটি ট্রাক আটক করা হয় গোয়ালটুলি মোড় এলাকায় । এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৫০ কার্টুন সিগারেট । জানা গিয়েছে ওই বিপুল পরিমাণ সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষা টাকা । শিলিগুড়ি মহকুমার গোয়ালটুলি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে…
Read More
সংশোধিত বিল অনুযায়ী টাকা দিতে হবে গ্রাহকদের

সংশোধিত বিল অনুযায়ী টাকা দিতে হবে গ্রাহকদের

তীব্র আন্দোলন গড়ে উঠেছিল রাজ্যে। ক্ষোভের মুখে পিছু হঠতে বাধ্য হল সিইএসসি। বুধবার ভিক্টোরিয়া হাউসের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, আপাতত বকেয়া বিল দিতে হবে না গ্রাহকদের। নতুন করে জুন মাসের বিল পাঠানো হবে। কেবল সেই টাকাই জমা দিতে হবে তাঁদের। গ্রাহকদের কথা ভেবেই তিন মাসের বকেয়া বিল নেওয়ার কথা স্থগিত করল ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন। সিইএসসি-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “মার্চ থেকে লকডাউনের জন্য মিটার রিডিং সম্ভব হয়নি। তাই প্রতি মাসে গড় বিল দেওয়া হয়েছে। এর জন্য অনেক কম বিল এসেছিল। জুনে এক সঙ্গে চার মাসের ইউনিট হিসেব করে বিল দিয়েছিল সিইএসসি। তার জন্যই মোটা অঙ্কের বিল হয়েছে।”…
Read More
ক্লাসিকাল ডান্স একাডেমির সূচনা করলো আইআইটি-খড়গপুর

ক্লাসিকাল ডান্স একাডেমির সূচনা করলো আইআইটি-খড়গপুর

কলকাতা/খড়গপুর: ক্লাসিকাল ও লোকশিল্পের একাডেমির সূচনা করলো আইআইটি-খড়গপুর। নতুন শিক্ষা নীতির সূত্র ধরে এই একাডেমির সূচনা। এই একাডেমিতে সঙ্গীত, ফাইন আর্টসে প্রশিক্ষণ দেওয়া হবে। এমনটাই জানিয়েছে আইআইটি খড়গপুর। শাস্ত্রীয় সঙ্গীতের পরিচিত মুখ পণ্ডিত অজয় চক্রবর্তী ১০০ লাখ বিভাগের প্রধান হিসেবে কার্যভার সামলাবেন। এই প্রতিষ্ঠানের প্রাক্তনী হিসেবে ড. কিরণ শেঠ, মুকুন্দ পদ্মনাভন গোটা বিষয়ের তদারকি করবেন।
Read More
রাজ্য বিজেপির পক্ষ থেকে টোল-ফ্রি নম্বর চালু হলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য

রাজ্য বিজেপির পক্ষ থেকে টোল-ফ্রি নম্বর চালু হলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য

কলকাতা: বুধবার রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি টোল-ফ্রি নম্বর চালু করা হলো যেখানে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন রাজ্যের মানুষ। ফোন নম্বরটি হলো ৭০৪৪০৭০৪৪০। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই বিশেষ পরিকল্পনার সূচনা করেন। দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের নানা দুর্নীতির কারণে রাজ্যের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে বা কোনও নির্দিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে আপনারা আমাদের এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন এবং আপনাদের অভিযোগগুলো নথিভুক্ত করতে পারেন।" মানুষের করা এই অভিযোগ সংগ্রহ করে সেগুলো কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে জানান পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনেকেই বলছেন, এটাই এখন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক কৌশল হতে চলেছে।…
Read More
প্রত্যেক বছর পুলিশ দিবস পালিত হবে রাজ্যে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রত্যেক বছর পুলিশ দিবস পালিত হবে রাজ্যে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা মোকাবিলায় জীবনের বাজি রেখে সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে গেছেন রাজ্যের পুলিশ কর্মীরা। তাদের এই সমর্পণকে স্মরণ রাখতেই ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা মোকাবিলায় পুলিশ কর্মীদের ভূমিকা অবিস্মরণীয়। পুলিশ কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিল বর্তমান সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বোর্ডটি কাজ শুরু করবে। প্রসঙ্গত, মহামারীর পরিস্থিতিতে রাজ্য তথা শহর কলকাতায় সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সক্রিয় ভূমিকায় দেখা গেছে পুলিশকে। কখনো লকডাউন সফল করার জন্য একদিকে যেরকম লাঠি হাতে রাস্তায় নেমেছেন উর্দিধারীরা,…
Read More
বিশ্বভারতীতে হামলার তদন্তে ইডি

বিশ্বভারতীতে হামলার তদন্তে ইডি

স্থানীয় লোকজন জড়ো করে করার জন্য কে টাকা জুগিয়েছিল তারই তদন্তে নেমেছে । রাজ্যপাল জগদীপ ধনকড়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। গত সোমবারের বিশ্বভারতীতে বীরভূমের জেলা পুলিশ সুপার শ্যাম সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবারের হিংসার ঘটনা নিয়ে গত সোমবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনা নিয়ে তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তাঁর সচিবালয়ে রিপোর্ট পৌঁছেছে। সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সচিবালয়ের নির্দেশেই হামলার ঘটনা নিয়ে তদন্তে নেমেছে এই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এ ব্যাপারে একদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়…
Read More