06
Dec
প্রায় সওয়া এক কোটি টাকার একটি প্রতারণার ঘটনার তদন্তে নেমে ২৫০ কোটি টাকার আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিস পেলেন বিধাননগর সিটি পুলিশ এবং রাজ্য সাইবার শাখার গোয়েন্দারা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন গ্রেফতার হয়েছে মজফ্ফরপুর থেকে, সাত জন কলকাতার একটি হোটেল থেকে এবং ছ’জন দক্ষিণ কলকাতার একটি অফিস থেকে। ১৭ জনের মধ্যে রয়েছে ওই চক্রের তিন পান্ডাও। তাদের নাম অভিষেক বনসল, মায়াঙ্ক চৌধুরী এবং অমিত জিন্দল। এদের মধ্যে পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অভিষেক শিলিগুড়ির বাসিন্দা। সে-ই এই চক্রের মাথা। মায়াঙ্কের বাড়ি গুজরাতে। অমিত ফরিদাবাদের বাসিন্দা। সকলেই বর্তমানে দুবাই প্রবাসী। পুলিশের দাবি,…
