উত্তর পূর্ব

চাপ বাড়ল জ্যোতিপ্ৰিয় মল্লিকের, খারিজ হলো জামিনের আবেদন

চাপ বাড়ল জ্যোতিপ্ৰিয় মল্লিকের, খারিজ হলো জামিনের আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফর হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। এবার ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, দিনদিন ওজন কমে যাচ্ছে তার মক্কেলের। বার বার শরীর খারাপ হচ্ছে। কিডনির সমস্যা হচ্ছে তার। এছাড়াও আরও একাধিক সমস্যা রয়েছে। এই জন্য বাইরে চিকিৎসা করানো প্রয়োজন। অভিযুক্তর আবেদনের তীব্র বিরোধীতা করেন ইডির আইনজীবী। রেশন দুর্নীতি মামলায় এখনই ‘প্রভাবশালী’ বালুকে হেফাজত থেকে…
Read More
আবারোও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতির

আবারোও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতির

আজ থেকে বিগত চার বছর আগে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনা ভাইরাসের আতঙ্ক কলকাতায় আরও একবার চোখ রাঙাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মতো সম্প্রতি বাংলাতেও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতি KP.2-র। ইতিমধ্যেই বাংলায় এই করোনার নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৩০ জন। যদিও এই নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবুও সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে এই KP.2-তে আক্রান্ত হয়েছেন মোট ২৭২ জন। তাদের মধ্যেই রয়েছেন বাংলার ৩০ জন। ইতিপূর্বে মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকেও করোনার এই নতুন উপপ্রজাতিতে আক্রান্ত…
Read More
মেট্রোর কাজ নিয়ে কী রায় শোনাল আদালত?

মেট্রোর কাজ নিয়ে কী রায় শোনাল আদালত?

মোমিনপুর থেকে ধর্মতলা এই রুটে মেট্রো রেলপথ নির্মাণের জন্য ময়দান চত্বরে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতেই আজ আদালত রায় দেবে। গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মেট্রোর জন্য গাছ কাটা সংক্রান্ত মামলায় হলফনামা জমা নিয়েছিল। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সেনা বাহিনী, বন দপ্তরের, রেল বিকাশ নিগম সকলের তরফ থেকে হলফনামা জমা পড়েছিল। তবে পুরসভার রিপোর্ট জমা পড়েনি। এই ঘটনায় বেশ বিরক্ত হয়েছিল উচ্চ আদালত। তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে…
Read More
চলছে বিক্ষোভ, মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীরা

চলছে বিক্ষোভ, মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভোটের কিছুদিন আগেই গত ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারি কর্মীদের খুশির খবর শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই বর্ধিত DA রাজ্যের সরকারি কর্মীদের পকেটে ঢুকছে। প্রসঙ্গত, বিগত সময়ে ৩ দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন…
Read More
শোকজ করা হল প্রাক্তন বিচারপতিকে

শোকজ করা হল প্রাক্তন বিচারপতিকে

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করে এবার বিপাকে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এই প্রাক্তন বিচারপতি নির্বাচনী প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ শাণাতে গিয়ে কুমন্তব্য করেছিলেন। বিজেপি প্রার্থীর করা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে কমিশন। কুরুচিকর মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই সাথেই নোটিশে জানানো হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শোকজ নোটিশের জবাব দিতে হবে।
Read More
নজর রাখছেন আবহাওয়াবিদরা, ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন

নজর রাখছেন আবহাওয়াবিদরা, ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন

সপ্তাহান্তে কি একটু স্বস্তি পাওয়া যাবে, এই প্রশ্নই করছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে যে, শুধু ঝড়-বৃষ্টি নয়, রীতিমতো ভারী বৃষ্টি হবে বাংলায়। কলকাতা সহ আরও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সোমবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। কলকাতা ও আশপাশের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এদিন। এবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে আরও। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আগামী শুক্রবার থেকে উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা। আর ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আর সেই নিম্নচাপ শুক্রবারের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ…
Read More
এবার রাজভবন-কাণ্ডে আরও তৎপর কলকাতা পুলিশ

এবার রাজভবন-কাণ্ডে আরও তৎপর কলকাতা পুলিশ

কলকাতা পুলিশ রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরও তৎপর। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে আগেই। ওই তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার লালবাজার সূত্রের খবর, আরও চারজনকে তলব করা হয়েছে। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর করা শ্লীলতাহানির ঘটনায় সিআরপিসি ১৬০ নোটিস দিয়ে এক চিকিৎসক সহ তিন রাজভবনের কর্মীকে নোটিস দেওয়া হয়েছে লালবাজারের তরফে। জানা গিয়েছে যে, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধ হওয়া এফআইআরে যে দ্বিতীয় নোটিস গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওএসডি মেইল করে জানিয়েছেন যে, ১০ দিন সময় লাগবে। এফআইআর কপিও চাওয়া হয়েছে রাজভবনের তরফে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে  রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মী কিছুদিন আগে শ্লীলতাহানির অভিযোগ…
Read More
আলোচনার শিরোনামে সন্দেশখালি, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের তরফে

আলোচনার শিরোনামে সন্দেশখালি, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের তরফে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সন্দেশখালি নিয়ে সকল অভাব-অভিযোগ শোনার জন্য এবার সেখানেই অস্থায়ী অফিস তৈরি করল তদন্তকারী সংস্থা। গত এপ্রিল মাসে কলকাতা হাই কোর্টের তরফ থেকে সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ জানানোর জন্য অনলাইনে পোর্টাল খোলারও নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গেই বলা হয়, নির্যাতিতরা কীভাবে সিবিআইয়ের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়ে গ্রাম জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে। তবে সন্দেশখালির মানুষজন যাতে সহজে নিজেদের অভিযোগের কথা জানাতে পারেন, সেই কারণে গোয়েন্দা সংস্থার তরফ থেকে একটি অস্থায়ী শিবির খোলা হয়েছে। জানা যাচ্ছে,…
Read More
নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি

নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্যদের খুঁজতে ময়দানে নেমেছে সিবিআই। জানা যাচ্ছে, অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই ২০০ জনকে নিজামে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার আরও ৪০ জনকে ডেকে পাঠানো হল। ধাপে ধাপে সন্দেহভাজনদের চালাচ্ছেচালাচ্ছে সিবিআই। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১৬ জুলাই রয়েছে ‘সুপ্রিম’ শুনানি। এবার এই ‘অযোগ্য’দের জিজ্ঞাসাবাদ করে ফের কোনো নাম সামনে আসবে কিনা সেই নিয়ে জোর জল্পনা।
Read More
তৃণমূল নেতার বাড়িতে হানা সিবিআইয়ের

তৃণমূল নেতার বাড়িতে হানা সিবিআইয়ের

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন তৃণমূলের দুই নেতা। ভোট পরবর্তী হিংসার মামলায় কাঁথির ৩ নং ব্লকের ভাজাচাউলির দু’জন তৃণমূল নেতার বাড়িতে হানা দেন গোয়েন্দারা। সেই দুই নেতার নাম নন্দদুলাল মাইতি এবং দেবব্রত পণ্ডা। জানা যাচ্ছে, একুশের বিধানসভা ভোটে এগরা থানার বাথুয়াড়ি এলাকায় জন্মেঞ্জয় দলুই নামের একজন ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছিল নন্দদুলাল মাইতিদের বিরুদ্ধে। তবে কেন্দ্রীয় এজেন্সির তালিকায় নন্দদুলালের নাম নেই। তাঁর ছেলে বুদ্ধদেবের নাম রয়েছে। তবে এদিন বুদ্ধদেবকে না পেয়ে নন্দদুলালকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন গোয়েন্দারা। তবে তাঁদের সেই প্রচেষ্টা সফল হয়নি।অন্যদিকে তৃণমূলের আর এক নেতা দেবব্রতকেও পায়নি সিবিআই।…
Read More
বিজেপির বিজ্ঞাপন নিয়ে অভিযোগ, কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ

বিজেপির বিজ্ঞাপন নিয়ে অভিযোগ, কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ

দেশে পঞ্চম দফার ভোটের দিন বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সব দলই বিজ্ঞাপন দিচ্ছে সংবাদমাধ্যম সহ বিভিন্ন জায়গায় ভোটের আগে। এবার সেই বিজ্ঞাপনে বাধা! বিজেপির কয়েকটি বিজ্ঞাপন ঘিরে অভিযোগ উঠেছিল। সেই ধরনের বিজ্ঞাপন আর দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের করা এই মামলায় সোমবার এমনই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। অর্থাৎ গত ৪, ৫, ১০ এবং ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন প্রকাশ করেছিল সেগুলি নিয়ে প্রশ্ন ওঠে। বিজ্ঞাপনের তারিখ উল্লেখ করে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, তৃণমূলকে নিশানা করতে গিয়ে বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করেছে। বিচারপতির নির্দেশ, ওই ধরনের কোনও ‘আনভেরিফায়েড’…
Read More
হুগলিতে আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে পেটাল গ্রামবাসী

হুগলিতে আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে পেটাল গ্রামবাসী

আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) জওয়ানের বিরুদ্ধে উঠল মহিলার শ্লীলতাহানির অভিযোগ। সেখানে অভিযুক্তকে বেঁধে রেখে গ্রামবাসীরা ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। পুলিশ সুত্রে জানা যায় যে, রবিবার রাতে স্থানীয় এক হাইস্কুলে ভোটের ডিউটিতে ছিলেন ওই জওয়ান। সেখানেই গ্রামের এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ করেন ওই জওয়ান। এরপরই অভিযোগকারী চিৎকার চেঁচামেচি শুরু করেন । তারপর সেখানে আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে ফেলেন গ্রামের লোকেরা। এবং ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। এবং ওই জওয়ানকে  সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ওই জওয়ানের সঙ্গে আরও তিনজন আইটিবিপি জওয়ান ছিলেন, তাঁদেরও সেখান থেকে সরানো হয় বলে…
Read More
পূর্বস্থলীতে বিরল প্রজাতির পাখি, ১০০ শতাব্দীতে একবার দেখা মেলে

পূর্বস্থলীতে বিরল প্রজাতির পাখি, ১০০ শতাব্দীতে একবার দেখা মেলে

বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে ভিড় জমাচ্ছেন ওয়াইল্ড লাইফের শতাধিক সদস্যরা। ১০ দিন আগে বিমল শীল নামে এক নার্শারীর মালিকের কাঠাঁল গাছে এক জোড়া বিরল পাখি বাসা বাঁধে। ৩ দিন আগে পাখি দম্পতির ডিম ফুটে বাচ্চা বের হয়। চুপি পাখিরালয়ের মাঝিদের মারফত এর ছবি সহ খরব পৌছায় কলকাতায় ওয়াইল্ড লাইফের সদস্যদের কাছে। মঙ্গলবার দুপুর থেকে ওই নার্শারীতে ভিড় জমতে থাকে। বিশাল সাইজের টেলিস্কোপ ক্যামেরা নিয়ে দলে দলে তারা পূর্বস্থলীতে হাজির হতে থাকে। বৃহস্পতিবার দমদমের বাসিন্দা এক সদস্য কৃষ্ণেন্দু দাস বলেন, পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি বিরল। দক্ষিন ভারতে অল্প পরিমানে দেখা যায়। নাম ব্লাক নেক রাজন। বাংলা নাম,…
Read More
নির্বাচনের মাঝেই প্রকাশ্যে এল এক কল রেকর্ডিং

নির্বাচনের মাঝেই প্রকাশ্যে এল এক কল রেকর্ডিং

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিজের সমাজমাধ্যমে একটি টেলিফোনিক কথোপকথনের রেকর্ডিংয়ের সম্পাদিত অংশ শেয়ার করেন হিরণ। দাবি করা হয়েছে, কথোপকথনটি হয়েছে ঘাটালের বিদায়ী সাংসদ দেব এবং একজন মহিলার মধ্যে। কল রেকর্ডিংয়ে ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার কাছ থেকে রাম ৯ লক্ষ টাকা নিয়েছিল। আমি সায়ন্তকেও বলেছিলাম, ও চাকরির জন্য টাকাটা নিয়েছে। এখন না চাকরি দিচ্ছে, না টাকা ফেরত দিচ্ছে। সায়ন্তনও এই নিয়ে রামকে বলেছে। কিন্তু তারপরেও কাজের কাজ হয়নি’। একথা শোনার পর দেব বলেন, ‘আমি তো…
Read More