23
Nov
এবার সানাইয়ের সুর বাজলো ক্রিকেটের দুনিয়ায়৷ সাত পাকে বাঁধা পড়লেন অনুর্ধ্ব ১৯ দলের প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চন্দ৷ ২১ নভেম্বর ক্রিড়া পুষ্টিবিদ সিমরন খোসলার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি৷ নিজের বিয়ের ছবি শেয়ার করেছেন উন্মুক্ত৷ সিমরনের সঙ্গে খেলাধুলোর দুনিয়ার সম্পর্ক বেশ গভীর৷ তিনি খেলোয়ারদের ফিট থাকার পথ দেখান৷ একটি ফিটনেস কোচিং সেন্টার রয়েছে দিল্লির তরুণী সিমরনের৷ তাঁর কোচিং সেন্টারের নাম ‘বাট লাইক অ্যান এপ্রিকট’৷ অনলাইনেও তিনি ফিট থাকার মন্ত্র দিয়ে থাকেন৷ বিশ্বের ৩৩টি দেশের ২ হাজারেরও বেশি মানুষ তাঁর দেখানো পথে চলে নিজেকে ফিট রেখেছেন৷ নেট দুনিয়ায়ও বেশ জনপ্রিয় সিমরান৷ ৭০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর৷ সুস্থ থাকার নানা ফর্মুলা ভিডিয়ো করে শেয়ার করে…
