মোমো কারখানার দুর্ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সিআইটিইউর ডেপুটেশন

গৌতম ঘোষ অভিযোগ করেন, সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনও রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি আরও দাবি করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন চালু রাখতে হবে যতদিন না সঠিক বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়।

এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্ক এলাকার একটি মোমো দোকানে ডেপুটেশন প্রদান করা হয়। সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিটি মোমো কারখানার শাখার সামনে আন্দোলনে শামিল হবে সিআইটিইউ।

তাঁদের দাবি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের অবিলম্বে পদত্যাগ,দুর্ঘটনার জন্য দায়ী কারখানা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি,মালিকদের দ্রুত গ্রেফতার এবং মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেয় সিআইটিইউ।