‘নোম্যাডস্’ – এর অধীনে জাওয়া, ইয়েজদি এবং বিএসএ রাইডারদের একত্রিত করেছে ক্লাসিক লেজেন্ডস

২৬শে জানুয়ারী ২০২৬-এ, জাওয়া, ইয়েজদি এবং বিএসএ রাইডাররা মোটরসাইক্লিংয়ের অভিন্ন বিশ্বাস এবং প্রজাতন্ত্রের বৈচিত্র্য ঐক্যতাকে উদযাপন করে ভারত জুড়ে যাত্রা শুরু করেন। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্লাসিক লেজেন্ডস তাদের ওয়েবসাইটে ‘নোম্যাডস্: রাইড অ্যাজ ওয়ান, রাইড দ্য লিগ্যাসি’ নামে একটি কমিউনিটি পেজ চালু করেছে, যার লক্ষ্য রাইডারদের স্থানীয় ক্লাবগুলোর সাথে সংযুক্ত হয়ে কমিউনিটির অংশগ্রহণকে বাড়িয়ে তোলা। ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য যাযাবর’ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের এই রাইডগুলোতে জম্মু থেকে তামিলনাড়ু এবং গুজরাট থেকে মণিপুর পর্যন্ত ভারতের বিশাল সাংস্কৃতিক ভূখণ্ডকে কভার করা হবে।

এটি ২০টিরও বেশি স্বাধীন রাইডিং কমিউনিটি এবং ১৫০টি ডিলারশিপ-পরিচালিত গোষ্ঠীর ২,০০০-এরও বেশি রাইডারকে একত্রিত করেছিল, যাঁরা বিভিন্ন বয়স এবং পেশার হওয়া সত্ত্বেও জাওয়া, ইয়েজদি এবং বিএসএ-এর মতো পারফরম্যান্স ক্লাসিক বাইকের প্রতি একই রকম আবেগ শেয়ার করেন। ক্লাসিক লেজেন্ডস তাদের জাওয়া, ইয়েজদি এবং বিএসএ ব্র্যান্ডগুলোর অধীনে স্বাধীন কমিউনিটি ও ডিলারশিপ-পরিচালিত রাইডিং গ্রুপগুলোকে একত্রিত করার জন্য ‘নোম্যাডস্’ নামে একটি রাইডিং কালেক্টিভ চালু করেছে।

অনুপম থারেজা, সহ-প্রতিষ্ঠাতা, ক্লাসিক লিজেন্ডস, বলেছেন, “আমরা ‘নোম্যাডস্’ নামে এই নতুন কমিউনিটি পেজটি চালু করে বাইক চালকদেরকে স্থানীয় সহযাত্রীদের সাথে সংযোগ স্থাপন করার প্রয়াস করেছি, যা তাদের মধ্যে মোটরসাইকেল চালানোর প্রতি অভিন্ন আবেগের সাথে আপনত্বের অনুভূতি জাগিয়ে তুলবে এবং নতুন দিগন্ত অন্বেষণের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।”