কলকাতায় ৩০ বছর পূর্ণ করল কগনিজেন্ট

কলকাতায় কগনিজেন্ট-এর কার্যক্রমের ৩০ বছর পূর্ণ হয়েছে। এই মাইলফলক কোম্পানির কর্মীদের নিষ্ঠা, উদ্ভাবন এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কলকাতায় ১৯৯৬ সালে মাত্র ২,০০০ বর্গফুটের একটি সাধারণ ভাড়া করা অফিস থেকে কগনিজেন্ট-এর কার্যক্রম শুরু হয়, এটি ছিল ভারতে তাদের দ্বিতীয় কেন্দ্র। আজ শহরে কগনিজেন্টের তিনটি ‘ফেসিলিটি’ বা কেন্দ্র রয়েছে। যা মোট ১.২৩ মিলিয়ন বর্গফুট জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় ১৮,০০০ কর্মী রয়েছে। কগনিজেন্টের এই ৩০ বছরের মাইলফলক ভবিষ্যতের এক নতুন যাত্রাপথের সূচনা বলে মনে করা হচ্ছে। কোম্পানি মেধার বিকাশে ও নিত্যনতুন উদ্ভাবনকে প্রতিনিয়ত ত্বরান্বিত করে চলেছে। কোম্পানি জনসমাজের উন্নতিতে তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছে। ৩ লক্ষ ৫১ হাজার ৬০০ জনের গ্লোবাল ম্যানপাওয়ারের মধ্যে কগনিজেন্টের ৭০%-এরও বেশি কর্মী ভারতে অবস্থিত।

কগনিজেন্ট ফাউন্ডেশন ইন্ডিয়া নিউরোলজিকাল ও নবজাতকের যত্ন, থ্যালাসেমিয়া চিকিৎসা, প্রতিরোধযোগ্য অন্ধত্ব নিবারণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দ্রুত পদক্ষেপ ও পুনর্বাসনের ব্যবস্থা, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য STEAM এডুকেশন এবং নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা ও দক্ষতা উন্নয়ন সহ একাধিক কর্মসূচি পালন করে চলেছে।

কোম্পানি তার ‘পিপল-ফার্স্ট’ বা মানব-প্রথম সংস্কৃতি এবং উদ্ভাবনের ওপর আলোকপাত করে। যার কেন্দ্রে রয়েছে একটি ‘এআই টেক জোন’-এর সূচনা, যা ‘এআই বিল্ডার’ হিসেবে কগনিজেন্টের অবস্থানকে আরও শক্তিশালী করে। এটি এমন সব প্ল্যাটফর্ম এবং ইঞ্জিনিয়ারিং সক্ষমতা তৈরি করে যা এন্টারপ্রাইজ জুড়ে এজেন্টিক এআই-এর বিস্তারে সাহায্য করে। কগনিজেন্ট সম্প্রতি ভারতসহ ৩১টি দেশে গ্রেট প্লেস টু ওয়ার্ক® দ্বারা প্রশংশিত (সার্টিফায়েড) হয়েছে। এই কোম্পানি গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ থেকে শীর্ষ পাঁচ আইটি/আইটিইএস রপ্তানিকারকদের একজন হিসেবে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (STPI) দ্বারাও স্বীকৃত।