প্রতি বছরের মতো এবারও রাম নবমীর পুণ্যতিথিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে কলসযাত্রার আয়োজন করলেন মালদা শহরের ২৫নং ওয়ার্ডের কুলিপাড়া এলাকার ধর্মপ্রাণ মানুষজন। শুক্রবার সাত সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীর ঘাট থেকে।
শোভাযাত্রায় অংশ নেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু, ২৫নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্রবল হর্ষ উল্লাসের মাধ্যমে গোটা শহর ঘুরে কুলিপাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন।
এদিনের শোভাযাত্রায় সামিল ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু বলেন, বাংলার ঐতিহ্য হল সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে মিলেমিশে চলা। আজ রাম নবমীর পুণ্যতিথিতে ভগবানের কাছে সেই প্রার্থনায় করলেন তিনি।
