স্বস্তিক পূজা দিয়ে প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী অলক ধারা

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা হতেই সোমবার সাত সকালে দেশবন্ধু পাড়া ব্রহ্মময় কালী বাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অলক ধারা। শহরের উন্নয়নকে প্রচারের হাতিয়ার করেই এবার তিনি এই বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে চাইছেন তিনি।

তিঞ্জ জানান গৌতম দেব ও শঙ্কর ঘোষ রীতিমত পরীক্ষিত, তাদেরকে জনগণ সুযোগ দিয়েছে কাজ করা, তবে শহরের কোন উন্নয়ন না করে তারা নিজেদের মধ্যে বাকবিতন্ডায় ব্যস্ত ছিল। শহরের যানজট দিনের পর দিন ক্রমশ বেড়েই চলছে হেলদোল নেই কারোর।

দূষিত মহানন্দা নদীকে নিয়েও চিন্তাভাবনা নেই শাসক-বিরোধীদের, তাই তিনি ক্ষমতায় এলে শহরে এই সমস্ত সমস্যার সমাধান উদ্যোগী হবেন।